Dr. Nasim Parvez

Dr. Nasim Parvez Dr. Nasim Parvez
MBBS. CMU (Ultra). PGT (Medicine). Resident Medical Officer. Islami Eye Hospital Madaripur. BM&DC Reg.

No: A-137389

Inbox for any health related inquiry.

Head Shot.GCS - 3/15 (E1V1M1)Brain death.Only miracle from Allah SWT can save him.Pray for Hadi's recovery.
12/12/2025

Head Shot.
GCS - 3/15 (E1V1M1)
Brain death.

Only miracle from Allah SWT can save him.
Pray for Hadi's recovery.

সেই রোগীটা মারা গেছে! Is it a normal death or Murder by bureaucracy?পুরো ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে তাই বর্ণনা করতেছ...
07/12/2025

সেই রোগীটা মারা গেছে!
Is it a normal death or Murder by bureaucracy?

পুরো ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে তাই বর্ণনা করতেছি।
৪ তারিখ রাতে রোগীটা কে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হলো, রোগীটার ইমারজেন্সি অপারেশন দরকার ছিল এবং তারপর ICU ও বাচ্চার জন্য NICU দরকার ছিল। সোহরাওয়ার্দী মেডিকেল কে দেশে তৃতীয় সর্বোচ্চ মেডিকেল কলেজ ধরা হয়, কিন্তু লজ্জার সাথে বলতেছি এখানে NICU সাপোর্ট নেই। ফলাফল এখানকার ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। অনেক রোগী এখান থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত নেওয়া যায় না ,এর মধ্যেই মারা যায়। আমি এই মেডিকেলের একজন শিক্ষার্থী, ভবিষ্যত ডাক্তার, কিন্তু ওই রোগীর জায়গায় আমার মা হলেও আমার নিজের মেডিকেলে চিকিৎসার অভাবে আমার মা হয়তো মারা যেত।
দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, সেখানে ডাক্তাররা বললো দ্রুত OT করা লাগবে, Eclampsia র রোগী যেহেতু।
১. ডাক্তাররা কিছু ইমার্জেন্সি টেস্ট দিলেন (৫-৬ হাজার টাকার মতো), সাধারণ ব্লাড টেস্টগুলোও হাসপাতালের ইমারজেন্সিতে নিয়মিত হয় না। কি করব, এখন?
ঠিক ডাক্তার রুমের বাহিরেই দাঁড়িয়ে আছো কয়েকটা ডায়গনস্টিক সেন্টার এর দালাল। ডাক্তার আপু ও বললেন শোন ওদের দিয়ে করানো ছাড়া এখন উপায় নেই , বলেন ওরে দিলে দ্রুত করে দিবে, রোগী নিরুপায় কি করবে? দিয়ে দিল টাকা।
২. বললো ২ ব্যাগ ব্লাড লাগবে, বললাম কোথা থেকে ম্যানেজ করবো এতো দ্রুত? দেখি পিছনেই দালাল দাঁড়িয়ে আছে বললো, ১ ব্যাগ ৫৫০০৳ , আপনি ডাক্তার মানুষ ৫০০ ৳ কম রাখা যাবে আপনার সম্মানে। যাক দালাল ও সম্মান করে।
৩. রোগী দ্রুত OT তে নিলাম, গাইনী OT তে দেখি পুরুষ ওয়ার্ড বয়। ( এটা বললাম কারণ ওয়ার্ড বয় এমন কোন জরুরী ব্যক্তি না, যে পুরুষ ওয়ার্ড বয়ই রাখতে হবে, মহিলা রাখলেই হয়। নারীদের সম্ভ্রমের ব্যাপারটা মাথায় রাখা উচিত আমাদের।)।
৪. Anesthesia ( অজ্ঞান) দেওয়া হলো, তখন একজন কে বলতে শুনলাম Patient monitor ভালোমতো কাজ করে না!.
Patient monitor হলো সেই যন্ত্র, যে যন্ত্র দেখে ডাক্তাররা নির্ণয় করে রোগীর অবস্থা কি? বেঁচে আছে না মারা গেছে, সেটা ঠিকঠাক কাজ সবসময় করে না!!

৫. আগেই বলেছি রোগীর অবস্থা খুবই ক্রিটিকাল, OT তে ইমারজেন্সি একটা জিনিস খুজতেছিল ডাক্তাররা, ৫ মিনিট ধরে খুঁজে ও পায়নি( নাম মনে করতে পারতেছি না) । OT তে ১ মিনিট কতটা গুরুত্বপূর্ণ সেটা একজন ডাক্তার না হলে আপনার বুঝার কথা না। ১ সেকেন্ডর ভুলে ও রোগী মারা যায় অনেক সময়। তো ডাক্তাররা সেই ওয়ার্ড বয়কে বললো অন্য OT থেকে দ্রুত খুঁজে নিয়ে আসার জন্য। ওয়ার্ড বয় যেভাবে গিয়েছে, কিছুক্ষণের জন্য মনে হলো সে গর্ভবতী। আমার মেডিকেল হলে হয়তো আমি একটা থাপ্পর বসিয়ে দিতাম।
যাইহোক কোনোমতে অপারেশন শেষ হলো, সার্জনদের প্রশংসা করতেই হয়, রাত দুইটায় এত দ্রুত সবকিছু ম্যানেজ করা কেবলমাত্র ডাক্তারদের দ্বারা ই সম্ভব। ঠিক কত লক্ষ টাকা বেতন দিলে আপনি রাতের তিনটা বাজে গিয়ে মানুষ কাটবেন? তাও প্রতিনিয়ত?.. সে আলাপ আরেকদিন করবো।
তো অপারেশন হওয়ার পর হঠাৎ ডাক্তাররা বলল আমাদের এখানে তো ICU , NICU কিছুই খালি নেই!!
আমি থ বনে গেলাম!! কিছুক্ষণের জন্য ওনাদের উপর মাথা গরম হয়ে গিয়েছিল, এতো সিরিয়াস একটা রোগী আপনি অপারেশন কেন করবেন যদি , post operative সাপোর্ট না থাকে?!..এখন রোগীর কি হবে!.
একটু পর বুঝলাম ওনাদেরও আসলে দোষ দিয়ে লাভ নেই, রোগীদের শেষ ভরসাই ঢাকা মেডিকেল এখান থেকে রোগী ফেরত পাঠানোর অপশন নেই। কিন্তু এখানে রোগীর জন্য Emergency support নেই!! চিন্তা করেন, আপনি আপনার বাবা-মা কে নিয়ে দেশের সর্বোচ্চ হাসপাতালে গিয়েছেন বাঁচানোর উদ্দেশ্যে, ডাক্তাররা মোটামুটি জানে তারা অপারেশন করলেই এই রোগীটা মারা যাবে, কারণ অপারেশনের পরের ব্যবস্থা নেই। এরপরেও আপনার মনকে বুঝানোর জন্য অপারেশন করে মৃত্যুর পথে এগিয়ে দিচ্ছে।
যাই হোক, এখন প্রাইভেটে ICU এত রাতে পাবো কোথায়, রোগীর টাকা পয়সাই সেরকম নেই, তাও প্রিয়জনকে বাঁচানোর জন্য তো মানুষ চেষ্টার কমতি রাখে না। আমি খুঁজতে গিয়ে দেখি ঠিক OT র বাইরে ICU র দালালও বসে আছে , সোনায় সোহাগা।
প্রাইভেটেই ঠিক করলাম, কিন্তু আমি OT তে ডাক্তারদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম, হয়তো ICU পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পাবো না। তাও বের করে আনলাম, ডাক্তাররাও নিরুপায়,কারণ সিরিয়ালে তো আরো কয়েকশ রোগী ফ্লোরে শুয়ে আছে 😅
তারপর যা হওয়ার তাই হলো , ভোর ৪ টায় প্রাইভেটে দিয়ে হলে আসলাম, সকাল ৭ টায় হাসপাতাল কর্তৃপক্ষ বললো রোগী মৃত। সম্ভবত, আনার পথেই মারা গিয়েছিল । হাসপাতাল একটু পর চেক করে মৃত ঘোষণা করেছে হয়তো।
এবার একটু থামুন, এই রোগীর জায়গায় আপনার প্রিয়জনকে ভাবুন। কসম করে বলতেছি, অনেক টাকার মালিক না হলে আপনি জীবনেও এর চেয়ে ভালো চিকিৎসা পাবেন না। কারণ আমি একজন ভবিষ্যত ডাক্তার, আমি আমার বোন পরিচয় দিয়েছি রোগীকে। সরকারি হাসপাতালে ডাক্তারের রোগীর চেয়ে বেশি প্রাধান্য কখনো আপনি পাবেন না, যেই হোন না কেন আপনি।
আমি ভাবতে ছিলাম, আজকে যদি আমার মা হতো তাও আমার কিছু করার ছিল না এখানে 😅..

এই হচ্ছে আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা ( অন্যতম প্রধান মৌলিক অধিকার!)
সেখানে আপনি কিছু টাকা পেয়ে দাবি করেন আপনার রাষ্ট্রে অনেক উন্নতি হয়েছে? How lame!!
ভেবেছিলাম অন্তবর্তীকালীন সরকার হয়তো কিছুটা পরিবর্তন করবে। হয় আল্লাহ এরা দেখি এক বৃদ্ধ বীমা কোম্পানির কর্মচারীকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে বসে আছে!!
কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু আজকে দেখলাম স্বাস্থ্যের ডিজি মহোদয় এক ডাক্তারকে OT তে টেবিল রাখা নিয়ে শাসাচ্ছেন, যেখানে ওনার সর্বোচ্চ মেডিকেল কলেজের সেবার এই অবস্থা?..
আপনি ধারণাও করতে পারবেন না প্রতিদিন কি পরিমাণ অপমৃত্যু হচ্ছে হাসপাতালগুলোতে।
আবার ডিজি স্যার সহ পুরো কমিউনিটির কাছে প্রশ্ন রাখলাম,

" Is it a death or Murder by bureaucracy? "

© Iqbal Hosen

In the warmth of the village, service feels complete. 🌿📷 A glimpse of the eye camp at Kalkini, Madaripur.
28/11/2025

In the warmth of the village, service feels complete. 🌿

📷 A glimpse of the eye camp at Kalkini, Madaripur.

22/11/2025

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

(তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

Is it unethical to prescribe meds & to give advices to patients for Computer Vision Syndrome while my screen time is hig...
09/11/2025

Is it unethical to prescribe meds & to give advices to patients for Computer Vision Syndrome while my screen time is higher? 🫠

মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথে জয়েন করার পর ৮০ দিনে রোগী দেখছি ৮০০ জন।এভারেজ দিনে দশ থেকে ১৫ জন রোগী দেখতে হয় আমাকে।একদি...
02/11/2025

মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথে জয়েন করার পর ৮০ দিনে রোগী দেখছি ৮০০ জন।
এভারেজ দিনে দশ থেকে ১৫ জন রোগী দেখতে হয় আমাকে।একদিন সর্বোচ্চ ২৫ জন রোগী দেখা লাগছে আমার।

৮ ঘন্টার শিফটে এক ঘন্টা লাঞ্চ বা ডিনার ব্রেক,আধা ঘন্টা কফি/টি ব্রেক।তারমানে ৮ ঘন্টার শিফটে আমি কাজ করি সাড়ে ৬ ঘন্টা।

সাড়ে ৬ ঘন্টায় যদি দশ জন রোগী দেখা লাগে তাহলে প্রতি রোগীকে আমি ৩৯ মিনিট সময় দিতে পারি।
আধা ঘন্টা খুব ইজিলি দেওয়া যায়।

কোন রোগী দেখা নিয়ে আমার তাড়াহুড়া কর‍তে হয়না।
ধীরেসুস্থে রোগীর সব কথা শুনে,ক্লিনিক্যাল এক্সামিনেশন সেরে তারপর চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত সময় মিলে।

আমি এখন যেই হেলথ সেন্টারে পারমানেন্ট পোস্টিং পেয়ে কাজ করছি,সেখানে আমরা দুইজন ডাক্তার পোস্টেড।

আজকের এই মুহুর্ত অব্দি দুইজনে রোগী দেখছি মোট ২৭ জন।আমি ১২ জন দেখছি পুরো ইভেনিং শিফটে,মর্নিং শিফটে আমার কলিগ ১৫ জন দেখে গেছে।

এখন বলুন কোন রোগী কিভাবে অভিযোগ দিবে যে,ডাক্তার সময় দেয়না?ডাক্তার কথা শুনেনা এটা বলার সুযোগ কি আছে?

আমি এখানে মাসে যেই স্যালারি পাই,সেটা বাংলাদেশের একজন ৯ম গ্রেডের বিসিএস চিকিৎসকের ৭ মাসের বেতনের সমান।
বাংলাদেশে উপজেলা গুলোতে একজন চিকিৎসককে সকাল ৮ টা থেকে দুপুর ২টার মধ্যে একশো রোগী দেখা লাগে।

একশো রোগীর কথা শুনা, হিস্ট্রি নেওয়া,এক্সামিনেশন করা, টেস্ট রিপোর্ট ইভালুয়েট করা,চিকিৎসা দেওয়া,এডভাইজ দেওয়া, কাউন্সেলিং করা কিভাবে সম্ভব এই সময়ের মধ্যে?
একশো প্রেসক্রিপশন হাতে লিখতে কত সময় লাগা উচিত বলে মনে করেন আপনারা?
তাছাড়া সাপোর্টিভ কয়জন স্টাফ থাকে একজন ডাক্তারের জন্য?

আমার বাংলাদেশের একজন কলিগ আমার চেয়ে দশ গুন বেশি রোগী দেখে আমার বেতনের ৭ ভাগের এক ভাগ স্যালারি পায়, তখন সে আপনাকে কতটা সেবা দিতে সক্ষম হবে ভেবে দেখবেন প্লিজ।

আমি এই আইল্যান্ডে আসার পর একদিন ৭ জন রোগী এডমিট করেছি।
একটা বাচ্চা ছিলো এজমার,বাকি ৬জন ডেঙ্গু রোগী।
মিনিস্ট্রি দেখলো এই হেলথ সেন্টারের ৭টা বেড ফিলাপ।
তারা ডাইরেক্টরকে কল দিয়ে ব্যাখ্যা চাইলো আমার থেকে।
আমি প্রতিটি রোগী গাইড লাইন অনুযায়ী এডমিশন ক্রাইটেরিয়া মেনে এডমিট করেছি কিনা।

আমি ব্যাখ্যা দিলাম।তারা সন্তুষ্ট হলো।
তারা তখন আমাকে জানালো,যেহেতু এখানে আর বেড খালি নেই,নেক্সট এডমিশন দেওয়ার মতো পেশেন্ট আসলে এটল হসপিটালে রেফার করতে।

নীচের ছবিটা খেয়াল করুন।
কোন মানুষ এভাবে চিকিৎসা নিতে পারে?
ফ্লোরে শুয়ে একটা দেশের নাগরিক কেন চিকিৎসা নিবে?
কেন একশো বেডের হাসপাতালে ৫০০ রোগী থাকবে?
কিভাবে একশো বেডের হাসপাতালের ডাক্তার নার্স অন্যান্য স্টাফ দিয়ে আপনি ৫০০ রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন?
এদেশের মানুষের জীবনের মূল্য এত সস্তা কারা করলো?
এদেশের মানুষকে পশুর মতো ট্রিট করছে কারা?

মালদ্বীপে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোন মানুষের একটা প্যারাসিটামল কিনে খাওয়ার সুযোগ নেই।
সেখানে আমার দেশের একজন ডেঙ্গু পজেটিভ রোগীকে স্টেরয়েড ও ব্যথার মেডিসিন দিয়ে চিকিৎসা করছে LMAF নামক হাতুড়ে ডাক্তার।
একজন ডেঙ্গু রোগীকে ব্যথার মেডিসিন ও স্টেরয়েড দেওয়া কবীরা গুনাহ।
এই রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে মারা গেলে এর দায় কি সেই LMAF নিবে?

দায় নেওয়ার কথা পরে,কিভাবে একজন হাতুড়ে ডাক্তার প্রেসক্রিপশন লিখতে পারেন,অপচিকিৎসা ও মারাত্মক ভুল চিকিৎসা দিতে পারেন?

দুনিয়ার কোথাও মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা সম্ভব?

ডাক্তার বেশি টেস্ট দেয়।
ডাক্তার কমিশন খায়।
ডাক্তার আজেবাজে কোম্পানির মেডিসিন লিখে।
ডাক্তার রোগীর কথা শুনেনা।

এসব অভিযোগ ঢালাওভাবে সত্য না।
কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীনও না।
কিন্তু কে নির্ধারণ করবে কোন রোগীর কয়টা টেস্ট লাগবে?
কোন রোগীর জন্য সঠিক চিকিৎসা কি?

সিস্টেমের গোড়ায় হাত দেন।
সিস্টেম টা ভুলে ভরা।
সিস্টেমটা আপনাকে মানুষ হিসেবে, দেশের মালিক হিসেবে ট্রিট করছেনা সেটা ভেবে দেখেছেন?

আপনি যেই নেতার পেছনে মিছিল দেন,যেই নেতার জন্য অন্য মানুষের মাথা ফাটান,সেই নেতা ও তার পরিবার সন্তানরা সবাই বিদেশে চিকিৎসা নেয়।

বাংলাদেশের কোন এমপি কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?
বাংলাদেশের কোন মন্ত্রী কোনদিন জেলা সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে?
এমপি মন্ত্রীদের স্ত্রী পুত্র কন্যা পরিজনরা কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?

নেতারা চিকিৎসা নিবেন বিদেশে, নেতারা লুটপাট করবেন,আর আপনার সন্তানকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে, আপনি আবার সেই নেতার জন্য গলা ফাটান।

এজন্যই আপনাদের কপালে জুটে LMAF,আপনাদের সন্তানদের জন্য জুটে ফ্লোর।

সিস্টেমের গোড়ায় হাত না দিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিষোদগার করে মনের জ্বালা মিটাতে পারবেন কিন্তু কোনদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন না।
এর দায় কোন ডাক্তারের না,আপনারা যাদের জন্য গলা ফাটান, ভোট বাক্স দখল করেন, দিনের ভোট রাতে দেন,সব দায় তাদের।সাথে অনেক দায় আমলাদের।

যাদের দায়, তাদের টুটি চেপে যেদিন ধরতে পারবেন,
যেদিন আপনাদের এমপি মন্ত্রীদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য করতে পারবেন সেদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন,তার আগে নয়।

[Ahmed Jubayer ]

মানুষ মূলত ডাক্তার! 🤡
02/10/2025

মানুষ মূলত ডাক্তার! 🤡

কমেছে হার্টের রিং (Coronary stent) এর দাম।
01/10/2025

কমেছে হার্টের রিং (Coronary stent) এর দাম।

আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা ...
29/09/2025

আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

ডা. মারুফ রায়হান খান

সময়োপযোগী পদক্ষেপ ✅
11/09/2025

সময়োপযোগী পদক্ষেপ ✅

হঠাৎ দৃষ্টিশক্তি হারানো (Sudden Loss of Vision)➡️ আমাদের চোখের দৃষ্টি ধীরে ধীরে কমতে পারে, কিন্তু হঠাৎ দৃষ্টি চলে যাওয়া ...
09/09/2025

হঠাৎ দৃষ্টিশক্তি হারানো (Sudden Loss of Vision)

➡️ আমাদের চোখের দৃষ্টি ধীরে ধীরে কমতে পারে, কিন্তু হঠাৎ দৃষ্টি চলে যাওয়া একটি বিপজ্জনক সতর্কবার্তা।
এটি কখনোই অবহেলা করার মতো নয়।

🔎 সম্ভাব্য কারণসমূহ

▫️রেটিনাল আর্টারি বা ভেইন ব্লকেজ → চোখে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া

▫️রেটিনাল ডিটাচমেন্ট → রেটিনা ছিঁড়ে যাওয়া বা সরে যাওয়া

▫️গ্লকোমার আকস্মিক আক্রমণ → চোখে প্রচণ্ড চাপ বৃদ্ধি

▫️স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা → চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া

▫️হঠাৎ রক্তক্ষরণ (Vitreous hemorrhage)

⚠️ যেসব উপসর্গে সতর্ক হবেন

▫️হঠাৎ চোখে অন্ধকার নেমে আসা বা দৃষ্টিতে পর্দা নামার মতো অনুভূতি

▫️চোখে আলোর ঝলকানি বা হঠাৎ ফ্লোটার দেখা

▫️এক চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে যাওয়া

▫️চোখে প্রচণ্ড ব্যথা ও মাথা ব্যথা

👩‍⚕️ কী করবেন?

👉 একে কখনোই "চোখে ধুলো গেছে" বা "কিছুদিনে ঠিক হয়ে যাবে" ভেবে বসে থাকবেন না।
👉 যত দ্রুত সম্ভব নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ (Eye Specialist/ Ophthalmologist) এর কাছে যান।
👉 সময়মতো চিকিৎসা নিলে দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা থাকে, দেরি করলে স্থায়ী অন্ধত্ব হতে পারে।

---

🔔 বার্তা:
চোখের দৃষ্টি অমূল্য। হঠাৎ দৃষ্টি চলে যাওয়া মানেই চোখ আপনার সাহায্যের জন্য চিৎকার করছে।
আজই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Red Moon দেখে ফেলেছেন, এখন আসুন জানি কি কি কারণে আমাদের চোখ লাল বর্ণের হতে পারে:চোখ লাল হওয়া (Red eye) একটি লক্ষণ, এটি ক...
08/09/2025

Red Moon দেখে ফেলেছেন, এখন আসুন জানি কি কি কারণে আমাদের চোখ লাল বর্ণের হতে পারে:

চোখ লাল হওয়া (Red eye) একটি লক্ষণ, এটি কোনো একক রোগ নয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে। প্রধান কারণগুলো হলো—

🔴 চোখের বাহ্যিক কারণ

▫️ধুলোবালি, ধোঁয়া, অ্যালার্জি → Irritant conjunctivitis

▫️লেন্স ব্যবহারকারীদের ক্ষেত্রে ইনফেকশন বা অ্যালার্জি

🔴 চোখের রোগ সম্পর্কিত কারণ

▫️Conjunctivitis (ভাইরাল/ব্যাকটেরিয়াল/অ্যালার্জিক) → সবচেয়ে সাধারণ কারণ

▫️ Subconjunctival hemorrhage → চোখের রক্তনালী ফেটে যাওয়া

▫️ Keratitis (কর্নিয়ার প্রদাহ) → সংক্রমণ বা ট্রমার কারণে

▫️ Uveitis (আইরিস বা ইউভিয়ার প্রদাহ) → প্রায়ই চোখে ব্যথা, ঝাপসা দেখা হয়

▫️Glaucoma (Acute angle-closure) / চোখের ভেতরে প্রেসার বেড়ে গিয়ে চাপ সৃষ্টি হওয়া→ চোখ লাল, প্রচণ্ড ব্যথা, মাথাব্যথা, দৃষ্টিহীনতার ঝুঁকি

🔴 সিস্টেমিক বা অন্যান্য কারণ

▫️উচ্চ রক্তচাপ → ছোট রক্তনালী ফেটে লাল হয়ে যায়

▫️ড্রাই আই সিনড্রোম → চোখ শুষ্ক হলে রক্তনালী প্রসারিত হয়

▫️চোখে আঘাত (Trauma, foreign body)

👉 যখন জরুরি চিকিৎসা নিতে হবে:

👀 চোখ লালের সাথে তীব্র ব্যথা, দৃষ্টি ঝাপসা/কমে যাওয়া, আলোতে অস্বস্তি, বমি থাকলে

☢️ আঘাত বা কেমিক্যাল এক্সপোজার হলে

👨‍⚕️ডাক্তার দেখানো ছাড়া নিজে নিজে চোখে স্টেরয়েড জাতীয় বা যে কোনো ড্রপ ব্যবহার করা বিপজ্জনক।

Dr. Nasim Parvez
MBBS (BUP)
Army Medical College Jashore.
RMO, Islamia Eye Hospital Madaripur.

Address

Dhaka
1206

Telephone

+8801776062362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nasim Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nasim Parvez:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram