27/12/2022
:দাঁত🦷 ব্রাশ করার সময় আমরা কিছু কমন ভুল করে থাকি। আসুন জেনে নেই দাঁত ব্রাশ করার সময় কোন ভুল গুলো আমাদের হয়।
১। সঠিক সাইজের🦷 ব্রাশ ব্যবহার না করা-
-> অনেকেই মনে করেন যে কোন ব্রাশ ব্যবহার করলেই হলো। কিন্তু না, British Dental🦷 Health Foundation এর ভাষ্যমতে ছোট ও মাঝারি সাইজের ব্রাশ ব্যবহার করাই সব থেকে উত্তম। গ্রিব করতে সুবিধা হয় এমন হ্যান্ডেল লাগানো🦷 ব্রাশ ব্যবহার করা উচিত।
-> প্রশ্ন আসে, কোন 🦷ব্রাশ ব্যবহার করা ভালো, ইলেক্ট্রিক নাকি ম্যানুয়াল?? British🦷 Dental Health Foundation এর ভাষ্যমতে, ইলেক্ট্রিক টুথব্রাশ🦷 পরীক্ষিতভাবে প্রমান করেছে যে এটি ম্যানুয়ালি🦷 ব্রাশ করা থেকে বেশি কার্যকরী।
২। সঠিক ব্রিসেল যুক্ত ব্রাশ ব্যবহার না করা-
-> কিছু ব্রাশের ব্রিসেল গুলো কিছুটা বাকানো থাকে কিছু ব্রাশের ব্রিসেল থাকে সোজা। তাহলে কোনটা ভালো? হা এটা নির্ভর করে আপনি কোন ধরনের ট্যাকনিক ব্যবহার করে🦷 দাঁত ব্রাশ করছেন তার উপর। নরম ও মাঝারি শক্ত নায়লনের ব্রিসেল যুক্ত ব্রাশ ব্যবহার করা উচিত যা দিয়ে ব্রাশ🦷 করলে দাঁতের🦷 ফাকে জমে থাকা ময়লা (প্লাগ) দূর হবে কিন্তু 🦷দাঁতের ক্ষতি হবে না।
৩। দীর্ঘ সময় নিয়ে ব্রাশ করা-
-> আমাদের মাঝে অনেকেই ব্রাশে পেষ্ট লাগিয়ে পুরো এলাকা ঘুরে আসে মুখ ধোয়ার জন্য। এটা খুবই খারাপ একটা অভ্যাস। মুখ ও🦷 দাঁতের ময়লা দূর করার জন্য মাত্র দুই মিনিট ব্রাশ করাই যথেষ্ট।
৪। ঘনঘন দাঁত🦷 ব্রাশ করা-
-> অনেকেরই দিনে দুই এর অধিক বার🦷 দাঁত ব্রাশ করার অভ্যাস থাকে। এতে 🦷দাঁতের ক্ষয় হয়। দিনে মাত্র দুইবার 🦷দাঁত ব্রাশ করলেই দাঁত🦷 ও মুখ পরিষ্কার থাকে তবে ঘুমতে যাওয়ার সর্বশেষ কাজটা হওয়া উচিত🦷 দাঁত 🦷ব্রাশ করা।
৫। প্রতিদিন মুখের একই জায়গা থেকে🦷 দাঁত ব্রাশ শুরু করা-
-> ওকে একই জায়গা থেকে🦷 দাঁত ব্রাশ শুরু করা আমাদের অভ্যাস। কিন্ত একএকদিন এক এক জায়গা থেকে দাঁত🦷 ব্রাশ শুরু করা উত্তম।
৬। দাঁতের🦷 ভিতরের অংশ ব্রাশ না করা-
হা, আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের🦷 দাঁতের ভিতরের সারফেসেই প্লাগ বা ময়লা লেগে থাকে। দাঁতের🦷 ভিতরের অংশ বলতে বুঝাতে চাচ্ছি🦷 দাঁতের যে অংশে জিহ্বা লাগে সে অংশকে।
৭। ব্রাশ করার আগে ও পরে ব্রাশ ধুয়ে না রাখা-
-> দাঁত🦷 ব্রাশ করার আগে, পেস্ট লাগানোর আগে ব্রাশটা ঠিকমত ধুতে হবে। ব্রাশে অনেক ব্যাক্টেরিয়া লেগে থাকে যা ঠিক মত না ধুলে আবার আমাদের মুখে চলে আসে। আমাদের অনেকেই বাথরুমে ব্রাশ রাখি, কিন্তু ব্রাশের ব্রিসেল ঢেকে রাখি না, এতে টয়লেট থেকে ভেসে আসা জীবানু আমাদের মুখে প্রবেশ করে। তাই ব্রাশের ব্রিসেল ঢেকে রাখা উচিত এবং ব্যবহারের পূর্বে ব্রাশ ধুয়ে ব্যবহার করা উচিত।
৮। ব্রাশ শুকনো স্থানে না রাখা ও ভিজা রাখা-
-> ব্রাশ ভিজা থাকলে বেশি ব্যক্টেরিয়া গ্রো করে। ব্যবহারের পর ব্রাশ থেকে পানি ঝেরে নিতে হবে।
৯। নিয়মিত ব্রাশ পরিবর্তন না করা-
প্রতি ২-৩ মাস পরপর ব্রাশ পরিবর্তন করা উচিত। এতে
ব্যাক্টেরিয়া চক্রাকারে ফিরে আসার সম্ভাবনা থাকে না।
ধন্যবাদ Dentist Ariyan Ahmed Shanto ✅🦷🇧🇩