Expose Extra marital affair -পরকিয়া

Expose Extra marital affair -পরকিয়া পরকিয়া ধরতে পারলে তা প্রমান সহ ইনবক্সে দিন।
এর বিরুদ্ধে রুখে দাড়ান

17/03/2026
যাদের নিজের জীবনসঙ্গীকে ভালো লাগে না, তারা প্রায়ই সমস্যার কারণ হিসেবে মানুষটাকেই দায়ী করেন।কিন্তু পরিসংখ্যান না দেখলেও ...
06/03/2026

যাদের নিজের জীবনসঙ্গীকে ভালো লাগে না, তারা প্রায়ই সমস্যার কারণ হিসেবে মানুষটাকেই দায়ী করেন।
কিন্তু পরিসংখ্যান না দেখলেও বাস্তব অভিজ্ঞতা বলছে , দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও একই অভিযোগ ঘুরে ফিরে আসে।

কেন?
কারণ অধিকাংশ মানুষ সম্পর্ককে আবেগের প্রকল্প মনে করে, চরিত্রের দায়িত্ব হিসেবে দেখে না।
প্রথমে আকর্ষণ কাজ করে।
তারপর অভ্যাস।
তারপর বাস্তবতা।

বাস্তবতা কী?
সীমিত আয়
কাজের চাপ
শারীরিক ক্লান্তি
দুই পরিবারের প্রত্যাশা
সন্তানের দায়িত্ব
ব্যক্তিগত অপূর্ণতা

এগুলো কোনো নির্দিষ্ট মানুষ তৈরি করে না।
এগুলো জীবন তৈরি করে।

ধরা যাক, আপনি মনে করছেন আপনার সঙ্গী আপনাকে যথেষ্ট বোঝে না।
প্রশ্ন হলো , আপনি কি নিজে পরিষ্কারভাবে নিজের চাহিদা প্রকাশ করেন?
আপনি কি অন্যের সীমাবদ্ধতা মেনে নিতে শিখেছেন?
আপনি কি সমাধানমুখী, নাকি অভিযোগমুখী?

অনেক সময় “ভালো লাগে না” কথাটার পেছনে থাকে ,
অপূর্ণ প্রত্যাশা
তুলনা করার অভ্যাস
সোশ্যাল মিডিয়ার অবাস্তব মানদণ্ড
নিজের মানসিক অপরিপক্বতা।
মানুষ বদলালে প্রথমে নতুনত্ব ভালো লাগে।
কিন্তু ছয় মাস থেকে দুই বছরের মধ্যে সম্পর্ক আবার বাস্তবতায় নেমে আসে।
তখন আবার একই অভিযোগ:
“সে আগের মতো নেই।”
আসলে কেউ আগের মতো থাকে না।
কারণ জীবন স্থির না।

সংসার একটা অনুভূতির খেলা না,
এটা দীর্ঘমেয়াদি যৌথ ব্যবস্থাপনা।
এখানে আবেগ দরকার, দরকার আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ, যোগাযোগ দক্ষতা, আর পারস্পরিক সম্মান।
যারা বারবার সঙ্গী বদলে সুখ খোঁজে,
তারা অনেক সময় বুঝতে দেরি করে,
সমস্যা হয়তো মানুষে না, মানসিকতায়।
সংসার চলে বাস্তবতার নিরিখে।
আবেগ তাকে শুরু করায় কিন্তু টিকিয়ে রাখে চরিত্র।

রাত ১.৪৫ বাজে ঘুম ভেঙ্গে গেলে খেয়াল করলাম ঘরের লোক বিছানাতে নেই।সাথে সাথে আলভি,রাফসান এদের কথা মাথায় এল।এভাবেই তো বউকে ঘ...
06/03/2026

রাত ১.৪৫ বাজে ঘুম ভেঙ্গে গেলে খেয়াল করলাম ঘরের লোক বিছানাতে নেই।সাথে সাথে আলভি,রাফসান এদের কথা মাথায় এল।এভাবেই তো বউকে ঘুমে রেখে বাটপারগুলা অন্যদেরকে সময় দেয়।এক দৌড়ে দরজার কাছে গিয়ে শুরু করে দিলাম ওয়াজ_ "আমি ঘুমিয়ে গেলে এসব ই করো,কাকে সময় দিচ্ছো আমিও দেখি"।

একটু সামনে গিয়ে বেডার ল্যাপটপ আর মোবাইলের স্ক্রিন দেখে বুঝলাম অফিসের কাজ করতেছে।পরে মনে পড়ছে আমি তো প্রাইভেট চাকরিজীবী বিয়ে করছি।তারপর আর কি এসে শুয়ে পড়ছি।

আসলে বউদেরকে ফাঁকি দেওয়া কয়েকজন বেডাদের জন্য সব ঘরের বেডাদের জীবনে অশান্তি নেমে আসছে।🫣

স্বামী স্ত্রী'র মনোমালিন্য। একে অপরকে বুঝতে পারে না, কুচকাওয়াজ লেগেই থাকে। সিদ্ধান্ত নিলো ডিভোর্স দিবে।স্ত্রী বললো-- মেয়...
05/03/2026

স্বামী স্ত্রী'র মনোমালিন্য। একে অপরকে বুঝতে পারে না, কুচকাওয়াজ লেগেই থাকে। সিদ্ধান্ত নিলো ডিভোর্স দিবে।

স্ত্রী বললো-- মেয়েকে সাথে রাখতে চাইলে রাখতে পারো।

--ও তো ছোট। কাজ সামলিয়ে ওকে দেখাশোনা করা মুশকিল হয়ে যাবে।

ঠিকই তো। ভুলেই গেছিলাম। বউ বাচ্চাকে দেওয়ার মতো সময়, যোগ্যতা কোনোটাই তোমার নাই।

--বিদায় মুহুর্তে চাই না ঝামেলা হোক। চোখের সামনে থেকে বিদেয় হও। বাইরে গাড়ি রাখা আছে পৌঁছে দেবে।

লাগবে না।নিজে ব্যবস্থা করে নিতে পারবো।

--তোমার জন্য না। মেয়ের বাতাস লাগবে, তার জন্য ব্যবস্থা করেছি।

দু'জন আলাদা হলো। সপ্তাহে দু তিনবার স্বামী শ্বশুরবাড়ি যায়। মেয়ের সাথে কিছুক্ষন আদর সোহাগ করে, তারপর চলে আসে। এভাবেই দিন যায়। বাড়িটা বড্ডো ফাঁকা লাগে। স্বামীর মনে একটাই দুঃখ, স্ত্রী কেন একবার সব অভিমান ভেঙে তার কাছে চলে আসে না। এতো জেদ কিসের!!

এভাবেই দিন যায়। মাস দুয়েক পর স্বামীর মানসিক অবস্থা ভীষণ অসহায়। সবসময় একাকিত্ব অনুভব করে। অভিমান ভেঙে স্ত্রী, সন্তান নিয়ে সংসার করতে ইচ্ছে করে। কিন্তু কারো পক্ষ থেকে অভিমান আর যায় না।

একদিন এক বৃষ্টির রাতে স্বামী শ্বশুর বাড়িতে উপস্থিত।মেয়ের সাথে অনেকক্ষণ ভূতের গল্প করলো। শ্বশুরের সাথে একসাথে বসে রাতের খাবার খেলো। মেয়েটা ভুতের গল্প শোনার পর থেকে বাবাকে জড়িয়ে ধরে আছে। জেদ ধরেছে, বাবার সাথে ঘুমাবে।

শ্বশুর বললো-- বৃষ্টি হচ্ছে, আজকের রাতটা থেকে যাও।

সে থেকে গেলো। মেয়ে ঘুমিয়েছে। বারান্দায় স্ত্রী দাঁড়িয়ে। স্বামী গিয়ে তার পেছনে দাঁড়ালো।

অভিমান ভেঙে বললো-- সব ঠিক করে নেওয়া যায় না?

স্ত্রী কিছু বললো না।

স্বামী : এখন থেকে নিজেকে সামলাবো। তোমায় বুঝবো, অকারণে রাগ করবো না। অনেক তো হলো, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। চলো না সব ঠিকঠাক করে নিই।

কথাটা বলে স্ত্রীকে নিজের দিক করে নিতেই দেখলো তার চোখ ভর্তি জল। চোখে চোখ পড়তেই হাউমাউ করে কেঁদে স্ত্রী বললো-- এইটুকু বলতে এতো দেরি করলে? আর কয়দিন এভাবে থাকলে আমি পাগল হয়ে যেতাম।

স্বামী জড়িয়ে ধরে-- তুমিও তো পারতে সব ভুলে হাতটা ধরতে।

--তুমি তো জানোই আমার জেদ বেশি। জেদি বউকে সামলাতে হবে।

বৃষ্টির জল তাদের মান অভিমান ধুয়েমুছে নিয়ে গেলো।রেখে গেলো ভেজা অনুভূতি।

-- স্বামী স্ত্রীর ভালোবাসা টা এমন হওয়া উচিত 🥰🥀 জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়। ❤️

ধরুন, কারো S*x উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ...
04/03/2026

ধরুন, কারো S*x উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ভিতরে পশু ছাড়া আর কিছু নাই। যেহেতু আশেপাশে কেউ নাই এবং তার পশুবৃত্তি জেগেছে সে রেপ করবেই। আল্লাহ, নবী, ভগবান কাউকে সে মানবেনা। শুধু আল্লাহ, নবী, ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে একজীবন সাধনা করতে হয়। একটা ভালো পরিবারে জন্ম নিতে হয়। মানবিক হতে হয়। টুপি, পুতি পরেছে অথবা অনেক সমাজ সেবা করেছে বলেই কাউকে সেই যোগ্যতা অর্জনকারী ভাববেন না। সারা বছর নামাজ পড়ে, পুঁজা করে, সমাজসেবা করে কাজের মেয়েকে প্রেগন্যান্ট করেছে এমন ইতিহাস হাজারো আছে।

কোনো লোকের S*x উঠলে তার মাথা সিগন্যাল দেয় "Pe*****te your p***s into a hole. Ej*****te your semen, no matter how old, young or ungly the hole is, how innocent the hole is, how sinnest the hole is. Be perverted, be the beast." এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই? এই সিগন্যালকে রুখতে ব্রেনে একটা এন্টি সিগন্যাল সৃষ্টি করতে হবে - জাতীয় ভাবে প্রতিটি ব্রেনে এই সিগন্যাল সৃষ্টি করতে হবে।

সিগন্যাল হলো- প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অথবা এমন শাস্তি যার কথা ভাবলেও মনে ভয় চলে আসে। গা শিহরিত হয়।

দেশের প্রচলিত আইনে যদি জনসম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় তাহলে এমনকি পশুরও যদি সেক্স ওঠে তাহলে তার ব্রেন তাকে সিগন্যাল দিবে। এমনভাবে ধর্ষনের শাস্তি প্রচার করতে হবে যে দেশের প্রতিটি মানুষ তা জানবে।

বাংলাদেশের মানুষ পুলিশ দেখে ভয় পায়না কিন্তু RAB দেখে ভয় পায় কেন, আরমি দেখে ভয় পায় কেন? RAB দেখলে ব্রেন 'ক্রসফায়ারের' সিগন্যাল দেয়, মানুষ ভয় পায়।

আমি মন্ত্রীদের সম্পর্কে, বিরোধীদলের লোকদের সম্পর্কে, আমার চেনা খারাপ কিছু মানুষের সম্পর্কে, ক্ষমতাশালীদের সম্পর্কে হাজারো লেখা লিখে আবার মুছে দেয়- কারন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় এদের সম্পর্কে লিখলে আমার একটা চাকরি নাও হতে পারে। আমি সাপ ধরিনা - কারন আমার ব্রেন সিগন্যাল দেয় সাপ কামড় দিলে মারা যাবো।

কাউকে শাসন করতে হলে ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয়ের সিগন্যাল তৈরি করতে হয়। এটা অন্যায় না।

ধর্ষণ রুখতে একটা সিগন্যাল তৈরি করতে হবে ব্রেনে। আমি বুঝিনা একটা গণতান্ত্রিক দেশের ৯০% লোক যে আইন চায় সেই আইন কেন বাস্তবায়িত হয়না।

ঐ যে ব্রেন সিগন্যাল তৈরি করেছে এদেশে বিচার নাই - বুঝলে মামু?

সব সিগন্যাল। রিক্সওয়ালারা অবশ্য এটার উচ্চারন করে "সিঙ্গেল"। মামা সিঙ্গেল দেন তো, সিঙ্গেল দেন।
©️

03/03/2026

আপনার মতে,
বর্তমানে পরকীয়া বেড়ে যাওয়ার মূল কারণ কি..??

02/03/2026

সবচেয়ে কা'পুরুষ হলো সেই ব্যক্তি
যার পাশে একজন বিশ্বাসী নারী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য নারীর সাথে সম্পর্ক রাখে।

আমিতো এই চিন্তায় অস্থির ও কি খাবে? কখন কি লাগবে? কোন খাবারটা খাবে, কিভাবে সেটা দিতে হবে? কেমন খাবে বেশি ঝাল না কম ঝাল কে...
02/03/2026

আমিতো এই চিন্তায় অস্থির ও কি খাবে? কখন কি লাগবে? কোন খাবারটা খাবে, কিভাবে সেটা দিতে হবে? কেমন খাবে বেশি ঝাল না কম ঝাল কেমন হবে মচমচে না জুসি যেটা ওর মা ই জানে। যেমনটা আমার ছেলেদের জন্য আমি বানিয়ে থাকি শুধু মা ই জানে তার বাবুর খাবার কেমন হবে কি পছন্দ তার।ওহ কার বুকে মাথা রেখে ঘুমাবে 😭
ছেলেটা সারাজীবন কষ্ট পাবে...🥺😭

02/03/2026

A Diamond 💠 in a wrong hand is just a stone 💘

পরকিয়ায় আত্নহনন 🙁আর যেন কেউ এ পথ বেছে না নেয়।
02/03/2026

পরকিয়ায় আত্নহনন 🙁
আর যেন কেউ এ পথ বেছে না নেয়।

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expose Extra marital affair -পরকিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram