03/09/2025
https://www.facebook.com/share/p/19WjFC1PMA/
আপনি একজন সুস্থ, শক্তিশালী ও সুদর্শন পুরুষ। তবুও, প্রতিদিন আপনার যৌন পারফরম্যান্স একরকম থাকবে, এটা আশা করা ঠিক নয়।
এটি একেবারেই স্বাভাবিক যে একদিন, এক সপ্তাহ বা এমনকি পুরো এক মাসও আপনি নিজের সেরা পারফরম্যান্সে থাকবেন না।
কিন্তু তাই বলে আপনি নিজেকে “শেষ” বলে ধরে নেবেন, এটা ভুল। আপনি শেষ নন, আপনি একজন মানুষ। মানুষ মানেই উত্থান-পতনের গল্প।
শরীরে রসায়নের ঘাটতি, মানসিক চাপ, কাজের চাপ, অভাব অনটন, অতিরিক্ত পরিশ্রম সহ নানাবিধ কারনে পারফরম্যান্স কমতে পারে।
এছাড়া পারফরম্যান্সের দায় শুধু আপনার একার নয়। এই জায়গায় আপনার সঙ্গীর ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ।
কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষ এখনো ভাবেন, যৌনতা শুধুই তার অধিকার, স্ত্রীর নয়।
বাংলাদেশে বেশিরভাগ পুরুষ এখনো যৌনতা নিয়ে একটি ভুল ধারণা নিয়ে বড় হয়েছেন। তারা মনে করেন “আনো তক্তা, মারো পেরেক”।
এখানে তক্তার ইচ্ছা অনিচ্ছার মুল্য তার কাছে নেই।
এই চরম পুরুষতান্ত্রিক মানসিকতায় স্ত্রীর সম্মতি, অনুভূতি বা আগ্রহকে অগ্রাহ্য করা হয়। অনেক সময় একজন স্বামী, নিজের স্ত্রীকে জোরপূর্বক যৌনতায় বাধ্য করে। সহজভাবে বললে, সেটা বৈবাহিক ধর্ষণ।
দুঃখজনকভাবে, অনেকে এসব ঘটনাকে গর্বের বিষয় হিসেবে বন্ধুদের কাছে তুলে ধরেন—
“তোদের ভাবি তো আমার সামলাতে পারেনা!”
কিন্তু এই গর্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক নিষ্ঠুর বাস্তবতা।
স্ত্রীর অবজ্ঞা, সম্পর্কের ফাঁটল, আর নিজের ভেতরের অপূর্ণতা।
এই ধরণের জবরদস্তি শুধু স্ত্রী নয়, একদিন আপনাকেও বিষাদে ডুবিয়ে দেবে।
অথচ চাইলে দুজনে মিলে ভালোবাসা, বোঝাপড়া আর সম্মতির মাধ্যমে একসাথে সুখী হওয়া সম্ভব।
যৌনতা একটি পারস্পরিক বিষয়। এটি একতরফা নয়, বরং দুইজন মানুষের মানসিক ও শারীরিক অংশগ্রহণে পরিপূর্ণ হয়।
ভালোবাসা, স্পর্শ, সময় দেওয়া এবং একে অপরকে বোঝার মাধ্যমেই তৈরি হয় গভীর সংযোগ।
আমি বহু দম্পতিকে দেখেছি, যারা যৌন জীবনে অসুখী ছিলেন। কিন্তু সময় নিয়ে কাউন্সেলিং করে, বোঝাপড়া বাড়িয়ে, এমনকি কিছু প্রাকৃতিক খাদ্য (ভেষজ) গ্রহণ করে নতুনভাবে একে অপরকে খুঁজে পেয়েছেন।
ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন, আর একে অপরের পাশে থাকুন। সম্পর্ক তখনই সুন্দর, যখন সেটি সম্মতি আর সম্মান দিয়ে গড়া।
** দয়া করে কেউ পারফরম্যান্স ভাল করার জন্য কোনো কেমিক্যাল (তথাকথিত ঔষধ) গ্রহন করবেন না। সামান্য সময়ে তান্ডব করতে পারলেও জীবন বরবাদ হয়ে যাবে। তখন আপনি দেখতে রাজকুমার হলেও কোনো প্রিয়তমা আপনার সাথে থাকবেন না।
-কাজী হাসনাইন আহমেদ
( আয়ুর্বেদাচার্য )
*** আপনার এমন কোনো সমস্যা হলে নির্দ্বিধায় কল কিংবা মেসেজ করুন।
TriKaya
হেল্পলাইন: 01777-013801 (WhatsApp available)