NCC Official

NCC Official আসসালামু আলাইকুম
আমার জন্য মহান আল্লাহ তায়ালা যথেষ্ট✌️🇧🇩
(5)

22/05/2026

🔴 স্ত্রী নিজে থেকে তার স্বামীকে তালাক দিলে নাকি তার দেনমোহরের টাকা আর পাওয়া যায় না, এই ভুল ধারণাটি আমাদের সমাজে এতটাই প্রচলিত যে, অসংখ্য নারী শুধুমাত্র ভয় আর অনিশ্চয়তার কারণে বছরের পর বছর তার স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করে যান। অথচ বাস্তবতা হলো, বাংলাদেশের আইন নারীদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা দিয়েছে, যা হয়তো অনেকেই জানেন না❗তাই ভুল তথ্য, আর সামাজিক চাপের কারণেই অনেক নারী নিজের অধিকার থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে পারেন না। আসুন খুব সহজ ভাষায় জেনে নেই, স্ত্রী তালাক চাইলে/দিলে কি সত্যিই তার দেনমোহরের অধিকার হারিয়ে যায়⁉️

আইন কী বলে❓
🔺স্ত্রী কর্তৃক তালাক (Talaq-e-Tafweez)
যদি কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষমতাবলে স্ত্রী তালাক দিতে পারেন। এক্ষেত্রে তার দেনমোহরের অধিকার সম্পূর্ণ বহাল থাকে। অর্থাৎ, স্ত্রী নিজে তালাক দিলেও স্বামী আইনত অনাদায়ী দেনমোহর পরিশোধ করতে বাধ্য❗বাংলাদেশের অধিকাংশ মুসলিম বিয়ের কাবিননামায় ১৮ নম্বর কলামে এই ক্ষমতা দেয়া থাকে, কিন্তু অনেক নারী বিষয়টি জানেন না।
🔺খুলা তালাক (Khula)
যদি কাবিননামায় স্ত্রীকে তালাকের ক্ষমতা না দেয়া থাকে, তাহলে স্ত্রী স্বামীর সম্মতিতে ‘খুলা’র মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন।এক্ষেত্রে দেনমোহরের কিছু অংশ বা পুরোটা ছাড় দেয়ার বিষয়টি পারস্পরিক সমঝোতার ওপর নির্ভর করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ত্রীকে জোরপূর্বক দেনমোহর মওকুফ করানো যায় না। তার সম্মতি ছাড়া কোনো ছাড় আইনত বৈধ নয়।
🔺আদালতের মাধ্যমে বিচ্ছেদ
(Dissolution of Muslim Marriages Act,1939 অনুযায়ী) স্বামীর নির্যাতন, ভরণপোষণ না দেয়া, দীর্ঘ অনুপস্থিতি বা অন্য কোনো বৈধ কারণে স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। এক্ষেত্রে আদালত পরিস্থিতি বিবেচনা করে দেনমোহর সম্পর্কেও আদেশ প্রদান করেন। শুধু স্ত্রী বিচ্ছেদ চেয়েছেন বলেই তিনি দেনমোহর পাবেন না, এমন কোনো বিধান বাংলাদেশের প্রচলিত কোন আইনে নেই।

🔴 আইনি বাস্তবতায় দেনমোহর হলো বিয়ের একটি আইনগত ও আবশ্যকীয় প্রতিদান। এটি শুধুমাত্র তালাকের ধরন পরিবর্তনের কারণে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। তাই সহজভাবে বললে, দেনমোহর বিবাহের সঙ্গে সম্পর্কিত অধিকার, তালাকের সঙ্গে নয়।
তাই “স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবে না” এই কথাটি সম্পূর্ণ সঠিক নয় এবং অনেক ক্ষেত্রেই এটি নারীদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়।‼️
©
✒️ জান্নাতুল ফেরদৌস (জান্নাত)
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
゚ #তালাক

চাটখিলে অগ্নিকাণ্ডে জ্বলসে যাওয়া মরিয়মের  চিকিৎসার জন্য সাহায্যের আবেদনচাটখিল উপজেলার পাঁচগাঁও  ইউনিয়নের নিজভাওর গ্রা...
21/05/2026

চাটখিলে অগ্নিকাণ্ডে জ্বলসে যাওয়া মরিয়মের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজভাওর গ্রামের মনু সওদাগর বাড়ির রিকসা চালক আব্দুল মজিদের স্ত্রী ২০ মে বুধবার দুপুরে পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে দুই হাত,বুকের অংশ এবং পুরো মুখমন্ডল জ্বলসে যায়। বর্তমানে মরিয়ম ঢাকার ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে মুমুর্ষ অবস্থায় আই সি ইউ কেবিন নং ৭ এবং ৮ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মরিয়মের স্বামী আবদুল মজিদ তার স্ত্রীর চিকিৎসার সহযোগিতার জন্য এলাকার দেশে ও প্রবাসে অবস্থানরত বিত্তবান ব্যাক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য সুরমা আক্তার বিকাশ নং ০১৭৮২০১২২৪০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে রোগী সহ সকল মানুষ আতঙ্কে বাহিরে চলে আসেন। সকল কর্ম ব্যবস্থা ব্যাহত ...
20/05/2026

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে রোগী সহ সকল মানুষ আতঙ্কে বাহিরে চলে আসেন। সকল কর্ম ব্যবস্থা ব্যাহত ছিল। থেমেছিল না নার্সদের কাজ।গর্বিত এই ইন্টার্ন বোন সহ সকল ইন্টার্ন নার্স ও নার্সিং অফিসারদের জন্য। এমন মহৎ পেশায় কতজন মানুষ ব্রত হয়ে আসতে পারে। তবুও নার্সদের নিয়ে নেগেটিভ কথা আছড়ে পড়ে।
★ইমন শাহাদাত

ইন্টার্ন চলাকালীন সময়ে আমি পয়ে*জনিং এর একটা পেশেন্ট এর চলে যাওয়ার পরে কান্না করেছি। অনেক সময় নিয়ে আমার মাথা ঘুরেছিল দাঁড়...
18/05/2026

ইন্টার্ন চলাকালীন সময়ে আমি পয়ে*জনিং এর একটা পেশেন্ট এর চলে যাওয়ার পরে কান্না করেছি। অনেক সময় নিয়ে আমার মাথা ঘুরেছিল দাঁড়িয়ে থাকার শক্তি পাই নাই, হাটু কাপছিলো। মাত্র ১৮ বছরের মেয়ে ছিলো,ফোনে যার সাথে কথা বলছিলে বাবা অনেক বুঝায় যেন আর না কথা বলে ছেলেটা ভালো না। মেয়ে কথা না শোনায় বাবা ফোন নিয়ে ধান ক্ষেতে গেলে মেয়ে সেই জেদের বসে স্কুলে যাওয়ার কথা বলে ঘরে এসে কীট*নাশক খায়। বাবা ধান ক্ষেতে কীট*নাশক দিবে ঘরে আসছে নিতে দেখে মেয়ে চটপট করছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসে কিন্ত আমরা মেয়েকে মৃ**ত পাই 💔😥
সেদিন সেই বাবার ফ্লোরে শুয়ে কান্না আর আদরের মেয়েকে বলা কথা গুলো বলছে আর ফিলারে মাথা ঠুকছে 💔💔💔 আমি নিজের বাবার কথা মনে পড়ে যায় আর ভাবি কত বড় বোকামি করলো মেয়েটা। বাবার কান্না আর্তনাদ আমি সত্যিই নিতে পারি নি সেদিন 😭। এখন ও হাসপাতালে বাচ্চাদের এগ্যলা দেখে সহ্য হয় না আমার চোখে পানি এসে যায় 😥

সকল হসপিটালের সামনে এইভাবে ব্যানার লাগানো উচিৎ।  আর সিট খালি না থাকলে রোগী ভর্তি না দেয়া 🙂ছবি - হেলথ পয়েন্ট বিডি
18/05/2026

সকল হসপিটালের সামনে এইভাবে ব্যানার লাগানো উচিৎ। আর সিট খালি না থাকলে রোগী ভর্তি না দেয়া 🙂

ছবি - হেলথ পয়েন্ট বিডি

জেদ ধরে FCPS কমপ্লিট করায় এক আপুর ডিভোর্স হলো।ইঞ্জিনিয়ার ছেলের পরিবার কেবল বাচ্চার মা চেয়েছিলো, ঘরের কাজ করা ছেলের বউ চে...
17/05/2026

জেদ ধরে FCPS কমপ্লিট করায় এক আপুর ডিভোর্স হলো।

ইঞ্জিনিয়ার ছেলের পরিবার কেবল বাচ্চার মা চেয়েছিলো, ঘরের কাজ করা ছেলের বউ চেয়েছিলো। বলতো সংসার করো পড়তে হবে না। বউ শাশুড়ি যুদ্ধ হয়েছিলো পোস্টগ্রাজুয়েশন করা নিয়ে। ডিগ্রি কমপ্লিট হয়ে গেলো, শাশুড়ি মা তার বউ সাজিয়ে ঘরে আনা পরের মেয়েকেও ঘরহীন করে দিলো। প্রতিটা মেডিকেলে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি থাকে। পাশ করার সাথে সাথে কিংবা আগেই অধিকাংশের বিয়ে হয়ে যায়। এরপর অধিকাংশই ঘর সংসার বাচ্চাকাচ্চা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়াশোনা চালায়। যে ষোল আনা সংখ্যক মেডিকেলে পড়ে তার চার আনা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে।

কারন সমাজ খুব আহ্লাদে ডাক্তার বউ ঘরে তুলতে চায়। কারন আত্নীয় কূলে গল্প করে গলাটা উঁচু করা যায়। শেষ বয়সে সার্বক্ষণিক সেবা পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে পড়তে দিতে যত আপত্তি। প্র‍্যাকটিস করতে যেতে দিতে যত আপত্তি। অথচ মেয়ে মানুষের জন্য ডাক্তারের কাছে গেলে মেয়ে ডাক্তার না পেলে ছেলে ডাক্তার দেখলেও অনেক আপত্তি।

অর্থের আভিজাত্য দেখে বিয়ে হয়, ছেলের কাগুজে সার্টিফিকেট দেখে মন সায় দেয়। কিন্তু মেয়েকে ঘরের ত্রিসীমানায় মাছের ঘেরের মাঝে আটকে রাখার সমাজের মানসিকতা এখনো কত ঘরে বেঁচে রয়।

বিয়ের বাজারে চেহারা যেমনই হোক, ডাক্তার পাত্রীরা ভালো দামে বিক্রি হয়। সাথে সাথে স্বপ্ন গুলোও অনেকেরই পুরোনো খবরের কাগজের মত কেজি দরে বিক্রি হয়ে ঠোঙা হয়ে রয়।

একটি সাদা এপ্রন, আর একটি স্টেথোস্কোপ এর হাহাকার চারদেয়ালের বদ্ধ রুমে দীর্ঘশ্বাসে ভারী হয়ে সেলফের তাকে পড়ে রয়।

Dr.Maruf Khan
(SSKMC)

16/05/2026

Appreciated ✅

রামাইর সিজনে যদি রামাই দিয়ে মাংস দিয়া না খানি অয় তাইলে জমেইনা 😋😋😋 #বরবটি  #মুরগী  #সিলেটিরান্না
16/05/2026

রামাইর সিজনে যদি রামাই দিয়ে মাংস দিয়া না খানি অয় তাইলে জমেইনা 😋😋😋

#বরবটি #মুরগী #সিলেটিরান্না

16/05/2026

ইমারজেন্সি ইউনিটের ডাক্তারকে এভাবে গণপি*টুনি খেতে হলে মহামারির সময় আমাদের মেডিকেল টিমের কি উচিত না এদেরকেও ম*রার জন্য ফালাই রাখা?

নরমাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চার হাত ভে*ঙে ফেলছে। অবস্থা বেগতিক বোঝার পর হাসপাতালে আসছে।★ডাক্তার মাহফুজার রহমান
16/05/2026

নরমাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চার হাত ভে*ঙে ফেলছে। অবস্থা বেগতিক বোঝার পর হাসপাতালে আসছে।
★ডাক্তার মাহফুজার রহমান

আগে বুইঝা লই,ডাক্তারের উপর বিশ্বাস নাই 🫣😂-Farhana Alam Liza
16/05/2026

আগে বুইঝা লই,ডাক্তারের উপর বিশ্বাস নাই 🫣😂

-Farhana Alam Liza

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NCC Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NCC Official:

Share