Dr. Md Raizul Amin

Dr. Md Raizul Amin MBBS, CMU, CCD, PGT(Medicine)
Lecturer, Dept of Pharmacology,
Popular Medical college. Medical Officer, Popular Diagnostic Center.

General Practitioner, Experienced in Medicine, Gynae, Child and Skin Diseases.

02/03/2026

যুদ্ধ কখনো কে সঠিক
তা নির্ধারণ করতে পারে না,
যুদ্ধ কেবল নির্ধারণ করে কে কে অবশিষ্ঠ রইলো।

দাদ বা Tinea infection এ আমরা যে Antifungal cream দেই সেটা ব‌্যবহা‌রের ক্ষে‌ত্রে ম‌নে রাখ‌বেন "Rule of 2"সেটা কিরকম?১) ক...
02/03/2026

দাদ বা Tinea infection এ আমরা যে Antifungal cream দেই সেটা ব‌্যবহা‌রের ক্ষে‌ত্রে ম‌নে রাখ‌বেন "Rule of 2"

সেটা কিরকম?
১) ক্রিম‌টি দি‌নে ২ বার ব‌্যবহার কর‌বেন।
২) আক্রান্ত জায়গাসহ আ‌রো ২ সে‌মি স্বাভা‌বিক চামড়ার ম‌ধ্যে লাগা‌বেন।
৩) যে‌দিন ম‌নে হ‌বে ঘা অ‌নেকটা সে‌রে গে‌ছে সে‌দিন হ‌তে আ‌রো ২ সপ্তাহ পর্যন্ত ক্রিম‌টি স্বাভা‌বিক চামড়ার ম‌ধ্যে লাগা‌বেন।

এছাড়া প‌রিবা‌রের বা‌কি‌দের কা‌রো য‌দি থা‌কে তা‌দেরও একইভা‌বে,একই সা‌থে চি‌কিৎসা করা‌তে হ‌বে।

তাহ‌লেই এই যন্ত্রণাময় রোগ‌টি হ‌তে নিস্তার পাওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

#চর্মরোগ

26/02/2026
18/02/2026

আহলান সাহলান
ইয়া শাহরু রামাদান 🌙

এখন শা'বান মাস চলছে - এ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশি সিয়াম বা রোজা থাকতেন যা অন্য মাসে থাকতেন না। ...
01/02/2026

এখন শা'বান মাস চলছে - এ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশি সিয়াম বা রোজা থাকতেন যা অন্য মাসে থাকতেন না।

সুযোগ থাকলে আমরা ১৩,১৪ ও ১৫ শাবান, অর্থাৎ ২,৩ ও ৪ ফেব্রুয়ারি (সোম, মঙ্গল, বুধ) সিয়াম পালন করবো, এতে করে শাবান মাসের আইয়ামে বীজের পাশাপাশি পবিত্র শবে বরাতের রোজাও পালন হয়ে যাবে।

🍛 সাহরি: আজ ১ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে।

প্রতি মাসের আইয়ামে বীজের এই ৩টি রোজা রাখলে মহান আল্লাহ আপনাকে সারা মাস রোজা রাখার সওয়াব দেবেন!

মনে রাখবেন, আমলনামা ভারী হয় হালকা আমল দিয়ে - একটা ভালো কথা, একটা নফল সিয়াম, সামান্য কিছু দান।
কিয়ামতের দিন মানুষ যখন একটা সাওয়াব, একটা নেকির জন্য হন্যে হয়ে ঘুরবে - তখন এই আমলগুলো লাইফ সেভিং হবে। আর ছোট আমলগুলো মানুষকে বড় আমলের জন্য যোগ্য করে তোলে।

আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের তাওফিক দান করুন।

আপনার শিশুকে সরকারি ইপিআই কার্যক্রমের বাইরে নিম্নবর্ণিত টিকা গুলো দিন, শিশুর সুস্থতা নিশ্চিত করুন।
29/01/2026

আপনার শিশুকে সরকারি ইপিআই কার্যক্রমের বাইরে নিম্নবর্ণিত টিকা গুলো দিন, শিশুর সুস্থতা নিশ্চিত করুন।

31/12/2025

Happy New Year 2026☃️

May this new Year bring stability,
happiness and prosperity in everyone's life,
to our country and the world.
🕛🎈🎊


30/12/2025

May Allah SWT grant her Jannatul Ferdous.

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَউচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ...
21/12/2025

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।

19/12/2025

৮০-৯০% হাই প্রেশারের রোগীর কোনো লক্ষণই থাকে না। এজন্য এটিকে সাইলেন্ট কিলার বলা হয়। সারা পৃথিবীতে কমবেশি ১.২ বিলিয়ন হাই প্রেশারের রোগী আছে। এরমধ্যে ৫০-৬০% জানে তাদের এই রোগটি আছে, বাকিরা জানেই না তাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে।

Multiple form of Magnesium ✅ম্যাগনেসিয়াম (Magnesium) মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি শরীরের ৩...
17/12/2025

Multiple form of Magnesium ✅

ম্যাগনেসিয়াম (Magnesium) মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি শরীরের ৩০০টিরও বেশি জৈবরাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে।

শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হলে (যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Hypomagnesemia বলা হয়) বেশ কিছু শারীরিক ও মানসিক লক্ষণ দেখা দেয়। নিচে প্রধান লক্ষণগুলো তুলে ধরা হলো:
১. পেশিতে টান ধরা বা খিঁচুনি
২. অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা
৩. মানসিক অস্থিরতা ও উদ্বেগ
৪. হৃদস্পন্দনের পরিবর্তন
৫. ক্ষুধা মন্দা ও বমি ভাব
৬. হাড় দুর্বল হয়ে যাওয়া
৭. রক্তচাপ বৃদ্ধি

✅আপনার কি করণীয়?
যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো প্রকটভাবে দেখা দেয়, তবে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:

খাদ্যাভ্যাস পরিবর্তন: প্রতিদিনের খাদ্য তালিকায়
-পালং শাক ও গাঢ় সবুজ শাকসবজি,
-বাদাম ও বীজ (যেমন: কাঠবাদাম, কাজুবাদাম, কুমড়োর বীজ),
-কলা ও অ্যাভোকাডো,
-ডার্ক চকলেট,
-সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করুন।

পরীক্ষা: রক্ত পরীক্ষার (Serum Magnesium Test) মাধ্যমে আপনার শরীরে এর মাত্রা কতটুকু তা জেনে নিতে পারেন।

ডাক্তারের পরামর্শ: লক্ষণগুলো গুরুতর হলে নিজে নিজে সাপ্লিমেন্ট না খেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

📌সতর্কতা: ম্যাগনেসিয়ামের অভাব যেমন ক্ষতিকর, তেমনি চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করাও ঠিক নয়। এটি ডায়রিয়া বা পেটের সমস্যা সহ নানাবিধ ক্ষতির কারণ হতে পারে।

15/12/2025

একাত্তর, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা -
জাতীয় সঙ্গীত এবং বাঙালি জাতীয়তাবাদ -
বিষয়ে কখনো, কারো সাথে, কোনো বিনিময়েই
এক চুলও আপোস করিনি, করবোনা এবং করতে দিবোনা।
এই হোক সবার প্রতিজ্ঞা।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️

"আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।"

Address

Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801675013696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Raizul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Raizul Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram