22/03/2026
কিডনি রোগিদের ঈদ উদযাপন
ঈদ উৎসব এবং ঈদের দাওয়াত এখনও চলমান। তাই কিডনি রোগিরা এই উপদেশগুলো মেনে চললে লাভবান হবেন। তাই উপদেশগুলো আবার স্মরণ করিয়ে দেয়া।
📣 কিডনি রোগিদের ঈদ উদযাপন🌙
সামনে ঈদ-উল-ফিতর। আমাদের ঈদ উদযাপনে একটি বড় অংশ জুড়ে থাকে হরেক রকম মজাদার খাবার। তবে কিডনি রোগীরা ঈদের দিনে কিছু খাবার সীমিত পরিমাণে খেতে পারেন।ঈদের দিন হিসেবে আমরা ছাড় দিতেই পারি, তবে পরিমাণ ও নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ।
🥣 দুধের লাচ্ছা সেমাই
অল্প পরিমাণে (২–৩ চামচ বা ছোট বাটি) খাওয়া যেতে পারে।
কারণ দুধে ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকে, তাই বেশি খাওয়া ঠিক নয়।
🍮 জর্দা সেমাই
অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।
তবে এতে চিনি ও ঘি বেশি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের খুব সতর্ক থাকতে হবে।
🍬 মিষ্টি
১টি ছোট মিষ্টি খাওয়া সাধারণত নিরাপদ।
ডায়াবেটিস থাকলে চেষ্টা করুন না খাওয়া বা খুব ছোট পরিমাণে খাওয়া।
🍚 পায়েশ
ছোট বাটি (৩-৪ চামচ) খাওয়া যেতে পারে।
এতে দুধ, চিনি মিশ্রিত থাকে। তাই আগের মত একই কথা প্রযোজ্য।
🥩 গরুর মাংস / খাসির মাংস
অল্প পরিমাণে (১–২ ছোট পিস চর্বি ও ঝোল ছাড়া) খাওয়া যেতে পারে।
অতিরিক্ত খেলে প্রোটিন লোড, ইউরিক অ্যাসিড ও ফসফরাস বাড়তে পারে।
🍗 মুরগীর মাংস/ 🥓 মাছ/ 🍳ডিম
চিকিত্সকের পরামর্শ মত যে পরিমান মুরগী, মাছ বা ডিম খাওয়ার কথা সে পরিমান খেতে পারেন।
অতিরিক্ত খেলে ইউরিয়া, ইউরিক এসিড বেড়ে যেতে পারে।
🥤☕🍹 সফট ড্রিংক্স (কোক, পেপসি, মোজো ইত্যাদি), অতিরিক্ত চা বা কফি, বিভিন্ন ফলের জুস এড়িয়ে চলবেন।
এতে প্রচুর সুগার, পটাশিয়াম এবং ফসফরাস থাকে যা ক্ষতিকর।
⚠️ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
✔ একই দিনে সবকিছু বেশি করে খাবেন না। যেমন এক বেলায় মাংস খেলে অন্য বেলায় মাছ খাবেন।
✔ সব খাবারে লবণ কম রাখুন
✔ পর্যাপ্ত পানি পান করুন (চিকিৎসক এর বিধিনিষেধ না থাকলে, ডায়ালাইসিস রোগিরা এক্ষেত্রে সতর্ক থাকবেন।)
✔ ডায়ালাইসিস বা CKD স্টেজ ৪–৫ হলে বিশেষভাবে সতর্ক থাকুন
👉 মনে রাখবেন: ঈদ আনন্দের দিন, কিন্তু “একদিন বলে বেশি খাওয়া” কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।
সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা 🎉🎊
🌙 ঈদ মুবারাক ⭐