04/11/2022
রিটার্ন আপনি সেখান থেকেই সবচেয়ে বেশি পান যেখানে সবচেয়ে বেশি সময় দেন। সম্পর্ক, ব্যবসা, স্বাস্থ্য কিংবা পড়াশুনায় যেখানেই অখুশি/অসন্তুষ্ট আছেন বলে মনে করেন, সেখানেই সময় বাড়িয়ে দিন৷
এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। সব সময় সব কিছু আপনাকেই করতে হয় না। আপনি শুধু প্রয়োজনীয় সময়টুকু দিন। দেখবেন বাকি কাজটুকু হয় অন্য কেউ করে দিবে অথবা আপনা-আপনিই হয়ে যাবে।
আর যদি আপনার মনে হয় আপনি যথেষ্ট সময়ই দিচ্ছেন, তবুও রেজাল্ট ভাল আসছে না, তাহলে আপনি যেটা করতে পারেন- আরো কিছু সময় সেখানে দিন, আরো মনোযোগ দিয়ে দিন।
এর পরেও যদি আপনি আশানুরূপ রেজাল্ট না পান, তাহলে Give up নামে একটা শব্দ আছে। হাল ছেড়ে দিন। কথায় কথায় যারা বলে never give up, dont quit, খোজ নিয়ে দেখুন তারাও অনেক কিছু ছেড়েই এপর্যন্ত এসেছে। তারা জানে কী ধরে রাখতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। আমি চাইবো আপনিও এটা জানুন। আরো জানুন সবার জন্য সব কিছুতো নয়। সবাই-ই কি সব কিছু পায়?
হতাশ হয়ে আশাহীন কিছু পাওয়ার পেছনে অনেক সময় ধরে দিন রাত লেগে থাকার চেয়ে Give Up করাটা বেশি বুদ্ধিবৃত্তিক। যত দ্রুত আপনার জন্য খারাপ জিনিসগুলো ফেলে দিতে পারবেন, তত দ্রুতই আপনার জন্য ভাল অন্য আরেকটা কিছু এসে হাজির হবে। এমনটাই হয়। খারাপ কিছুকে good bye না বলতে পারলে ভাল জিনিসকে welcome জানানোর সুযোগ পাবেন কোথায়?
উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভাল যাচ্ছেনা। তাহলে আপনি প্রথম সিদ্ধান্তটা নিন আপনার সম্পর্কে সময় বাড়িয়ে দেয়ার। সময় বাড়িয়ে দিলে যেটা হবে, দুজনের মধ্যেই আরো ভাল বোঝাপড়া হবে, একে অন্যের ইচ্ছা, চাহিদা, চাওয়া-পাওয়া, খুশি অখুশির ব্যাপারগুলো জানবেন। এবং সেগুলো সমাধান করার চেষ্টাও করবেন। সম্পর্ক with time আগের চেয়ে ভালোর দিকে আগাবে।
এর পরেও যদি দেখেন সম্পর্ক আগের চেয়ে ভালোর দিকে আগাচ্ছে না, তাহলে গড়িমসি না করে আপনি দ্বিতীয় সিদ্ধান্তটা নিয়ে নিন। দ্রুত Give Up করুন।
ইংরেজিতে একটি কথা আছে- "Make haste slowly." এর অর্থ হচ্ছে- To do things in a deliberate manner to reduce mistakes. (তাড়াতাড়ি করুন তবে ধীরে সুস্থে, ভেবে চিন্তে, যেন ভুল কম হয়।)
আর Give Up করার এই সিদ্ধান্তটা দ্রুত নিতে আমরা অনেক সময়ই ভয় পাই। কোন কিছু পুরোপুরি ধরতেও পারিনা, আবার তা ছেড়ে আসার সাহসও আমাদের হয়ে ওঠে না। এমন সময় হয়তো ছেড়ে আসার সিদ্ধান্তটা নিয়েই নেই ততদিনে ছেড়ে আসতে গিয়ে আমাদের সর্বোচ্চ ক্ষতিটাই হয়ে যায়। যার ভয় এতদিন আমরা মনে মনে করে আসছিলাম। তারপর করতে হয় ছেড়ে আসার আফসোস! Because, it was too late then. ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আগেই বলেছি- আপনাকে জানতেই হবে কী ধরে রাখতে হয় (মানে কী কী ছেড়ে দিতে হয়), আর কখন ছেড়ে দিতে হয় (মানে ছাড়ার আসল সময়)। এই দুইটা কৌশল/স্কিল রপ্ত করতে পারলে আপনি অনেকগুলো ভাল সিন্ধান্ত নিতে পারবেন। আগের চেয়ে বেশি ভাল রেজাল্ট পাবেন। ব্যবসা, স্বাস্থ্য কিংবা পড়াশুনা, সকল ক্ষেত্রেই এর সুফল পাবেন।
কেউ কেউ বলে থাকবে, ভাই, ভাল খারাপ সিদ্ধান্ত নিয়েইতো আমাদের জীবন। হ্যা, ভাই। আর ভালো সিদ্ধান্তগুলো নিয়ে হয় ভাল জীবন। 😊
একবার মফিজকে (ছদ্মনাম) তার গার্লফ্রেন্ড বলেছিল- It's Over. Plz, Move On. 😐 মফিজ ইংলিশ ভাল জানতো না। কান্না করে বিদায় জানিয়েছিল তার প্রিয়তমাকে 😭। Move On বলতে সে বুঝেছিল (সরে যাও/Break Up) 😭😭। অথচ এটা ছিল Move On এর শুধুমাত্র প্রথম অর্থ। Move On এর সেকেন্ডারি বা আরেকটা মিনিং ছিল 'Start Doing Something New or Making Progress'. কিন্তু মফিজ এটা জানতো না। কারণ ওতো মফিজ। 🤣
আপনি কি মফিজ? If not, then, Move On. 😁
Thanks for reading for so long with patience. It inspires me to write another. Thanks a lot. ♥️