Dr.Mithun Kumar Mallick, Surgical Oncologist

Dr.Mithun Kumar Mallick, Surgical Oncologist Dr.Mithun Kumar Mallick, BCS (Health), MS (Surgical Oncology), Specialist Cancer Surgeon, NICRH,Dhaka

২৫ বছরের একজন রোগী পেটে ব্যাথার ইতিহাস নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে তার অগ্নাশয়ে এই টিউমারটা ধরা পড়ে। অপারেশন এর মা...
02/11/2025

২৫ বছরের একজন রোগী পেটে ব্যাথার ইতিহাস নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে তার অগ্নাশয়ে এই টিউমারটা ধরা পড়ে। অপারেশন এর মাধ্যমে অপসারণ করা হয়।

13/10/2025
এই রোগীটা প্রসাবের নলের (Primary Urethral Carcinoma)  ক্যান্সারে আক্রান্ত। রোগীর ইতিহাস জানানো জরুরী। এই রোগী প্রথমে Ure...
13/10/2025

এই রোগীটা প্রসাবের নলের (Primary Urethral Carcinoma) ক্যান্সারে আক্রান্ত। রোগীর ইতিহাস জানানো জরুরী। এই রোগী প্রথমে Urethral Stricture ( প্রসাবের নল চিকন হয়ে যাওয়া) রোগে আক্রান্ত হয়।পরে Stricture অপারেশন করে ঠিক করা হয় ২ বার। কিন্তু পরবর্তীতে অপারেশন এর জায়গায় টিউমার থেকে ক্যান্সার তৈরি হয়।
এই ক্যান্সারের একটা বড় predisposing factor হলো urethral stricture যেটা হয় সাধারনত ঘন ঘন urethritis এর কারনে। urethritis হয় সংক্রমক যৌন রোগ থেকে।
সঠিক জীবন ব্যাবস্থা মেনে চলুন। ক্যান্সার থেকে দুরে থাকুন।🙏🙏🙏🙏

শ্বাসনালীতে হঠাৎ কিছু আটকে গেলে কি করনীয়।
17/06/2025

শ্বাসনালীতে হঠাৎ কিছু আটকে গেলে কি করনীয়।

"Team Surgical Oncology" work in "Hope Centre for Cancer Surgery and Research"."Fight Cancer Together" is our theme.
28/05/2025

"Team Surgical Oncology" work in
"Hope Centre for Cancer Surgery and Research".
"Fight Cancer Together" is our theme.

13/05/2025

কোলোরেক্টাল ক্যান্সার বা বৃহদান্ত্র ও মলাশয়ের ক্যান্সার নাম দুটো একসাথে উচ্চারিত হলেও, একটা আরেকটার সাথে সরাসরি যুক্ত থাকলেও এদের চিকিৎসা পদ্ধতি একদম ভিন্ন।

১) কোলোন বা বৃহদান্ত্র ক্যান্সার চিকিৎসার প্রধান পদ্ধতি হলো অপারেশন।
এমনকি কোলোন ক্যান্সার ছড়িয়ে গেলেও মানে স্টেজ ৪ হয়ে গেলেও অপারেশন এর প্রধান চিকিৎসা।
সঠিকভাবে চিকিৎসা নিতে পারলে রোগী অনেকদিন ভালোভাবে বেচে থাকেন।

২) রেক্টাল বা মলাশয় ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি বেশ খানিকটা ভিন্ন।
এ ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকলেও মানে ক্যান্সার রেক্টামের মাসেল লেয়ার পর্যন্ত গেলেই যেটাকে আমরা স্টেজিং এর ক্ষেত্রে T2 বলি, আগে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে হবে। পরে অপারেশন করতে হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার পর ক্যান্সার একদম চলে যায়।
সেক্ষেত্রে অনেক সময় শুধু ফলোআপে থাকলেও চলে।

সঠিক চিকিৎসার জন্য সার্জিক্যাল অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ সার্জনের সরনাপন্ন হোন।

ধন্যবাদ

ডা.মিঠুন কুমার মল্লিক
এম এস (সার্জিক্যাল অনকোলজী)
ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন,
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল,
মহাখালী, ঢাকা।
ফোন নং- ০১৭১৫৫৪৮৭৭৫
চেম্বার :
১) হেল্থ এন্ড হোপ হাসপাতাল, পান্থপথ সিগনাল।
২) প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ।

পাকস্থলীর ক্যান্সার হলে কি কি উপসর্গ দেখা যায়।👇
03/05/2025

পাকস্থলীর ক্যান্সার হলে কি কি উপসর্গ দেখা যায়।👇

29/04/2025

এখনো জনসাধারণের ধারনা ক্যান্সার হলে আর রক্ষা নেই। তাই চিকিৎসা করিয়ে কি লাভ?

ব্যাপারটা কিন্তু সঠিক নয়।
বেশিরভাগ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে বা primary stage এ ধরা পড়লে সম্পুর্ণ রুপে নিরাময় সম্ভব।

তাই, ভুল ধারনা থেকে বেরিয়ে আসুন। সঠিক সময়ে সঠিক জায়গায় ক্যান্সারের চিকিৎসা নিন।

28/04/2025

প্রশ্ন: ক্যান্সার ধরা পড়লে কার কাছে যাবেন?
উত্তর: ক্যান্সারের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে আপনাকে উক্ত চিকিৎসকের কাছে যেতে হবে।
যেমন:
১। স্তন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, কোলন - রেকটামের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার, প্যান্ক্রিয়াসের ক্যান্সার, সারকোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা,পিত্ত থলি,পিত্ত নালির ক্যান্সারের জন্য সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে যাবেন।
২। কিডনির ক্যান্সার বা টিউমার, মুত্রথলি বা মুত্র নালির ক্যান্সার, অন্ডকোষের ক্যান্সার, পুরুষাঙ্গের ক্যান্সারের জন্য জেনিটো-ইউরিনারি সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে যাবেন।
৩। জরায়ু, ওভারির ক্যান্সারের জন্য গাইনেকোলজিক্যাল অনকোলজিস্টের কাছে যাবেন।
৪। রক্তের ক্যান্সার ও লিম্ফোমা হলে রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন।
৫। থাইরয়েড, প্যারোটিড,ল্যারিংসে ক্যান্সার হলে ENT oncologist এর কাছে যাবেন।
৬। ফুসফুসের ক্যান্সার হলে মেডিকেল অনকোলজিস্ট বা রেডিয়েশন অনকোলজিস্ট এর কাছে যাবেন।

ক্যান্সার চিকিৎসা একটি সমন্বিত চিকিৎসা ব্যাবস্থা।
ক্যান্সারের স্টেজের উপর ভিত্তি করে চিকিৎসা ব্যবস্থা গুলো সাজানো হয়।

চিকিৎসা ব্যাবস্থা গুলো হলো,
১. অপারেশন বা সার্জারী,
২. কেমোথেরাপি,
৩. রেডিও থেরাপি,
৪. ইমিউনো থেরাপি ইত্যাদি।

28/04/2025

১। নিয়মিত হাটুন বা ব্যায়াম করুন, খেলা-ধুলা করুন,
২। ৭/৮ ঘন্টা ঘুমান,
৩। নিয়মিত শাক-সবজি, ফল-মূল, ছোট মাছ খান,
৪। নেশাদ্রব্য বর্জন করুন,
৫। রেস্তোরাঁর খাবার, কোমল পানিও, ফাস্ট ফুড বর্জন করুন,
৬। লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন,
৭। পরিবারকে সময় দিন, হাসি খুসি থাকুন,

মেয়েদের ২ ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়।১। জরায়ুর মুখের ক্যান্সার ২। স্তন ক্যান্সার
28/04/2025

মেয়েদের ২ ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়।
১। জরায়ুর মুখের ক্যান্সার
২। স্তন ক্যান্সার

Address

Platinum Hospital And Health & Hope Hospital, Panthapath
Dhaka
1205

Telephone

+8801715548775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mithun Kumar Mallick, Surgical Oncologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mithun Kumar Mallick, Surgical Oncologist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category