Child Kidney Care

Child Kidney Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Child Kidney Care, Medical and health, Dhaka.

14/03/2026

বড়দের মতোই শিশুদের কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি, যা শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, শরীরের পানি, লবণ ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য কিডনির সঠিক কার্যকারিতা অত্যন্ত জরুরি।

শিশুদের কিডনি রোগ জন্মগত ত্রুটি, সংক্রমণ, বংশগত সমস্যা অথবা অন্যান্য শারীরিক জটিলতার কারণে হতে পারে। সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় এমন কিডনি সমস্যার মধ্যে রয়েছে নেফ্রোটিক সিনড্রোম, মূত্রনালীর সংক্রমণ (UTI), জন্মগত কিডনি বিকৃতি, এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী কিডনি বিকল। এসব রোগের লক্ষণ হিসেবে শরীরে ফোলা, প্রস্রাবে পরিবর্তন, জ্বর, উচ্চ রক্তচাপ বা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া দেখা যেতে পারে।

শিশুদের কিডনি-সংক্রান্ত রোগ ও তার চিকিৎসা নিয়ে যে চিকিৎসাবিদ্যার শাখা কাজ করে তাকে শিশু নেফ্রোলজি বলা হয়।

সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা শিশুদের কিডনি সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যথাযথ যত্ন ও চিকিৎসার মাধ্যমে অধিকাংশ শিশু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। চাইল্ড কিডনি কেয়ারের মূল লক্ষ্য হলো শিশুদের কিডনি রোগ দ্রুত শনাক্ত করা, যথাযথ চিকিৎসা প্রদান করা এবং ভবিষ্যতে জটিলতা প্রতিরোধ করা। এর জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রস্রাব ও রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস, ওষুধ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কিডনি রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।।

শিশু কিডনি ফাউন্ডেশন

প্রফেসর ডা: মো: আনোয়ার হোসেন খানকর্ণধার, শিশু কিডনি ফাউন্ডেশন।।
13/03/2026

প্রফেসর ডা: মো: আনোয়ার হোসেন খান
কর্ণধার, শিশু কিডনি ফাউন্ডেশন।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Kidney Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share