সহজ সেবা - Shohoz Seba

  • Home
  • সহজ সেবা - Shohoz Seba

সহজ সেবা - Shohoz Seba Shohoz Seba is created with a vision to serve hundreds of millions across the country. We have both physical & mental health doctors according to users' needs.

"Shohoz Seba" is an integrated and largest innovative digital healthcare startup, built with a vision to create a “one-stop” healthcare platform for Doctors, Medical Students & Users. Your Digital Platform for health & well-being

"Shohoz Seba" is an integrated and largest innovative digital healthcare startup, built with a mission to create a “one-stop” healthcare platform for Doctors, Medical Students & Users. We are providing a wide-ranging service, delivered via mobile, app, or web. We provide:


For the Doctors:

Doctors' database: Authentic details of the doctors with their patient's feedback are maintained in Shohoz Seba database leading to users’ trust. Digital practice management system: Doctors' can manage their practice details via our apps & website. We provide Digital Prescription & Appointment services, Digital promotion services for our doctors. For the Users:

Health facilities: Users have easy access to the app & website. We provide various services including Digital consultation service, Emergency health service, EMR storage service, etc. Facility to find & book doctors: Users can find & book doctors according to doctors’ specialties & even according to the areas. Digital consultation (both online and offline): Users can book multiple appointments both online & offline via Shohoz Seba App & website. One cannot always meet doctors in need of emergency. With the video calling feature, one can get emergency treatment easily from a verified doctor. EMR Storage: Users' medical records will be stored under one secured storage service, where users can store all of their medical documents without any risk. Only doctors who are appointed by the users can access to see the records. Emergency health services: Ambulance, Blood Bank, Hospital, Clinical Laboratory, Nursing service, Oxygen supply service, Medicine supply service - all these emergency health services are a single tap away. Users will find all the important information about these services & can book one or more services easily. Health Tips: It’s a knowledge hub. Gather your knowledge about health hazards. Prominent doctors & medical students will write to let you know about complex health issues. Our health articles are written in clear, easy-to-understand language for the general public and patients. For the Medical Students:

Health Articles: We can write articles & upload them here via the Shohoz Seba App which will help us to improve our personal & professional skills. Doctors' Journal: Medical journals have played an important role in spreading medical knowledge. We believe, Doctors' Journal & News section will help us to reach our knowledge. Doctors' Library: It is an eBookstore for medical professionals. Doctors' Academy: A channel for medical students. Academy.shohozseba will launch soon. We start our journey with a motto to work hard to create a bridge between the health professionals and patients and smoothen the total healthcare process by making all related services user-friendly & accessible. Our journey began in early 2021 intending to cover the whole of Bangladesh & create the largest league of healthcare services. Our biggest strength is to provide digital health care service with honesty & dedication towards our work to establish the largest platforms to serve people with the best. Thanks and Regards,
Shohoz Seba
A One Stop Healthcare Solution.

29/09/2023

আসসালামু আলাইকুম

বিএন কলেজ ঢাকার মেধাবী শিক্ষার্থী
বন্ধু ডা: জাকারিয়া আল মাহমুদ ডেংগু আক্রান্ত হয়ে
সি এইম এইচ হাসপাতালে
আই সিউ তে ভর্তি

NB : আমি নিজে ডেংগু থেকে সেরে উঠেছি ৮ - ৯ দিন হবে। না হলে আমি নিজেই রক্ত দিতে চলে আসতাম। প্লিজ হেল্প।

O+ ব্লাড লাগবে ১৮ ব্যাগ
প্লিজ এগিয়ে আসুন সবাই

contact no: 01920-938895 (Father)

29/09/2023

আসসালামু আলাইকুম।
জরুরী ভিত্তিতে O+ve রক্ত লাগবে।

আমার বন্ধু ডা: জাকারিয়া আল মাহমুদ ডেংগু আক্রান্ত হয়ে সি এইম এইচ ঢাকায় আই সিউ তে ভর্তি আছেন।

O+ ব্লাড লাগবে ১৮ ব্যাগ
প্লিজ এগিয়ে আসুন সবাই।

Contact Number: 01920-938895 (Father)

    .com
25/09/2021



.com

31/08/2021

🛑এইডস কি?:
এইডস (AIDS) এর পূর্ণরূপ হচ্ছে, Acquired Immuno Deficiency Syndrome বা "অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণসমষ্টি"।এটি এইচআইভি সংক্রমণের চূড়ান্ত পর্যায়। এটি ঘটে যখন ভাইরাসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

🛑তাহলে এইচ.আই.ভি. কি?:
এইচ.আই.ভি. (HIV) এর পূর্ণরূপ হচ্ছে "Human Immunodeficiency Virus" তথা "মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস" যা মানুষের দেহে রোগ-প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।

🛑এইচ.আই.ভি এর প্রকারভেদ:
এই ভাইরাসটির ২টি প্রজাতি রয়েছে-
1.এইচ.আই.ভি-১
2.এইচ.আই.ভি-২

🛑আক্রমন কৌশল:
ভাইরাসটি প্রধানত মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান কোষগুলো যেমন সাহায্যকারী টি কোষ (helper T cells) (বিশেষ করে সিডি৪+ CD4+ টি কোষ সমূহ), ম্যাক্রোফেজএবং ডেনড্রাইটিক কোষগুলোকে আক্রমণ করে। প্রধানত ৩টি প্রক্রিয়ায় এটি সিডি৪+ কোষের সংখ্যা কমিয়ে দেয়, এগুলো হল- সরাসরি ভাইরাসের দ্বারা কোষ নিধন, দ্বিতীয়ত, সংক্রোমিত কোষগুলোর আত্নবিনাশের(Apoptosis) হার বৃদ্ধি, তৃতীয়ত, কোষ হন্তারক সিডি৮+ লসিকাকোষের(Cytotoxic CD8+ T lymphocyte) এর মাধ্যমে সংক্রোমিত কোষ নিধন, যারা সংক্রোমিত কোষগুলোকে চিনতে পারে। যখন এই সিডি৪+ কোষের সংখ্যা একটি নির্দিষ্ট পর্যায়ের নিচে নেমে যায় তখন দেহের কোষীয় অনাক্রমন্যতা (Cell-mediated immunity) নষ্ট হয়ে যায় এবং দেহ সুযোগসন্ধানী সংক্রোমন (Opportunistic infection) এর প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে।

🛑এইচআইভি কিভাবে ছড়ায়?:
এইচআইভি বিভিন্ন উপায়ে ছড়াতে পারে: 1.এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে অরক্ষিত যৌনতার মাধ্যমে। এটি ছড়িয়ে পড়ার সবচেয়ে সাধারণ উপায়।
2.আক্রান্ত ব্যক্তির সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার করে
3.আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে
4.এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্তের সংস্পর্শের মাধ্যমে
5.গর্ভাবস্থা, সন্তান প্রসব, বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুতে সংক্রমিত হতে পারে ইত্যাদি।

🛑চিকিৎসা:
এইচআইভি সংক্রমণের কোন প্রতিকার নেই, তবে এটি ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়। একে বলা হয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি)।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে, বিভিন্ন ওষুধ দেওয়া হয়। যেমন : জিডোবোডিন, ল্যামিবোডিন, নেভিরাপিন, টেনোফোবিন ইত্যাদি। এআরটি এইচআইভি সংক্রমণকে পরিচালনাযোগ্য দীর্ঘস্থায়ী অবস্থা করতে পারে। এটি অন্যদের মধ্যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি হ্রাস করে।

Sk. Md. Jobeir
Army Medical College,Chattogram.
Session:2019-20

25/08/2021

𝘿𝙮𝙨𝙚𝙣𝙩𝙚𝙧𝙮 (𝘾𝙖𝙪𝙨𝙚, 𝙨𝙞𝙜𝙣 𝙖𝙣𝙙 𝙨𝙮𝙢𝙥𝙩𝙤𝙢𝙨, 𝙥𝙧𝙚𝙫𝙚𝙣𝙩𝙞𝙤𝙣, 𝙩𝙧𝙚𝙖𝙩𝙢𝙚𝙣𝙩)

আমাশয় বা ডিসেন্ট্রি মানব অন্ত্রে রোগজীবাণুর সংক্রমণজনিত রোগ। সাধারণত Entamoeba histolytica কিংবা Shigella গণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহের পরিপাকতন্ত্রে সংক্রমণ করে এই রোগ হয়।

🔴Classification
আমাশয় দুই প্রকার। যথাঃ
১. এমিবিক আমাশয়
২. বেসিলারি আমাশয়

🔴Symptoms and signs: প্রাথমিক অবস্থায় এ রোগের লক্ষণ গুলো হচ্ছেঃ কয়েকদিন আগে থেকে পেটে অস্বস্তি ও ভার ভার বোধ হওয়া। কোন কোন ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এবং তারপরে উদরাময় দেখা দেয়।

🔴Preventions: আমরা সবাই জানি যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। তাই নিম্নোক্ত প্রতিরোধগুলো মেনে চললে আমাশয় থেকে দূরে থাকা সম্ভব। যেমনঃ

১. সবসময় বিশুদ্ধ পানি পান করতে হবে এবং দাঁত ব্রাশ করার সময়ও বিশুদ্ধ পানি ব্যাবহার করতে হবে।
২. মলত্যাগের পরে হাত বিশুদ্ধ পানি ও হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
৩. খাবার গ্রহণের আগে এবং রান্না করার আগে অবশ্যই হাত পানি এবং হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।

মূল পোস্টটি অতি শীঘ্রই আপলোড করা হবে। এছাড়াও আমাশয় এর চিকিৎসা, আমাশয় ও ডায়রিয়ার পার্থক্য, আমাশয়ের জটিলতা ইত্যাদি জানতে সহজ সেবার সাথেই থাকুন। ধন্যবাদ।

©️𝐅𝐚𝐡𝐢𝐦 𝐀𝐛𝐫𝐚𝐫
𝐀𝐫𝐦𝐲 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐉𝐚𝐬𝐡𝐨𝐫𝐞
𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧: 𝟐𝟎𝟏𝟖-𝟏𝟗

Good Work Maliha.
14/08/2021

Good Work Maliha.

গল্প- ৩৩
গল্প নয় সত্যি

তানিয়া ফার্মগেটে টেম্পুতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। হলিক্রস কলেজ এর ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া। বেশ কিছুদিন আগে থেকে তলপেটে হাল্কা ব্যথা থাকলেও পরীক্ষার টেনশনে একবারও এই মাসের সেই বিশেষ সময়ের কথা মনেই আসেনি তার।টেম্পুতে উঠেই সে টের পেয়ে গেলো যে অঘটন যা ঘটার ঘটে গেছে।
'ইসশ একবারও যদি চেক করত তাহলে এমন একটা পরিস্থিতিতে পড়তে হত না!! মনে মনে ভাবতে লাগলো তানিয়া। কষ্টে চোখে পানি চলে আসলো তার। পড়নে সাদা ফ্রক, টেম্পুতে তার কলেজের আর কাউকে চোখেও পড়ল না। মাত্র একজন মহিলা আছে কিন্তু কি করে কি করবে সেটাই মাথায় আসছিলো না।
"আফা আপনার ভাড়াটা?"
"আহা দিচ্ছি তো আমি নামব সেই মিরপুর " হুট করেই গরম মেজাজ দেখালো হেল্পার এর সাথে তানিয়া। কি করবে সে কিছুতেই বুঝতে পারছেনা জামায় দাগ লেগে গেলো না তো।কিভাবে নামবে সে গাড়ি থেকে! মান সম্মান সব শেষ আজকে।
পিরিয়ড হওয়ার আগে তো বুঝতে পারা যায়। হ্যাঁ তার মনে পড়ছে আস্তে আস্তে -
গত সপ্তাহে তার শরীর তেমন ভালো ছিল না ঘুম হচ্ছিলনা, ক্লান্তি একটা ভাব কেমন যেন একটা হতাশ লাগছিলো আর মুড সুইং কিন্তু তানিয়া ভেবেছিল আসলে পরীক্ষার চিন্তায় এসব হচ্ছে। খুব বেশি গুরুত্ব দেয়নি সে।
অনেকদিন আগে জনসচেতনতামূলক একটা ফেইসবুক পেইজে এটা নিয়ে একটা ভিডিও দেখেছিল সে কিন্তু আজ বুঝতে পারছে।আর একটু নিজের প্রতি যত্নবান হলে আজ তার এই পরিস্থিতিতে পড়তে হত না। আল্লাহর নাম নিয়ে টেম্পু থেকে নেমে গেল তানিয়া। ঠিক তার পিছনেই আরেকটা ছেলে নেমে তাকে বললো "আপু কিছু মনে না করলে আপনি আমার এই জ্যাকেটটা পিছনে বেধে নিন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছি।"
মুহূর্তের মধ্যে তানিয়া হতভম্ব হয়ে গেলো। বিনম্র শ্রদ্ধায় চোখে পানি চলে আসলো তার। দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে। না আর লজ্জা পেলে হবে না তার তো এতে দোষ নেই। খুবই প্রাকৃতিক একটা ব্যাপার। তাকে সামনে এগিয়ে যেতে হবে নিজেকে জানতে হবে।
খুশি মনে তাই বলে উঠল " ধন্যবাদ ভাইয়া চলুন...

স্তন ক্যান্সারস্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার  শব্দটি আমরা সবাই কমবেশি শুনে থাকব। বিশ্বে প্রতি ৯ জনের মধ্যে একজন স্ত...
12/08/2021

স্তন ক্যান্সার

স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার শব্দটি আমরা সবাই কমবেশি শুনে থাকব। বিশ্বে প্রতি ৯ জনের মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরাও এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পশ্চিমা দেশগুলোতে এটি একবারে অহরহ ঘটনা। বাংলাদেশেও ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নারী ক্যান্সারের মধ্যে ১৯% স্তন ক্যান্সারে ভুগে থাকেন। আসুন আমরা এ ব্যাপারে জেনে নেই।

● স্তন ক্যান্সার কি?
প্রথমেই আমরা জেনে নেই স্তন ক্যান্সার কাকে বলে। যেকোনো জায়গায় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে সেখানে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা ক্যান্সার বলি ।
আর এই ক্যান্সার যদি স্তনে হয়ে থাকে তাকে স্তন ক্যান্সার বলে।

● বয়স( কোন বয়সে এর ঝুঁকি বেশি থাকে?)
স্তন ক্যান্সার ২০ বছর বয়সের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকি বাড়তে থাকে। সাধারনত ৫০ বছর বয়সের পর এর ঝুঁকি বেশি থেকে থাকে।

● কাদের বেশি হয়?
মুলত নারীদের এই ক্যান্সার হয়ে থাকে তবে পুরুষ দের ও এখন এ ব্যাপারে সাবধান থাকতে বলা হয় কারন পুরুষদেরও এ ক্যান্সার হতে পারে।

●কারনঃ
আসুন জেনে নেই স্তন ক্যান্সার এর কারনগুলো কি কি।
এর জন্য আমাদের অসচেতন জীবন যাত্রাই অধিকাংশে দায়ি।
১. অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া
২. সবুজ শাক সব্জি খুব কম খাওয়া
৩. কম শারিরীক পরিস্রম করা
৪. অতিরিক্ত স্থুলতায় ভোগা
৫.পারিবারিক ইতিহাস বা মায়ের দিকের কারো স্তন ক্যান্সার থাকলে
৬.Endometrial Carcinoma বা Uterine cancer থাকলে
৭. Overian Cancer থাকলে

●লক্ষনঃ
-কিভাবে বুঝবেন আপনি এই ক্যান্সারের ঝুঁকিতে আছেন কিনাঃ
স্তনে কোনো প্রকার চাকা অনুভব করাই এ ক্যান্সারের অন্যতম লক্ষন। এছাড়াও -
১. পরিবারে কেউ স্তন ক্যান্সার এ আক্রান্ত থাকলে-
স্তন ক্যান্সার এর একটি অন্যতম ঝুঁকি হলো পারিবারিক ইতিহাস।
২. মেয়েদের পিরিয়ড ১২ বছরের আগে শুরু হলে কিংবা ৫৫ বছর এর পরও মেনোপজ না হলে অর্থাৎ দেরিতে মেনোপোজ হলে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
৩. শিশুকে মাতৃদুগ্ধ না খাওয়ানো
৪. ৩০ বছরের বেশি বয়সে সন্তান ধারণ
৫. স্তনে কোনো চাকা বা পিন্ড অনুভব হলে
৬. নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া
৭. Areolar complex (নিপলের আশেপাশের যায়গায়) ঘা সৃষ্টি হলে
৮. গলা বা বগলের কাছে চাকা অনুভব করাও স্তন ক্যান্সার এর উপসর্গ ।

●স্তন ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি :-
● Self Breast Examination ( নিজের স্তন নিজে পরীক্ষা করা ) :-
স্তন ক্যান্সার এর ঝুঁকিতে আছি কিনা বোঝার জন্য ঘরে বসে খুব সহজেই একটি পরীক্ষার মাধ্যমে এটি বের করা যায়। এতে কোনো খরচের দরকার পরে না । অপরপক্ষে, এটি খুব তাড়াতাড়ি আপনাকে রোগ নির্ণয়ের দিকে নিয়ে যাবে । এর ৩টি পদ্ধতি রয়েছেঃ
ক) গোসলের সময়ঃ
প্রতি মাসে মাসিক শেষ হওয়ার পর গোসলের সময় ভেজা চামড়ার উপর আঙুল ধীরে ধীরে চালনা করতে হবে। এক্ষেত্রে হাতের তিন আঙুল এর মাঝামাঝি জায়গাটি ব্যবহার করতে হবে এবং দেখতে হবে কোন চাকা, গুটি বা শক্ত দলার মত কিছু অনুভূত হয় কিনা। বাম পাশের স্তনের জন্য ডান হাত এবং ডান পাশের স্তনের জন্য বাম হাত ব্যবহার করতে হবে ।

খ) আয়নার সামনেঃ
এছাড়াও আয়নার সামনে গিয়ে প্রথমে হাত দু পাশে রেখে তারপর হাত মাথার উপরে তুলতে হবে। এবার সতর্কভাবে লক্ষ্য করে দেখতে হবে যে স্তন বৃন্ত বা অন্য কোনো অংশ ফুলে আছে কিনা অথবা কোন অংশ লালচে ভাব বা টোল পড়ে আছে কিনা। এবার কোমরে হাত দিয়ে চাপ দিতে হবে। ডান ও বাম স্তন চাপ দিয়ে দেখতে হবে কোনরকম অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়ে কিনা ।

গ) মাটিতে শুয়েঃ
প্রথমে মাটিতে বা বিছানায় চিত হয়ে শুয়ে পরতে হবে। এরপর ডান স্তন পরীক্ষা করার জন্য ডান দিকে একটি বালিশ বা ভাজ করা কাপড় দিয়ে উঁচু করতে হবে। ডান হাত মাথার পিছনে রেখে বাম হাতের আঙুল গুলো দিয়ে ক্লকওয়াইস চক্রাকারে ঘুরাতে হবে। এরপর ধীরে ধীরে নিপলের কাছে এনে বৃধাঙ্গুলি ও তর্জনির মধ্যে এনে চাপ দিতে হবে এবং দেখতে হবে কোনো কিছু নিসঃরিত হয় কিনা। এই পরীক্ষা গুলো করার সময় যদি স্তনে কোনো শক্ত চাকা বা গোটা বা নিসঃরিত পদার্থ কিংবা কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা হয় তবেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে ।

এই পরীক্ষাটি ২০ বছরের বেশি প্রত্যেক নারীরই প্রতি মাসে করা উচিত।

বি:দ্র:- যাদের পিরিয়ড নিয়মিত না তারাও এই পরীক্ষাগুলো মাসের একটি নির্দিষ্ট সময়ে করতে পারবে এবং নিয়মগুলো ঠিক এভাবেই মানতে হবে।

●প্রতিরোধঃ
স্তন ক্যান্সার এ আক্রান্ত হলে এটি দ্রুত প্রতিরোধ করতে হবে।
এক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন-
১. Hormone Replacement Therapy খুব দীর্ঘ সময় ব্যবহার না করা
২. ৩০ বছর বয়সের আগে ১ম বাচ্চা নেয়া
৩. খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, যেমন- সবুজ শাক-সবজি বেশি খাওয়া, বাদাম বা খেজুর জাতীয় খাবার বেশি খাওয়া, ফাস্ট ফুড এবং চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলা
৪.নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং
৫.সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করানো
৬. মদ্যপান থেকে দূরে থাকা।

●চিকিৎসা:
ডাক্তাররা এর চিকিৎসা
১. সার্জারি
২. কেমোথেরাপি
৩. ইমিউন থেরাপি
৪. রেডিও থেরাপি
৫. হরমোন থেরাপি
ইত্যাদি পদ্ধতির মাধ্যমে করে থাকেন
৬. ৩য় স্টেজে ক্যান্সার চলে এলে অনেক সময় স্তন কেটে ফেলা হয় তবে এতেও হতাশার কিছু নেই ডাক্তাররা তখন "Breast Reconstruction" করে দেন।

সবশেষে বলতে চাই স্তন ক্যান্সার কোনো লজ্জার বিষয় নয় বা কোনো গোপন রোগ নয়। প্রতি ৬ মিনিটে একজন নারী যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, সেটাকে লজ্জার বা গোপন রোগ ভাববার আর কোনো সুযোগ নেই। স্তন ক্যান্সার যদি হয়ে থাকে তা সনাক্ত করার সকল পদ্ধতি আমাদের দেশে রয়েছে এবং অন্য দেশগুলোতে যেভাবে নির্ণয় করা হয় ঠিক একইভাবে আমাদের দেশেও করা হয়ে থাকে, যেমন- প্রথমে আল্ট্রাসনোগ্রাম (Ultrasonogram) এবং ম্যাম্মোগ্রাম (Mammogram) করতে দেয়া হয় (৩৫ বছরের কম হলে Ultrasonogram এবং বেশি হলে Mammogram করতে দেয়া হয়) । অনেক ক্ষেত্রে Biopsy Test এবং FNAC Test দিয়েও এই রোগ নির্ণয় করা যায় ।
তাই উপসর্গ দেখা দিলে ভয় না পেয়ে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং খুব দ্রুত চিকিৎসা শুরু করে দিতে হবে । তাহলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আমাদের সকলের সচেতনতাই পারে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে।

Samiha Tasnim
Army Medical College, Jashore
Session : 2019-2020








𝗞𝗶𝗱𝗻𝗲𝘆 𝗦𝘁𝗼𝗻𝗲.🔴Others name: Urolithiasis, nephrolithiasis, renal calculi🔴Cause: ১. প্রয়োজনের চেয়ে কম পরিমাণ পানি পান করা।...
05/08/2021

𝗞𝗶𝗱𝗻𝗲𝘆 𝗦𝘁𝗼𝗻𝗲.

🔴Others name: Urolithiasis, nephrolithiasis, renal calculi

🔴Cause:
১. প্রয়োজনের চেয়ে কম পরিমাণ পানি পান করা।
২. মাত্রাতিরিক্ত আমিষ সমৃদ্ধ খাবার গ্রহণ করা।
৩. অতিরিক্ত খাবার লবণ গ্রহণ করা।

🔴Sign and symptoms:
১. পিঠে, দুইপাশে এবং পাঁজরের নিচে ব্যাথা হওয়া ও তলপেট এবং কুঁচকিতে ব্যাথা ছড়িয়ে যাওয়া।
২. প্রস্রাব ত্যাগের সময় ব্যাথা অনুভব করা।
৩. মাঝেমাঝে প্রস্রাবের সাথে ছোট ছোট পাথর যাওয়া।

🔴Prevention:
১. প্রচুর পরিমাণে পানি পান করা। প্রতিদিন গড়ে দুই-তিন লিটার পানি (অন্তত ৮-১০ গ্লাস) পান করা উচিত। যারা বিভিন্ন কারখানায় কাজ করেন এবং যারা অনেক বেশি ঘামেন তাদের নিয়মিত বেশি বেশি পানি পান কর‍তে হবে।
২. আমিষজাতীয় খাদ্যের পরিমাণ পরিমিত রাখতে হবে।
৩. কখনোই প্রস্রাব আটকে রাখা যাবেনা।

এছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে এই রোগ কিভাবে প্রতিরোধ করা যায় এবং এর প্রকারভেদ ও চিকিৎসা সম্বন্ধে জানতে অপেক্ষা করুন। মেইন পোস্টটি অতি শীঘ্রই প্রকাশিত হবে। সহজ সেবা এর সাথেই থাকুন।

©️𝐅𝐚𝐡𝐢𝐦 𝐀𝐛𝐫𝐚𝐫
𝐀𝐫𝐦𝐲 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐉𝐚𝐬𝐡𝐨𝐫𝐞
𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧: 𝟐𝟎𝟏𝟖-𝟏𝟗





👁Why you can’ t spy with your red, itchy eyes? 👁  📌📌Conjunctivitis: cause, symptoms, prevention, treatment, home–remedie...
04/08/2021

👁Why you can’ t spy with your red, itchy eyes? 👁

📌📌Conjunctivitis: cause, symptoms, prevention, treatment, home–remedies.

We are all familiar with the guessing game, “ I spy with my little eye” . It’s a fun interactive game for children and adult alike. But, spying with a pinkeye can be tedious!

❓ WHAT IS A PINKEYE?❓
Pinkeye or conjunctivitis is the inflammation(redness) of the inner surface of the eyelids and conjunctiva, which we know as the white part of the eyes. Swollen, watery, red eyes is common in all forms of conjunctivitis.

❓WHAT CAUSES PINK EYE ?❓
1. Virus
2. Bacteria
3. Allergens

🛑SYMPTOMS OF CONJUNCTIVITIS:-
1. Red and watery eyes.
2. Swollen eyes.
3. Itchiness might occur.

🚫 AVOID SPREADING CONJUCTIVITIS BY-
1)Maintaining proper hand hygiene.
2) Avoid rubbing the eyes.
3) Do not share items such as pillows, towels.

🔹️ Tasnem Jumana Morshed
4th year
Army Medical College Chattogram
Session: 2017-2018












"I wish I was fair skinned""My face is asymmetrical""I'm just a big fat pimple""My body isn't muscular enough""I wish i ...
03/08/2021

"I wish I was fair skinned"
"My face is asymmetrical"
"I'm just a big fat pimple"
"My body isn't muscular enough"
"I wish i was Invisible"

Thoughts like these have crossed most of our minds at some point in our life, and It's totally normal to have days where we're not thrilled when we look at ourselves in the mirror. But what happens when a person is consumed with thoughts about their appearance for a long period of time and this obsession takes a toll on their mental health and behavior?
A case of Body Dysmorphic Disorder.

●Some common symptoms include-
•Being extremely focused on your appearance and body image
•Repeatedly looking at the mirror or avoiding the mirror altogether .
•Grooming, skin picking, styling with makeup or clothes in an attempt to hide the perceived flaw
•Constantly comparing your looks with other people's
•Avoiding social interactions or feeling anxious when people are around

●Causes of Body Dysmorphic Disorder:
•Family history of BDD
•Traumatic past experiences, such as childhood abuse
•Low self esteem
•Parents or others who criticized the person's appearance
•Perfectionism trait
•Societal or peer pressure about unrealistic expectations of beauty

●Treatment:
•Cognitive Behavioral Therapy (CBT)
•Selective Serotonin Reuptake Inhibitors (SSRIs)
•Group and family therapy

Safika Binte Hafiz
Army Medical College Chattogram.










Address


1206

Alerts

Be the first to know and let us send you an email when সহজ সেবা - Shohoz Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সহজ সেবা - Shohoz Seba:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram