Dr Naveed Rahman-Lung Specialist

Dr Naveed Rahman-Lung Specialist Consultant Pulmonologist | MD (Pulmonology)
Dedicated to lung health, medical education, and evidence-based medicine.

Sharing knowledge on asthma, COPD, tuberculosis, and respiratory care.

কনসালট্যান্ট পালমোনোলজিস্ট | এমডি (পালমোনোলজি)
ফুসফুসের স্বাস্থ্য

20/03/2026
18/03/2026

💙 “ইনহেলার ঠিকভাবে ব্যবহার না করলে, ওষুধ থাকে… কিন্তু স্বস্তি আসে না!”

শ্বাস নিতে কষ্ট হচ্ছে… বুক ভরে বাতাস ঢুকছে না… এই অনুভূতিটা যে কতটা ভয়ংকর, সেটা শুধু একজন অ্যাজমা বা COPD রোগীই বোঝে।

কিন্তু সত্যিটা হলো—
👉 অনেক সময় ইনহেলার ঠিকভাবে ব্যবহার না করার কারণেই রোগ নিয়ন্ত্রণে আসে না।

আজকের এই ভিডিওটা শুধু একটা টেকনিক না,
এটা আপনার বা আপনার প্রিয় মানুষের স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার অধিকার ফিরে পাওয়ার পথ।

📌 মনে রাখবেন:
সঠিক ইনহেলার টেকনিক = সঠিক চিকিৎসা = স্বস্তির শ্বাস

আপনি ঠিকভাবে নিচ্ছেন তো?
না হলে আজ থেকেই শিখুন… কারণ
একটা সঠিক নিঃশ্বাস মানেই একটা স্বাভাবিক জীবন।

🔁 এই ভিডিওটা শেয়ার করুন—
হয়তো আপনার একটি শেয়ার কারো শ্বাসকষ্ট কমিয়ে দিতে পারে…

16/03/2026

Another Successful Diagnosis Ureka

যি ভাই টিবিতে বুকে পানি আসাটা খুবি স্বাভাবিক, কিন্তু এই পানিটা অন্যগুলোর মত না, এখানে থাকে "Encysted Pleural Effusion " সহজভাবে যেই জায়গায় থাকার কথা সেই যায়গায় না থেকে হয়তো কোন একটা পাশে উপরে আটকে থাকে।

পেশেন্ট এর "Gene Xpert High Burden" টিবির ঔষধ শুরু করলাম, পেশেন্ট এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ।

পানিটা স্টেরয়েড, এন্টি টিবি এবং "3 Ball Incentive spirometry " এর মাধ্যমে কমে যাবে। ইনশাআল্লাহ ২ মাসের মধ্যে রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরবো।

Dr Naveed Rahman
Consultant-Pulmonology

সঠিক ডাক্তার দেখাচ্ছেন তো??টিবি হলে কাকে দেখানো উচিত?উত্তরটা আসলে খুব সহজ — একজন পালমোনোলজিস্টকে।কেন জানেন?কারণ ফুসফুস ও...
11/03/2026

সঠিক ডাক্তার দেখাচ্ছেন তো??

টিবি হলে কাকে দেখানো উচিত?

উত্তরটা আসলে খুব সহজ — একজন পালমোনোলজিস্টকে।
কেন জানেন?

কারণ ফুসফুস ও টিবি নিয়ে আমরা যে পরিমাণ গভীরভাবে পড়াশোনা করি, সেই সুযোগ আর কোথাও খুব একটা হয় না। এজন্যই অনেকেই মজা করে বলে NIDCH মানেই টিবি হাসপাতাল।

বিশ্বাস করুন, এই তিন বছরে আমরা যে পরিমাণ টিবি রোগীর চিকিৎসা দিয়েছি, তা সত্যিই গুনে শেষ করা যাবে না।

আজকে চেম্বারে একটা ঘটনা আবার মনে করিয়ে দিলো—
সঠিক ডাক্তার কতটা গুরুত্বপূর্ণ।

মাত্র ২৭ বছরের একটি ছেলে আজ ফলোআপে এলো।
ওর টিবি হয়েছিল Paratracheal এবং Hilar lymph node এ। কফে GeneXpert নেগেটিভ।

কিন্তু এর আগে সে ঘুরেছে অসংখ্য ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টারে।

প্রায় এক লক্ষ টাকার টেস্ট করেছে।
শেষে যখন আমার কাছে এলো, হিস্ট্রি আর রিপোর্ট দেখে মনে হলো —
এটা আসলে টিবিই।

আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম টিবির চিকিৎসা।

আজ ২ মাস পরে ফলোআপে এসে ছেলেটা আমার সামনে বসে চোখ ভিজিয়ে বললো—

"স্যার, আপনার কাছে আসার আগে এত জায়গায় ঘুরেছি, এত টাকা খরচ করেছি… কিন্তু ৫০০ টাকা ভিজিট দিয়ে শুধু রিপোর্ট দেখে আপনি যে চিকিৎসা দিলেন, তাতে আমি এখন একদম সুস্থ। যতদিন বাঁচবো আপনার জন্য দোয়া করবো।"

সত্যি বলতে কি, এই কথাগুলো শুনে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল।

ডাক্তারের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি টাকা না,
রোগীর এই কৃতজ্ঞতা আর ভালোবাসা।
একটা কথা আমরা অনেক সময় ভুলে যাই—
সব ডাক্তার সব রোগের বিশেষজ্ঞ হতে পারে না।
নিউরোলজির কেস, রিউমাটোলজির কেস — বেসিক চিকিৎসা হয়তো আমরা অনেকেই জানি।

কিন্তু তাই বলে কি এক্সপেরিমেন্ট করতে থাকবো?
রোগী কিন্তু সেই সময়টায় কষ্ট পাচ্ছে।
সঠিক জায়গায় রেফার করা অনেক সময় সবচেয়ে বড় চিকিৎসা।

যদি সবাই সব জানতো, তাহলে কি এত স্পেশালিস্ট দরকার হতো?

তাই অনুরোধ থাকবে —
রোগ হলে সঠিক বিশেষজ্ঞের কাছে যান।
কারণ অনেক সময়
একজন সঠিক ডাক্তারই আপনার মাসের কষ্ট, বছরের ভোগান্তি আর লক্ষ টাকার খরচ বাঁচিয়ে দিতে পারে।

আর একজন ডাক্তার হিসেবে এটুকুই চাই —
রোগীরা যেন দ্রুত সঠিক চিকিৎসা পায়

— ডা. নাভিদ রহমান
MD (Pulmonology)




শুক্রবারটা আমার জন্য একটু আলাদা।এই দিনটা যেন উৎসর্গ করা আমার নিজের মানুষদের জন্য—আমার জন্মভূমি নরসিংদীর মানুষদের জন্য।এই...
06/03/2026

শুক্রবারটা আমার জন্য একটু আলাদা।
এই দিনটা যেন উৎসর্গ করা আমার নিজের মানুষদের জন্য—আমার জন্মভূমি নরসিংদীর মানুষদের জন্য।

এই অঞ্চলে এখনও অনেক মানুষ ভুল চিকিৎসার শিকার হন। ভুয়া ডাক্তার আর কিছু DMF–এর ভিড়ে অনেক সময় রোগীরা এমন প্রেসক্রিপশন পান যেখানে একসাথে ৩–৪টা অ্যান্টিবায়োটিক থাকে, কিন্তু যে একটি ওষুধটা আসলে সবচেয়ে দরকার—সেটাই থাকে না।

তারপরও এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা পথ পাড়ি দিয়ে আসে। শুধু সঠিক চিকিৎসা আর একটু আশার জন্য।

তাদের সেই বিশ্বাস, সেই অপেক্ষা, আর চিকিৎসা শেষে তাদের মুখের হাসি—আমার জন্য সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের একটি “ভালো আছি ডাক্তার সাহেব” বলা যেন হাজারো দোয়ার সমান।
আলহামদুলিল্লাহ।

আজ আমি একজন Respiratory Medicine Specialist হিসেবে আমার কমিউনিটির পাশে দাঁড়াতে পারছি, আমার শেখা জ্ঞানটা তাদের উপকারে লাগাতে পারছি—এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।

দূর পথ পাড়ি দিয়ে আসা প্রতিটি রোগীর জন্য দোয়া রইলো।

আল্লাহ যেন আমাকে সবসময় মানুষের সেবা করার তৌফিক দেন। 🤲

নিজের মানুষদের জন্য কিছু করতে পারা—এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। ❤️

Location: Baroicha Diagnostic Centre
Chamber time: 10.00am to 3.30pm (During Ramadan)

05/03/2026

Patient Smile is the Biggest Reward a doctor can get

05/03/2026

আসসালামু আলাইকুম।আমি ডা. নাভিদ রহমান, একজন Consultant Pulmonologist (MD Pulmonology)।আজ এই পেজটি শুরু করার পেছনে আমার এক...
05/03/2026

আসসালামু আলাইকুম।

আমি ডা. নাভিদ রহমান, একজন Consultant Pulmonologist (MD Pulmonology)।

আজ এই পেজটি শুরু করার পেছনে আমার একটি স্পষ্ট উদ্দেশ্য আছে—
আমাদের সমাজে ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য জ্ঞান ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশে অসংখ্য মানুষ প্রতিদিন অ্যাজমা, COPD, যক্ষ্মা, ধূমপানের ক্ষতি, দূষিত বাতাস এবং বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন। কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাব, ভুল ধারণা এবং দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে সমস্যা আরও গুরুতর হয়ে যায়।

এই পেজের মাধ্যমে আমি চেষ্টা করব—

🫁 ফুসফুসের রোগ সম্পর্কে সহজ ভাষায় সঠিক তথ্য দিতে
🫁 অ্যাজমা, COPD, যক্ষ্মা ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে
🫁 চিকিৎসা বিজ্ঞানের নির্ভরযোগ্য ও evidence-based তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে
🫁 তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক আলোচনা শেয়ার করতে

আমার বিশ্বাস,
সচেতনতা এবং সঠিক জ্ঞানই পারে অনেক রোগ প্রতিরোধ করতে।

আপনাদের সহযোগিতা, মতামত এবং সমর্থনই এই উদ্যোগকে সফল করবে।

আপনি যদি ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান, নিজের পরিবারকে সচেতন রাখতে চান, অথবা নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য পেতে চান, তাহলে এই পেজের সাথে থাকুন।

চলুন একসাথে কাজ করি—একটি সুস্থ সমাজ গড়ার জন্য।


Dr Naveed Rahman
Consultant Pulmonologist
Promoting Lung Health | Medical Education | Evidence-Based Medicine

Address

NIDCH, Mohakhali
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr Naveed Rahman-Lung Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category