19/03/2026
অনেকক্ষেত্রে ব্যস্ততার কারনে বিষয় গুলো শেয়ার করতে মনে থাকে না। আপনাদের মনে আছে সেই কিউট ছোট রোগীকে, যার মাথায় এবং কপালে পুরু হলুদ স্তরের সমস্যার কথা আমি গত ২২শে ফেব্রুয়ারি লিখেছিলাম?
সেদিন বাচ্চার মা-বাবা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমার চেম্বারে এসেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা একে 'ক্র্যাডল ক্যাপ' বা সেবোরিক ডার্মাটাইটিস বলি। যদিও এটি শিশুদের ক্ষেত্রে খুব সাধারণ একটি সমস্যা, কিন্তু দেখতে কিছুটা ভয়ংকর লাগায় মা-বাবারা খুব সহজেই প্যানিক করেন।
আমি তাদের আশ্বস্ত করেছিলাম যে এটি সঠিক যত্বে দ্রুতই সেরে যাবে এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছিলাম। সাথে একটি বিশেষ অনুরোধ ছিল—কখনো যেন নখ দিয়ে এই স্তরগুলো খুটিয়ে তোলার চেষ্টা না করেন।
ছোট সোনামণিটির মা-বাবা অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং আমার প্রতিটি পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। আজ সেই ধৈর্যের এবং সঠিক চিকিৎসার ফল আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ! তার সেই অস্বস্তি দূর হয়ে গেছে, আর ফিরে এসেছে সেই কিউট হাসিমুখ, যা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম।