Healthway Pharma

  • Home
  • Healthway Pharma

Healthway Pharma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healthway Pharma, Pharmacy / Drugstore, 15/B Shyamoli Hall Market, .

দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প...
13/10/2025

দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বিনা মূল্যে।

তবে অনেকের মনে টিকা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। নিচে থাকছে সেই জরুরি পাঁচ প্রশ্নের উত্তর—

১. টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় কি টিকা নেওয়া যাবে?

না, টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় টিকা নেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই এই টিকা নেওয়া উচিত।

২️. আগে টাইফয়েড টিকা নেওয়া থাকলে কি আবার নিতে হবে?

হ্যাঁ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরা আগে টিকা নিয়ে থাকলেও এই জাতীয় ক্যাম্পেইনের সময় এক ডোজ টাইফয়েড টিকা নিতে হবে।

৩️. স্কুলে নির্ধারিত টিকাদানের দিনে কেউ অনুপস্থিত থাকলে কি পরেও টিকা নেওয়া যাবে?

হ্যাঁ। যারা নির্ধারিত দিনে স্কুলে টিকা নিতে পারেনি, তারা ক্যাম্পেইন চলাকালীন যেকোনো স্থায়ী বা নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

৪️. কমিউনিটি পর্যায়ে টিকাদান মিস করলে কি সুযোগ থাকবে?

অবশ্যই। ক্যাম্পেইন চলাকালীন সময়ে দেশের যেকোনো ইপিআই কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে।

৫️. টাইফয়েড টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি?

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য টিকার মতোই সামান্য প্রতিক্রিয়া—যেমন ইনজেকশন স্থানে হালকা ব্যথা বা জ্বর—দেখা দিতে পারে। তবে বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত ও নিরাপদ। পৃথিবীর ২১টি দেশে এটি সফলভাবে ব্যবহার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘টাইফয়েড টিকা নিয়ে ভয়ের কিছু নেই। বরং এটি আমাদের শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখবে।’

👨‍⚕️ এন্টিবায়োটিক সিরাপ মুখ খোলার ৭-১০ দিন পর আর ব্যাবহার করবেন না।👨‍⚕️প্যারাসিটামল সিরাপ মুখ খোলার ১৪-২১ দিন পর আর ব্যা...
07/08/2025

👨‍⚕️ এন্টিবায়োটিক সিরাপ মুখ খোলার ৭-১০ দিন পর আর ব্যাবহার করবেন না।

👨‍⚕️প্যারাসিটামল সিরাপ মুখ খোলার ১৪-২১ দিন পর আর ব্যাবহার করবেন না।

👨‍⚕️কাশির সিরাপ মুখ খোলার ১৪ দিন পর আর ব্যাবহার করবেন না।

জনসচেতনতায়: Healthway Pharma

20/07/2025

ঘুমের ঘাটতি শুধু ক্লান্তিই আনে না, শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোকেও ধ্বংস করে। নিয়মিত ঘুম না হলে মস্তিষ্ক, হরমোন, এবং মন — সবই ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়ে।

জুন মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে এবং এর বেশিরভাগই ঢাকা শহরে।নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য 👇✅ জনস...
01/07/2025

জুন মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে এবং এর বেশিরভাগই ঢাকা শহরে।

নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য 👇
✅ জনসমাগমে মাস্ক পরুন
✅ সাবান দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন (কমপক্ষে ২০ সেকেন্ড)
✅ ভিড় এড়িয়ে চলুন
✅ অসুস্থ হলে ঘরে থাকুন, এবং প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

জনসচেতনতায়: Healthway Pharma

20/06/2025

সারাদেশে ডেংগু ভয়াবহ রূপ নিচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য আহবান করা হলো। নিজে সতর্ক থাকুন নিজের পরিবারকে সতর্ক করুন।
জনসচেতনতায়ঃ Healthway Pharma










20/06/2025
নতুন করে আবারও বাংলাদেশজুড়ে  #করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই আমাদের হতে হবে আরও সতর্ক।জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট হল...
10/06/2025

নতুন করে আবারও বাংলাদেশজুড়ে #করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই আমাদের হতে হবে আরও সতর্ক।জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

🔹 নিজেকে আলাদা রাখুন ও জনসমাগম এড়িয়ে চলুন
🔹 সঠিকভাবে মাস্ক ব্যবহার করুন যেন অন্যরা সংক্রমিত না হয়
🔹 পরিস্থিতি খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বা হাসপাতালে যান
🔹 বয়স্ক বা অসুস্থ মানুষের কাছ থেকে দূরে থাকুন

📞 প্রয়োজনে IEDCR-এর হটলাইনে ফোন করুন: ০১৪০৫-৯৩৯১৯১

নিজের জন্য,পরিবারের জন্য,দেশের জন্য সচেতন হোন।

আগামীকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে,সামাজিক দূরত্ব মেনে আপনার নিকটস্থ  টিকা কেন্...
14/03/2025

আগামীকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে,সামাজিক দূরত্ব মেনে আপনার নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে ফ্রি টিকাটি খাওয়াতে ভুলবেন না।

Healthway Pharma

২০২৫ সালের শুরু থেকেই নিজের সুস্থতা নিশ্চিত করতে অবশ্যই মেনে চলতে পারেন।সুস্থ থাকার ৩০টা নিয়ম,যা সবার(নন ডায়বেটিক) মানা ...
01/01/2025

২০২৫ সালের শুরু থেকেই নিজের সুস্থতা নিশ্চিত করতে অবশ্যই মেনে চলতে পারেন।
সুস্থ থাকার ৩০টা নিয়ম,যা সবার(নন ডায়বেটিক) মানা উচিতঃ

১)সকাল ৭টার মধ্যে ঘুম থেকে ওঠা
২)রাত ১১টার মধ্যে ঘুমিয়ে পড়া
৩)সকালে খাওয়ার আগে অন্তত ২-৩ কিলোমিটার হেটে নেয়া
৪)হাটা থেকে বাসায় ফিরে অন্তত ১ চা চামচ এপল সিডার ভিনেগার+লেবুর রস খালি পেটে খাওয়া।
৫)প্রতিবেলা খাবার কিছুক্ষন আগে সামান্য আদা ও যষ্টিমধু পানিতে মিশিয়ে খেয়ে নেয়া।
৬)সকালে ওঠার প্রথম তিন ঘন্টা যথাসম্ভব খালি পেটে থাকা এবং শুধু পানি পান করা
৭)সকালের নাশতায় যথেষ্ট প্রোটিন-২-৪টা ডিম/ ২-৩ পিস মাছ বা গোশত অথবা ১৩০-১৫০ গ্রাম ছোলা এবং ৫০ গ্রাম বাদাম রাখা
৮)বাসা থেকে সমস্ত প্যাকেটজাত-বোতলজাত ফ্যাক্টরি মেইড প্রসেসড ফুড বের করে দেয়া
৯)দিনে ১-২ গ্রাম ভিটামিন সি খাওয়া, সাথে ২০০ আইইউ ভিটামিন ই।
১০)কার্বোহাইড্রেট হিসেবে নিয়মিত নন রিফাইন্ড হোল গ্রেইন খাওয়া। বাদামী চাল, যবের ছাতু/যব, ছোলাবুট, ডাল, ভাতের মাড়, রোল্ড ওটস, মিষ্টি আলু, গাজর হচ্ছে ভাল কার্বোহাইড্রেট সোর্স।
১১)যাবতীয় রিফাইন্ড অয়েল বাদ দিয়ে প্রাকৃতিক ভোজ্য তেল সরিষা ব্যবহার করা।
১২)মাসে অন্তত ৩ দিনের দুটো ফাস্টিং সাইকেল মেইনটেইন করা। একটা ফাস্টিং সাইকেলে রোযা রাখা হবে পরপর তিনদিন, আরেকটায় প্রতিদিন অন্তত ১৮ ঘন্টা এবং সম্ভব হলে ২৪ ঘন্টা নিজেকে অভুক্ত রাখতে হবে। (শুধু পানি ও মিনারেলস চলতে পারে)
১৩)যাদের পক্ষে সম্ভব তাদের উচিত নিয়মিত ভিটামিন ডি-২০০০ আইইউ ও ভিটামিন কে-২ ৪৫ এমসিজি, ভিটামিন বি-১ ৩-৫ এমজি গ্রহন করা, দিনে একবার ২০ মিলিগ্রাম জিংক ব্যবহার করা।

১৪)সপ্তাহে অন্তত ২ দিন বডিওয়েট এক্সারসাইজ অথবা ওয়েট লিফটিং করা।
১৫)সপ্তাহে অন্তত ৪ দিন HIIT এক্সারসাইজ করা ৩-৫ সেট, অথবা ১ ঘন্টার বেশি কার্ডিও করা।
১৬)রাত ৮টার পর ফোন ব্যবহার না করা
১৭)দিনের প্রথম ও শেষ খাবারের মধ্যে ১২ ঘন্টার বেশি গ্যাপ না রাখা
১৮)সমস্ত চিনিজাতীয় খাবার এড়িয়ে চলা এবং মাসে ২ বারের বেশি চিনিজাতীয় খাবার গ্রহন না করা
১৯)মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমানো বন্ধ করা
২০)ধুমপান ও অন্যান্য নেশা ছেড়ে দেয়া, চা কফি সীমিত করে আনা
২১)অসৎ পথে অর্থ উপার্জন করা বন্ধ করা
২২)মিথ্যা বলা ছেড়ে দেয়া
২৩)পরনিন্দা ও হিংসা থেকে দূরে থাকা
২৪)কোন বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে চেষ্টা করা
২৫)শুধুমাতে ক্ষুধা লাগলেই খাওয়া, ক্ষুধা না লাগলে না খাওয়া এবং খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা
২৬)বাসায় ওয়েট মেশিন, কিচেন স্কেল, মিজারমেন্ট টেপ ও বডি ফ্যাট ক্যালিপার্স রাখা। পাশাপাশি ডাম্বেল, স্কিপিং রোপ, ফার্ম গ্রিপ, রেজিস্ট্যান্স ব্যান্ড, টামি ট্রিমারের মত বেইসিক ব্যায়ামের কমদামী যন্ত্র রাখা।
২৭)টেফলন-এলুমিনিয়ামের তৈরি বাসনপত্র ব্যবহার না করা
২৮)প্লাস্টিক-পলিথিন ব্যবহার সীমিত করা
২৯)টুথব্রাশ-টুথপেস্টের বদলে এক্টিভেটেড কোকোনাট চারকোল-মিসওয়াক/বাশের ব্রাশ ব্যবহার করা
৩০)রাতে ঘুমানোর আগে নির্জনে অন্ধকারে প্রার্থনা করে আল্লাহকে সমস্ত কষ্টের কথা জানানো এবং নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া, পাশাপাশি যা কিছু ভাল হয়েছে তার জন্য শুকরিয়া আদায় করা।

এই নিয়মগুলোর অন্তত ৫টা করে প্রতিমাসে মানতে শুরু করুন। জীবন বদলে যাবে ইনশা আল্লাহ।

শরীর-মনকে ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে লাগামের কব্জা রাখুন নিজের হাতে, দেখবেন শরীর আপনার অনুগত হয়ে যাবে।

শুভ নববর্ষ ২০২৫! সুস্বাস্থ্য এবং শারীরিক সচেতনতার সাথে আপনার নিরাপদ ঔষধ ক্রয়ের যাত্রা অব্যাহত রাখতে হেলথওয়ে ফার্মাকে বি...
31/12/2024

শুভ নববর্ষ ২০২৫!
সুস্বাস্থ্য এবং শারীরিক সচেতনতার সাথে আপনার নিরাপদ ঔষধ ক্রয়ের যাত্রা অব্যাহত রাখতে হেলথওয়ে ফার্মাকে বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমরা আপনার সাথে এই যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত।
আসুন সুস্থতার এ যাত্রায় আমরা একসাথে থাকি।

বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ❗জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ কি কি❓ জেনে...
19/09/2023

বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ❗

জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ কি কি❓ জেনে নিন আর নিজে আর প্রিয়জনদের সুরক্ষিত রাখুন।

ভ্যাক্সইপিআই অ্যাপ অথবা ওয়েবসাইটে নিবন্ধন করার মাধ্যমে সবাই নিজ নিজ স্কুল অথবা ইপিআই টিকাদান কেন্দ্র থেকে এইচপিভি টিকা গ্রহণ করতে পারবে 👉 www.vaxepi.gov.bd


Address

15/B Shyamoli Hall Market

1207

Alerts

Be the first to know and let us send you an email when Healthway Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healthway Pharma:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram