Dr. Saima Ahmed Remi - Dermatologist

Dr. Saima Ahmed Remi - Dermatologist I am a Dermatologist & Venereologist. I have completed my MBBS from Dhaka Medical College and my post graduation in Dermatology.

Dr Saima Ahmed Remi
MBBS(DMC), BCS(health), DDV(BSMMU), MCPS, FCPS (Dermatology & VD)
Fellowship in Aesthetic Dermatology

সোরিয়াসিস কী? এর লক্ষণ ও চিকিৎসাসোরিয়াসিস (Psoriasis) হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে ত্বকের কোষ স্বাভা...
19/05/2026

সোরিয়াসিস কী? এর লক্ষণ ও চিকিৎসা

সোরিয়াসিস (Psoriasis) হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে ত্বকের কোষ স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত তৈরি হতে থাকে। ফলে ত্বকে মোটা, লালচে ও খসখসে দাগ দেখা দেয়।

🔍 সোরিয়াসিসের সাধারণ লক্ষণ:
✔️ ত্বকে লালচে মোটা দাগ
✔️ সাদা বা রুপালি আঁশের মতো স্তর
✔️ তীব্র শুষ্কতা ও চুলকানি
✔️ ত্বক ফেটে যাওয়া বা রক্তপাত
✔️ মাথার ত্বক, কনুই, হাঁটু ও পিঠে বেশি দেখা যায়
✔️ কখনও নখের পরিবর্তন বা জয়েন্টে ব্যথাও হতে পারে

⚠️ কেন হয়?
সোরিয়াসিসের সঠিক কারণ পুরোপুরি জানা না গেলেও—
✔️ জেনেটিক কারণ
✔️ রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিকতা
✔️ মানসিক চাপ
✔️ সংক্রমণ
✔️ কিছু ওষুধ বা আবহাওয়ার পরিবর্তন

এসব কারণে সমস্যা বাড়তে পারে।

💊 চিকিৎসা ও করণীয়:
🧴 নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
☀️ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সান এক্সপোজার নিন
🚫 অতিরিক্ত চুলকানো বা ঘষাঘষি এড়িয়ে চলুন
🥗 স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

👨‍⚕️ চিকিৎসক প্রয়োজন অনুযায়ী মেডিকেটেড ক্রিম, ওষুধ, ফটোথেরাপি বা বায়োলজিক থেরাপি দিতে পারেন।

⚠️ নিজে নিজে স্টেরয়েড বা ওষুধ ব্যবহার না করে অবশ্যই বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

✨ সঠিক চিকিৎসা ও যত্নে সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সব জন্মদাগ জন্মের সময় থাকে না — কিছু জন্মদাগ বয়সের সাথে পরে প্রকাশ পায়।ঠিক তেমনই একটি বিশেষ ধরনের জন্মদাগ হলো Becker’s N...
17/05/2026

সব জন্মদাগ জন্মের সময় থাকে না — কিছু জন্মদাগ বয়সের সাথে পরে প্রকাশ পায়।

ঠিক তেমনই একটি বিশেষ ধরনের জন্মদাগ হলো Becker’s Nevus (বেকারস নেভাস), যা সাধারণত কৈশোর বা বয়ঃসন্ধিকালে দেখা দেয়।

🔎 Becker’s Nevus কী?
এটি ত্বকের একটি benign (ক্ষতিকর নয়) pigmentary hamartoma, যেখানে ত্বকের একটি অংশ ধীরে ধীরে গাঢ় রঙের হয়ে যায় এবং অনেক সময় সেখানে অতিরিক্ত লোমও গজায়।

👦 এটি ছেলেদের মধ্যে বেশি দেখা যায়, তবে মেয়েদেরও হতে পারে।

সাধারণত ১০–২০ বছরের মধ্যে শুরু হয়, তাই অনেকেই একে “late appearing birthmark” বলেন।

📍 কোথায় বেশি হয়?
সবচেয়ে বেশি দেখা যায়—
• কাঁধে
• বুকের উপরের অংশে
• পিঠে
• বাহুতে
তবে শরীরের যেকোনো জায়গাতেও হতে পারে।

🎨 কেমন দেখতে হয়?
✔ একপাশে বড় অনিয়মিত বাদামি বা কালচে দাগ
✔ ধীরে ধীরে গাঢ় হতে পারে
✔ সময়ের সাথে লোম বাড়তে পারে
✔ সাধারণত চুলকানি বা ব্যথা থাকে না

⚠️ কেন হয়?
সম্পূর্ণ কারণ এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হয় হরমোন, বিশেষ করে androgen sensitivity এর সাথে সম্পর্ক আছে। এজন্যই puberty-র সময় এটি বেশি প্রকাশ পায়।

🩺 এটি কি বিপজ্জনক?
না, Becker’s nevus সাধারণত ক্যান্সারে রূপ নেয় না এবং এটি ক্ষতিকর নয়।
তবে cosmetic concern বা appearance নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন।

🔬 কখন ডাক্তার দেখাবেন?
• হঠাৎ দ্রুত পরিবর্তন হলে
• অস্বাভাবিক রঙ বা আকৃতি হলে
• অন্য জন্মগত সমস্যা সাথে থাকলে
• diagnosis নিয়ে সন্দেহ থাকলে

💡 চিকিৎসা কী?
চিকিৎসা সবসময় প্রয়োজন হয় না।
তবে দাগ কমানোর জন্য—
• Q-switched laser
• Fractional laser
• Hair reduction laser
ব্যবহার করা যেতে পারে।

তবে মনে রাখতে হবে, সম্পূর্ণ দাগ চলে যাওয়া সবসময় সম্ভব নাও হতে পারে, তবে অনেকটাই হালকা হয়ে আসে এবং multiple session লাগতে পারে।

📌 তাই মনে রাখুন—
“সব জন্মদাগ জন্মের সময় দেখা যায় না।”
কিছু দাগ শরীরে লুকিয়ে থাকে এবং কৈশোরে প্রকাশ পায়

Dr. Saima Ahmed Remi
Dermatologist and Venereologist

আজকের যুগান্তরে ত্বক ও চুলের চিকিৎসায় আধুনিক সমাধান পি আর পি নিয়ে আলোচনা।
16/05/2026

আজকের যুগান্তরে ত্বক ও চুলের চিকিৎসায় আধুনিক সমাধান
পি আর পি নিয়ে আলোচনা।

14/05/2026

টাক মাথার সমস্যার সমাধানের উপায়

Alhamdulillah Grateful and honored to achieve prestigious  membership in the European Academy of Dermatology and Venereo...
12/05/2026

Alhamdulillah
Grateful and honored to achieve prestigious membership in the European Academy of Dermatology and Venereology — a step forward toward excellence in dermatology and lifelong learning. A proud moment of growth, dedication, and global professional recognition.

পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের আঁচল।সব মায়েদের জন্য অফুরন্ত ভালোবাসা। 🌷
10/05/2026

পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের আঁচল।
সব মায়েদের জন্য অফুরন্ত ভালোবাসা। 🌷

10/05/2026

ত্বক মসৃণ, টানটান ও উজ্জ্বল করতে মাইক্রোনিডলিং

06/05/2026

চুল পড়া রোধে সর্বাধুনিক পি.আর.পি. চিকিৎসা

✨ স্কিন পিআরপি (PRP) কী? ত্বকের জন্য কতটা কার্যকর?বর্তমানে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ব্রণের দাগ কমানো এবং এন্টি-এজিং ট্রি...
05/05/2026

✨ স্কিন পিআরপি (PRP) কী? ত্বকের জন্য কতটা কার্যকর?

বর্তমানে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ব্রণের দাগ কমানো এবং এন্টি-এজিং ট্রিটমেন্ট হিসেবে স্কিন PRP (Platelet-Rich Plasma) বেশ জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি।

🩸 স্কিন PRP কীভাবে করা হয়?
প্রথমে রোগীর শরীর থেকে অল্প পরিমাণ রক্ত নেওয়া হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় সেই রক্ত থেকে Platelet-Rich Plasma আলাদা করে ত্বকে প্রয়োগ করা হয়।

💡 এতে কী উপকার পাওয়া যায়?
✔️ ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে
✔️ ব্রণের দাগ ও পিগমেন্টেশন কমাতে সহায়ক
✔️ ত্বককে আরও উজ্জ্বল ও সতেজ দেখাতে সাহায্য করে
✔️ ফাইন লাইন ও বয়সের ছাপ কমাতে সহায়ক
✔️ স্কিন টেক্সচার উন্নত করতে সাহায্য করে

⏳ ফলাফল কবে দেখা যায়?
সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। ভালো ফলাফলের জন্য একাধিক সেশন প্রয়োজন হতে পারে।

⚠️ যা জানা জরুরি:
✔️ PRP অবশ্যই প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে করানো উচিত
✔️ সবার ত্বকে একই ফল নাও আসতে পারে
✔️ চিকিৎসার আগে ত্বকের ধরন ও সমস্যার সঠিক মূল্যায়ন প্রয়োজন

✨ সুস্থ, উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য সচেতন সিদ্ধান্ত নিন।

গত কয়েকদিন আল্লাহর রহমতে এমন সব জটিল চর্মরোগ নির্ণয় করতে এবং দেখতে পারেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তার মধ্যে রয়ে...
04/05/2026

গত কয়েকদিন আল্লাহর রহমতে এমন সব জটিল চর্মরোগ নির্ণয় করতে এবং দেখতে পারেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তার মধ্যে রয়েছে Brooke Spiegler syndrome, Congetital Acanthosis Nigrigans, ইত্যাদি।
আজকে চেম্বারে এক কিশোরী আসল তার স্কার নিয়ে। চিকিৎসা দেয়ার পর মা আরো বললেন যে মেয়ের চুল কম বাড়ে, রুক্ষ চুল। চোখ গেল তার ছোট বোনের দিকে, আমার রোগির চুল বেশি কোকড়া না, সামান্য wavy, এলোমেলো, সামনের অংশ কিছুটা কোকড়া ও রাফ। তবে ছোট জনের চুল বেশ কোকড়া৷ অনেকটা আফ্রিকান দের মতন।
জিগ্যেস করতে বলল তাদের তিন বোনের চুল কোকড়া, সাথে দাদির চুলও কোকড়া।
আরো জিজ্ঞেস করতে বেড়িয়ে আসল চাঞ্চল্যকর তথ্য। ছোট মেয়ের গ্রোথ বাড়ে না, ডেভেলপমেন্ট এ ডিলে আছে। অনেক ডাক্তার, দেখিয়েছে কিছু ধরা পরে নি, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখাচ্ছেন ছোট থেকেই, এন্ডোক্রাইনোলজিস্ট ও দেখানো হচ্ছে, থাইরয়েড টেস্ট, ACTH সবকিছুই নরমাল। রোগ তাও ধরা পড়ে না।
আমি কাউন্সিলিং করে মাকে ট্রাইকোস্কোপির কথা বললাম মাথায় কতগুলো রোগের চিন্তা নিয়ে। ট্রাইকোস্কোপ হাতে নিয়ে আমার চক্ষু যেন চড়কগাছ।
Tiger tail banding under Trichoscopy!!
Indicating low sulfur content!
আমার জীবনে প্রথম দেখা ও ডায়াগনোসিস করা Trichothiodystrophy এর কেস এটি। সব কিছু মিলিয়ে মাকে বুঝিয়ে বললাম রোগটি সম্পর্কে। এটি একটি বিরল জেনেটিক রোগ। বাকি দুই বোনের শুধু চুলের সমস্যা থাকলেও ছোটজনের growth retardation, developmental delay, intellectual deficit, curly hair সবই আছে।
Skin is the largest organ and the mirror of internal health কথাটি যে কত গুরুত্বপূর্ণ, তা আজ আবারো টের পেলাম।
আল্লাহর কাছে আবারো শুকরিয়া এরকম একটি কেস সলভ করতে পারার জন্য।

"মে দিবসের এই দিনে সকল শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হোক—এই আমার প্রত্যাশা। শুভ মে দিবস!"
01/05/2026

"মে দিবসের এই দিনে সকল শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হোক—এই আমার প্রত্যাশা। শুভ মে দিবস!"

Address

House-11, Hazi Road, Avenue-3, Rupnagar, Mirpur-2
Dhaka-1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saima Ahmed Remi - Dermatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category