Dr.Kulsum's Diary

  • Home
  • Dr.Kulsum's Diary

Dr.Kulsum's Diary FCPS (Gynae and Obs)
BCS (Health)
Gynecologist and Surgeon

এখন ও মাতৃমৃত্যুর প্রথম  এবং প্রধান কারণ -----Bleeding.( Haemorrage)আজকে চেম্বার থেকে প্রথমে যে রোগীটি কুমিল্লায় মেডিকেল...
09/01/2023

এখন ও মাতৃমৃত্যুর প্রথম এবং প্রধান কারণ -----Bleeding.( Haemorrage)

আজকে চেম্বার থেকে প্রথমে যে রোগীটি কুমিল্লায় মেডিকেলে রেফার্ড করেছি ---papper white. ( Primi 28wks with severe anaemia with H/O Thalassemia)

চেম্বারের শেষ দিকে যাকে রেফার্ড করেছি, তাও papper white..(18 yrs unmarried girl with severe P/V/B.)

বছরের প্রথম দিন( ১/১/২০২৩) যে মেয়েটি মারা গেল তাও ডেলিভারির পর ব্লিডিং হতে হতে।

শুধু মাএ ব্লিডিং হতে হতে অথবা সচেনতার অভাবে --- আমার চৌদ্দগ্রামে র দু,টি অল্প বয়সী মেয়ে শেষ হয়ে যাচ্ছে ।

আমি চেয়েছিলাম, সবটুকু আন্তরিকতা দিয়ে চেয়েছিলাম --- একটু সচেতন করতে ---। এখন আমি শুধু ডাঃ---মানবিক নহে।

Day  of Operation -----medical Centre Cumilla.মংগল বার টা আপাত দৃষ্টি তে একটি ছুটির দিন হলে ও --- এ পর্যন্ত সবচেয়ে কঠিন ...
03/01/2023

Day of Operation -----medical Centre Cumilla.

মংগল বার টা আপাত দৃষ্টি তে একটি ছুটির দিন হলে ও --- এ পর্যন্ত সবচেয়ে কঠিন অপারেশনের জন্য cool একটি দিন। এতগুলো টিউমার নিয়ে আমাদের মেয়েগুলো ই পারে মাস,বছর পার করে দিতে। ( Mrs Morium, 45yrs lady with p/h/o 1 CS and h/o Myomectomy 9 yrs back ---)।

Pre- conceptional councelling / visit ( বাচ্চা নেওয়ার আগে ডাঃ এর পরামর্শ নেওয়া)---অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।১. প...
05/12/2022

Pre- conceptional councelling / visit ( বাচ্চা নেওয়ার আগে ডাঃ এর পরামর্শ নেওয়া)---অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।

১. প্রায় ৩৫ বছরের ভদ্র মহিলা দুই মাসের বাচ্চা কনসিভ করে যখন প্রথম চেম্বারে আসেন তখন ব্লাডসুগার --২২। উনি জানতেন উনার ডায়াবেটিস আছে।ডায়াবেটিস এবরশান ছাড়া ও বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত জন্মগত এ্রুটি করতে পারে। তাই নিয়ন্ত্রণ এ রাখা অবশ্যই জরুরী এবং প্রথম তিন মাসেই এ এ্রুটি বেশি হয়। ইনসুলিন নিতে হবে শুনে কি মন খারাপ উনার। কি ভয়াবহ বিপদ উনার হতে পারে কোন আইডিয়া নেই।
কনসিভ করার আগে ডাঃ এর পরামর্শ মেনে চললে এবং ব্লাড সুগার control থাকলে উনার অনেক ভয়াবহ complication এড়ানো যেত ---
এটাই Pre -Conceptional councelling এবং এর গুরত্ব অনেক। যেমন ---

১,Pregnancy তে কোন রিস্ক আছে কিনা।

২, মা- বাবার কোন জন্মগত রোগ সন্তান বহন করার সম্ভাবনা,

৩, মায়ের বয়স জনিত জটিলতা --

৪, মায়ের ---ব্লাড প্রেসার, ডায়াবেটিস, থাইরয়েড, হেপাটাইটিস --এর সমস্যা নিয়ন্ত্রণে কিনা এবং রিস্ক কতটুকু এসব identify করাই মূল উদ্দেশ্য।

৫, আগের কোন সন্তান এবরশান / মৃত ডেলিভারি/ ডিফিকাল্ট ডেলিভারি ----- এসব হিস্ট্রি নিয়ে এবার ট্রিটমেন্ট প্ল্যান করা।

সর্বোপরি সুস্হ্য মা,সুস্হ্য শিশুর জন্মদান।


ডাঃ কুলসুম আক্তার।
গাইনীকোলজিস্ট। কুমিল্লা মেডিকেল সেন্টার।

মেডিকেল সেন্টারে রাউন্ড দেবার সময়- পরশু রাতে ---

মঙ্গলবার ,কুমিল্লা মেডিকেল সেন্টার।ইমোশনাল আমি,  রোগীর সুখে চোখ ঝাপসা হয়ে আসছে। সে কনসিভ করেছে, তার হাসি,কান্না --- আমিও...
29/11/2022

মঙ্গলবার ,কুমিল্লা মেডিকেল সেন্টার।

ইমোশনাল আমি, রোগীর সুখে চোখ ঝাপসা হয়ে আসছে। সে কনসিভ করেছে, তার হাসি,কান্না --- আমিও। এ রোগীটি কুমিল্লা ইয়াসিন মার্কেটের।

আমার বৈকালিক চেম্বার নতুন এখানে। আমি সাধারনত রাত নয়টা বা তার পরের ডাঃ কুমিল্লা শহরে। চেম্বার ফাঁকা থাকবে, নিজেকে একটু সময় দেয়া'র চেষ্টা করা। দরজায় নক্ করে হাসি মুখে যে মেয়েটি ঢুকেছে --- মনে হচ্ছে কত চেনা,আপা,অমুক,ঐ যে বাচ্চা টা দিয়ে দিলাম,আপনি চিনেন।
ওর মা,কে দেখাতে এসেছে। মায়ের গল্প ও হৃদয় বিদারক।আসি মেয়ের গল্পে। আমার সন্তান হারা এক রোগী প্রায়ই ফোন করতো, " আপু একটা বাচ্চা ---"। শুনতাম,কি আর করা আমার।

একদিন ফোন করে বললো, আপু-- মা,সহ বাচ্চা পাওয়া গেছে, এখন ইমার্জেন্সী, বরুড়া তে সিজার রিস্ক, আসতেছি। আবারো সে হৃদয় বিদারক ঘটনা,সিজার হলো, এক মায়ের বুক খালি হয়ে বাচ্চাটি আরেক সন্তানহারা মায়ের বুকে --------।

মনটা দুঃখে আদ্র হলো এবার ---। আহা ----। এটা হয়তো নিয়তি। ওর মেয়েকে আর দেখেনি,তবে ছবি কালেক্ট করেছে, আমি দেখলাম। আমি প্রায়ই বলি,প্রতিটি জীবন গল্প বয়ে বেড়ায়, ভিন্ন ভিন্ন গল্প।

(৩) --- ছোট্ট মেয়েটা হাসি ধরে রেখেই চেম্বারে প্রবেশ। মাসিক বন্ধ ----। আমার পুরোনো রোগী,থিরা পুকুরপাড় এর। হিস্ট্রি নিচ্ছি - বললো,তিনদিন আগে ডিভোর্স হয়েছে। আমি নির্বাক --- তার মুখে হাসি। মানুষ instantly দুঃখ বুঝে না অনেক সময়। যখন বুঝবে,প্রতিটি দিন ও,কে কুড়েঁ খাবে!!!
নীচের ছবিটি আগের, আজকের কোন রোগীর নয়।

Silence is the most strongest voice---*
23/11/2022

Silence is the most strongest voice---*

05/11/2022

আসসালামু আলাইকুম , আজকেই শুরু হলো --
Dr. Kulsum's Diary.

আমি গল্প পড়ি,ডায়েরি লিখি,গল্প করতে ভালোবাসি। জীবন গল্পের মতো অথবা গল্পই জীবন।
আমাদের ফয়েজ স্যার বলেছিলেন -- " প্রত্যকেটা রোগীই Davidson এর এক একটা চ্যাপ্টার "।
আমি খুব motivated হই, follow করি যা কিছু মঙ্গল,শোভনীয়। ভুল করলে correction এর চেষ্টা করি, সরি বলতে দ্বিধা করি না।
আমি মনে করি --- প্রতিটি মানুষ,প্রতিটি রোগী সারা জীবন একটা করে গল্প বয়ে বেড়ায়। আমি আপনাদের কে এ ধরনের গল্প বলতে চাই--- রোগীকথন।

Post Gratuation এর পরেই কুমিল্লা মেডিকেল সেন্টারে চেম্বার করার অফার পেয়ে ও আমি চৌদ্দগ্রাম কে ই 1st priority দিই এবং কুমিল্লা র চেম্বার টাও maintain করি মোটামুটি সম্মানের সাথে। এখন মঙ্গলবার'টা বেছে নিয়েছি মেডিকেল সেন্টারে তখন ই হয়তো আমার রোগীকথন বা যাপিত জীবন চলবে।

এ কয়েক বছরে আল্লাহ র রহমতে বেশ কিছু ভালো কাজ করেছি আমি সেসব গল্পও হয়তো শুনাবো একটু করে। কয়েকটা casuality ও হয়েছে তার গল্পও বলতে চাই সবিনয়ে। আমি নিজের প্রেমে পড়ি বারবার -- কেন? তার উত্তর ও হয়তো জেনে যাবেন।

আশা করি সবাই সাথে থাকবেন। ভাল থাকুন, নিজেকে ভালবাসুন। শুভরাত্রি।

Address

Laksham Road, Comilla Tower

3500

Opening Hours

14:00 - 20:00

Telephone

+8801833710732

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kulsum's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram