Dr. Mamun's Child Clinic

Dr. Mamun's Child Clinic Child Specialist, Neonatal Cardiologist, Associate Professor, Bangladesh Shishu Hospital & Institute

আকিজ বশির গ্রুপের আর্থিক সহায়তায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে শিশু হাসপাতালের আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া...
29/11/2025

আকিজ বশির গ্রুপের আর্থিক সহায়তায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে শিশু হাসপাতালের আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ। এই পুনঃনির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে পেরে সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ‍্যাপক ডাঃ একেএম আজিজুল হক স‍্যার, চেয়ারম্যান, ম্যানেজমেন্ট বোর্ড, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মাহবুবুল হক স‍্যার, পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ও অধ্যাপক ডাঃ মোঃ মনির হোসেন স‍্যার, একাডেমিক কো-অর্ডিনেটর, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমরা বিশ্বাস করি, এ ধরনের সহযোগিতা স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং শিশুস্বাস্থ্যের উন্নয়নে তা বিশেষ অবদান রাখবে…

My presentation on "Rising resistance:A PICU's battle against superbugs in Bangladesh" in 5th International Conference o...
21/11/2025

My presentation on "Rising resistance:
A PICU's battle against superbugs in Bangladesh" in 5th International Conference on Pediatrics and Neonatology in Paris, France…

“বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫‘সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা অক্সিজেনের রোডম্যাপ’…
07/10/2025

“বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫
‘সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা অক্সিজেনের রোডম্যাপ’…

বাংলাদেশের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রোগ্রামটাইফয়েড (Enteric Fever) হলো Salmonella Typhi জীবাণু দ্বারা সৃষ্ট একটি...
02/10/2025

বাংলাদেশের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রোগ্রাম

টাইফয়েড (Enteric Fever) হলো Salmonella Typhi জীবাণু দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা মূলত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর প্রায় ৪.৭৭ লক্ষ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৮,০০০ জন মারা যান। মৃত্যুর শিকারদের মধ্যে প্রায় ৬৮ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) এর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ২০২৫ সালের মে মাসে জাতীয় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা ছিল। তবে সময়সূচি কিছুটা পরিবর্তন করে চূড়ান্তভাবে ১২ অক্টোবর ২০২৫ থেকে ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোরকে ভ্যাকসিন দেওয়া হবে।

টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) হলো একটি আধুনিক কনজুগেট ভ্যাকসিন, যেখানে Vi-প্রোটিনকে কনজুগেট করা হয়। এর ফলে এটি শিশুদের ক্ষেত্রেও কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। একবারের ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া যায়, যা সাধারণত ৪–৭ বছর বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে।

বাংলাদেশে TCV প্রোগ্রাম চালু হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু টাইফয়েডের প্রকোপ ও মৃত্যুর হার কমাবে না, বরং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।

আজ বিশ্ব হার্ট দিবসপ্রতি বছর ২৯শে সেপ্টেম্বর “ওয়ার্ল্ড হার্ট ডে” বিশ্বব্যাপী পালিত হয় হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ...
29/09/2025

আজ বিশ্ব হার্ট দিবস

প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর “ওয়ার্ল্ড হার্ট ডে” বিশ্বব্যাপী পালিত হয় হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। শিশুদের ক্ষেত্রে জন্মগত হৃদরোগ (Congenital Heart Disease) একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যা জন্মের সময় থেকেই উপস্থিত থাকে। বিশ্বে প্রতি ১,০০০ জীবিত জন্মে প্রায় ৮-১০টি শিশুর জন্মগত হৃদরোগ থাকে। বাংলাদেশেও এই হার উল্লেখযোগ্য।

জন্মগত হৃদরোগ কী?

জন্মের সময় শিশুর হৃদপিণ্ড বা বড় রক্তনালীর গঠনগত কোনো ত্রুটি থাকলে তাকে জন্মগত হৃদরোগ বলা হয়। হৃদপিন্ডে ছিদ্র (ASD, VSD), ভাল্বের সমস্যা বা জটিল হৃদরোগ (Tetralogy of Fallot, Transposition of Great Arteries) হতে পারে।

উপসর্গ
* জন্মের পরপরই বা কিছুদিনের মধ্যে শ্বাসকষ্ট
* শিশু খাওয়ার সময় ক্লান্ত হয়ে পড়া বা ঘাম হওয়া
* ওজন না বাড়া, বৃদ্ধি ব্যাহত হওয়া
* নীলচে ঠোঁট ও নখ (Cyanosis)
* বারবার নিউমোনিয়া বা শ্বাসকষ্টের সমস্যা

কেন সচেতনতা জরুরি?

বেশিরভাগ জন্মগত হৃদরোগ সময়মতো শনাক্ত করা গেলে চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সম্পূর্ণ বা আংশিকভাবে নিরাময় সম্ভব। কিন্তু অজ্ঞতা, দেরি করে রোগ নির্ণয় ও চিকিৎসার অভাবে অনেক শিশু ঝুঁকির মধ্যে পড়ে।

করণীয়
* গর্ভকালীন আল্ট্রাসাউন্ডে হৃদপিণ্ড পরীক্ষা করা (Fetal Echocardiography)
* জন্মের পর শিশুর নীলচে ঠোঁট, শ্বাসকষ্ট বা খাওয়ায় সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া
* নিয়মিত শিশু বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টের ফলো-আপে থাকা
* সময়মতো ওষুধ ও প্রয়োজন হলে সার্জারি করানো

বার্তা

শিশুদের জন্মগত হৃদরোগ আর অজানা বা অবহেলার বিষয় নয়। সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে হাজারো শিশুকে একটি সুস্থ ও স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব।

এই বিশ্ব হার্ট দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক
“শিশুদের হৃদয়ের যত্ন নেই, সুস্থ প্রজন্ম গড়ি”…

গত ১৮ আগস্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়োজনে "বাংলাদেশে Paediatric Cardiology and Paediatric Cardiac Surgery সম্প্রসা...
19/08/2025

গত ১৮ আগস্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়োজনে "বাংলাদেশে Paediatric Cardiology and Paediatric Cardiac Surgery সম্প্রসারণ" শীর্ষক কর্মশালায়…

আজ জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস ২০২৫ এ ‘সেপ্টাল ডিফেক্টস: বেসিকস অ্যান্ড বিয়ন্ড’ সেশনটির মডারেটর হ...
19/08/2025

আজ জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস ২০২৫ এ ‘সেপ্টাল ডিফেক্টস: বেসিকস অ্যান্ড বিয়ন্ড’ সেশনটির মডারেটর হিসেবে ছিলাম…

"জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম...
05/08/2025

"জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম…

ঈদ মোবারক!সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন…
07/06/2025

ঈদ মোবারক!
সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন…

নিওনেটাল কার্ডিয়াক কনফারেন্স ২০২৫-এ ‘নিওনেটাল কার্ডিয়াক ইমার্জেন্সিজ’ সেশনের চেয়ারপার্সন হিসেবে অংশ নিতে পেরে সম্মানি...
31/05/2025

নিওনেটাল কার্ডিয়াক কনফারেন্স ২০২৫-এ ‘নিওনেটাল কার্ডিয়াক ইমার্জেন্সিজ’ সেশনের চেয়ারপার্সন হিসেবে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি…

22/05/2025

সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছি…

আজ বিশ্ব রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদের অসুখ এমনটা মনে করেন অনেকেই৷ তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। শিশুদের মধ্যে চা...
17/05/2025

আজ বিশ্ব রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদের অসুখ এমনটা মনে করেন অনেকেই৷ তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। শিশুদের মধ্যে চার থেকে পাঁচ ভাগের উচ্চ রক্তচাপ থাকতে পারে, তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে অনেক দেরিতে৷ শিশুদের উচ্চ রক্তচাপকে মোটেই গুরুত্ব দেওয়া হয় না৷ যদিও এর ফলে শিশুদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারে৷ শিশু-কিশোরদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সহজে বোঝা যায় না৷

কোন কোন শিশুর অবশ্যই রক্তপচাপ মাপা উচিতঃ
□ ৩ বছর বা তার বেশি বয়স যাদের, তাদের অবশ্যই বছরে একবার মাপা উচিত
□ স্থুলকায় শিশু (Obese)
□ শিশু ডায়াবেটিস রোগী
□ ৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিম্নলিখিত রোগীদের রক্তচাপ মাপতে হবে
▪︎ যাদের প্রিম্যাচিউরিটির (৩২ সপ্তাহের কম সময়ে জন্মের) ইতিহাস আছে
▪︎ যাদের জন্মগত হৃদরোগে আছে
▪︎ যাদের জন্মগত কিডনী রোগ আছে
▪︎ যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়
▪︎ যাদের আয়োডিনের সমস্যা রয়েছে
▪︎ যাদের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে
▪︎ যাদের ক্যান্সার আছে
▪︎ যারা এমন ঔষধ সেবন করে যাতে রক্তপচাপ বারে

শিশুদের উচ্চ রক্তচাপের লক্ষণঃ
▪︎ কিছু কিছু শিশুর কোন লক্ষণ নাও থাকতে পারে
▪︎ মাথা ব্যথা
▪︎ চোখে ঝাপসা দেখা
▪︎ হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট হওয়া
▪︎ ঠিকমত না বৃদ্ধি পাওয়া
▪︎ পালপিটিশন হওয়া
▪︎ মনোযোগ কমে যাওয়া

নিজের সন্তানের এ ধরনের পরিবর্তন দেখলে মা-বাবার সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার৷ অনেক সময় বংশগত ধারাকে উপেক্ষা করার উপায় থাকে না - তা উচ্চ রক্তচাপই হোক বা অতিরিক্ত ওজনের সমস্যাই হোক৷ তাই যাদের মা-বাবার অতিরিক্ত ওজন এবং উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে খাদ্যাভাসের দিকে নজর রাখা বিশেষ করে ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে দূরে রাখা, খেলাধুলা ও ব্যায়াম করানো প্রয়োজন।

আজ আন্তর্জাতিক উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দিবস। আসুন আমরা সবাই সচেতন হই। ভালো থাকুন সকলে...

Address

Dhanmondi Diagnostic And Consultation Center, 79 Satmasjid Road (Besides Bangladesh Eye Hospital). , , Nobojatok Shishu & General Hospital, 4/4 A, Block/E, Lalmatia (Beside Lalmatia Mohila College)
Dhaka
DHAKA-1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mamun's Child Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mamun's Child Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category