30/01/2026
(ইনফ্যান্টাইল হেম্যাঞ্জিওমা) কী?
Infantile hemangioma হলো শিশুদের সবচেয়ে common benign (non-cancerous) রক্তনালীর টিউমার।এটা সাধারণত জন্মের সময় খুব ছোট থাকে বা দেখা যায় না, কিন্তু জন্মের পর দ্রুত বড় হতে থাকে। একে অনেক সময় “strawberry hemangioma” বলা হয়।
Infantile hemangioma কেন হয়?
এটা কেন হয়, এটার সঠিক কারণ পুরোপুরি জানা যায়না, তবে ধারণা করা হয়—
রক্তনালীর endothelial cell এর excessive proliferation এর কারণে হয়ে থাকে,
Hypoxia (অক্সিজেন কম পাওয়া) → angiogenesis ↑
Risk factors কি কি?
Premature baby দের ঝুঁকি বেশি থাকে, তাই কোন শিশু এই রোগ নিয়ে আসলে তার birth history নিতে হবে,
term baby or pre-term, এই হিস্ট্রি নিতে হবে,
Low birth weight বেবিদের হতে পারে,
Female baby তথা মেয়ে বাবুদের বেশি হয়,
Multiple pregnancy তে হতে পারে,
Fair-skinned baby দের হয়,
infantile hemangioma কোন বয়সে হয়?
এটি সাধারণত জন্মের পর ১ মাসের মধ্যেই দেখা যায়, কারো ক্ষেত্রে ৬ মাসের মধ্যে দেখা দেয়, প্রথমে ছোট থাকে, তার পর ৬-৯ মাসের মধ্যে দ্রুত বাড়ে (Proliferative phase)।
এর পর ৯–১২ মাসে স্থির হয়ে যায়, সাধারণত ৯০% ১৫ মাসের মধ্যে ভালো হয়ে যায়, তবে কারো কারো ক্ষেত্রে
৫/৭ বছরে নিজে নিজে ছোট হয় (Involution phase)
🩺 উপসর্গ কী?
খুব গাড় উজ্জ্বল লাল (৯৫%) নীলচে ফোলা দাগ বা গুটিগুটি দেখা যায়, এইটা সাধারণত ব্যথাহীন-
তবে লোকেশন বা আক্রান্তের জায়গা অনুযায়ী সমস্যা হতে পারে—
যেমন চোখে হলে → vision problem হতে পারে,
ঠোঁট/মুখ হলে → feeding difficulty হতে পারে,
নাক/গলাতে হলে → airway obstruction হতে পারে,
চিকিৎসা কি?
সব hemangioma-র চিকিৎসা লাগে না
ছোট, complication-free হলে
Parents reassurance + follow-up যথেষ্ট, ১৫ মাসে এমনিতে ভালো হয়ে যায়,
সবচেয়ে effective Treatment Topical Beta blocker -
Timolol Drop পাওয়া যায়,
Dose:
Drop: Timolol
2-3 ফোটা আক্রান্ত স্থানে দিবে,আঙ্গুল দিয়ে পুরো আক্রান্ত স্থানে লাগিয়ে দিবে। লক্ষ রাখবে, যেন চোখে প্রবেশ না করে, দিনে ২ বার, (৩ মাস)।
৩ মাসের আগে ভালো হয়ে গেলে বন্ধ করে দেওয়া যাবে,
তবে বন্ধ করার আগে Tapering করে নিবে-
ভালো হয়ে যাবার পর ১ সপ্তাহ দিনে একবার করে দিবে,
তারপর ১ দিন পরপর ১ সপ্তাহ -- এরপর বন্ধ।
Topical ৩ মাসে ভালো না হলে orally Beta blocker দেওয়া হবে, Dose 0.5 mg-1 mg/kg/day initially, then maximum 2-3 mg/kg/day in 3 devided dose. পর্যন্ত দেওয়া যাবে। সাথে Topical ও রাখা যাবে।
উদাহরণ : আয়ান ১২ মাস বয়স ১০ কেজি ওজন, তার infantile hemangioma Diagnosis হয়েছে, topical timolol এ কোন improve হচ্ছেনা, Next line Rx কি?
Beta blocker 10 mg
অর্ধেক করে গুড়া করে এক চামচ পানিতে মিশিয়ে খাওয়াবে দিনে ২ বার (১ সপ্তাহ,) পরে দিনে ৩ বার (৩ মাস) ভালো হয়ে গেলে Taper করে আস্তে আস্তে বন্ধ করে দিবে।