28/01/2026
কোষ (Cell):
আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দ্বারা গঠিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একককে কোষ (Cell) বলে। অর্থাৎ কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম প্রাণধারণকারী একক।
কোষের সংখ্যাতাত্ত্বিক দিক থেকে বিবেচনা করলে জীব দুই ধরনের- এককোষী জীব, যাদের দেহ কেবল একটি মাত্র কোষ দিয়ে গঠিত এবং
বহুকোষী জীব যাদের দেহ দুই বা ততোধিক (অসংখ্য) কোষের সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে। একটি কোষের আদর্শ আকার হচ্ছে ১০ মাইক্রোমিটার এবং ভর ১ ন্যানোগ্রাম।
জীবের মৌলিক গুরুত্বপূর্ণ সব ক্রিয়াই কোষের অভ্যন্তরে সংঘটিত হয়।
সকল কোষের মধ্যে কার্যক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় বংশগতীয় তথ্য এবং পরবর্তী বংশধরে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে।
চূড়ান্ত কোষ তত্ত্ব আবিষ্কৃত হওয়ার পূর্বে ১৮৩৭ সালে চেক বিজ্ঞানী জান ইভাঞ্জেলিস্তা পুরকিনে (Jan Evangelista Purkyne) অণুবীক্ষণ যন্ত্র দিয়ে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করতে গিয়ে ছোটো ছোটো দানা লক্ষ্য করেন।
১৮৩৯ সালে বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব শ্লেইডেন (Matthias Jakob Schleiden) এবং থিওডর শোয়ান (Theodor Schwann) কোষ তত্ত্ব আবিষ্কার করেন এবং তাদের তত্ত্বে বলা হয়, সকল জীবিত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোনো কোষ থেকে উৎপত্তি লাভ করে।
কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। সেল শব্দটি লাতিন শব্দ সেলুলা থেকে এসেছে যার অর্থ একটি ছোট্ট কক্ষ বা কুঠুরি।
এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক। ১৬৬৫ সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণকৃত কর্ক কোষের কথা উল্লেখ করেন। এই কোষের সাথে তিনি ধর্মীয় সাধু-সন্ন্যাসীদের ঘরের তুলনা করেছিলেন। এ থেকেই জীবের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যকরী এককের নাম সেল শব্দ দিয়ে নামকরণ করা হয়।
কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন ধরনের মতবাদ বা তত্ত্ব রয়েছে। সে সমস্ত তত্ত্বকে কোষ তত্ত্ব বলে। যেমন- জার্মান উদ্ভিদবিজ্ঞানী জ্যাকব শ্লেইডেন, প্রাণীবিজ্ঞানী থিওডোর সোয়ান এবং পরে রুডলফ ভিরকাউ (Rudolf Virchow) ১৮৫৫ সালে কোষ তত্ত্ব প্রদান করেন, যাতে বলা হয়েছে,
১. কোষ হলো জীবন্ত সত্ত্বার গাঠনিক, শারীরিক ও সাংগঠনিক একক।
২. কোষ হলো জীবনের মৌলিক একক।
৩. কোষ বংশগতির একক।
৪. সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়।
যে কোন তরুণ ও পুরাতন চিকিৎসায় দেশী ও বিদেশী বিশেষ করে জার্মান হোমিওপ্যাথি ঔষধ দিয়ে চিকিৎসা দেয়া হয়।
📑 স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং কনসাল্টেশনের জন্য কল করুনঃ
📞 +8801715708092 (সরাসরি কল/WhatsApp)
📱 +8801877971688 (WhatsApp)
📧 email: vitalforcehomeo@gmail.com
💺চেম্বার: ভাইটাল ফোর্স হোমিও
Vital Force Homeopathy- Dr. Musharraf Hossain
🎯 গোলদার বাড়ি # ১, কান্দিরপাড় ইসলামী ব্যাংকের উত্তর পার্শ্বের গলি, লাকসাম রোড, ১ম কান্দিরপাড়, কুমিল্লা- ৩৫০০, 🇧🇩 বাংলাদেশ 🇧🇩
👀 রোগী দেখার সময়:
শনিবার সকাল 🔟 টা থেকে দুপুর 1️⃣ টা,
বিকাল 5️⃣ টা থেকে রাত 9️⃣ টা পর্যন্ত।
( 📌 সরকারী ছুটির দিন গুলোতে একই সময় প্রযোজ্য।)
রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল 5️⃣ টা থেকে রাত 9️⃣ টা পর্যন্ত।
🚫 শুক্রবার বন্ধ (আলোচনা সাপেক্ষে ইমার্জেন্সী রোগী দেখা হয়)
📝 চেম্বারে আসার আগে সিরিয়াল নিয়ে আসবেন।
💻 দূরের ও প্রবাসী রোগীদের অনলাইনে দেখা হয়।
🩺 ডা. মোশাররফ হোসাইন
Dr. Mosharraf Hossain
ডিএইচএমএস, বিএসএস (সম্মান), এমএসএস (১ম শ্রেণী)
গভঃ রেজিঃ নং- 4️⃣1️⃣0️⃣0️⃣6️⃣
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল (BHMEC)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
*️⃣ সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (BAHOP)
*️⃣ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (NHDA)
*️⃣ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (NHDS)
*️⃣ লেকচারার
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
নূরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ, লাকসাম, কুমিল্লা
📢 ভিজিট ওয়েবসাইট, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, ফলো ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম-
🌐 www.vitalforcehomeo.com
YouTube Channel- https://youtube.com/
page- https://www.facebook.com/vitalforcehomeo
Facebook Group- Vital Force Homeo
Instagram-
https://www.instagram.com/vitalforcehomeo
Twitter-
https://twitter.com/VitalHomeoForce
Linedin-
https://www.linkedin.com/in/vital-force-homeo
#হোমিওপ্যাথি #ডাক্তার #স্বাস্থ্য #কোষ