পরম্পরায়

পরম্পরায় fitness classes and Sound yoga

প্রান্তিক অঞ্চলে পেশাদার আবাসিক ডিজিটাল আর্কাইভ সাউন্ডল্যাব সহ আবৃত্তি একাডেমি তৈরি করবেো।যেখানে বিষয় অভিজ্ঞরা শেখাবে ধ্বনিতত্ত্ব ধ্যান দমসাধনা রূপকল্প শব্দশক্তি বিনির্মান।পরম্পরায় এই স্বপ্নের বীজতলা।
#ধ্যানকেধ্বনিদিও #শব্দশক্তিপ্রকাশিকা #শব্দইপরমব্রহ্ম

28/03/2026

ঈদের ছুটি শেষ। গতকাল শুক্রবার ২৭ মার্চ থেকে শুরু হয়ে গেছে আমাদের নিয়মিত ক্লাস রুটিন।

#ধ্যানকেধ্বনিদিও #নাদধ্বনি #প্রাণায়াম #ওঙ্কার #শব্দশক্তিপ্রকাশিকা #শব্দইপরমব্রহ্ম #পরম্পরায়

13/03/2026

পরম্পরায় আবৃত্তি ক গ্রুপের মহড়ার খন্ডচিত্র
#ধ্যানকেধ্বনিদিও #নাদধ্বনি #প্রাণায়াম #ওঙ্কার #শব্দশক্তিপ্রকাশিকা #শব্দইপরমব্রহ্ম

শুভ সকাল আজ আন্তর্জাতিক নারী দিবস।  "যে সমাজ নারীদের শ্রদ্ধা এবং সহযোগিতা করে না, সে সমাজ কখনোই সমৃদ্ধ হতে পারে না। সারা...
08/03/2026

শুভ সকাল
আজ আন্তর্জাতিক নারী দিবস। "যে সমাজ নারীদের শ্রদ্ধা এবং সহযোগিতা করে না, সে সমাজ কখনোই সমৃদ্ধ হতে পারে না। সারা বিশ্বে যেন স্ত্রীশক্তি বিকশিত হয়।"

#ধ্যানকেধ্বনিদিও #নাদধ্বনি #প্রাণায়াম #ওঙ্কার #শব্দইপরমব্রহ্ম #শব্দশক্তিপ্রকাশিকা #পরম্পরায়

21/02/2026

পরম্পরায় চিত্রাঙ্কন বিভাগ
বিস্তারিত জানতে
০১৬৭৯৫৩৪১৬৩

20/02/2026

আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি। আজ বিকেলে পরম্পরায় এর 'ক' বিভাগের মহড়ায় আবৃত্তি "কোনো এক মা কে "
#ধ্যানকেধ্বনিদিও #নাদধ্বনি #প্রাণায়াম #ওঙ্কার #শব্দইপরমব্রহ্ম #শব্দশক্তিপ্রকাশিকা #পরম্পরায়

আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হচ্ছে 🔻রোজার মাসে তিন সপ্তাহের জন্য  আমাদের সাময়িক  ক্লাস রুটিন🔸 শুক্রবার...
17/02/2026

আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হচ্ছে
🔻
রোজার মাসে তিন সপ্তাহের জন্য আমাদের সাময়িক ক্লাস রুটিন

🔸 শুক্রবার চিত্রাঙ্কন দুপুর ২.৩০ ও আবৃত্তি ক গ্রুপ ৩.০০ থেকে ৪.০০

🔻
রোজায় শুক্রবার আবৃত্তি খ গ্রুপ হবে না। যারা খ গ্রুপ তাঁরা শনিবার ক্লাস করবে।

🔸শনিবার বিকাল ৩.০০টা থেকে ৪.০০ আবৃত্তি খ গ্রুপ

🔻
শনিবার ক গ্রুপ হবে না। ক গ্রুপ যারা শনিবার ক্লাস করে তারা শুক্রবার তিনটায় আসবে।

🔸বৃহষ্পতিবার সন্ধ্যা ৬.৪৫ থেকে ৭.৪৫ আবৃত্তি খ গ্রুপ চতুর্থ বর্ষের ক্লাস হবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকেন ❤️
ধন্যবাদ

ভর্তি ও বিস্তারিত জানতে
01679-534163

10/02/2026

আবৃত্তি ক গ্রুপ শুক্রবারের ব্যাচ শিখছে একুশের কবিতা ❤️

#ধ্যানকেধ্বনিদিও #নাদধ্বনি #প্রাণায়াম #ওঙ্কার #শব্দইপরমব্রহ্ম #শব্দশক্তিপ্রকাশিকা #পরম্পরায়

🔻কেন আবৃত্তি করবোআবৃত্তি হলো সংশ্লিষ্ট ভাষায় বিষয়ের সঠিক ভাব ও ছন্দ বজায় রেখে স্বর, বর্ণ ও শব্দের যথাযথ উচ্চারণ। ছোটবেলা...
28/01/2026

🔻কেন আবৃত্তি করবো

আবৃত্তি হলো সংশ্লিষ্ট ভাষায় বিষয়ের সঠিক ভাব ও ছন্দ বজায় রেখে স্বর, বর্ণ ও শব্দের যথাযথ উচ্চারণ। ছোটবেলা থেকে আবৃত্তিচর্চা করলে শিশুরা ধীরে ধীরে আঞ্চলিকতার প্রভাব কাটিয়ে প্রমিত বাচনভঙ্গির অধিকারী হয়। এটি কেবল বাংলা ভাষার ক্ষেত্রেই নয়, অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রেও সহায়ক এবং শিক্ষাজীবন ও কর্মজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে।

🔸_আত্মবিশ্বাস বৃদ্ধি ও জড়তা দূরীকরণ

জনসমক্ষে নির্ভয়ে ও সুন্দরভাবে কথা বলার সক্ষমতা একজন সফল মানুষের অন্যতম প্রধান গুণ। আবৃত্তি শিশুদের মনের ভেতরের ভয় ও জড়তা কাটাতে কার্যকর ভূমিকা রাখে। মঞ্চে বা সবার সামনে আবৃত্তি পরিবেশন করার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। নিজেদের ভাব প্রকাশের এই চর্চা লাজুকতা দূর করে এবং ব্যক্তিত্বকে করে তোলে আরও দৃঢ় ও সাবলীল।
কবিতার ভাব, ছন্দ ও অলংকার অনুধাবনের মধ্য দিয়ে তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি বহুগুণে বৃদ্ধি পায়।

🔸_স্মৃতিশক্তি ও মনোযোগের বিকাশ

একটি কবিতা মুখস্থ করে তা যথাযথ আবেগ ও ভাবসহ উপস্থাপন করা স্মৃতিশক্তির জন্য একটি কার্যকর অনুশীলন। আবৃত্তিচর্চার জন্য কবিতার বিষয়বস্তু মনোযোগ দিয়ে বুঝতে হয়, যা শিশুদের একাগ্রতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত এই অনুশীলন মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং শেখার ক্ষমতা জোরদার করে।

🔸_শব্দভান্ডার সমৃদ্ধি

কবিতা বা ছড়া আবৃত্তির মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ, বাক্যগঠন ও সাহিত্যের বৈচিত্র্যময় দিক সম্পর্কে জানতে পারে। এর ফলে তাদের শব্দভান্ডার সমৃদ্ধ হয় এবং ভাষার প্রতি জন্ম নেয় গভীর অনুরাগ।

🔸_মানবিক মূল্যবোধের চর্চা

সাহিত্য; বিশেষ করে কবিতা-মানবজীবন, দেশপ্রেম, মানবতা ও প্রকৃতিপ্রেমের গভীর বার্তা বহন করে। আবৃত্তির মাধ্যমে শিশুরা এসব মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয় এবং সেগুলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। ভালো কবিতার ভাবধারা শিশুদের কোমল মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং
নৈতিক বিকাশে সহায়তা করে।

🔸_আবৃত্তি ও মনোবিজ্ঞান

স্বাস্থ্যবিজ্ঞানীরা আবৃত্তিকে একধরনের থেরাপি হিসেবেও উল্লেখ করেন। তাঁদের মতে, আবৃত্তি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবৃত্তির জন্য কবিতা বোঝা, মনে রাখা এবং সঠিক আবেগসহ উপস্থাপন করা প্রয়োজন হয়। এ প্রক্রিয়ায় মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ ও স্মৃতিসংশ্লিষ্ট অংশ সক্রিয় হয়। ফলে স্মৃতিশক্তি, মনোযোগ এবং সামগ্রিক সংজ্ঞানাত্মক দক্ষতা বৃদ্ধি পায়।
নিয়মিত কবিতা মুখস্থ করা ও আবৃত্তি করার ফলে মস্তিষ্কের স্নায়বিক সংযোগ আরও দৃঢ় হয়, যা তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়াতে সাহায্য করে।

🔸_স্ট্রেস ও উদ্বেগ কমায়

আবৃত্তির সময় সুর, ছন্দ ও শ্বাসপ্রশ্বাসের একটি নিয়ন্ত্রিত ব্যবহার হয়, যা ধ্যান বা মেডিটেশনের মতো প্রভাব ফেলে। এতে প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় এবং স্ট্রেস হরমোন কর্টিসোলের মাত্রা কমতে সাহায্য করে।

কবিতা মানুষের গভীর অনুভূতি ও আবেগকে প্রকাশ করে। আবৃত্তির মাধ্যমে সেই আবেগ প্রকাশ বা অনুভব করার সুযোগ তৈরি হয়, যা মানসিক চাপ কমিয়ে স্থিতিশীলতা বাড়ায়। মনোরোগ চিকিৎসায় 'পোয়েট্রি থেরাপি' বা 'গ্রন্থ চিকিৎসা' একটি সহায়ক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবৃত্তির সময় মস্তিষ্কে এন্ডোরফিন ও সেরোটোনিনের মতো 'সুখের হরমোন' নিঃসৃত হতে পারে, যা মন ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

পরম্পরায়'র শিক্ষার্থী নাফিজা তাসনীম জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৬ রচনা প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে❤️ অভিনন্দন।  সে দুর্দান্ত আব...
20/01/2026

পরম্পরায়'র শিক্ষার্থী নাফিজা তাসনীম জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৬ রচনা প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে❤️ অভিনন্দন। সে দুর্দান্ত আবৃত্তি করে। আমাদের আবৃত্তি শিক্ষার্থীদের কুমিল্লা জেলার বিজ্ঞ বিচারকেরা যোগ্য মনে করলে হয়তো তাঁরা জেলার গন্ডি পার হয়ে জাতীয় পর্যায়ে কিছু করতে পারতো! তাঁরা ধারাবাহিকতা নিয়ে শিখছে এবং মঞ্চ সফল পরিবেশনা দিয়ে নিজের কাছে, শ্রোতাদের কাছে নিজেকে প্রমান করছে ✌️

Address

দারোগাবাড়ি পুকুরের উত্তর পাড় রাস্তার শেষ মাথায়
Cumilla
3500

Telephone

+8801761883599

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরম্পরায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পরম্পরায়:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram