Dr. Mohammad Shahriar Arafat Shourav

Dr. Mohammad Shahriar Arafat Shourav MBBS, MCPS, FCPS, MS, FACS(USA)
ExAssociate Professor, ENT & Head Neck Surgery, Dhaka Medical College

30/04/2026

স্পেশাল চাইল্ডের এডেনয়েড ও টনসিল সার্জারী। অনেক খুশি বাবা-মা জানাচ্ছেন তাদের বাচ্চা কী কী সমস্যা থেকে মুক্তি পেল।

20/03/2026
07/10/2025

স্বরযন্ত্রের ক্যান্সার সার্জারীর দুই বছর পর যেমন আছেন আমার রোগী।

দুই বছর আগে ইনার স্বরযন্ত্রের ক্যান্সারের জন্য পুরো স্বরযন্ত্র অপারেশন করে ফেলে দেয়া হয়। কথা বলার জন্য বসানো হয় ভয়েস প্রস্থেসিস।

আলহামদুলিল্লাহ উনি ক্যন্সারমুক্ত আছেন এবং ভয়েস প্রস্থেসিস এর সাহায্যে কথা বলতে পারছেন।

2 years post-surgical followup of Carcinoma larynx patient:

Patient underwent total laryngectomy with insertion of voice prosthesis.

Now cancer free and can talk with the help of voice prosthesis.

19/09/2025

শিশুদের টনসিল ও এডেনয়েড এর সমস্যা নিয়ে আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সরাসরি কথা বলবো দীপ্ত টিভির পর্দায়। সময়- বিকেল ৫:২৫।

14/09/2025

গলার স্বরযন্ত্রের ক্যান্সারের জন্য অনেক সময় পুরো স্বরযন্ত্রই ফেলে দিতে হয়।

এই রোগীর স্বরযন্ত্রের ক্যান্সারের জন্য পুরো স্বরযন্ত্র সার্জারি করে ফেলে দিই সাথে গলায় ছড়িয়ে পড়া ক্যান্সার অর্থাৎ লিম্ফ নোডগুলো ফেলে দেয়া হয়। একই সময় কথা বলার জন্য গলায় ভয়েস প্রস্থেসিস বসিয়ে দেওয়া হয়।

সার্জারির ৭ মাস পরের ফলো আপে দেখা যাচ্ছে যে রোগী ক্যান্সার মুক্ত ভাবে শ্বাস নিতে পারছে, ভয়েস প্রস্থেসিসের সাহায্যে কথা বলছে এবং তার খেতেও কোন সমস্যা নাই।

Case: Recurrent carcinoma of larynx
Surgery: Total laryngectomy with neck dissection with voice prosthesis insertion.
On follow up after 7 months: respiration, deglution and voice production with the help of voice prosthesis all are okay.

27/08/2025

থাইরয়েড ক্যান্সারের চ্যালেঞ্জিং একটি সার্জারির পাঁচ বছর পর রোগী যেমন আছেন -

থাইরয়েড গ্রন্থির যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে মেডুলারি ক্যান্সার একটু খারাপ। এই রোগের মেডুলারী ক্যান্সার হয়েছিল সাথে তা গলার আশেপাশে ছড়িয়ে গিয়েছিল। পাঁচ বছর আগে তার পুরো থাইরয়েড গ্রন্থির মেডুলারি ক্যান্সার সার্জারি করে ফেলে দেয়া হয় আর সাথে ঘাড়ে ছড়িয়ে পড়া লিম্ফনোড গুলোও ফেলে দেওয়া হয়।

পাঁচ বছর পরের ফলোআপে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে উনার রক্ত আর গলায় ক্যান্সারের কোন লক্ষণ নেই। এমনকি বলে না দিলে গলা দেখে বোঝা মুশকিল যে তার এত বড় সার্জারি হয়েছে।

Total thyroidectomy with neck dissection done for medullary carcinoma of thyroid with neck metastasis.

Follow up after 5 years: Patient is biochemically and radiologically cancer free with very good front of neck cosmesis.

25/07/2025

মাওলানা সাহেব ওয়াজ করতে পারতেন না। নাক বন্ধ হয়ে থাকতো এবং বার বার নাক মুছতে হত।

উনার নাকের হাড় বাঁকা সমস্যার জন্য সেপ্টোপ্লাস্টি অপারেশন, নাকের মাংস বৃদ্ধি সমস্যার জন্য টারবিনোপ্লাস্টি অপারেশন করা হয়। এছাড়া উনার সবগুলো সাইনাসেই সাইনুসাইটিস এবং পলিপ হয়েছিল যার জন্য এন্ডোস্কোপিক সাইনাস সার্জারী করা হয়।

সার্জারীর ৪ মাস পরবর্তী ফলোআপে উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ।

Name of surgery- Septoplasty with turbinoplasty with Functional Endoscopic Sinus Surgery (FESS)

Indication: Deviated nasal septum with bilateral hypertrophied inferior turbinates with pansinusitis with polyposis.

বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষেবিআরবি হসপিটালস নাক-কান-গলা সেবা সপ্তাহচলবে: ২১ - ২৭ জুলাই, ২০২৫সকাল ০৮ টা - রা...
23/07/2025

বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষে
বিআরবি হসপিটালস নাক-কান-গলা সেবা সপ্তাহ
চলবে: ২১ - ২৭ জুলাই, ২০২৫
সকাল ০৮ টা - রাত ০৮ টা পর্যন্ত।

সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি নাক কান গলার অভিজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ এবং এফওএল (FOL) ও এফএনএসি (FNAC) তে ৩০% ছাড় ও এক্স-রে, এম আর আই, সিটি স্ক্যান ও আল্ট্রাসাউন্ড ২৫% ছাড়।

এছাড়াও থাকছে:
* ফ্রি রেজিস্ট্রেশন
* অভিজ্ঞ ডাক্তার দ্বারা এন্ডোস্কপিক টেস্ট এর মাধ্যমে নাক-কান-গলার রোগ নির্ণয়
* পোস্ট স্ক্রিনিং কাউন্সেলিং
* রিপোর্ট রিভিউ

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ১০৬৪৭
ঠিকানা: ৭৭/এ, পান্থপথ, ঢাকা ।
https://www.brbhospital.com

থাইরয়েড ক্যান্সার নিয়ে সরাসরি কথা বলবো আগামী শনিবার দীপ্ত টিভির পর্দায়। চোখ রাখুন বিকেল ৫:৩০ মিনিট থেকে।
15/07/2025

থাইরয়েড ক্যান্সার নিয়ে সরাসরি কথা বলবো আগামী শনিবার দীপ্ত টিভির পর্দায়। চোখ রাখুন বিকেল ৫:৩০ মিনিট থেকে।

Eid Mubarak
07/06/2025

Eid Mubarak

Address

Associate Professor, Department Of ENT & Head Neck Surgery, Dhaka Medical College Hospital. Chamber: BRB Hospital, Panthapath, Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Shahriar Arafat Shourav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share