Satata health and medi care

Satata health and medi care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Satata health and medi care, Medical and health, Dulahazara, Cox's Bazar.

Your Health Our Care
Stay healthy, stay safe — with Satata
✨ “Committed to honesty & care
🩺 Satata Health & Medi Care
💊 Trusted treatment, authentic medicine & best advice- your family’s health is our priority.
💊 সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ, নিরাপদ ওষুধ

ছোট কালে দেখতাম খুব কমন। মধ্যবয়স্ক মানুষ দের এক পা কাটা। কারোও বা দুই পা কাটা। কিন্তু কোম এক্সিডেন্ট এ কাটেনি। ডাক্তার এ...
11/02/2026

ছোট কালে দেখতাম খুব কমন। মধ্যবয়স্ক মানুষ দের এক পা কাটা। কারোও বা দুই পা কাটা। কিন্তু কোম এক্সিডেন্ট এ কাটেনি। ডাক্তার এর পরামর্শ এতেই কাটা হয়েছে। কারন বলতো সেপ্সিস হয়েছে। এ সময় এসে বুঝতে পারলাম ওইটা ছিলো একটা রোগ, যাকে বার্জাস ডিজিজ বলে, যা ধুমপান এর সাথে সরাসরি জড়িত।
এখন খুব কম দেখা যায়, হয় মানুষ বিড়ি সিগারেট কম খায় অথবা বিড়ি সিগারেট এর তামাকে ভেজলা আর তা হলে মানুষ সচেতন বেশি। যাই হোক।

♦️Buerger’s disease (বার্জাস ডিজিজ)
একটি নীরব কিন্তু ভয়ংকর রোগ। যেখানে হাত ও পায়ের রক্তনালী ধীরে ধীরে সরু হয়ে আল্টিমেটলি বন্ধ হয়ে যায়।

♦️এটি একটি ইনফ্ল্যামেটরি রক্তনালীর রোগ যেখানে:
👉ছোট ও মাঝারি আকারের রক্তনালীগুলো ফুলে যায়
👉রক্ত চলাচল কমে যায়
👉শেষ পর্যন্ত রক্তনালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে

⛔সবচেয়ে বড় কারণ: ধূমপান (সিগারেট, বিড়ি, জর্দা, তামাক)।মোট কথা, সব ধরনের তামাকই এই রোগের জন্য দায়ী। এটি সাধারণত অল্প বয়সেই (৩০–৪৫ বছর) শুরু হয়।

⭕লক্ষণগুলো কী?
🖕হাত বা পায়ে ব্যথা, হাঁটলে বা কাজ করলে বাড়ে
👆আঙুল ঠান্ডা হয়ে যাওয়া, রঙ পরিবর্তন (সাদা/নীল)
🖕ছোট ক্ষত হলেও ভালো হতে চায় না
🖕আঙুলে বা পায়ে ঘা, পুঁজ, কালো হয়ে যাওয়া
🖕রাতে ব্যথা এত বেশি হয় যে ঘুম ভেঙে যায়

রক্ত না পৌঁছালে টিস্যু মারা যায়, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
অনেক ক্ষেত্রে আঙুল, পা বা হাত কেটে ফেলতে হয়। কাজ করার ক্ষমতা ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর চিকিৎসা একটাই ধূমপান পুরোপুরি বন্ধ করা।ধূমপান চালু থাকলে ওষুধ কাজ করে না অন্যদিকে অপারেশনও ব্যর্থ হয়। ধূমপান বন্ধ না করলে রোগের অগ্রগতি থেমে যেতে পারে।ব্যাথা ও ক্ষত ভালো হওয়ার সুযোগ কমে যেতে পারে।




#স্বাস্থ্যসচেতনতা
#সঠিকচিকিৎসা

's disease

🔴 প্রাথমিক করণীয়: চোখে ময়লা ঢুকলে কী করবেন1. চোখে ঘষাঘষি করবেন নাচোখে কিছু ঢুকেছে বুঝতে পারলে অনেকেই স্বাভাবিক প্রতিক্রি...
08/02/2026

🔴 প্রাথমিক করণীয়: চোখে ময়লা ঢুকলে কী করবেন

1. চোখে ঘষাঘষি করবেন না
চোখে কিছু ঢুকেছে বুঝতে পারলে অনেকেই স্বাভাবিক প্রতিক্রিয়ায় চোখ ঘষতে থাকেন। এটি বিপজ্জনক, কারণ এতে কর্নিয়ায় আঁচড় বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

2. পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন
চোখে ঢোকা ময়লা বের করার জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো বিশুদ্ধ ঠাণ্ডা পানি বা ফুটানো ঠাণ্ডা করা পানি দিয়ে চোখ ধোয়া। হাতের তালুতে পানি নিয়ে চোখ বারবার পিটপিট করুন অথবা চোখে ধীরে ধীরে পানি ঢালুন।

3. স্টেরাইল স্যালাইন ব্যবহার করুন (যদি হাতে থাকে)
ওষুধের দোকানে পাওয়া যায় এমন আইওয়াশ সলিউশন বা স্টেরাইল স্যালাইন ব্যবহার করলে চোখ পরিষ্কার রাখতে সহায়তা করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

4. আয়নার সামনে চোখ পরীক্ষা করুন
ময়লাটি যদি চোখের কোনায় আটকে থাকে, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ খুলে হালকা করে দেখুন এবং পরিষ্কার টিস্যু বা তুলা দিয়ে সাবধানে মুছে ফেলুন।

---

🟠 যা একেবারেই করা উচিত নয়

চোখে কোনো ধাতব বস্তু, পিন, কাঠি বা তুলোর মাথা ঢোকানো উচিত নয়।

অপরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে চোখ মুছবেন না।

চোখ বারবার ঘষবেন না—even if it itches.

ঘরোয়া যেকোনো ওষুধ বা ড্রপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।

---

🟢 কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন

নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি:

চোখে তীব্র ব্যথা বা জ্বালা

দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া

লালচে ভাব বা ফোলা

পানির মত বের হওয়া

ময়লা বের করে ফেলার পরও অস্বস্তি থাকা

---

🔵 প্রতিরোধই সবচেয়ে ভালো ব্যবস্থা

বাইরে গেলে সানগ্লাস বা নিরাপত্তা চশমা ব্যবহার করুন।

ধুলাবালির মধ্যে কাজ করলে চোখ সুরক্ষিত রাখুন।

চোখে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিন।

শিশুদের চোখেও একই সতর্কতা প্রযোজ্য—তাদের চোখে কিছু পড়লে ঘষতে না দিয়ে পানি দিয়ে ধোয়া উচিত।

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য জানার জন্য আইডিটিতে নিয়মিত ভিজিট করুন,,,,

#স্বাস্থ্যসচেতনতা
#সচেতনতা

#চোখেরআলো

Satata health and medi care

⚠️ এক্স-রে নরমাল মানেই সব ঠিক—এই ধারণা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে! ⚠️সম্প্রতি আমাদের চেম্বারে এক রুগী আসেন, যিনি ৪ দিন আগে...
01/02/2026

⚠️ এক্স-রে নরমাল মানেই সব ঠিক—এই ধারণা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে! ⚠️
সম্প্রতি আমাদের চেম্বারে এক রুগী আসেন, যিনি ৪ দিন আগে খেলতে গিয়ে ডান পায়ে কিছু একটা ঢুকে যাওয়ার কথা জানান।
২ দিন পর তিনি ডান পায়ের এক্স-রে করেন, কিন্তু রিপোর্ট আসে নরমাল।
কিন্তু আজ এসে দেখা গেল—
👉 পা থেকে পুঁজ বের হচ্ছে,
👉 তীব্র ব্যথা ও ইনফেকশনের লক্ষণ স্পষ্ট।
⚡ মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট জায়গায় ইনসিশন (কাটা) দেওয়া হলে যা বের হয়ে আসে, তা দেখে আমরা নিজেরাই অবাক!
একটি লুকিয়ে থাকা ধারালো বেল কাটা (foreign body) সফলভাবে বের করে আনা হয়।
✅ বর্তমানে রুগী সম্পূর্ণ সুস্থ।
📌 গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা:
সব বিদেশী বস্তু এক্স-রেতে ধরা পড়ে না
কাঠ, কাঁটা, প্লাস্টিক বা জৈব বস্তু অনেক সময় এক্স-রেতে অদৃশ্য থাকে
আঘাতের পর ব্যথা, ফোলা, পুঁজ বা লালচে ভাব হলে অবহেলা করা বিপজ্জনক
🩺 সময়মতো সঠিক ক্লিনিক্যাল সিদ্ধান্তই পারে জটিলতা থেকে রক্ষা করতে।
🏥🌿🌿 সততা হেলথ এন্ড মেডি কেয়ার🌿🌿
আপনার আস্থার ঠিকানা
📞 যোগাযোগ: ০১৮৯০৪৩৪১০০
👉 সমস্যাকে অবহেলা নয়, সময়মতো চিকিৎসাই সুস্থতার চাবিকাঠি।

#সচেতনতা







#সঠিকচিকিৎসা
#স্বাস্থ্যসচেতনতা

🦶 দীর্ঘদিনের নখের ইনফেকশন—সমাধান সম্ভব!৫ দিন আগে একজন বিদেশগামী রোগী আমাদের কাছে আসেন।সমস্যা ছিল—🔹 বাম পায়ের বৃদ্ধাঙ্গুল...
24/01/2026

🦶 দীর্ঘদিনের নখের ইনফেকশন—সমাধান সম্ভব!
৫ দিন আগে একজন বিদেশগামী রোগী আমাদের কাছে আসেন।
সমস্যা ছিল—
🔹 বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের কোণায় দীর্ঘদিনের ইনফেকশন
🔹 ফোলা, তীব্র ব্যথা ও পুঁজ
পরীক্ষা করে দেখা যায়, এটি ছিল🛌👨‍⚕️ ইনগ্রোন টোনেইলজনিত ইনফেকশন।
সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় মাইনর সার্জিক্যাল চিকিৎসা প্রদান করা হয়।
✅ বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ
✈️ সফলভাবে দেশের বাইরে গমন করেছেন ।

⚠️ মনে রাখবেন—
নখের কোণায় ফোলা, ব্যথা বা পুঁজকে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে।
সময়মতো সঠিক চিকিৎসাই পারে স্থায়ী সমাধান দিতে।

🏥🌿 সততা হেলথ এন্ড মেডি কেয়ার🌿
আপনার সমস্যায় আমরা আছি দায়িত্ব ও যত্ন নিয়ে।
📞 যোগাযোগ: [01890434100]

🟢 কানের ভিতরে খেলনা বা বিদেশি বস্তু — নীরব কিন্তু বিপজ্জনক ঝুঁকি! 🟢একটি ছোট বাচ্চা খেলতে খেলতে অজান্তেই কানের ভেতরে একটি...
23/01/2026

🟢 কানের ভিতরে খেলনা বা বিদেশি বস্তু — নীরব কিন্তু বিপজ্জনক ঝুঁকি! 🟢
একটি ছোট বাচ্চা খেলতে খেলতে অজান্তেই কানের ভেতরে একটি বস্তু ঢুকিয়ে ফেলেছিল। বিষয়টি অনেকদিন আগের হলেও গত দুই দিন ধরে কানে তীব্র ব্যথা ও অস্বস্তির কারণে আজ আমাদের চেম্বারে নিয়ে আসা হয়।
🔍 সতর্কতার সাথে পরীক্ষা করে
👨‍⚕️ দক্ষ চিকিৎসা ব্যবস্থাপনায়
✅ আমরা সফলভাবে কানের ভেতরের বস্তুটি বের করতে সক্ষম হই
বর্তমানে শিশুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ 🤍
⚠️ সচেতনতা জরুরি কেন?
👉 শিশুরা খেলতে গিয়ে কানে, নাকে ছোট খেলনা, বীজ, পাথর ইত্যাদি ঢুকিয়ে ফেলতে পারে
👉 অনেক সময় ব্যথা কম থাকায় বিষয়টি ধরা পড়ে দেরিতে
👉 দেরি হলে হতে পারে ইনফেকশন, পুঁজ, শ্রবণ সমস্যা甚至 জটিলতা
📌 অভিভাবক ও সকলের জন্য উপদেশ:
✔️ শিশুদের ছোট খেলনা একা একা খেলতে দেবেন না
✔️ কানে ব্যথা, পুঁজ বা অস্বস্তি হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন
❌ নিজেরা কখনো কানে কিছু ঢুকিয়ে বের করার চেষ্টা করবেন না

🌿 সততা হেলথ এন্ড মেডি কেয়ার🌿
আপনার ও আপনার পরিবারের সুস্থতায়👨‍⚕️👨‍⚕️
বিশ্বাস, সততা ও দায়িত্বশীলতার একটি নির্ভরযোগ্য নাম 💚👨‍⚕️
📞 যোগাযোগ: ০১৮৯০৪৩৪১০০

নবজাতক শিশুর ওজন বাড়ানোর সহজ উপায় কী❓আসুন আজ আমারা জেনে নিই, সোনামণির ওজন ঠিকমতো বাড়ানোর সহজ আর কার্যকরী কিছু উপায়।💖 স...
10/01/2026

নবজাতক শিশুর ওজন বাড়ানোর সহজ উপায় কী❓

আসুন আজ আমারা জেনে নিই, সোনামণির ওজন ঠিকমতো বাড়ানোর সহজ আর কার্যকরী কিছু উপায়।

💖 সোনামণির ওজন বৃদ্ধি: কিছু সহজ কিন্তু জাদুকরী টিপস
নবজাতকের ওজন বাড়ানো মানে কিন্তু তাকে বাড়তি কোনো খাবার দেওয়া নয়। প্রথম ছয় মাস কেবল মায়ের দুধই তার জন্য যথেষ্ট। শুধু নিয়মটা একটু বুঝে নিলেই কেল্লাফতে!

১. 'হিন্ড মিল্ক' বা শেষের ঘন দুধের রহস্য
অনেকে এক পাশ থেকে কিছুক্ষণ খাইয়েই অন্য পাশে চলে যান। এতে সমস্যা হলো, দুধের শুরুতে থাকে জলীয় অংশ যা তৃষ্ণা মেটায়, আর একদম শেষের দিকে থাকে প্রচুর চর্বি ও পুষ্টি যা ওজন বাড়াতে সাহায্য করে। একে বলা হয় হিন্ড মিল্ক। তাই এক পাশের বুক পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত অন্য পাশে যাবেন না। ওই ঘন দুধটুকুই বাবুর আসল শক্তি।

২. ঘন ঘন বুকের দুধ খাওয়ানো
বাবুর পেট খুব ছোট, তাই ৩-৪ বার প্রস্রাব করলেই পেট খালি হয়ে যায়। দিনে-রাতে অন্তত ৮ থেকে ১২ বার দুধ খাওয়ানোর চেষ্টা করুন। বাবু যদি ঘুমাতেও থাকে, তবে ৩-৪ ঘণ্টা অন্তর তাকে জাগিয়ে দুধ খাওয়ান। বাবু যত বেশি দুধ টানবে, আপনার শরীরে তত বেশি দুধ তৈরি হবে।

৩. সঠিক উপায়ে ধরা (Latching)
বাবু যদি ঠিকমতো দুধ টানতে না পারে, তবে পেট ভরে না। খাওয়ার সময় খেয়াল করুন বাবুর মুখ যেন বড় করে হাঁ করা থাকে এবং সে যেন শুধু বোঁটা নয়, চারপাশের কালো অংশটুকুও (Ar**la) মুখে নেয়। ঠিকমতো দুধ পেলে দেখবেন খাওয়ার পর ও একদম শান্ত হয়ে গেছে।

৪. মায়ের নিজের যত্ন ও পর্যাপ্ত জল
সোনামণির ওজন বাড়তে হলে মাকেও সুস্থ থাকতে হবে। মা পর্যাপ্ত জল এবং পুষ্টিকর খাবার খেলে দুধের মান ভালো হয়। বিশেষ করে দুধ খাওয়ানোর আগে এক গ্লাস জল খাওয়ার অভ্যাস করুন। আর চিন্তা একদম করবেন না, আপনার টেনশন কিন্তু বাবুর ওপর প্রভাব ফেলে!

৫. খাওয়ার পর ঢেকুর তোলা
আগের বার যেমন বলেছিলাম, ঢেকুর তুললে পেটের গ্যাস বেরিয়ে যায়। এতে বাবুর পেটে অস্বস্তি থাকে না এবং সে অনেকক্ষণ ধরে পেট ভরে দুধ খেতে পারে।

✅ বাবু ঠিকমতো বাড়ছে কি না বুঝবেন কীভাবে?
* বাবু যদি ২৪ ঘণ্টায় অন্তত ৬ থেকে ৮ বার প্রস্রাব করে।
* খাওয়ার পর যদি সে খুব আরাম করে ঘুম দেয়।
* সপ্তাহে যদি তার ওজন অন্তত ১৫০ থেকে ২০০ গ্রাম বা তার বেশি বাড়ে।

🚨 কখন ডাক্তারের কাছে যাবেন?
যদি দেখেন:
* জন্মের কয়েক সপ্তাহ পরেও বাবুর ওজন আগের চেয়ে কমে যাচ্ছে।
* বাবু সারাক্ষণ নিস্তেজ হয়ে থাকে বা একদমই দুধ টানতে চায় না।
* প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিক কম হয়।

⭐ মাতৃত্বের শক্তি: মা হিসেবে আপনিই আপনার বাবুর জন্য সবচেয়ে ভালো জানেন। তুলনা করতে গিয়ে নিজেকে ছোট ভাববেন না। প্রতিটি শিশুর শারীরিক গঠন আলাদা। ধৈর্য ধরুন, মায়া দিয়ে খাওয়ান, দেখবেন আপনার সোনামণি দিব্যি বেড়ে উঠছে।

গুরুত্বপূর্ণ নোট: এই লেখাটি কেবলমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য। আপনার সন্তানের ওজন নিয়ে বড় কোনো দুশ্চিন্তা থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে নিন।

💬 আপনার মনে কি কোনো প্রশ্ন আছে?
সোনামণির যত্ন নিয়ে আপনার যেকোনো জিজ্ঞাসা কমেন্টে জানান। ❤️

মা 'দের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ... প্লিজ শুয়ে বুকের দুধ খাওয়াবেন না, এমনকি রাতের বেলাও না। এতে আপনার আদরের সন্তানের মারাত...
08/01/2026

মা 'দের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ...

প্লিজ শুয়ে বুকের দুধ খাওয়াবেন না, এমনকি রাতের বেলাও না।

এতে আপনার আদরের সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে।

সময় বিকাল ৪:৩৪ মিনিট। চেম্বারের বাইরে হঠাৎ করেই তীব্র কান্নার শব্দ। আমার সহকারী এসে জানালেন—স্যার, ইমার্জেন্সি, একটা বাচ্চা দেখতে হবে।

আগের রোগীকে রুমে বসিয়ে দ্রুত ছোট্ট বাবুটাকে দেখলাম। দৃশ্যটা ছিল ভয়াবহ—শরীর একদম নিস্তেজ, কোনো নড়াচড়া নেই, শ্বাস-প্রশ্বাস বন্ধ, গায়ের রং নীলচে-কালো।

টেথোস্কোপে শুনে দেখি, হার্টবিট আছে—মিনিটে প্রায় ৪০। এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল শ্বাস দেওয়া শুরু করলাম, সাকশন দিলাম, অক্সিজেন দিলাম এবং প্রয়োজনীয় সব ওষুধ প্রয়োগ করলাম।

আল্লাহর অশেষ রহমতে মাত্র ৫ মিনিটের মধ্যেই বাবুটি কান্না শুরু করল, নিজে নিজে শ্বাস নিল। কয়েক মিনিটের মধ্যেই শরীরের রংসহ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আর একটু দেরি হলেই হয়তো বাবুটিকে বাঁচানো যেত না।

সাকশন দিতে গিয়ে বুঝলাম —শ্বাসনালীতে মায়ের দুধ ঢুকে ছিল। অর্থাৎ, মায়ের দুধ শ্বাসনালীতে প্রবেশ করার কারণেই শিশুটি শ্বাসরোধ (choking attack) হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিয়েছিল।

হিস্ট্রি নিয়ে জানা গেল, মা শুয়ে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। হঠাৎ শিশুটি কাশি দেয়, তারপরই শ্বাস বন্ধ হয়ে যায় এবং সারা শরীর কালো হয়ে যেতে থাকে।

🔴 গুরুত্বপূর্ণ বার্তা শিশুকে কখনোই শুয়ে বুকের দুধ খাওয়ানো যাবে না। অবশ্যই মাকে বসে, সঠিক ভঙ্গিতে শিশুকে দুধ খাওয়াতে হবে।

রাতের বেলাতেও শুয়ে দুধ খাওয়ানো বিপজ্জনক।

মা হয়েছেন মানে একটু কষ্ট তো করতেই হবে—এই কষ্টটাই আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে।

👉 মনে রাখবেন, আপনার একটু অসতর্কতা আপনার সন্তানের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।


#সুস্থ_থাকুন

Highlights
Satata health and medi care

Collected

🌿 নবজাতকের নাভির যত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় নাভির শুকনো ডাঁটা (Umbilical cord stump) পড়ে যাওয়ার প...
07/01/2026

🌿 নবজাতকের নাভির যত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় নাভির শুকনো ডাঁটা (Umbilical cord stump) পড়ে যাওয়ার পর ছোট, ভেজা, লালচে বা গোলাপি রঙের একটি নরম মাংসল গুঁটি দেখা যায়। এটিই হলো Umbilical Granuloma—একটি সাধারণত সম্পূর্ণ নিরীহ সমস্যা, তবে সঠিক পরিচর্যার অভাবে জটিলতা তৈরি হতে পারে।

🧩 Umbilical Granuloma কী?

Umbilical granuloma হলো নাভির স্থানে অতিরিক্ত গ্রানুলেশন টিস্যু বা মাংসল কোষ বৃদ্ধি, যেখানে নাভির ডাঁটা পড়ে যাওয়ার পর স্থানটি ঠিকমতো শুকাতে না পারলে এটি তৈরি হয়।

এটি:
✔ ক্যান্সার নয়
✔ সংক্রমণ নয়
✔ ব্যথাহীন
✔ জীবন-হানিকর নয়

তবে সঠিকভাবে চিকিৎসা না হলে দীর্ঘস্থায়ী স্রাব বা সংক্রমণ হতে পারে।

🌿 Umbilical granuloma কেন হয়? (Possible Causes)

Umbilical granuloma সাধারণত নিচের কারণে হতে পারে—

১. নাভির স্থানটি বেশি সময় ভেজা থাকা
২. নাভির ডাঁটা পড়তে দেরি হওয়া
৩. নাভি পরিষ্কার করার ভুল পদ্ধতি
৪. অতিরিক্ত আর্দ্রতা বা ঘাম
৫. স্থানীয় সংক্রমণ হওয়ার পর টিস্যু অতিরিক্ত বৃদ্ধি পাওয়া।

🔍 শিশুর নাভিতে Umbilical granuloma হয়েছে
কিভাবে বুঝবেন? (Signs & Characteristics)

আপনি যদি নাভিতে লক্ষ্য করেন—
✔ ছোট, লালচে বা গোলাপি নরম গুটির মতো অংশ
✔ পানি বা স্বচ্ছ স্রাব
✔ ব্যথাহীন
✔ কখনও সামান্য ভেজাভাব অনুভূত হয়

তাহলে এটি Umbilical Granuloma হওয়ার সম্ভাবনা বেশি।

যা সাধারণত হয় না:
❌ রক্তপাত
❌ দুর্গন্ধ
❌ বেশি ফোলা
❌ শিশুর জ্বর

এসব থাকলে অন্য সমস্যা হতে পারে।

💡 বাবা–মা কীভাবে সচেতন হবেন?

১. নাভির ডাঁটা পড়ার পর প্রতিদিন নাভি চেক করা যেন প্রতিদিন নাভির চারপাশ পরিষ্কার ও শুকনা থাকতে পারে।

২. নাভিতে অপ্রয়োজনীয় উপকরণ ব্যবহার করবেন না। যেমন:
✔ বেবি পাউডার
✔ বোরিক পাউডার
✔ ঘরোয়া অজানা ওষুধ
❌ এগুলো কখনো ব্যবহার করবেন না।

৩. নাভি সবসময় শুকনো রাখতে হবে

প্রয়োজন হলে গজ দিয়ে আলতোভাবে শুকিয়ে নিন।

৪. নাভিতে স্রাব বেশি দেখা দিলে দ্রুত শিশুকে নিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান

কারণ এটি সামান্য স্রাব থেকে বেড়ে সংক্রমণ হতে পারে।

🩺 চিকিৎসা কী?

Umbilical granuloma-এর চিকিৎসা খুব সহজ ও কার্যকরী।

✔ ১. সিলভার নাইট্রেট প্রয়োগ (Best medical option)

চিকিৎসক নাভির granuloma–তে 75% silver nitrate লাগান। সাধারণত ১–৩ সেশনেই ভালো হয়ে যায়।

✔ ২. সাধারণ লবণ (Salt Therapy) (Safe home option)

যদি সিলভার নাইট্রেট না পাওয়া যায়—

• নাভিতে এক চিমটি লবণ দিন
• গজ দিয়ে নাভি ঢেকে ২০–৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
• দিনে ২ বার করে ৩–৫ দিন করুন
• এটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ।

⚠️ যখনই দ্রুত ডাক্তার দেখাবেন:

🔴 নাভি থেকে দুর্গন্ধ আসলে
🔴 পুঁজ বা রক্ত বের হলে
🔴 নাভি লাল-ফোলা হলে
🔴 শিশুর জ্বর থাকলে
🔴 নাভি থেকে প্রস্রাব বা মলের মতো স্রাব হলে

এগুলো umbilical infection, urachal anomaly বা vitelline duct anomaly–র লক্ষণ হতে পারে।

🌟 সচেতনতার মূল বার্তা

• Umbilical granuloma ভয়ঙ্কর নয়—এটি খুব সহজে চিকিৎসাযোগ্য।
• নাভির স্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে।
• অবহেলা করলে দীর্ঘমেয়াদী স্রাব বা সংক্রমণ হতে পারে।
• চিকিৎসা নিতে দেরি না করে দ্রুত শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন—কারণ চিকিৎসা যত দ্রুত শুরু হবে, তত দ্রুত আরোগ্য।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরি


#সুস্থ_থাকুন Highlights

যোগাযোগ: 0️⃣1️⃣8️⃣9️⃣0️⃣4️⃣3️⃣4️⃣1️⃣0️⃣0️⃣

Address

Dulahazara
Cox's Bazar
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satata health and medi care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram