27/08/2023
হার্ট এর ভালভ নষ্ট হয়ে গেলে সময় থাকতে অপারেশন করে হার্ট ভালভ মেরামত বা নষ্ট ভালব পালটে কৃত্রিম ভাল্ব লাগিয়ে নেয়া জরুরি। হার্টের নষ্ট ভালভ যথাসময়ে অপারেশন না করলে নানা জটিলতা দেখা দিতে পারে।
ধীরে ধীরে হার্টের চেম্বার বড় হয়, হার্টের দেয়াল মোটা হয়ে যায়, হার্ট বিট অনিয়মিত হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে হার্টের চেম্বারের মধ্যে রক্ত জমাট বেঁধে চুপ করে বসে থাকে।এক সময় এই জমাট রক্ত ছুটে গিয়ে শরীরের অন্য অঙ্গের রক্তনালী ব্লক করে দেয়। ব্রেইনের রক্তনালী বন্ধ হয়ে রোগীর স্ট্রোক হয়-প্যারালাইসিস হয়ে রোগী বিছানাগত হয়।
এছাড়াও একটা নষ্ট ভালভের ধারাবাহিকতায় অন্য ভালভ গুলোও নষ্ট হতে থাকে।তখন একাধিক ভালভ পালটানোর অপারেশন করতে হয়। এতে রোগীর খরচ, মৃত্যুঝুঁকি এবং অপারেশন জটিলতা সবই বেড়ে যায়। এমনকি নষ্ট ভালভের অপারেশন না করলে এক সময় হার্ট ফেইলর হয়।রোগীর পা হাত শরীর ফুলে যায়। শ্বাসকষ্টের তীব্রতা আরও বাড়তে থাকে। এক সময় রোগীর অপারেশন করার মত ফিটনেস থাকেনা। তখন চাইলেও আর ভালভ অপারেশন করা যায়না।
তাই হার্ট ভালভের অসুখ ধরা পরলে দেরি না করে একজন হার্ট সার্জনের সাথে পরামর্শ করা উচিত। হার্ট সার্জন অপারেশনের পরামর্শ দিলে দেরি না করে যথাসময়ে ভালভের অপারেশন করে নেওয়া উচিত।
***ছবিতে:
# # # অপারেশন করে কেটে ফেলা মাইট্রাল হার্ট ভালভ।লক্ষণীয় যে ভালভের মধ্যে ক্যালসিয়াম জমে গিয়ে ভালভ টি বেশ শক্ত আর পুরু হয়ে গেছে। আর এর কপা টিকা গুলো বেশ পুরু এবং শক্ত হয়ে একটি আরেকটির সাথে জমাট বেধে গেছে। এর ফলে রোগীর হার্ট এর বাম দিকের অলিন্দ থেকে নিলয়ে অর্থাৎ বাম দিকের উপরের চেম্বার থেকে রক্ত নিচের চেম্বারে ঠিকভাবে যেতে পারছিল না।
# # # নষ্ট ভালভের প্রভাবে হার্টের চেম্বার বাম অলিন্দে লুকিয়ে বসে থাকা জমাট বাধা রক্ত (অপারেশনের সময় বের করে অব হয়েছে)। এই রোগীর ক্ষেত্রে সৌভাগ্য বসত জমাট রক্ত ছুটে গিয়ে স্ট্রোক বা অন্য কোন জটিলতা হয়নি। হার্ট ভালভ টি সুন্দর ভাবে পরিবর্তন করা গেছে।
(এই রোগীর বয়স ছিল ৪৮ বছর, এক বছর আগে তিনি জানতে পারেন তার হার্টের মাইট্রাল ভালভটি অকেজো বা নষ্ট হয়ে গেছে)