Nutritionist Tazkia Mahmud

Nutritionist Tazkia Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Tazkia Mahmud, Medical and health, Cumilla.

M.Sc. & B.Sc(Food & Nutrition, DU)
Consultant Nutritionist (Easy Diet)
PGT(CND),BIRDEM
NFT(Inspiron Fitness & Diet Consultancy Centre)
Child Nutrition (BADN)

For serial ☎️01870057477

19/02/2026

🌙 ইফতারির পর ক্লান্তি নয়, থাকুক ঝরঝরে অনুভূতি!

ইফতারির পর হঠাৎ শরীরে ঘুম ঘুম ভাব আসে, শরীর খারাপ লাগতে থাকে— এটা অনেকেই মনে করেন সারাদিন না খেয়ে থাকার ফল। কিন্তু আসল কারণটা ভিন্ন।

রোজা ভাঙার মুহূর্তে আমরা কী খাচ্ছি এবং কোনটার পরে কোনটা খাচ্ছি — সেটাই ঠিক করে দেয় ইফতারির পর আপনি ঝরঝরে থাকবেন, নাকি ম্যাজমেজে লাগবে।
আজকে সারাদিন ব্যস্ততায় কাটিয়েছি তাও আমার তেমন ক্লান্ত লাগে নি বরং, ইফতার এর পর তারাবি নামাজের আগে একঘন্টা হাঁটতে ও পেরেছি আলহামদুলিল্লাহ।

আমরা যেমন স্কিন কেয়ারে প্রোডাক্ট লেয়ারিং করি, ঠিক তেমনি খাবারও যদি সঠিকভাবে লেয়ারিং করে খাওয়া যায়, তাহলে শরীর হঠাৎ ব্লাড সুগার ওঠানামা করে না — ফলে ক্লান্তি, ঘুম ঘুম ভাব বা অলসতা আসে না।

✅ সঠিক ইফতার লেয়ারিং পদ্ধতি: 1️⃣ প্রথমে পানি
2️⃣ তারপর প্রোটিন (ডিম/চিকেন স্যুপ)
3️⃣ এরপর সবজি বা সালাদ
4️⃣ শেষে অল্প কার্ব (ভাত/রুটি)
5️⃣ মিষ্টি বা ফল — একদম শেষে
⚠️ শুরুতেই মিষ্টি, শরবত, ভাজাপোড়া খেলে ইনসুলিন স্পাইক হয়ে দ্রুত ক্লান্তি আসে।

🥗 টিপস: ✔️ লেবুর শরবত বানান পিংক সল্ট দিয়ে, চিনি ছাড়া
✔️ ইফতার শেষে ১০ মিনিট হাঁটুন
✔️ সেহেরি শুরু করুন কুসুম গরম পানি দিয়ে,সেহেরিতে মিষ্টি খাবার এড়িয়ে যাবেন।খাবার শেষে একটা খেজুর খেতে পারেন।
✔️ পেট ভরে নয় — একটু ফাঁকা রেখে খান
💡 মনে রাখুন:
আপনি যতক্ষণ খাবার নিয়ন্ত্রণ করেন, সব নিয়ন্ত্রণে থাকে। খাবার যদি আপনাকে নিয়ন্ত্রণ করে — সবকিছুই এলোমেলো হয়ে যায়।
🤲 সবার রোজা হোক সুস্থ, সুন্দর ও শান্তিময়

🌙 রমজানের আন্তরিক শুভেচ্ছা 🌙রমজান শুধু রোজা রাখার মাস নয়—এটা নিজেকে নতুন করে গড়ার সময়।🕊 ইবাদত হৃদয়কে করে প্রশান্ত🥗 পরিমি...
19/02/2026

🌙 রমজানের আন্তরিক শুভেচ্ছা 🌙
রমজান শুধু রোজা রাখার মাস নয়—এটা নিজেকে নতুন করে গড়ার সময়।

🕊 ইবাদত হৃদয়কে করে প্রশান্ত
🥗 পরিমিত ও পুষ্টিকর খাবার শরীরকে রাখে সজীব
🌸 আর সামান্য সেলফ কেয়ার মনকে দেয় শান্তির ছোঁয়া

এই পবিত্র মাসে নিজের যত্নের পাশাপাশি একটু তাকান আশেপাশের দুঃখী ও অভাবী মানুষের দিকেও—
আপনার ছোট সহানুভূতি কারও পুরো দিনের হাসি হতে পারে। 🤍
সুস্থ শরীর, শান্ত মন আর দয়ার হৃদয়—এই তিনটিই হোক আমাদের রমজানের আসল অর্জন।

সবাইকে বসন্তের শুভেচ্ছা 🌻🌹
14/02/2026

সবাইকে বসন্তের শুভেচ্ছা 🌻🌹

🍍 পাইনাপেল জুস: ট্যুরে গেলে বাচ্চা–বড় সবার জন্য কেন ভালো?ট্যুর মানেই হাঁটাহাঁটি, রোদ, ক্লান্তি আর একটু আলাদা খাওয়াদাওয়া।...
20/01/2026

🍍 পাইনাপেল জুস: ট্যুরে গেলে বাচ্চা–বড় সবার জন্য কেন ভালো?

ট্যুর মানেই হাঁটাহাঁটি, রোদ, ক্লান্তি আর একটু আলাদা খাওয়াদাওয়া। এই সময় শরীরকে হাইড্রেটেড ও এনার্জেটিক রাখতে **পাইনআপেল জুস** হতে পারে দারুণ একটি চয়েস

👧👦 বাচ্চাদের জন্য উপকারিতা

✅ **ভিটামিন C সমৃদ্ধ** → ইমিউনিটি সাপোর্ট করে
✅ **হালকা ও সহজপাচ্য** → ভারী খাবারের পর পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে
✅ **ন্যাচারাল মিষ্টি স্বাদ** → বাচ্চারা সহজেই খেতে চায়
✅ **ডিহাইড্রেশন কমায়** → খেলাধুলা বা বাইরে ঘোরার সময় উপকারী

🧳 ট্যুরে গেলে কেন ভালো?

* 🌞 রোদে ঘোরাঘুরির পর **ফ্রেশ ও রিফ্রেশিং ড্রিংক**
* 🚶‍♀️ হাঁটাহাঁটির ক্লান্তি কাটাতে সাহায্য করে
* 💧 শরীরের **পানিশূন্যতা পূরণে সহায়ক**
* 🍹 সফট ড্রিংকের চেয়ে অনেক বেশি **ন্যাচারাল অপশন**

💛 আর কী কী জন্য উপকারী?

* ✔️ হালকা হজমে সহায়তা করে
* ✔️ মুখে রুচি বাড়ায়
* ✔️ শরীরে ফ্রেশ ভাব আনে
* ✔️ গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে

⚠️ খাওয়ার সময় ছোট্ট সতর্কতা

* অতিরিক্ত খাওয়া ঠিক নয় (দিনে ১ গ্লাস যথেষ্ট)
* খালি পেটে না খাওয়াই ভালো
* যাদের গ্যাস্ট্রিক বা মুখে ঘা হওয়ার প্রবণতা আছে—তারা অল্প পরিমাণে খাবে

🍍 **ট্যুরে গিয়ে স্মার্ট চয়েস করুন — সুস্থ থাকুন, আনন্দে থাকুন।**

👉 বাচ্চা বা পরিবারের খাবার নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই **পুষ্টিবিদের পরামর্শ** নিন।

Easy Diet | পুষ্টিবিদ তাজকিয়া মাহমুদ

Happy New year 2026♥️♥️♥️
01/01/2026

Happy New year 2026♥️♥️♥️

নতুন বছর মানেই নতুন করে শুরু করার সাহস…গত বছরটা যেমনই যাক, ভুল ছিল, কষ্ট ছিল, থেমে যাওয়া ছিল,নিজেকে অবহেলা করা ছিল…সবকি...
01/01/2026

নতুন বছর মানেই নতুন করে শুরু করার সাহস…

গত বছরটা যেমনই যাক,

ভুল ছিল, কষ্ট ছিল, থেমে যাওয়া ছিল,
নিজেকে অবহেলা করা ছিল…
সবকিছুর পরেও আপনি আজ এখানে আছেন —
এটাই সবচেয়ে বড় শক্তি 🤍

এই নতুন বছরে নিজেকে আর “পরে দেখবো” তালিকায় রাখবেন না।
নিজের শরীর, নিজের মন, নিজের সুস্থতাকে গুরুত্ব দিন।
কারণ আপনি ভালো থাকলেই — আপনার পরিবার ভালো থাকবে, আপনার জীবন সুন্দর হবে।

ডায়েট মানে শাস্তি না।
ডায়েট মানে নিজের প্রতি যত্ন।
ওজন কমানো না, লক্ষ্য হোক সুস্থ হওয়া।
পারফেক্ট হওয়া না, লক্ষ্য হোক প্রতিদিন একটু ভালো হওয়া।
এই বছরটা হোক —
নিজের জন্য সময় দেওয়ার বছর,
নিজেকে ভালোবাসার বছর,
নিজের শরীরকে বোঝার বছর।

আমি পাশে আছি আপনার এই যাত্রায় ♥️
চলুন ২০২৬ সালটাকে করি নিজের জন্য সবচেয়ে সুন্দর একটি অধ্যায়।
✨ নিজের যত্ন দিয়ে শুরু হোক নতুন বছর।
— নিউট্রিশনিস্ট তাজকিয়া মাহমুদ
Easy Diet & Skin Care

Feel free to share ♥️
21/12/2025

Feel free to share ♥️

Thank you so much Easy Diet & Skin Care
06/12/2025

Thank you so much Easy Diet & Skin Care

Happy birthday Nutritionist Tazkia Mahmud...Have a nice Day....❤️❤️

15/11/2025

ডায়েট করছেন, তবুও ওজন কমছে না?
জেনে নিন কোন ভুলগুলো আপনাকে বাধা দিচ্ছে—আর কীভাবে সহজ পরিবর্তনে ফল পাওয়া যায়।

🥗 কী বিষয় থাকছে:
• হরমোন ও গাট হেলথ
• ভুল ক্যালরি ও খাবারের সময়
• স্ট্রেস ও ঘুম
• আপনার শরীর অনুযায়ী ডায়েট

👉 পার্সোনাল ডায়েট প্ল্যানের জন্য ইনবক্স/কল করুন।
01870-057477

শীতের রাতের জন্য পারফেক্ট হালকা মেন্যু💚লাউ দিয়ে চিকেন স্যুপ — কম ক্যালরি, বেশি পুষ্টি, আর পরিপূর্ণ তৃপ্তি
11/11/2025

শীতের রাতের জন্য পারফেক্ট হালকা মেন্যু💚
লাউ দিয়ে চিকেন স্যুপ — কম ক্যালরি, বেশি পুষ্টি, আর পরিপূর্ণ তৃপ্তি

08/11/2025
শুক্রবার — এক বরকতময় দিন।এই দিনটিতে সারাদিন শুধু রান্নাঘরের ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলবেন না। পরিবারের জন্য অল্প কিছু ভ...
07/11/2025

শুক্রবার — এক বরকতময় দিন।
এই দিনটিতে সারাদিন শুধু রান্নাঘরের ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলবেন না। পরিবারের জন্য অল্প কিছু ভালো আইটেম, ভালোবাসা দিয়ে রান্না করলেই যথেষ্ট 🍽️💛

নিজের জন্যও একটু সময় রাখুন —
👉 সুন্দরভাবে নিজের প্লেট সাজিয়ে খেয়ে নিন সময় মতো,
👉 শরীর ও মনে প্রশান্তি আনুন,
👉 কিছু বাড়তি সময় দিন ইবাদতে,
👉 আর ভুলবেন না সুরা কাহফ পড়তে বা শুনতে, যাতে দিনটি সত্যিকারের অর্থে অর্থবহ হয়ে ওঠে 🌿

মনে রাখবেন —
শুক্রবার মানেই শুধু সারা সপ্তাহের জমিয়ে রাখা কাজ নয়, আত্মারও যত্ন নেওয়ার দিন।
নিজের যত্ন, ইবাদত আর পরিবারের প্রতি ভালোবাসার মধ্যে ভারসাম্য খুঁজে নিন — সেটাই প্রকৃত বারাকাহ 💫

আর, হ্যা,আমাকে এবং আমার পরিবার কে আপনাদের দোয়ায়
রাখবেন। জুম্মা মুবারক

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Tazkia Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram