Dr. Mohammad Lutfur Rahman

Dr. Mohammad Lutfur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Lutfur Rahman, Medical and health, Holding no. 301, ward No. 03, Road CRP, Chapain, Block B, Near CRP main gate, Savar, Dhaka.

Senior Physiotherapist & In-charge
in Neuro Physiotherapy Chamber
BSPT (GU), DPT(CRP),MSS-GGW (DU)
MDT (AMB) UK, ANP, NAGS & SNAGS METM(BHPI)
Ex physiotherapist CRP (Savar)
LEPRA Bangladesh ( Uk-based)
Integrative center for wellbeing,ICW (Dhaka)

14/11/2021

কোমরে ব্যাথা,হাঁটুতে ব্যাথা,ঘাড়ে ব্যাথা মানুষের একটু বেশী হয়ে থাকে যার সমাধান ফিজিওথেরাপি।

01711155146স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। সেই রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। অতএব স...
30/08/2021

01711155146
স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। সেই রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। অতএব স্ট্রোক দু’ধরনের-
১. রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ। একে বলে হেমোরেজিক স্ট্রোক।
২. রক্তনালি ব্লক হয়ে গিয়ে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত না যাওয়া এবং ওই অংশের শুকিয়ে যাওয়া। একে বলে ইস্কেমিক স্ট্রোক।
স্ট্রোকের কারন কি?--অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাই-প্রেসার, হাই-কোলেস্টেরল, ধূমপান, পারিবারিক স্ট্রোকের ইতিহাস, হার্টের অসুখ যেমন- অনিয়মিত হৃদস্পন্দন, রক্তজমাট বাঁধা অসুখ, ক্যান্সার ইত্যাদি। তাছাড়া,হঠাৎ উত্তেজিত হওয়া, জন্মগত রক্তনালির গঠনগত সমস্যা, জন্মগত এনজাইমের সমস্যা, মেটাবলিক সমস্যা ইত্যাদি রয়েছে। তাই শুধু বয়স্কদের নয়,তরুণদের মধ্যেও স্ট্রোক হতে দেখা যায়।
স্ট্রোকের লক্ষ্মণ কি হতে পাতে পারে?--হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়া,শরীরের কোনো অংশ ধীরে ধীরে দুর্বল বা অবশ হয়ে যাওয়া, ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া, মুখ একদিকে বাঁকিয়ে যাওয়া, মুখ থেকে খাবার ও পানি গড়িয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া, আচরণে অস্বাভাবিক পরিবর্তন যেমন- চিনতে না পারা, অপ্রাসঙ্গিক বা আজেবাজে কথা বলা, অকারণে বিরক্ত হয়ে হইচই করা, চুপচাপ হয়ে যাওয়া ইত্যাদি।
স্ট্রোক হলে কী করবেন বা করবেন না?-- আপনার প্রথম ও প্রধান করণীয় রোগীকে বিছানায় শুইয়ে দিয়ে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকা এবং হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা। কোনো ধরনের ওষুধপত্র নিজ থেকে দিবেন না। কারণ স্ট্রোকটি হেমোরেজিক না ইস্কেমিক আপনি জানেন না, ওষুধ প্রদানে উল্টা তার ক্ষতি হতে পারে। মুখে কিছু খাওয়াতে যাবেন না, এমনকি পানিও। এ খাবার ও পানি তার শ্বাসনালিতে গিয়ে আটকে যেতে পারে ও শ্বাসকষ্ট হতে পারে অথবা ইনফেকশন করতে পারে, যা এ অবস্থায় তার জন্য খুবই ক্ষতিকর। আর ওই যে ভাইরাল পোস্টে পড়েছেন সুই দিয়ে আঙ্গুল ফোটা করা,এটা ভূলে ও করবেন না।
স্ট্রোক পরবর্তী চিকিৎসা বা পূনর্বাসনের জন্য অবশ্যই ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি নিবেন। ধন্যবাদ সবাইকে।

21/08/2021

The Brunnstrom Approach sets out a sequence of stages of recovery from hemiplegia after a stroke. It was developed by the Swedish physical therapist Signe Brunnström, and emphasises the synergic pattern of movement which develops during recovery. This approach encourages development of flexor and extensor synergies during early recovery, with the intention that synergic activation of muscles will, with training, transition into voluntary activation of movements.

01/08/2021

সেকরোলাইজশন পেইন রিলিফ এক্সারসাইজ প্রথম স্টেপ।

01/08/2021

সেকরোলাইজেশন পেইন রিলিফের প্রথম পাঁচ টি এক্সারসাইজ ভিডিও

০১৭১১১৫৫১৪৬ব্যাক পেইন বা মাজা ব্যথার কারনশতকরা ৯০ ভাগ মানুষ জীবনের কোন না কোন সময়ে মাজা ব্যথায় ভুগেন। আর ৫০ ভাগ একের অধি...
31/07/2021

০১৭১১১৫৫১৪৬
ব্যাক পেইন বা মাজা ব্যথার কারন

শতকরা ৯০ ভাগ মানুষ জীবনের কোন না কোন সময়ে মাজা ব্যথায় ভুগেন। আর ৫০ ভাগ একের অধিকবার মাজা ব্যথায় ভুগেন। কোমর বা মাজা ব্যথার কোন সুনির্দিষ্ট কারণ জানা যায় না শতকরা ৮৫ ভাগ মানুষের ক্ষেত্রে। কোমর ব্যথার কারণে কর্মজীবী মানুষ প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। হাসপাতাল বা ডাক্তার চেম্বারে লোকদের যাওয়ার অন্যতম কারণ হলো মাজা ব্যথা। উপযুক্ত চিকিৎসা পেলে ৯০% রোগী দুই মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠবেন। স্বল্প মেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে। যে ব্যথা এক মাসের অধিক থাকে তাকে দীর্ঘ মেয়াদি বা ক্রোনিক ব্যথা বলে।

মাজা ব্যথার কারণ সমূহ : ১. পেশি, হাড়, জোড়া, লিগামেন্ট, ডিস্ক (দুই কশেরুকার মাঝখানে থাকে) ও স্নায়ুর রোগ বা ইনজুরি। ২. বুক, পেট ও তল পেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য মাজা ব্যথা হয়। একে রেফার্ড পেইন বলে। ৩. হারনিয়াটেড ডিস্ক নার্ভকে ইরিটেশন করে। ২০ বছরের উর্ধ্বে এক-তৃতীয়াংশ লোকের হারনিয়াটেড ডিস্ক থাকে। ৩% লোকের নার্ভ ইরিটেশনের জন্য ব্যথা হয়। ৪. পেশাগত কারণে দীর্ঘক্ষণ বসার ভঙ্গিমা ঠিকমত না হলে। ৫. ছাত্রছাত্রীর চেয়ারে বসার ভঙ্গিমা ঠিকমত না হলে। ৬. ড্রাইভিং করার সময় সঠিকভাবে না বসলে। ৭. ওপর হয়ে শুয়ে বই পড়লে। ৮. স্পোনডাইলোসিস। ৯. স্পোনডাইলাইটিস। ১০. স্পোনডাইলিসথেসিস। ১১. স্পাইনাল ক্যানাল সরু হওয়া। ১২. হাড় ও তরুণাস্থির প্রদাহ এবং ক্ষয়। ১৩. হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা। ১৪. হাড় নরম ও বাঁকা হওয়া। ১৫. আর্থ্রাইটিস। ১৬. ফাইব্রোমায়ালজিয়া। ১৭. হঠাৎ করে হাঁচি, কাশি দিয়েছেন বা প্রস্রাব-পায়খানার জন্য স্ট্রেইন করেছেন। ১৮. সামনে ঝুঁকে বা পার্শ্বে কাত হয়ে কিছু তুলতে চেষ্টা করেছেন। ১৯. হাড়ের ইনফেকশন। ২০. ডিস্কাইটিস (ডিস্কের প্রদাহ)। ২১. হাড় ও স্নায়ুর টিউমার। ২২. যে কোন কারণে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হলে কোমর ব্যথা হয়।

ফিজিওথেরাপি কি? ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা যেখানে সকল ধরনে...
28/07/2021

ফিজিওথেরাপি কি?
ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা যেখানে সকল ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস সহ প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং/ অথবা রোগীকে বিভিন্ন পরীক্ষণ, নিরীক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন, প্রয়োগসহ উপদেশ ও ব্যবস্থাপত্র প্রদানের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।

18/07/2021

আজকে দুপুর ১২ টায় লাইভে থাকবো,যে কোনো বাত,ব্যথা ও প্যারালাইসিস নিয়ে জানতে চাইলে প্রশ্ন করবেন।

আমাদের দেশে ঘাড় ব্যথা নিয়ে প্রায়ই লোকজন আসে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, ঘাড় ব্যথা সামান্য কারণেও হতে পারে, আবার গুরুত...
17/07/2021

আমাদের দেশে ঘাড় ব্যথা নিয়ে প্রায়ই লোকজন আসে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, ঘাড় ব্যথা সামান্য কারণেও হতে পারে, আবার গুরুতর কারণেও হতে পারে। একটি কারণ হলো পশচার। এর মানে হলো ভঙ্গি। যে ভঙ্গিতে আমরা বসি, যে ভঙ্গিতে আমরা ঘাড়কে পরিচালনা করি, সেটি। তবে এগুলো জানার আগে আমাদের জানতে হবে ঘাড়ে কী কী রয়েছে। ঘাড়ে রয়েছে সাতটা হাড়। এর ভেতর দিয়ে স্পাইনাল কর্ড গেছে, একে মেরুরজ্জু বলে এবং তার থেকে অন্যান্য স্নায়ুগুলো গেছে। আর এই হাড়গুলো একটি আরেকটির সঙ্গে কাপড়ের মতো, কিন্তু শক্ত, লিগামেন্ট দিয়ে আটকানো রয়েছে। বেশ কয়েকটি লিগামেন্টগুচ্ছ রয়েছে। এগুলোর যেকোনো একটিতে অসুবিধা হলে, ঘাড় ব্যথা হতে পারে। পেশিতেও হতে পারে। ভাসকুলার পেইন হতে পারে।

এ ছাড়া, আরো তিনটি জিনিস রয়েছে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো থাইরয়েড, আরেকটি হলো প্যারাথাইরয়েড, টনসিল। এগুলোতেও ব্যথা হলে ঘাড়ে ব্যথা হতে পারে।

আমরা প্রথমেই দেখি যে ঘাড় ব্যথা নিয়ে কারা আসে? যারা ঘুমানোর সময় একটু অন্যভাবে ঘুমায়, বসার সময় অন্যভাবে বসে তারা আসে। যারা অনেকক্ষণ বসে, একইভাবে বসে কাজ করে, তাদের ঘাড়ব্যথা হয়।

আরেকটি জিনিস দেখা যায়, এখন সবার হাতে একটি টেলিফোন রয়েছে। সেই টেলিফোনে যখন কথা বলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে, ঘাড় কাত করে কথা বলছে, রাস্তা পার হচ্ছে, কথা বলছে, গাড়িতে ওঠে কথা বলছে। এই যে ঘাড় বাঁকানো, এই অভ্যাসটি থেকেও ঘাড় ব্যথা হয়। দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপ চালালেও একই সমস্যা হতে পারে। একে বলে ব্রাউজ সিনড্রম। দুই ঘণ্টার বেশি যদি কম্পিউটার দেখতে থাকে, তাহলে ঘাড়ে ব্যথা হতে পারে।

আসলে একটি অবস্থায় আমরা বেশিক্ষণ থাকি না। দেখা গেছে, কয়েক মিনিট পর পর আমাদের ভঙ্গি বা অঙ্গবিন্যাস কিছুটা পরিবর্তন হয়। এটা নিজে থেকেই হয়। এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক।

এই ব্যথাগুলো হলে অনেক সময় আমরা তেল মালিশ করি, গরম স্যাঁক দেই, তা ভালো। ভালো হয়ে গেলে ভালো। তবে এটি অনেকদিন ধরে থাকলে, দেরি করা উচিত নয়। এক সপ্তাহের বেশি হলে ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নেওয়া উচিত।

০১৭১১১৫৫১৪৬ব্যাক পেইন দূর করতে কিছু পরামর্শ -১.ব্যাক পেইন হলে পিঠ সোজা হয়ে বাসা ও চলাফেরার অভ্যাস করুন। দুই পায়ের নিচে ব...
06/07/2021

০১৭১১১৫৫১৪৬

ব্যাক পেইন দূর করতে কিছু পরামর্শ -

১.ব্যাক পেইন হলে পিঠ সোজা হয়ে বাসা ও চলাফেরার অভ্যাস করুন। দুই পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু রেখে ঘুমাতে হবে।
২.চেয়ারে বসে দীর্ঘক্ষণ কাজ করার সময় বসার জায়গাটা যেন উঁচু থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। ভারী পানির বালতি বা ব্যাগ বহন করলে ব্যাক পেইন হতে পারে। তাই ভারী কিছু বহন করা যাবে না।
৩.বাইসাইকেল ও মোটরসাইকেল চালানোর কারণে ব্যাক পেইন হতে পারে। এ ক্ষেত্রে বাইসাইকেল চালানো পরিহার করতে হবে। ব্যাক পেইন হলে বিশ্রাম নিতে হবে।
৪.কোমর ব্যথা হলে সেঁক ও বরফ দেয়া যেতে পারে। ব্যাক পেইন সারাতে ফিজিওথেরাপিষ্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নিন । চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না।

পা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। পায়ের প্রধান দুটি অংশ হচ্ছে গোড়ালি ও পায়ের পাতা। গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে ...
05/07/2021

পা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। পায়ের প্রধান দুটি অংশ হচ্ছে গোড়ালি ও পায়ের পাতা। গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে ক্যালকেনিয়ান স্পারই বেশি দায়ী। তাছাড়া পায়ে কোনো আঘাত লাগলে বা পায়ের হাড় ভেঙে গেলে ব্যথা হয়। ক্যালকেনিয়ান স্পার থেকে অনেক সময় প্রদাহ হয়ে প্লাস্টার ফাসাইটিস হতে পারে। গেঁটেবাত, ওস্টিওমাইলাইটিস, স্পন্ডাইলোঅর্থোপ্যাথি প্রভৃতি রোগের কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। তবে বয়স বাড়লে ক্যালকেনিয়ান স্পার বা কাটার কারণেই বেশি হয় পায়ের ব্যথা।

উপসর্গ

১.ব্যথা সাধারণত হাঁটলে বেড়ে যায়।
২.গোড়ালি ফুলে যেতে পারে।
৩.খালি পায়ে শক্ত জায়গায় হাঁটলে সাধারণত ব্যথা বেশি বাড়ে।
৪.প্লাস্টার ফাসাইটিস হলে ব্যথা সকালে বেশি থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু কমে আসে।
৫.কখনও গোড়ালি শক্ত মনে হয়।
৬.শক্ত জুতা ব্যবহার করলেও ব্যথা বেড়ে যায়।

পরামর্শ

১সব সময় নরম জুতা ব্যবহার করবেন।
২.শক্ত স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না বা হাঁটবেন না।
৩.ভারী কোনো জিনিস, যেমন বেশি ওজনের বাজারের থলি, পানিভর্তি বালতি প্রভৃতি বহন করবেন না।
৪.সিঁড়ি দিয়ে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন। যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন।
৫.ব্যথা বেশি থাকা অবস্থায় ব্যায়াম নিষেধ।
৬.হাইহিল জুতা ব্যবহার নিষেধ।
৭.শরীরের ওজন কমাতে হবে।
৮.মালিশ ব্যবহার করবেন না।

বয়স বাড়লে একটু-আধটু হাঁটু ব্যথা হতেই পারে। তবে এমন ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁরা বিশেষ কিছু ব্যায়াম করলে উপকার পাবেন।এই ব্য...
04/07/2021

বয়স বাড়লে একটু-আধটু হাঁটু ব্যথা হতেই পারে। তবে এমন ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁরা বিশেষ কিছু ব্যায়াম করলে উপকার পাবেন।
এই ব্যায়ামগুলোর যেকোনোটিই সারা দিনে দুটি বা তিনটি আলাদা সময়ে করা যাবে, প্রতিবার ব্যায়ামটি করতে হবে ৫-১০ বার।
* দুই হাঁটু সোজা করে পা দুটি টান টান অবস্থায় রাখুন। এভাবে ১০ সেকেন্ড থাকুন। তারপর পা দুটি স্বাভাবিক অবস্থায় রেখে বিশ্রাম নিন। ৫-১০ বার ব্যায়ামটি করুন। শুয়ে বা বসে কিংবা অফিসে কাজের ফাঁকেও এই ব্যায়াম করতে পারেন।
* একটি তোয়ালে ভাঁজ করে নিয়ে গোড়ালির নিচে চাপ দিয়ে রেখে শুয়ে থাকুন ১০ সেকেন্ড। এরপর পায়ের চাপ কমিয়ে স্বাভাবিক হোন। একই পদ্ধতিতে ৫-১০ বার ব্যায়াম করুন।
* হাঁটুর নিচে তোয়ালে ভাঁজ করে রেখে পায়ের পাতা টান টান করে শুয়ে থাকুন ১০ সেকেন্ডের জন্য। এরপর একই অবস্থানে থেকে পায়ের পাতা স্বাভাবিক রেখে বিশ্রাম নিন। এই পদ্ধতিতে ৫-১০ বার ব্যায়াম করুন।
* চেয়ারের পেছনের উঁচু অংশে দুই হাত রেখে দাঁড়ান। একবার ডান হাঁটু ও পরের বার বাঁ হাঁটু ভাঁজ করুন। এভাবে ৫-১০ বার ব্যায়াম করুন।
* চেয়ারের পেছনের উঁচু অংশে দুই হাত রেখে দাঁড়ান। পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকুন ১০ সেকেন্ড। এরপর স্বাভাবিকভাবে দাঁড়ান। এভাবে ৫-১০ বার করুন।

Address

Holding No. 301, Ward No. 03, Road CRP, Chapain, Block B, Near CRP Main Gate, Savar
Dhaka

Telephone

+8801711155146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Lutfur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Lutfur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram