Dr. Tarana Tusnuba Bristy

Dr. Tarana Tusnuba Bristy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tarana Tusnuba Bristy, Doctor, Ring Road, Dhaka.

রাজশাহী মেডিকেল কলেজের ৩০ তম বিডিএস এর একজন আপু প্রফের ভাইভা চলাকালে স্ট্রোক করেন পরে মৃত্যুবরণ করেন৷ "প্রফ" নামের এই বি...
26/04/2025

রাজশাহী মেডিকেল কলেজের ৩০ তম বিডিএস এর একজন আপু প্রফের ভাইভা চলাকালে স্ট্রোক করেন পরে মৃত্যুবরণ করেন৷

"প্রফ" নামের এই বিভীষিকা যে ফেইস করেনি, তাকে কোনভাবেই বুঝানো সম্ভব না, এই সময়ের অনুভূতি কেমন। আপনার বাবা-মা আপনাকে সাপোর্ট করবে, আপনার ভাইবোন আপনাকে কমফোর্ট দিবে। কিন্তু শুধু আপনি জানবেন, আপনার মাথায় কি চলছে। গতকাল রাতে আপনি কতবার কেঁদেছেন, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, টেবিলে বসে থেকে শরীর ব্যাথায় কতগুলো প্যারাসিটামল খেয়েছেন।

৩য় প্রফেশনাল পরীক্ষার ভাইভা চলাকালে আমাকে ইন্টার্নাল স্যার জিজ্ঞেস করলেন , "তোমার ব্যাচ টিচার কে ছিলেন?" সেই মুহূর্তে আমার ব্যাচ টিচার আমার সামনেই টেবিলের ওপাশে বসা। উনার দিকে তাকিয়েও কোনভাবেই স্যারের নাম মনে করতে পারিনি। অথচ স্যার পুরো বছর জুড়ে আমাদের টিউটোরিয়াল ক্লাস নিয়েছেন, প্রতিদিন আইটেম নিয়েছেন....

প্রফের টেবিলে সারা বছর পড়াশোনা করেও যে আপনি ভালো পারফর্মেন্স করতে পারবেন, তার বিন্দুমাত্রও নিশ্চয়তা নেই।
প্রফ মানে শুধু পড়াশোনা না, শুধু একটা পরীক্ষা না।
প্রফ মানে একটা যুদ্ধ। মনের সাথে, শরীরের সাথে যুদ্ধ।
যে যুদ্ধ আমাকে একাই লড়তে হবে।

কারণ আপনি শপথ করেছেন,
"I SOLEMNLY PLEDGE to dedicate my life to the service of humanity..."

-Swarna Ahmed

১. দুজন মহিলা এসেছিলেন। তারা কিডনির 'পয়েন্ট' দেখার টেস্ট করবেন। তো S. Creatinine লিখে দেওয়া হলো। ঐ প্রেসক্রিপশন চলে গেলো...
05/03/2025

১. দুজন মহিলা এসেছিলেন। তারা কিডনির 'পয়েন্ট' দেখার টেস্ট করবেন। তো S. Creatinine লিখে দেওয়া হলো। ঐ প্রেসক্রিপশন চলে গেলো পাড়ার ফার্মেসিওয়লার কাছে। মহিলারা জিজ্ঞেস করলো, দেখেন তো কিডনি পরীক্ষা ঠিকঠাক দিয়েছে কি-না। ফার্মেসিওয়ালা জানালো, নাহ এটা তো রক্তের পরীক্ষা। কিডনির পরীক্ষা না। এবার দুই মহিলা আরেক লোক নিয়ে হাজির। কী ব্যাপার? আমরা করতে চাইলাম কিডনির টেস্ট আর আপনি দিয়ে দিলেন রক্তপরীক্ষা।

কী সুন্দর কিডনি-টাচিং একটা ঘটনা না? হাহাহা এটাই বাস্তব।

২. এক পেশেন্টের পায়ে ব্যথার জন্য গাউট সাসপেক্ট করে S. Uric Acid টেস্ট করতে দেওয়া হয়েছে। এদেশের রোগীরা সাধারণত সব প্রেসক্রিপশন গ্রামের ফার্মেসিওয়ালাকে দিয়ে চেক করিয়ে নেয়। ঐ প্রফেসর সাহেব চেক করে জানান প্রেসক্রিপশন ভুল না সঠিক। ভুল হলে নিজের মতো ঠিক করে দেন! তো তিনি জানালেন আপনার না পায়ে ব্যথা, আপনাকে দেবে এক্সরে। কিন্তু আপনাকে তো দিয়ে রেখেছে কিডনির রক্ত পরীক্ষা!

৩. জরায়ুর ফাইব্রয়েডের জন্য রোগীকে Tab. Preroid (5mg) দেওয়া হয়েছে। গ্রাম্য ডাক্তার (!) তার দোকান থেকে Tab. Halopid (5 mg) দিয়ে দিয়েছে। এটি একটি এন্টি-সাইকোটিক ওষুধ। রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরদিন এসে ইমার্জেন্সিতে ভর্তি হয়।

৪. নিউরোসায়েন্সেস হসপিটালের নিউরোসার্জন রোগীকে Tab. Neurocet (250 mg) লিখে দিয়েছে। গ্রামে এসে ওষুধ কিনতে গেলে ফার্মেসিম্যান জানায়, ডক্টর ভুল লিখেছে এটি Tab. Neurocare হবে। কারণ তার দোকানে এটিই আছে, খদ্দের তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কোনো একটা ওষুধ গছিয়ে দিতে পারলেই হয়। উল্লেখ্য, Neurocare ভিটামিন বি১, বি৬ ও বি১২-এর কম্বিনেশান।

৫. ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের পেশেন্টকে Cap. Mave SR (200 mg) খাবার আগে লিখে দেওয়া হয়েছিল। ফার্মেসি থেকে দিয়ে দিয়েছে Tab. Movex SR (200 mg) খাবার আগে। এটি একটি শক্তিশালী ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ খাবার পরে খেতে হয়। এছাড়া এই পেশেন্টকে স্বাভাবিকভাবেই এন্টিআলসারেন্টও প্রেসক্রাইব করা হয়নি। কয়েকদিন ওষুধ খেয়ে প্রচণ্ড রকমের পেট ব্যথা নিয়ে উক্ত চিকিৎসকের কাছে তিনি আবার আসেন। পরবর্তীতে তাকে মিটফোর্ডে রেফার করা হয়।

৬. একজন নারী পেশেন্টের ব্লিডিং অফ করার জন্য গাইনোকলজিস্ট Tab. Remens (5 mg) ২ ২ ২ প্রেসক্রাইব করেছেন। কিন্তু ফার্মেসি থেকে ধরিয়ে দেওয়া হলো Tab. Ramace (5 mg), র‍্যামিপ্রিল, যা একটি ACEi। হার্টের অসুখ ও উচ্চ রক্তচাপে এটি ব্যবহৃত হয়। বোঝেন অবস্থাটা! ৩ বেলা ৬টা করে প্রতিদিন রোগী ACEi খেয়ে যাচ্ছে! তার কাছে উক্ত চিকিৎসকের ফোন নাম্বার ছিল। কয়েকদিন পর ফোন দিয়ে জানায়, ওষুধ খাবার পর থেকে ব্লিডিং তো কমার বদলে আরও বেড়েছে! চিকিৎসক দ্রুত তাকে সব ওষুধ নিয়ে দেখা করতে বললেন। দেখা গেলো সে র‍্যামেস খাচ্ছে! এবার ঐ চিকিৎসক রোগীর লোকদের পাঠিয়ে দিলো যান ফার্মেসিওয়ালাকে জবাবদিহি করুন।

৭. এই শিশুরোগ বিশেষজ্ঞের হাতের লেখা খুবই স্পষ্ট। বাচ্চার ঠাণ্ডা-সর্দির জন্য প্রেসক্রাইব করেছেন Syp. Alarex। ফার্মেসিওয়ালা গছিয়ে দিয়েছেন Syp. Almex, যা কৃমির ওষুধ।

৮. প্রেগন্যান্সি ইস্যুতে পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছিল Tab. Geston (5 mg)। ফার্মেসি থেকে দিয়ে দিয়েছে Tab. Cortan (5 mg)! এটি স্টেরয়েড। এক সপ্তাহ পর চিকিৎসকের কাছে আবার এসেছে পেশেন্ট। কী বলার আছে?

৯. রোগীর অ্যাজমা আছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রচলিত ব্যথার ওষুধ (NSAIDs) রিকমেন্ডেড না। তাই ব্যথার জন্য তাকে প্যারাসিটামল দেওয়া হয়েছিল। ফার্মেসিম্যান রোগীর লোককে জানালো, ব্যথার জন্য নাপার চেয়ে অনেক ভালো নিউ জেনারেশনের ওষুধ আছে। এই ডাক্তার মনে হয় পুরনো জেনারেশানের। তাকে দেওয়া হলো Tab. Napro (500 mg)। তিন বেলা করে।

রোগীর অ্যাজমা অ্যাটাক বেড়ে গেলো। রাগান্বিত হয়ে ১০/১৫ জন লোক উক্ত নারী চিকিৎসকের কাছে হাজির হলেন। কী ট্রিটমেন্ট করেছে তার একটা বিহিত আজ সবাই মিলে করবে। প্রেসক্রিপশনে কী লেখা আছে তা পড়তে বললেন চিকিৎসক। বিপত্তি বাঁধলো এই ১০/১৫ জনের কেউই পড়তে জানেন না। ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন রোগীর ক্লাস ফাইভ পড়ুয়া ছেলে। সে রিডিং পড়ে শোনালো যে, নাপা লেখা আছে। এবার অবশ্য রোগীর লোকজন ফার্মেসি অভিমুখে রওয়ানা হয়েছে।

১০. উচ্চ রক্তচাপের জন্য পুরুষ পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছে Tab. Ivolol (2.5 mg)। অথচ ফার্মেসি থেকে নিয়ে খাচ্ছে Tab. Ubilon (2.5 mg)। এটি একটি ফিমেল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। পোস্টমেনোপজাল নারীদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। দুই মাস ফিমেল হরমোন গ্রহণ করে চিকিৎসকের কাছে এলেন চিকন গলার সুর ও মাসেল উইকনেস নিয়ে।

১১. লেখা আর কতো বড়ো করব? শেষ হবে না উদাহরণ দিতে থাকলে। ছবিতে দেখা যাচ্ছে সরকারি প্রেসক্রিপশন। একজন মেডিসিন বিশেষজ্ঞ Tab. Nabumet (500 mg) প্রেসক্রাইব করেছেন। অথচ ফার্মেসিওয়ালা বুঝে না বুঝে দিয়ে দিয়েছে Tab. Sugamet (500 mg), যা একটি ডায়াবেটিসের ওষুধ। ঐ যে কমন কথা, এই কোম্পানির নেই অন্য কোম্পানির আছে। এখন ৫০০ মিগ্রা মানেই কি সব ওষুধ এক? শেষে met থাকলেই কি সব ওষুধ এক? জয়েন্টে ব্যথার জন্য রোগী খেয়ে বেড়াচ্ছে ডায়াবেটিসের ওষুধ। বাহ!

গভীরভাবে চিন্তা করে দেখলে, এগারোটি সমস্যার প্রতিটিই বেশ বিপজ্জনক। চিকিৎসা-ওষুধ এ বিষয়গুলো তো অত্যন্ত সেন্সিটিভ। একটুখানি এদিক-সেদিক হলেই রোগীর বড়ো ধরনের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কাদের হাতে আমাদের রোগীদের স্বাস্থ্য ও জীবন? ডক্টর প্রেসক্রিপশন করে দিয়েছে--শুধু ওষুধ দিতেই যদি পদে পদে হাজারটা দুর্ঘটনা (!) হয়, তাহলে দেশের একটা বড়ো জনগোষ্ঠী যে এসব ফার্মেসির দোকানদারদের থেকে চিকিৎসা নেন তাদের কী অবস্থা? কতোজন তাদের উল্টাপাল্টা চিকিৎসা নিয়ে মরেছে কিংবা ধুঁকে ধুঁকে মরছে? এই বিষয়ে অতি শীঘ্র যথাযথ পদক্ষেপ নেয়া প্রয়োজন।

Ma'ruf Raihan Khan
39th BCS
Cardiologist ❤️
🧰Mugda Medical College Hospital

27/02/2025

#ইসলাম_ও_মেডিকেল_সাইন্সের_আলোকে_প্রেগন্যান্সিতে_রোজা_রাখার_বিধান*

প্রশ্ন : ১. গর্ভবতী মহিলা কি রোজা রাখতে পারবে কিনা?

২. রোজা না রাখলে পরবর্তী কি করবে?

৩. একজন ডাক্তার হিসাবে কোন গর্ভবতী মহিলাকে রোজা রাখা /না রাখার বিষয় কিভাবে কাউন্সেলিং করবেন?

রোজার ইসলামের ২য় গুরুত্বপূর্ণ স্তম্ভ , মহান আল্লাহ পবিত্র রমাযান মাসে রোজা রাখাকে ফরজ করেছেন।

তিনি বলেন- রোজার ফরজ হওয়া সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত:

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

🔹 বাংলা অনুবাদ: “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” 📖 (সূরা আল-বাকারা: ১৮৩

অসুস্থ ব্যক্তির রোজা ভাঙ্গার অনুমতি সম্পর্কে আয়াত:

১. আল্লাহ বলেন:

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ

🔹 বাংলা অনুবাদ: “তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ বা সফরে থাকে, সে অন্য দিনে রোজা পূরণ করবে।” 📖 (সূরা আল-বাকারা: ১৮৪)

২. দ্বিতীয় আয়াত:

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

🔹 বাংলা অনুবাদ: “আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ কিংবা সফরে থাকে, সে অন্য দিনে রোজা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কষ্ট চান না।” 📖 (সূরা আল-বাকারা: ১৮৫)

ইসলাম সহজ ধর্ম, একজন অসুস্থ ব্যক্তি উপর ইসলাম জোর করে কিছু চাপিয়ে দেয়না-

তাই মহান আল্লাহ অসুস্থ ব্যাক্তির জন্য যার পক্ষে রোজা রাখা কষ্টকর, তাকে রোজা ভাঙার অনুমতি দিয়েছেন। সেই ব্যক্তি সুস্থ হলে রোজা রাখবে, কিন্ত সুস্থ হলেও যদি রোজা রাখতে অসুবিধা হয়, তাহলে প্রতি রোজার পরিবর্তে একজন অসহায় মিসকিন কে দুই বেলা করে খাবার দিবে।

আয়াত:

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ

বাংলা অনুবাদ:

“আর যারা রোজা রাখতে সক্ষম, কিন্তু কষ্ট সহ্য করতে হয়, তাদের জন্য এর পরিবর্তে এক দরিদ্রকে খাদ্য প্রদান (ফিদইয়া) করা বিধান রয়েছে।” 📖 (সূরা আল-বাকারা: ১৮৪)

এবার আসি, প্রেগন্যান্ট মহিলাদের আলোচনায় -

যেহেতু পবিত্র কোর'আনে মহান আল্লাহ সকল সুস্থ মানুষকে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন, তাই প্রেগন্যান্সিতে যদি গর্ভবতী মা নিজের কিংবা বাচ্চার কোনো ক্ষতি হবার আশংকা না করে, তাহলে তার উপর রোজা রাখা আবশ্যক হবে। আর যদি বাচ্চার ক্ষতি হবার আশংকা করে, তাহলে রোজা না রাখার অনুমতি আছে।

প্রথমে আমরা এই বিষয় ইসলামের বিধান দেখে নিই-

হযরত রাসূল কারীম (সা:) বলেন-
إن الله وضع عن المسافر شطر الصلاة، وعن المسافر والحامل والمرضع الصوم

অনুবাদ

মহান আল্লাহ মুসাফির, গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের জন্য রোজার বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছেন (তিরমিজি ৭১৫, নাসাই শরীফ)

অর্থাৎ এই হাদীসের ব্যাখ্যায় ইমাম ইবনে কুদামা ও অন্যান্য ফকীহ গন বলেছেন, সে পরিপূর্ণ সুস্থ থাকলে, এবং নিজের কিংবা বাচ্চার ক্ষতির কোন আশংকা না করলে রোজা রাখবে, আর যদি নিজের কিংবা বাচ্চার ক্ষতির আশংকা করে, তাহলে গর্ভবতী অবস্থায় রোজা না রেখে পরবর্তীতে কাযা আদায় করবে।

এই হাদীসে যদিও অসুস্থ অবস্থায় রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে, তথাপি অনেক গর্ভবতী মা রোজার সময় রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেন। এবং রোজা না রাখা তাদের জন্য সাইকোলজিক্যাল ট্রমার কারণ হয়ে যায়, তাই এমন একজন গর্ভবতী মা যদি রোজা রাখা/ না রাখার বিষয় পরামর্শ চায়, তাহলে ডাক্তার হিসাবে কিভাবে পরামর্শ দিবেন?

প্রথম কথা হচ্ছে প্রেগন্যান্সিকে আমরা প্রথমত দুইভাগ ভাগ করবো,

1.
pregnancy with pre existing Disease or High risk pregnancy :

কোন প্রেগন্যান্ট মহিলার যদি ডায়াবেটিস থাকে, কিংবা উচ্চ রক্তচাপ কিংবা নিম্ন রক্তচাপ, তাহলে তিনি হাই রিস্ক ক্যাটাগরিতে পড়বেন, তার জন্য রোজা রাখা বাচ্চার জন্য /এবং নিজের জন্য ঝুঁকি হতে পারে, তিনি পবিত্র কোর'আনের সুরা বাকারা ১৮৪ নং আয়াত অনুযায়ী রোজা রাখবেন না, বরং পরে কাযা আদায় করবেন। রোজায় গর্ভবতী মহিলাদের ডায়াবেটিস ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়না, কারণ যখন খালি পেটে থাকবে, তখন লিভারে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙ্গে গ্লুকোজ তৈরি হতে থাকবে, আর তা persistent blood glucose বাড়িয়ে রাখবে৷ আর প্রেশার বেশি থাকলে Pre eclampsia ঝুকি থাকে, প্রেশার কম থাকলে placental blood flow কমে বাচ্চা পুষ্টি পাবেনা, তাই adequate hydration maintain এর জন্য ইসলাম তাকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন৷ সেখানে আবেগ দেখাতে গিয়ে নিজের /বাচ্চার ক্ষতি করে রোজা রাখা তাকওয়ার মধ্যে পড়বেনা।

২। যেসব প্রেগন্যান্ট মহিলার আগে miscarriage এর হিস্ট্রি আছে, কিংবা preterm delivery হিস্ট্রি আছে,কিংবা pre eclampsia or eclampsia হিস্ট্রি আছে, তারা হাই রিস্ক ক্যাটাগরিতে পড়বে, তাদের কে রোজা না রাখার পরামর্শ দেওয়া হবে।

৩। যেসব প্রেগন্যান্ট মহিলা malnutrition এ কিংবা মডারেট এনিমিয়াতে তে আছেন, তাদের কে রোজা না রাখার পরামর্শ দেওহা হবে

মূলকথা প্রেগন্যান্সির সাথে অন্য কোন কো এক্সিস্টিং ডিজিজ থাকলে রোজা রাখবেনা, এমন কি UTI হলেও রোজা না রাখার পরামর্শ দেওয়া হবে।

এখন আসুন- কোন প্রেগন্যান্ট মহিলা, যার কোন pre-existing disease নাই, কিংবা যে পরিপূর্ণ সুস্থ, তার ক্ষেত্রে করনীয় কি?

এই মহিলাদের ক্ষেত্রেও কয়েকটি বিষয় বিবেচনীয়-..

১. First trimeter :
এই সময় টা হচ্ছে অর্গানোজেনেসিসের সময়, প্রেগন্যান্সির প্রথম ১২ সপ্তাহ, এই সময় বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ / অর্গান তৈরি হয়, এই সময় বাচ্চার মায়ের পরিপূর্ণ পুষ্টিতে থাকা উচিৎ, একজন প্রেগন্যান্ট মহিলা যদি দিনের বেলায় রোজা রাখে, আর রাতে তার দৈনিক প্রয়োজনীয় খাবার খেতে না পারে, তাহলে সে রোজা রাখবেনা, প্রথম ১২ সপ্তাহ সব প্রেগন্যান্সিতে কিছু কমন সমস্যা থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে morning sickness, Anorexia, Nausea, Vomiting. তাই Nausea/Vomiting থাকলে রোজা রাখবেনা এইটা স্পষ্ট - Anorexia থাকে সাধারণত, এখন একজন নন প্রেগন্যান্ট সুস্থ মানুষের anorxia মানে খাবার রুচি না থাকলে কোনো সমস্যা নাই, কিন্ত একজন প্রেগন্যান্ট মহিলার anorexia থাকলে তা বাচ্চার প্রতি প্রভাব ফেলবে, কারণ anorexia এর কারণে শুধু রাতের বেলায় তার পরিপূর্ণ ক্যালরি মেইন্টেইন করা সম্ভব হবেনা, সেজন্য first trimeter এ রোজা না রাখার পরামর্শ দেওয়া হবে।

2nd Trimester :
সেকেন্ড ট্রাইমেস্টারে healthy pregnant যারা আছেন, অর্থাৎ যাদের কোন bad obstetric history নাই, তারা রোজা রাখতে পারেন- তবে সেই ক্ষেত্রে বডি ওয়েট অনুযায়ী এবং দিনে যতটুকু ক্যলরি দরকার, তা রাতে খেতে হবে, তার ক্ষেত্রে রোজা সংযমের মাস, তাই রাতে কম কম খেয়ে পুষ্টি হীনতায় ভুগবে, এমন চিন্তা করা যাবেনা, বরং সে রোজার আগে যে পরিমান খাবার খেতে সারাদিনে, তা রাতের বেলায় খাবে, দুই থেকে আড়াই লিটার পানি রাতের বেলায় পান করা ensure করবে। সন্ধ্যায় ও ভোর বেলায় ভালোভাবে খেতে হবে। কেউ যদি adequate hydration maintain করতে না পারে, রাতের বেলায় ইফিতারি থেকে নিয়ে সেহরী পর্যন্ত দুই আড়াই লিটার পানি খেতে না পারে, তাহলে তার জন্য রোজা না রাখার পরামর্শ দেওয়া হবে।

সেকেন্ড ট্রাইমেস্টারে রোজা শুরুর পর Dizziness, vertigo হচ্ছে কিংবা অনেক বেশি দূর্বল লাগতেছে, রোজা ভেংগে ফেলবে, এবং পরবর্তী দিন থেকে রোজা না রাখার পরামর্শ দেওয়া হবে।

সেকেন্ড ট্রাইমেস্টারে রোজা শুরুর আগে blood pressure চেক করবেন, আর রোজা শুরুর পর দিনের বেলায় আবার প্রেশার চেক করবেন, যদি দেখেন, প্রেশার আগের থেকে কমে গেছে, তার মানে proper hydration maintain হচ্ছেনা, রোজা ভাঙার পরামর্শ দিবেন, এবং রোজা না রাখার পরামর্শ দিবেন।

সেকেন্ড ট্রাইমেস্টারে 20-24 weeks এর মধ্যে থেকে fetal movement পাওয়া যায়, যদি রোজা শুরুর পর বাচ্চার নড়াচড়ার পরিমান আগে থেকে কমে যাচ্ছে মনে হয়, তাহলে রোজা না রাখার পরামর্শ দিবেন, প্রেগন্যান্ট মহিলাকে এইটা ভালো ভাবে বুঝিয়ে দিতে হবে। আর যদি ফিটাল মুভমেন্ট ঠিক থাকে, তাহলে রোজা রেখে যাবে, কিন্ত রোজা রাখতে যদি কষ্ট হয়, তাহলে ভাঙ্গার অনুমতি আছে।

3rd Trimester :
3rd Trimester মানে ২৮ সপ্তাহ থেকে ডেলিভারি পর্যন্ত সময়, এই সময়টাতদ বাচ্চার সব অঙ্গ প্রতঙ্গের পরিপূর্ণতা পায়, তাই এই সময় রোজা রাখতে চাইলে সেকেন্ড ট্রাইমেস্টারের বিষয় গুলি চিন্তা করবে, প্রতিদিন extra 450 calory তথা এক কাপ ভাত/এক পিস মাছ বেশি খাবে, আর পর্যাপ্ত পানি খাবে। যদি খাবার খেতে না পারে, রাতের বেলায় ২ লিটার পানি খেতে না পারে, তাহলে রোজা রাখবেনা।

উপরের সব আলোচনার সারকথা হচ্ছে- ১.প্রেগন্যান্ট মহিলার কোন অসুস্থতা থাকলে রোজা রাখবেনা.

২. প্রেগন্যান্ট মহিলা সুস্থ, কিন্ত Anorexia কারনে পর্যাপ্ত খেতে পারেন না, তিনি রোজা রাখবেন না। ৩. রোজা রাখার পর অসুস্থ হয়ে পড়লে কিংবা অনেক দূর্বল লাগলে রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছে মনে হলে রোজা ভেংগে ফেলবে ৪. যারা রোজা রাখবে, তারা প্রতিদিন ২ গ্লাস দুধ, দুই বেলা খাবার, ৮ গ্লাস পানি, মাছ/মাংস সবজি ইত্যাদি পর্যাপ্ত পরিমানে খেতে হবে।

মনে রাখবেন, মহান আল্লাহ আমাদের জন্য কষ্টকর কোন বিধান চাপিয়ে দেন নাই, যেখানে বিধান আছে, সেখানে অল্টারনেটিভ রাস্তাও তিনি বলে দিয়েছেন।

সিনারিও: ৮৪
রাবেয়া ৭ সপ্তাহের প্রেগ্ন্যাসি নিয়ে আসছে, তার ব্লাড প্রেশার 90/60 এমন থাকে, তার কোনো ডায়াবেটিস নাই, তার শরীর অনেক দূর্বল, তিনি রোজা রাখার ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাচ্ছেন, ইসলাম ও মেডিকেল সাইন্সের আলোকে তাকে কিভাবে পরামর্শ দিবেন?

সিনারিও ৮৫: ১৬ সপ্তাহের প্রেগন্যান্ট মহিলা, যার আগে ২ টা miscarriages ও একটা pre term delivery এর হিস্ট্রি আছে, তিনি রোজা রাখার জন্য পরামর্শ চাচ্ছেন, তাকে কিভাবে পরামর্শ দিবেন?

সিনারিও :৮৫
জমিলা ৩২ বছর বয়স, ২২ সপ্তাহ প্রেগন্যান্ট, ওনার সমস্যা হচ্ছে GDM controlled By Metformin, রোজার পরামর্শ চাচ্ছে, কিভাবে পরামর্শ দিবেন?

আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।

Dr Ismail Azhari
MBBS, MRCP part-1 (UK)
Masters in Hadith (Darul Uloom Hathazari)
Faculty of Islamic science :Al Azhar University
Founder : CCR Academy

রোজা রেখে ইঞ্জেকশন, টিকা, ইনসুলিন নেয়া যাবে?মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসায়েল বা দীন...
26/02/2025

রোজা রেখে ইঞ্জেকশন, টিকা, ইনসুলিন নেয়া যাবে?
মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসায়েল বা দীনি বিধান জানা আবশ্যক।

রোজা অবস্থায় শরীরে ইনজেকশন, টিকা, ইনসুলিন নেয়া জায়েজ। এতে রোজা নষ্ট হয় না, চাই তা রগ কিংবা গোশত যেখানেই নেয়া হোক না কেন। তবে ক্ষুদা নিবারণের জন্য ইনজেকশন বা সেলাইন নেয়া মাকরূহে তাহরিমি।

রোজার রয়েছে অসংখ্য অগণিত ফজিলত। রোজা পূর্বের উম্মতদের উপরও ফরজ ছিলো। আমাদের উপর ফরজ করে আল্লাহ কোরআনে ঘোষণা করেন, হে ঈমাদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের ওপর, যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারো’ (সুরা: বাকারা-১৮৩)।

অন্য এক আয়াতে বলেন, রমজান মাস এমন মাস, যার ভেতর কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের পথপ্রদর্শক এবং সত্য পথ প্রদর্শনের ও সত্য-মিথ্যার প্রভেদ করার স্পষ্ট নিদর্শন। তোমাদের মধ্যে যে রমজান মাস পায়, সে যেন তাতে রোজা রাখে। (সুরা: বাকারা-১৮৫)।

দশটি ভয়ঙ্কর সত্যি ঘটনা১. রোগী প্রেগন্যান্ট। প্রি-একলাম্পশিয়া। ব্লাড প্রেশার অত্যধিক বেশি।তাকে উচ্চ রক্তচাপের জন্য একজন প...
26/02/2025

দশটি ভয়ঙ্কর সত্যি ঘটনা

১. রোগী প্রেগন্যান্ট। প্রি-একলাম্পশিয়া। ব্লাড প্রেশার অত্যধিক বেশি।তাকে উচ্চ রক্তচাপের জন্য একজন প্রসূতি রোগ চিকিৎসক দিয়েছেন Tab. Nidipine SR (20 mg)। দোকানদার দিয়েছে Tab. Nintoin SR (100 mg), যা একটি অ্যান্টিবায়োটিক। ছবিতে সংযুক্ত। এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগীর ব্লাড প্রেশার কতোটুকু কমলো?

২. Tab. Metfo (500 mg) প্রেসক্রাইব করা হয়েছিল। দোকানদার Tab. Metro (400 mg) দিয়ে বলে ডাক্তার ভুল করে চলবে লিখেছে। ৫ দিনের বেশি খেয়েন না। আর একবেলা না, এটা তিনবেলা খেতে হয়। নতুন ডাক্তার তো বোঝেনি। প্রথমটি ডায়াবেটিসের ওষুধ। শেষেরটি এন্টিপ্রটোজোয়াল। বাংলাদেশে ডায়রিয়া/আমাশয় হলে সবাই এটির ওপর হামলে পড়ে (ফ্লাজিল)। ডায়াবেটিস কতোটুকু কমলো?

৩. হাইপারথাইরয়েডিজমের জন্য রোগীকে Tab. Metirox (5 mg) প্রেসক্রাইব করা হয়েছিল। ফার্মেসির বড়ো ডাক্তার সাহেব এর বদলে Tab. Metorax (10 mg) দিয়ে দিয়েছেন। এটি একটি ভীষণ ভয়ঙ্কর ওষুধ। ভয়ঙ্কর বললাম এই অর্থে, এটির মারাত্মক এডভার্স ইফেক্ট হতে পারে এদিক-সেদিক হলে। অবধারিতভাবে উক্ত রোগী মেথোট্রেক্স্যাট টক্সিসিটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

৪. এক পেশেন্টকে দেওয়া হয়েছে Cap. Nintoin SR (100 mg)। তিনি ৭ দিন পর এসে বললেন, স্যার তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া কিছুই তো কমে না। কী ওষুধ দিলেন। তাকে ওষুধের পাতা দেখাতে বলা হলো। ওষুধ চেক করে দেখা গেলো Tab. Nitrin SR (2.6 mg) খাচ্ছে ৭ দিন ধরে। প্রথমটি এন্টিবায়োটিক। দ্বিতীয়টি হার্টের রোগের গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তবে এস্টাবলিশড হার্ট ডিজিজের রোগীদের ক্ষেত্রেও এটি প্রেসক্রাইব করতে আমরা অনেক সতর্ক থাকি। অনেক 'যদি কিন্তু' মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হয় এই রোগীকে আমরা নাইট্রেটস দেব কি দেব না। দিলে রোগীর উপকার হবার সম্ভাবনা বেশি না-কি ক্ষতির ঝুঁকি বেশি।

৫. পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছে Cap. Nintoin SR (100mg )। ফার্মেসির দারুণ বিজ্ঞ ব্যক্তি দিয়ে দিয়েছেন Nobesit XR (500mg)। প্রথমটি এন্টিবায়োটিক, দ্বিতীয়টি ডায়াবেটিসের ওষুধ।

৬. এক রোগীকে দেওয়া হয়েছে Desolon (Contraceptive pills)। রোগী খেয়েছে Deslor ( ঠান্ডা/চুলকানির ওষুধ)। ফলাফল বলার অপেক্ষা রাখে না!

৭. পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়েছে Tab. Bislol (5 mg)। এটি উচ্চ রক্তচাপ/হার্টের রোগের ওষুধ। দোকানওয়ালা দিয়েছে Tab. Biofol (5 mg), এটি ফলিনিক এসিড। পেশেন্ট শিক্ষিত। তার সন্দেহ হয়েছে। বিসলল আর বায়োফল তো এক না। তিনি দোকানদারের দিকে সন্দেহের তীর ছুঁড়ে দিলেন। দোকানদার জানালেন, দুটো ওষুধ একই। একটা খেলেই হবে। পেশেন্ট এসে আবার জিজ্ঞেস করেছে দুটো একই ওষুধ কি-না।

৮. পালমোনারি হাইপারটেনশনের জন্য একজন বয়স্ক ব্যক্তিকে সিলডেনাফিল প্রেসক্রাইব করা হয়েছে। এটি অন্য একটি ইন্ডিকেশানে বহুল ব্যবহৃত। প্রেসক্রিপশন দেখে দোকানওয়ালা হায়হায় করে উঠলো। এমন বয়স্ক ব্যক্তিকে কেউ এসব ওষুধ দেয় না-কি? ডাক্তারের কোনো সামাজিক বিবেক-বিবেচনা নেই?
দোকানির উস্কানিতে চাচার ভাতিজারা এসে ডাক্তারকে পেটানোর ঘটনা ঘটেছে একবার।

৯. এক চিকিৎসক গ্রামের বাড়িতে গিয়ে রোগীকে লিখেছিলেন :

Tab. Cortan (20 mg)
সঙ্গে এন্টি আলসারেন্ট (গ্যাস্ট্রিকের ওষুধ নামে প্রচলিত)। সেটিও ২০ মিলিগ্রাম।

তো তার এলাকার এক বড়ো ভাই নতুন 'দোকান' দিয়েছে। প্রেসক্রিপশন দেখে ভাবলো ২০ 'পাওয়ারের' আর কী ওষুধই হবে, 'গ্যাশের' ওষুধ ছাড়া!

তারপর থেকে রোগী একসঙ্গে খেলো
Tab. Pantonix (20 mg)
Cap. Sergel (20 mg)

বাহ কী ফুটফুটে সুন্দর না! দুই 'গ্যাশটিকের ওষুধ' একসঙ্গে আর ওদিকে আসল ওষুধের খবরই নেই!

১০. নারী রোগীকে দেওয়া হয়েছিল Normens (5 mg),
ফার্মেসির প্রফেসর দিয়েছে Norium (5 mg)। ফলাফল? তা আর বলতে!

লেখাটার ঢঙটা কেমন যেন হালকা চালের হলো। লেখাটা শেষ করে ভাবলাম, যে সহজ-সরল রোগীটি ভুলভাল ওষুধ পেয়ে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হলো, রোগ দীর্ঘায়িত হলো, হাসপাতালে ভর্তি হওয়া লাগলো, জীবন ঝুঁকির সম্মুখীন হলো তাদের কতোটা কষ্ট হয়েছে। ওষুধের নাম নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে ফার্মেসির দোকানদার সে ওষুধটি না দিতে পারে, যদি সে ওষুধটি তার দোকানে না থাকে সেটি সরাসরি বলতে পারে--কিন্তু তা না তারা কিছু না কিছু ওষুধ দেবেনই। নইলে বিক্রি হবে না যে! আচ্ছা ওষুধ বিক্রি আর আলু-পটল বিক্রি কি এক? একটা ওষুধ মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটি জেনেও তারা দুচার টাকার লোভ ছাড়তে পারেন না। ফলে কোনো না কোনো একটা ওষুধ 'গছিয়ে' দেবার চেষ্টা করেন। ওষুধের দোকানদারদের কাছে বিনীত অনুরোধ, প্রতারণার আশ্রয় নিয়ে কিছু টাকা লাভ করতে চাইলে, সহজ-সরল মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে চাইলে অন্য কোনো পেশা বেছে নিন। মানুষের জীবন-মৃত্যু নিয়ে এভাবে খেলবেন না। আপনাদের মূর্খতা, অসতর্কতা, দায়িত্বহীনতা, বর্বরতা ও দগদগে বিশ্রী লোভ নিয়ে একটি জাতির স্বাস্থ্যব্যবস্থা নিয়ে এভাবে খেলবেন না।

সরকারি পর্যায় থেকে এ বিষয়ে কঠোর মনিটরিং প্রয়োজন। ইলেকট্রনিক প্রেসক্রিপশনের ব্যাপারে জোর দিতে হবে। যথাযথ প্রশিক্ষণ ছাড়া কেউ যেন ফার্মেসি দিতে না পারে সে ব্যাপারে কঠোর হতে হবে। অপচিকিৎসকদের চিকিৎসা দেওয়া বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বেচাকেনা বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিলে তাকে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করে জেলে পুরতে হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে দেশটা শেষ হয়ে গেলো।

Ma'ruf Raihan Khan
Cardiologist
39th BCS

18/02/2025
খুবই ভয়াবহ দিন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ (রিজার্ভ মানে বৃদ্ধ বয়সে যখ...
18/02/2025

খুবই ভয়াবহ দিন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ (রিজার্ভ মানে বৃদ্ধ বয়সে যখন কোন এন্টিবায়োটিক আর কাজ করেনা ডায়াবেটিস সহ নানা ধরনের জটিলতা থাকে তখন এই ওষুধ বাধ্য হয়ে আমরা দেই)। আর সামান্য জ্বরে ফার্মেসি ওয়ালা এই ওষুধ দিয়ে দিছে এর মানে এই শিশু বড় হলে ওর জন্য কোন ওষুধই অবশিষ্ট থাকবেনা।রোগ হলে চেয়ে চেয়ে দেখা ছাড়া ডাক্তারের হাতে কিছুই করার থাকবেনা।
এই দেশে বেশিরভাগ মেধাবী থাকতে চায়না।এই যে বাচ্চাদের ক্ষতি করতেছে ফার্মেসী আলা সহ কিছু ভুয়া ডাক্তার প্রশাসন কিছুই বলতেছেনা,এর বিরুদ্ধে যদি কিছু বলা হয় ভাব্বে ডাক্তারই ভালনা ফার্মেসি তে গেলে তো ভিজিট দেওয়া লাগেনা।
এই যে ক্ষতি গুলা করতেছে এসব ভুয়া ডাক্তার সহ ফার্মেসি ওয়ালা রা এটা কোটি টাকা দিয়েও পুরন করার ব্যবস্থা নাই।
আমার কাছে প্রতিদিন এত এত উল্টো পালটা চিকিৎসার প্রেসক্রিপশন আসে নিজের কাছেই নিজের খারাপ লাগে এই মানুষ গুলা হয়তো বোঝেনা কিন্তু এসব দেখার জন্য যে প্রশাসন আছে তাদের আল্লাহ ক্ষমা করবে তো।
যেই ওষুধ আমি আমার বাবা মা অসুস্থ হলে দেইনা সেটা যদি অন্য কাউকে খেতে দেখি তখন খুব খারাপ লাগে।
👉Follow Channel H1 and our official page Platform of Medical & Dental Society to get more update

~ Morsalin Ahmed

ডেঙ্গু এখন মহামারি পর্যায়ে চলে গেছে। প্রতি বছর অসংখ্য প্রাণহানি হচ্ছে। আমাদের মেয়র কি করছেন?  পোড়া মবিলের গন্ধ ছড়িয়ে দায়...
23/12/2024

ডেঙ্গু এখন মহামারি পর্যায়ে চলে গেছে। প্রতি বছর অসংখ্য প্রাণহানি হচ্ছে। আমাদের মেয়র কি করছেন? পোড়া মবিলের গন্ধ ছড়িয়ে দায় সারছেন!

Address

Ring Road
Dhaka

Telephone

+8801616401180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tarana Tusnuba Bristy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tarana Tusnuba Bristy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category