29/10/2025
বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day) পালিত হয় ২৯ অক্টোবর। সচেতনতাই পারে মস্তিষ্ক ও জীবন বাঁচাতে।
স্ট্রোক কি ও কেন হয়ঃ
স্ট্রোক হচ্ছে এমন এক অবস্থা, যখন মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা কোনো রক্তনালী ফেটে রক্তপাত হয়।
এর ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে মারা যেতে শুরু করে, যা স্থায়ী পক্ষাঘাত, কথা বলার সমস্যা এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ৪ সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন এবং প্রতি ১২ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটে।
স্ট্রোকের ধরনঃ
১️⃣ ইসকেমিক স্ট্রোক (Ischemic Stroke)
এটি ঘটে যখন মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনী বন্ধ হয়ে যায়। প্রায় ৮০% স্ট্রোকই এই ধরণের।
২️⃣ হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke)
মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে রক্তপাত হলে হয়। এতে মস্তিষ্কের অভ্যন্তরে চাপ বেড়ে যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্ট্রোকের ঝুঁকি কারণঃ
স্ট্রোক হঠাৎ ঘটে, কিন্তু এর পেছনে অনেক ঝুঁকি কারণ থাকে —
উচ্চ রক্তচাপ (Hypertension)
ডায়াবেটিস
ধূমপান ও তামাক সেবন
উচ্চ কোলেস্টেরল
স্থূলতা ও অনিয়মিত জীবনযাপন
অতিরিক্ত মানসিক চাপ
শারীরিক অনিয়ম ও ব্যায়ামের অভাব
এসব কারণের মধ্যে সবচেয়ে বড় দায়ী হলো উচ্চ রক্তচাপ, যা বাংলাদেশের অধিকাংশ স্ট্রোক রোগীর মূল সমস্যা।