Sajal's Diet Falsafa

Sajal's Diet Falsafa খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন খাবারকে ভালোবেসে!! Many diseases that can be reversed through diet can never be cured through medicine.

If you feel exhausted to treat your Chronic diseases like diabetes, heart disease, stroke, osteoporosis, fatty liver, obesity, ovarian cysts or reproductive complications,
A proper diet with a proper lifestyle may become the best thing ever happened to you. Food is the medicine of future.

30/04/2026

দুপুর বেলার ভাতঘুমে কি ওজন বেড়ে যায়??


মুহাম্মাদ সজল
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট

30/04/2026

লেবু পানি খেলে ওজন কমে না-এই কথা ভিডিওতে বলার পর অনেকের আঁতে ঘা লেগেছে।

অনেকেই দাবী করছেন লেবু পানি খেয়ে তার ওজন কমেছে।

বাস্তবে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এধরনের টোটকা ট্রাই করার সময় ক্যালরি কাট করেন বা পোরশন কন্ট্রোল করেন, যা তার আগেকার লাইফস্টাইলের চাইতে ভিন্ন। এই সীমিত ক্যালরি ইনটেকের জন্য স্বল্পমেয়াদে কিছুটা ওজন কমে। এটাকেই অনেকে লেবুপানির গুন বলে মনে করেন।

আপনি একটা ননসেন্সকে একশোবার ঠিক বলে চেচালেই ওটা ঠিক হয়ে যায় না, ওটা ননসেন্সই থাকে।

আমার কাছে চাইল্ডহুড ওবিসিটি ও পিসিওএসের যত কেইস আসে প্রায় সবারই ফ্রাইড চিকেনে আসক্তি থাকে। লো টেস্টোস্টেরন কেইসেও পাওয়া ...
29/04/2026

আমার কাছে চাইল্ডহুড ওবিসিটি ও পিসিওএসের যত কেইস আসে প্রায় সবারই ফ্রাইড চিকেনে আসক্তি থাকে। লো টেস্টোস্টেরন কেইসেও পাওয়া যায় ফ্রাইড চিকেনে আসক্তির উদাহরন।

ফ্রাইড চিকেনের প্রধান উপাদান হচ্ছে বিশেষভাবে কালচার্ড ব্রয়লার, বেশিরভাগ ক্ষেত্রে আড়াই মাসের কম বয়সী ব্রয়লার মুরগী, এরা জন্মায় ও মারা যায় মানুষের মাংসের লোভ মেটানোর জন্য। এই প্রানীগুলোর ডিএনএ-আরএনএ ডিজাইন্ড শুধু ফুলেফেপে মোটা হয়ে ওঠার জন্য, সুস্থতা অনেক পরের বিষয়। অনেকক্ষেত্রেই এদের শরীরে পাওয়া যায় উচ্চমাত্রায় এন্টিবায়োটিক।

ফ্রাইড চিকেনকে ক্রিসপি স্বাদ দেয়ার জন্য এতে যোগ করা হয় কর্ন ফ্লাওয়ার, এই কর্ন ফ্লাওয়ার সাধারনত জিনেটিক্যালি মডিফাইড হয়ে থাকে।

নেক্সট, এটা ভাজা হয় সয়াবিন তেলে। সয়াবিন তেল এবং কর্নের কম্বিনেশান নষ্ট করে দেয় স্বাভাবিক ওমেগা-৩ঃ ওমেগা-৬ রেশিও। সেই সাথে, উচ্চ তাপমাত্রায় ভাজার সময় সয়াবিন তেলের একটা উল্লেখযোগ্য অংশ পরিনত হয় ট্রান্স ফ্যাটে। ফলে, পুরো খাবারটাই পরিনত হয় ইনফ্ল্যামেশন ফ্যাক্টরিতে।

এর সাথে স্বাদ বাড়াতে মেশানো হয় মনো সোডিয়াম গ্লুটামেট, যার কাজ হচ্ছে আমাদের মগজের গ্লুটামেট রিসেপ্টরকে উসকে দেয়া। ফলে একবার খেলে বারবার খেতে মন চায় এই ফ্রাইড চিকেন।

মনো সোডিয়াম গ্লুটামেটের স্বাস্থ্য ঝুকি নিয়ে এখানে লিখলে পোস্ট বেশি লম্বা হয়ে যাবে, তাই অন্যত্র লিখবো, অন্য কোথাও।

খুব সম্ভবত কোকা কোলা জাতীয় সফট ড্রিংক্সের পর
বাংলাদেশে শহরের শিশু কিশোরদের স্বাস্থ্যের ১২টা বাজানোর সবচেয়ে বড় কো ফ্যাক্টর এই ফ্রাইড চিকেন।

ঘরে রান্না করা মুরগী আর কেএফসির ফ্রাইড চিকেন এক জিনিস নয়, যদিও ব্রয়লার যারা খুব ঘনঘন খান, ঘরে খেলেও তাদের ওজন বাড়বেই।

ফ্র‍্যাঞ্চাইজি শপের চিকেন ফ্রাই ও ব্রয়লার খাওয়াকে সীমিত করে নিয়ে আসুন।

সপ্তাহে একদিনের বেশি ব্রয়লার নয়, আর ফ্র‍্যাঞ্চাইজি শপের চিকেন ফ্রাই বছরেও একবার নয়।

আগামীর দিন হোক স্বাস্থ্যবান ভবিষ্যত প্রজন্মের।

28/04/2026

📌 লেবু পানি খেয়ে কী ওজন কমানো যায়?


মুহাম্মাদ সজল
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট

বেশিরভাগ ক্ষেত্রে যাদের ওজন বেশি তাদের পরামর্শ দেয়া হয়, খাওয়া কমান এবং এক্সারসাইজ বাড়ান।ওবিসিটিতে আক্রান্ত মানুষটা খাওয়া...
27/04/2026

বেশিরভাগ ক্ষেত্রে যাদের ওজন বেশি তাদের পরামর্শ দেয়া হয়, খাওয়া কমান এবং এক্সারসাইজ বাড়ান।

ওবিসিটিতে আক্রান্ত মানুষটা খাওয়া কমান। দেখা যায়, শুরুর দিকে কম খাওয়াকে সম্মান দেখিয়ে ওজনও খানিকটা কমে। তারপর আবার থেমে যায়।

ফলে রোগী খাওয়া আরো কমান। আগেরবারের ঘটনা থেকে পরীক্ষিতভাবে প্রমানিত, কম খেলে ওজন কমে। অতএব আরো কম খেয়ে ওজন কমানোর চেষ্টা চালান রোগী।

৫শো গ্রাম থেকে ২ কেজি ওজন আরো কমে।

কিন্তু ধীরে ধীরে শরীর ঠান্ডা হতে শুরু করে। এরপর আসে লো ব্লাড প্রেসার, এরপর খিটখিটে মেজাজ। অলসতায় ধরে, সারাক্ষনই অবসন্ন লাগে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে মাঝে মাঝে। পাগলের মত ক্ষুধা পায় অথবা একেবারে রুচিই নষ্ট হয়ে যায়।

এই অবস্থায় সবাই মিলে তাকে বলতে শুরু করে তুমি অলস, তাই মোটা। আসলে, তার এনার্জি নাই, এজন্য সে অলস। অলস হওয়ার আগেও সে মোটাই ছিল।

সবচেয়ে বড় ব্যাপার, অভিযোগটা সত্যিও হয়ে থাকতে পারে। তার আসলে হয়তো কখনোই যথেষ্ট এনার্জি ছিল না। কারন তার শরীর ভালোকরে এনার্জি তৈরি করতে পারে না। যেহেতু শরীর এনার্জির অভাবে ভোগে, তাই সে বারবার খায় এবং খুব কম মুভমেন্ট করে। কারন আসলেই সে দুর্বল।

ব্যাপারটা কেমন জট পাকিয়ে গেল বলে মনে হচ্ছে না?? অনেকটা ডিম আগে না মুরগী আগের মত অবস্থা!!

আসলে ব্যাপারটা এমনই।

ওবিসিটি বা স্থুলতা(অতিরিক্ত ওজন) শুধু অতিরিক্ত খাওয়ার সমস্যা থেকে হয় না। এটা শরীরের এনার্জি উৎপাদনে থাকা ডিফেক্টের কারনেও ঘটতে পারে। শুধু কম খেয়ে এই সমস্যার কোন সমাধান সম্ভব নয়।

প্রকৃতপক্ষে, সমাধান তখনই সম্ভব, যখন আমরা এই এনার্জি মেটাবলিজমের ত্রুটিগুলো সারিয়ে তুলি।

অতিরিক্ত ওজন নিজে সমস্যার গোড়া না হয়ে প্রায়ই দেখা যায় অন্য সমস্যার ফলাফল হিসেবে দেখা দেয়।

সুস্থ একজন মানুষের খাওয়া কমালে ওজন কমে যায়। কিন্তু ডিফেক্টিভ এনার্জি মেটাবলিজমে আক্রান্ত কোন মানুষ খাওয়া কমালেই তার ওজন কমবে না।

তাই, যারা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের কাউকে দেখলেই খাওয়া কমাতে আর দুইবেলা দৌড়াতে পরামর্শ দেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক নন।

শফিউর সাহেবের ওজন ছিল মাত্র ৭৩ কেজি, কিন্তু এই ওজনেই তার গ্রেড টু ফ্যাটি লিভার হয়ে গেল। মাস তিনেক চেষ্টার পর সিরিয়াল পেয়...
26/04/2026

শফিউর সাহেবের ওজন ছিল মাত্র ৭৩ কেজি, কিন্তু এই ওজনেই তার গ্রেড টু ফ্যাটি লিভার হয়ে গেল। মাস তিনেক চেষ্টার পর সিরিয়াল পেয়ে চেম্বারে আসলেন দেখাতে।

তার প্রধান সমস্যা ছিল বারবার কোক খাওয়া আর দিনের বেশিরভাগ সময়েই বসে থাকা।

প্রথম তিনি ডাক্তার দেখান মূলত হাইপারটেনশনের সমস্যার কারনে। চেকাপ করতে গিয়ে বোঝা যায়, কোলেস্টেরল বেড়েছে অনেক, সাথে আছে ফ্যাটি লিভার গ্রেড টু। আমার কাছে আসার পর আমি টের পেলাম এই রোগীর আছে শক্ত রকম ইনসুলিন রেজিস্ট্যান্স এবং তীব্র ইনফ্ল্যামেশান। ভিটামিন ডির অবস্থাও খুবই খারাপ, ১৫ এর নিচে। এর সাথে হেপাটাইটিস যোগ হয়ে অবস্থা হয়ে গেছে আরো জটিল।

ডায়েটারি ম্যানেজমেন্ট শুরু করার পর আমি সবাইকেই চিট করতে নিষেধ করি। মাসে এক থেকে দুইবারের বেশি চিট করা আমার ডায়েটে থাকা অবস্থায় নিষিদ্ধ।

এই ভদ্রলোক সেই কাজটাই করলেন।

ফলে পরের ফলো আপে তার ফ্যাটি লিভারের অবস্থা আরো খারাপ হয়ে সেটা চলে গেল গ্রেড থ্রিতে।

এবার প্যাশেন্টের ওপর খানিকটা রাগারাগিই করলাম এবং খুবই স্ট্রিক্ট প্ল্যান দিলাম। এটা ছিল ৫% কার্বে ১৮ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট।
কয়েক মাসের মধ্যে চেঞ্জ আসা শুরু করলো। এরপর আরো একটা ফলো আপ দেয়া হল। সেবার ফাস্টিং ডিউরেশান ছিল ২০ ঘন্টা।

নয় মাসের স্ট্রিক্ট ডায়েটারি ম্যানেজমেন্টের পর ফ্যাটি লিভার গ্রেড থ্রি থেকে শফিউর হয়ে গেলেন সম্পুর্ন সুস্থ। কোলেস্টেরল কন্ট্রোলে চলে এলো, হাইপারটেনশানও চলে গেল। ওজন কমে ৭৩ কেজি থেকে চলে এলো ৫৮ কেজিতে।

এখন আমরা তার মাসল বিল্ডিং করছি।

যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ফ্যাটি লিভার বা থাইরয়েডের সমস্যা আছে, মাসল বিল্ডিং ছাড়া তার কোন ওয়েট লস প্রোগ্রাম বেশিদিন কাজ করে না।

শফিউর সুস্থ হতে চেয়েছিলেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাকে সুস্থতা দিয়েছেন।

পুষ্টিমানের কথা ভাবলে নির্দ্বিধায় মসুর ডাল একটা সুপার ফুড।মসুর ডাল খেলে কারা উপকৃত হতে পারেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দ...
25/04/2026

পুষ্টিমানের কথা ভাবলে নির্দ্বিধায় মসুর ডাল একটা সুপার ফুড।
মসুর ডাল খেলে কারা উপকৃত হতে পারেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেই। যারা সুযোগ থাকার পরেও ডাল খান না তারা বুঝবেন কি মিস করছেন।

-ডায়বেটিক প্যাশেন্টদের খাবার পর যে পোস্টপ্র‍্যান্ডিয়াল সুগার রাইজ করে, ডালের ফাইবার সেটাকে স্লো করে দেয়। তাই ডায়বেটিক ডায়েট প্ল্যানে সবসময়ই আমি মসুর ডাল রাখতে চেষ্টা করি।
-কন্সটিপেশনে ভুগছেন যারা, ডাল তাদের জন্য খুবই উপকারী হবে, ডালের হাই ফাইবার কনটেন্ট আপনার বাউয়েল মুভমেন্ট বাড়াতে সক্ষম।
-বি ভিটামিন, ম্যাগনেসিয়াম, জিংক ও পটাসিয়াম মসুর ডালে একসাথে থাকে, যদিও খুব উচ্চমাত্রায় থাকে তা বলা যাবে না। কিন্তু একসাথে এই সবকয়টা মিনারেল-ভিটামিন-কো ফ্যাক্টর থাকায়
শোষনটা বেশ ভাল হয়।
-প্রোসায়ানিডিন আর ফ্ল্যাভোনল নামের সুইটা পলিফেনল আছে ডালে, এরা ক্যান্সার সেলের গ্রোথ থামাতে শক্তিশালী ভুমিকা রাখে। অতএহ, ক্যান্সার প্যাশেন্টদেরও ডাল খাওয়া উচিত।
-হাইপারটেনশন আছে যাদের, তারা বুটের ডাল, খেসারি, মুগ বা শিমজাতীয় খাবারের বদলে ডাল খেলে বেশি উপকৃত হবেন।
-ডালে উচ্চমাত্রায় ফোলেট এবং ভিটামিন বি-৬ আছে, গর্ভবতী মায়েদের জন্য যা অতিপ্রয়োজনীয়। গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ফোলেট পেতে ডাল ঘন করে খেতে হবে।

ডালের এন্টাই নিউট্রিয়েন্ট নিয়ে অনেক সমালোচনা আছে। এন্টাই নিউট্রিয়েন্ট আপনার ডাল থেকে নেয়া পুষ্টির শোষন কমিয়ে দিতে পারে। মোটামুটি বেশিরভাগ মেজর এন্টাই নিউট্রিয়েন্টই ডালে উপস্থিত।

এটা ঠ্যাকাতে কি করবেন??

সহজ, রাতের বেলা পানিতে ডাল ভিজিয়ে রাখবেন। এন্টাই নিউট্রিয়েন্ট ওয়াটার সলিউবল, পানিতে মিশে পরিমানে কমে যাবে। এরপর রান্না করলে আরো কমে যাবে।

অতএব, যাদের হজমে বা কিডনিতে সমস্যা নেই, তারা নিয়মিত ডাল খেতে পারেন।
আশা করি যারা ডাল খান না, বুঝতে পারছেন, তারা কি মিস করছেন!!

25/04/2026

আমাদের চেম্বার ডেস্ক অনিবার্য কারনে আজ ও আগামীকাল বন্ধ থাকবে। যেকোন প্রয়োজনে পেইজে ইনবক্স করুন।

হার্ট ডিজিজ ও কিডনি ডিজিজে আক্রান্তদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটা প্রোটিন সোর্স হতে পারে সুরমা মাছ।সুরমা মাছের প্রতি ...
24/04/2026

হার্ট ডিজিজ ও কিডনি ডিজিজে আক্রান্তদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটা প্রোটিন সোর্স হতে পারে সুরমা মাছ।

সুরমা মাছের প্রতি একশো গ্রামে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, মেইনলি ডিএইচএ-ইপিএ থাকে প্রায় ৯০০ মিলিগ্রাম, মানে এটা প্রায় ওমেগা থ্রি সাপ্লিমেন্টের মত কাজ করে। এতে ভিটামিন ডি থাকে ১০০ গ্রামে প্রায় ৫০০-৬০০ আইইউ এর মত, ফুড হিসেবে চিন্তা করলে নিঃসন্দেহে এটা কন্সিডারেবলি হাই এমাউন্ট।

এটা লো সোডিয়াম ফিশ, প্রতি একশো গ্রামে ৫০-৬০ মিলিগ্রাম সোডিয়াম থাকে। অতএব, হার্ট/কিডনি ডিজিজে যারা ইলেক্ট্রোলাইট ব্যালেন্স নিয়ে চিন্তিত, তাদের জন্য এটা চমৎকার একটা মাছ।

ক্যালসিয়াম এবং আয়রনের পরিমানও সুরমা মাছে সীমিত, একশো গ্রামে ক্যালসিয়াম ১৮-২০ মিলিগ্রাম, আয়রন-১ থেকে ১.৫ গ্রাম।

এই মাছ তাই যাদের বাসায় বয়স্ক বাবা মা আছেন তারা একেবারে নিশ্চিন্তে কিনতে পারেন, ক্রিয়েটিনিন ২.০ এর নিচে এবং ইজিএফআর-৩০ এর ওপরে থাকলে দিনে ২০০ গ্রাম পর্যন্ত সহজেই খাওয়া যাবে।

হার্টের রোগীদের ক্ষেত্রে একদম বেডরিডেন থেকে শুরু করে হালকা চেস্টপেইন, যে কেউ ১০০-৩০০ গ্রাম সুরমা মাছ সপ্তাহে ৩-৪ দিন খেতে পারবেন। বিশেষভাবে যারা শয্যাশায়ী, চলাফেরা করতে পারেন না, তাদের জন্য এটা খুব ভাল প্রোটিন অপশন।

অতএব, আপনার আগামী সপ্তাহের বাজারের সময় সুরমা মাছের নামটা মনে রাখতে ভুলবেন না।

যেসব পুরুষ ২৫% এর বেশি বডি ফ্যাট এবং যেসব মেয়ে ৩৫% এর বেশি বডি ফ্যাট ক্যারি করছেন, তাদের সন্তানদের একটা জিনেটিক্যালি ইনহ...
23/04/2026

যেসব পুরুষ ২৫% এর বেশি বডি ফ্যাট এবং যেসব মেয়ে ৩৫% এর বেশি বডি ফ্যাট ক্যারি করছেন, তাদের সন্তানদের একটা জিনেটিক্যালি ইনহেরিটেড ওবিসিটিতে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি। আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাসের এক্রুয়েট নিউক্লাই নামে একটা জায়গা আছে, ওখান থেকে POMC নামে একটা হরমোন নিসৃত হয়, যেটা MCR-4 নামে আরেকটা রিসেপ্টরে যুক্ত হয়।

এই হরমোন ও রিসেপ্টরকে বলা হয় জিনেটিক ওবিসিটি বা অতিরিক্ত ওজনের জন্য সরাসরি দায়ী। আপনাদের সন্তানদের আপনারা চাইলেও ভাল খাবার খাওয়ানোর অভ্যাস করতে পারবেন না কারন তার জিন তাকে বলবে আনহেলদি ফুড খেতে। সে আনহেলদি ফুড খেয়ে মোটা হওয়ার মত ব্রেইন প্রোগ্রামিং নিয়েই দুনিয়ায় আসবে।

তাহলে, আপনি কি করবেন??

সিম্পল, নিজেকে হেলদি লাইফস্টাইলে নিয়ে আসতে চেষ্টা করবেন।

নিয়মিত স্ট্রেন্থ ট্রেইনিং করবেন, কার্ব ইনটেক ৩০% এর মধ্যে রাখবেন। সম্ভব হলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন।

ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে একশো হাত দূরে থাকবেন।
এই কথাগুলি মানেন, এগুলি মানলে ৯৯% মানুষেরই আর চেম্বারে আসতে হবে না ইনশা আল্লাহ।

22/04/2026

এই গরমে পানি, ফলের রস এবং কোল্ড ড্রিংক নিয়ে যা না জানলেই নয়!


মুহাম্মাদ সজল
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে নন ডায়বেটিকরা কিভাবে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করবেন তার একটা শর্টকাট শিখিয়ে দেই।প্রথম সপ্তাহে প্র...
21/04/2026

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে নন ডায়বেটিকরা কিভাবে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করবেন তার একটা শর্টকাট শিখিয়ে দেই।

প্রথম সপ্তাহে প্রতি কেজি ওজনের জন্য সোডিয়াম নেবেন ২০ মিলিগ্রাম করে, ৮ ঘন্টা পরপর। আপনার ওজন ৮০ কেজি হলে, ১৬০০ মিলিগ্রাম সোডিয়াম নিতে হবে ৮ ঘন্টা পরপর।

পটাসিয়াম চেষ্টা করতে হবে দিনে ৬০০০ মিলিগ্রামের বেশি নিতে। প্রায় ৪০০০ মিলিগ্রাম পটাসিয়াম পাওয়া যাবে যদি দিনে ৪০০-৪৫০ গ্রাম শাক(রান্না করা ওজন) খেতে পারেন।

বাকিটা কাভার করার জন্য পটাসিয়াম সাইট্রেট সিরাপ খেতে পারেন-১৫০০-২০০০ মিলিগ্রাম ডোজে, দিনে অর্ধেক করে দুই ডোজে খেলে বেটার এবজর্ব হবে।

এখন, আরো দুটো ভাইটাল ইলেক্ট্রোলাইট বাকি থেকে যায়, ম্যাগনেসিয়াম-ক্যালসিয়াম।

ক্যালসিয়াম লাগবে ৬০০ মিলিগ্রাম অন এভারেজ, এটার জন্য আপনার প্রোটিন ইনটেইক+শাকের ৪০০-৪৫০ গ্রাম, এই দুটো জিনিস সাধারনত যথেষ্ট হয়ে যায়। শাকের ক্যালসিয়াম যথেষ্ট বায়োএভেইলেবল না, এজন্য আমি প্রেফার করবো ইনাফ মাছ-গোশত এড করা, যাতে বায়োএভেইলিবিলিটি ঠিক থাকে।

ম্যাগনেসিয়াম কিভাবে পেতে হবে এটার জন্য পেইজের ম্যাগনেসিয়াম রিচ ফুডসের পোস্টটা পড়তে পারেন।

ইলেক্ট্রোলাইট ব্যালেন্স কেন দরকার??

অনেকেই লো ব্লাড প্রেসার-লো এনার্জি ইস্যুতে ভোগেন এবং অনেকেরই ফ্যাট লস কাঙ্ক্ষিত গতিতে হয় না।

যথেষ্ট ইলেক্ট্রোলাইট নিলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ইনশা আল্লাহ।

Address

Sunday-Thursday, Thyrocare Consultation Center, Rupsha Tower, House 72, Level-3, , Road No. 11, Dhaka-1213, , (Saturday), Ascent Health Limited, House: 1/C, Road: 2/A, Block: J, Baridhara, Dhaka-1212
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 11:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801992051548

Website

https://sajalsdietfalsafa.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sajal's Diet Falsafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sajal's Diet Falsafa:

Share