08/12/2025
🎯 শীতে শিশুরা একটু বেশিই অসুস্থ হয়ে পড়ে। তবে দুশ্চিন্তা না করে এ সময়টাতে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে শীতেও আপনার সোনামণি থাকবে সুস্থ। তাই অভিভাবকদের কিছুটা সচেতন থাকতে হবে।
👉 শীতকালে আপনার সোনামণিকে সুস্থ ও নিরাপদ রাখতে কিছু কার্যকরী টিপস নিচে দেওয়া হলো:
✔ শিশুকে কয়েকটি পাতলা সুতি ও আরামদায়ক কাপড় স্তরে স্তরে (লেয়ারিং পদ্ধতি) পরানো ভালো। এতে বাতাস আটকে থাকে এবং শরীর বেশি উষ্ণ থাকে। মোজা এবং টুপি ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন, শিশু যেন ঘেমে না যায়।
✔ শীতে শিশুদের ত্বক দ্রুত শুষ্ক ও খসখসে হয়ে যায়। গোসলের পরপরই শিশুর শরীরে বেবি লোশন, অলিভ অয়েল বা নারিকেল তেল ম্যাসাজ করুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
✔ শীতে অনেক সময় ডায়াপার দীর্ঘক্ষণ পরে থাকার কারণে র্যাশ হতে পারে। তাই নিয়মিত ডায়াপার চেক করুন এবং বদলান।
✔ শীতে শিশুকে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নাও হতে পারে, তবে পরিচ্ছন্নতা জরুরি।
গোসলের জন্য সবসময় কুসুম গরম পানি ব্যবহার করুন। গোসল ৫-১০ মিনিটের মধ্যে শেষ করুন। দুপুরের দিকে রোদ থাকলে গোসল করানো ভালো।
✔ যেদিন খুব বেশি ঠান্ডা থাকবে, সেদিন গোসলের বদলে তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে শরীর মুছে দিতে পারেন।
✔ শিশুর ভেতর থেকে উষ্ণতা ও শক্তি প্রয়োজন। শীতে তৃষ্ণা কম পায় বলে শিশুরা পানি খেতে চায় না। তাই নিয়মিত কুসুম গরম পানি, সুপ বা ফলের রস খাওয়ান।
✔ ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলা, মাল্টা, টমেটো বা ব্রোকলি জাতীয় খাবার দিন।
✔ মধু ও তুলসী: ১ বছরের বড় শিশুদের সর্দি-কাশির উপশমে মধু ও তুলসী পাতার রস খুব উপকারী।
✔ নবজাতক: ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট। এটি তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং উষ্ণ রাখে।
✔ সকালের মিষ্টি রোদে শিশুকে কিছুক্ষণ রাখুন। এতে শিশু প্রাকৃতিক ভিটামিন ডি পাবে, যা হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✔ বদ্ধ ঘর এড়িয়ে চলুন: ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ঘর ধুলোবালি মুক্ত রাখুন, কারণ ধুলো থেকে অ্যালার্জি বা শ্বাসকষ্ট হতে পারে।
🎯 কখন ডাক্তার দেখাবেন?
✔ শ্বাস নিতে কষ্ট হলে বা বুকের খাঁচা দেবে গেলে।
✔ জ্বর ১০০.৪° ফারেনহাইট বা তার বেশি হলে।
✔ শিশু টানা কান্নাকাটি করলে বা একদম নেতিয়ে পড়লে।
✔ খাওয়া বন্ধ করে দিলে।
☎️ পরামর্শ পেতে অথবা অগ্রীম সিরিয়ালের জন্য কল করুনঃ
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : ☎ 01404 600 100