14/11/2025
হাই রিস্ক প্রেগন্যান্সি সচেতনতা 🌸
প্রতি বছর ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়। ডায়াবেটিস ছাড়া ঘর পাওয়া মুশকিল।
হাই রিস্ক প্রেগন্যান্সি ম্যানেজ করতে গিয়ে প্রেগন্যান্সি ডায়াবেটিস রুগী পাই প্রচুর। যেসব ক্ষেত্রে রুগী নিজেকে মোটিভেট করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার, পরিবার সাপোর্ট দিতে পারে, ইন্সুলিন এর খরচ চালাতে পারে তার মানে ওয়েল কন্ট্রোলড, তাদের জার্নি স্বাভাবিক ভাবেই স্মুথ হয়।
আজ যে গল্পটা বলব তার অভিজ্ঞতা নেয়ার ইচ্ছা না হলেও ফেস করতে হয় অবধারিত্ ভাবেই।
থার্ড প্রেগন্যান্সি তে দেড় মাসের সময় আমার কাছে আসে। আমি ডিটেইলস অবস্টেট্রিক হিস্ট্রি নিই। প্রথম বাচ্চা সিজার, ভালো আছে। দ্বিতীয়টা ও সিজার নাটোরে কিন্তু মরা বাচ্চা সিজার করা হয়ছিল। কারণ ঘাটতে গিয়ে আবিষ্কার করলাম তার ডায়াবেটিস আছে যা ঠিক মতো কন্ট্রোল ছিলনা, বাচ্চার ওজন বেড়ে চার কেজি আর লাস্ট এর দিকে পেটে মারা যায়।
এইবার রুগী আসলো, আমি জানি আগে থেকেই ডায়াবেটিস, রুগীর শুরু থেকেই ইন্সুলিন লাগবে। পেশেন্ট compliance ভালো না বুঝে তাকে হরমোন ডাক্তারের কাছে পাঠালাম। ইন্সুলিন দেয়া হলো, নেয়া হলো কিনা বা ঠিক মতো মাপা হলো কিনা জানিনা। ফ্রিকুয়েন্ট ফলো আপ এ আসতে বললাম। কিন্তু রুগী মোটামুটি লং ডিসটেন্স রিলেশন এ চলে গেল।
এক রাতে ফোন পেলাম ব্লিডিং হচ্ছে, সাথে প্রচুর পেটে ব্যথা। তখন প্রায় সাড়ে চার মাস। মোটামুটি বুঝতে পারলাম এবরশন এর দিকে যাচ্ছে। হসপিটাল এ ভর্তি হলো। ম্যানেজ হলো। এই রকম দুঃখজনক পরিণতির জন্য ডায়াবেটিস এর মিসমেনেজমেন্ট ই দায়ী।
রুগী ডায়াবেটিস এর তিনটা কমপ্লিকেশন প্রত্যক্ষ করল। বড় বাচ্চা, বাচ্চা পেটে মারা যাওয়া, এবরশন। দিন শেষে এটাই বলার ….
👉ইন্সুলিন লাইফ সেভিং। বেবি সেভিং।
👉ইনসুলিনের এর কোনও হাইস্ট ডোজ নায়। সুগার অনুযায়ী ডোজ বাড়বে বা কমবে।
👉ইন্সুলিন এ কন্ট্রোল হচ্ছেনা বলে কোনও কথা নায়, ডোজ এডজাস্ট করা হচ্ছেনা বলেই প্লাস ডায়েট চার্ট এবং এক্সারসাইজ করা হচ্ছেনা বলে কন্ট্রোল হচ্ছেনা।
👉বেশির ভাগ ক্ষেত্রেই ডেলিভারির পর দরকার হয়না।
👉নিজেদের বাসায় একটা গ্লুকোমিটার থাকা স্রেয়, পার্শবর্তী ফার্মাসিতে গিয়ে মাপার চেয়ে।
👉মাপতে হবে সাধারণ ভাবে চারবার দিনে প্রাথমিক অবস্থায়। খালি পেটে, নাস্তা শুরু করার, লাঞ্চ শুরু করার, ডিনার শুরু করার দুই ঘণ্টা পর।
👉মাইন্ড ইট! প্রথম খাবার মুখে নেয়ার দুই ঘণ্টা পর, খাবার শেষ হওয়ার দুই ঘণ্টা পর নাহ।