12/10/2025
Infants রা কাঁদবে, Toddlers রা জেদ করবে, Kids রা তর্ক করবে, Teenagers রা বাউন্ডারি ভাঙবে — এটাই স্বাভাবিক। ধরুন, মার্কেটে গিয়ে আপনার কোলের বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে, পছন্দের খেলনা না পেয়ে টডলারটা জেদ করছে, সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চাটা কখনো মিথ্যা বলছে আবার কখনো তর্ক করছে। এমনকি আপনি রাগ করবেন জেনেও আপনার টিনেজার ছেলেটা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে নোংরা ইউনিফর্মে বাসায় ফিরছে। তখন হয়তো আপনার মনে হয় — “আমি কি তাহলে পরাজিত একজন গার্ডিয়ান? ” মোটেও না, ওদের এসব আচরণ একদমই স্বাভাবিক।
একবার ভেবে দেখুন তো, কেন আপনি আপনার ১০ বছরের সন্তানকে বিয়ে দিতে চান না, বা ১৮ বছর হওয়ার আগে তাকে ভোট দেয়ার উপযুক্ত ভাবা হয়না! কারণ ও এখনো বড় হচ্ছে — শরীরে, মনে, মস্তিষ্কে। আমাদের ব্রেনে একটা অংশ আছে, নাম Prefrontal cortex — যেটা কাজ করে আমাদের সিদ্ধান্ত নেয়া, বিচার করা, আবেগ নিয়ন্ত্রণ করা আর ভবিষ্যৎ ভাবার জন্য। কিন্তু এই অংশটা ১৮ বছরের আগে পুরোপুরি তৈরি হয় না। ইনফ্যাক্ট, ২৫ বছর বয়সের আগে মানুষের ব্রেন পুরোপুরি ম্যাচিউর হয় না। তাই বাচ্চারা সহজে রেগে যায়, হুট করে সিদ্ধান্ত নেয়, প্রভাবিত হয়....ইনফ্যাক্ট ওরা জীবন থেকে প্রতিনিয়ত শিখছে। তাই যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে নিজের মতো “বুঝ” আশা করেন, সেটা বোকামি। ওরা ওদের সময়মতো শিখবে, হোঁচট খাবে, আবার উঠবে। আপনি শুধু ইতিবাচক মনোভাব নিয়ে তাকে গাইড করুন। নিজের ‘বেড়ে ওঠার ধরণ’ সন্তানের উপর চাপিয়ে দেবেন না। আপনি হয়তো আপনার বাবাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতেন, কিন্তু আপনার সন্তানকেও আপনাকে দেখে ভয় পেতে হবে — এমনটা আশা করা ঠিক না।