18/11/2025
গালে ঘা ( Apthous Ulcer ) নিয়ে কিছু কথা
গালে ঘা নিয়ে বহু মানুষ অশান্তি তে থাকে। না পারে ভালো করে খেতে, না পারে দুশ্চিন্তা মুক্ত থাকতে। তাই তাদের জন্য গালে ঘা এর কিছু টুকিটাকি কথা।
A. লক্ষনঃ-
1. জ্বর জ্বর ভাব আসতে পারে।
2. সাধারণত ঠোঁটের ভেতরে, জিহ্বায়, বা গালের ভেতরে হয়।
3. যেদিকে ঘা হয় সেদিকের টনসিলে প্রদাহ হতে পারে।
4. ঘা এর চারপাশ লালচে আর মাঝে সাদা/হালকা হলুদ দাগ থাকে।
5. ঘা এর চারপাশে ফুলে যেতে পারে।
6. ব্যথা করে, বিশেষ করে খাওয়ার সময়।
7. সাধারণত ১–২ সপ্তাহে নিজে নিজেই সেরে যায়।
B. কারণঃ-
1. ভিটামিন (B2, B6 , B12 , আয়রন) ঘাটতি।
2. মানসিক চাপ ও ঘুমের অভাব।
3. হরমোনের পরিবর্তন।
4. দাঁতের ব্রাশ/খাবারের কারণে মুখে ছোট আঘাত।
5. অপুষ্টি
6. কিছু খাবার (ঝাল, টক, চকলেট ইত্যাদি)।
C. প্রতিকারঃ-
1. ভিটামিন B2, B6, B12, Vit C সমৃদ্ধ ঔষধ খান।
2. নরম ব্রাশ ব্যবহার করুন।
3. ঝাল, টক, গরম খাবার এড়িয়ে চলুন।
4. প্রচুর জল খান।
5. পুষ্টি গুন যুক্ত পুষ্টিকর খাবার খান নিয়মিত।
6. অধিক তেল মশলা যুক্ত ও ফাস্ট ফুড এড়িয়ে খান।
7. প্রচুর পরিমানে শাক সব্জি, ফল মুল খান।
8. স্যালাইন ওয়াটার বা মাউথওয়াশ দিয়ে কুলি করুন।
9. প্রয়োজন হলে টপিকাল জেল/অয়েন্টমেন্ট ব্যবহার করা যায়
10. মাল্টি ভিটামিন সমৃদ্ধ খাবার খান।
11. বারবার হলে রক্ত পরীক্ষা করে ভিটামিন ঘাটতি আছে কিনা দেখা জরুরি
বারে বারে ঘা হওয়া ও স্বাভাবিক চিকিৎসাতে কাজ না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।