Fitness with Nutritionist Shirin Sultana

Fitness with Nutritionist Shirin Sultana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fitness with Nutritionist Shirin Sultana, Nutritionist, Washpur garden city, Dhaka.

পুষ্টিবিদ শিরিন সুলতানা।
পাবলিক হেলথ স্পেশালিষ্ট,
বি এস সি (ফুড এন্ড নিউট্রিশন- DU)
PGT in CND ( Bangladesh Medical College and Hospital), Fitness training(Inspiron)
IYCF Counselor (GK-NGO)
অনলাইন কাউন্সেলিং / পেশেন্ট দেখা হয়।
যোগাযোগের জন্য ইনবক্স করুন।

23/01/2026

IYCF কাউন্সেলর হিসেবে কাজ করা সহজ নয়।
সারাদিনের কাজের মাঝে কখনো শিশুদের প্রস্রাব–পায়খানা, কখনো টানা কান্না, কখনো মায়েদের রাগ আর হতাশা—সব মিলিয়ে পরিবেশটা অনেক সময়ই অস্থির হয়ে ওঠে। বিশেষ করে রোহিঙ্গা মায়েদের অনেক সন্তান থাকায় পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারপাশে এত শব্দ, চিৎকার আর কান্নার মাঝেই ধৈর্য ধরে সেবা আর কাউন্সেলিং চালিয়ে যেতে হয়।
অনেক সময় মাথা ব্যথায় অসহ্য লাগে, ক্লান্তি চেপে বসে।
তবু আমি চেষ্টা করি আমার জায়গাটা নিজের করে নিতে। ধৈর্য নিয়ে, হাসিমুখে, সম্মানের সাথে মায়েদের কথা শুনি এবং পাশে দাঁড়াই।
গতকালের এই ভিডিওটা সেই সময়ের—যখন আমি উইকলি রিপোর্ট শেষ করার টেনশনে ছিলাম, অথচ অনেক বেনিফিশিয়ারি সেবার অপেক্ষায়। পাশে বসে ছিল আমার ভলান্টিয়ার হামিমা, যে নিজেও রোহিঙ্গা কমিউনিটির একজন। তাকেও আমি সবসময় বলি—IYCF কর্নারে কাজ করতে হলে কখনোই শিশুদের ওপর বিরক্ত হওয়া যাবে না, যত ক্লান্তিই থাকুক।
এই কারণেই হয়তো রোহিঙ্গা মায়েরা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, আমার কথা শোনে।
তাদের মুখে শুনি—
“আফারতুন বেশি মুশকিল অর আইজ্জা, অনে দুইজ্জা হাইয়ন নি, নইলে আঁরাততুন অনেরলাই হানা আনন পড়িত।”
এই ভালোবাসা আর বিশ্বাসই আমার সব ক্লান্তি ভুলিয়ে দেয়। 🤍💝

“We mourn the loss.”I don’t engage in politics. But when I see people like them being k’illed just because they speak ab...
19/12/2025

“We mourn the loss.”
I don’t engage in politics. But when I see people like them being k’illed just because they speak about change, they are activists, they are truth, they are honest, they want something better or something new, it hurts deeply. They don’t deserve to d’ie like that. And honestly, we don’t deserve people like them.💔

My kala-Manik Abdul Ahad ❤️
16/12/2025

My kala-Manik Abdul Ahad ❤️

প্রথম সন্তান...জীবনের প্রথম প্রেমের মতোই - প্রথম ভয়, প্রথম দায়িত্ব, আর প্রথম পাগলামির নাম🥹যেদিন প্রথম মা হলাম, ভাবলাম "এ...
12/12/2025

প্রথম সন্তান...
জীবনের প্রথম প্রেমের মতোই - প্রথম ভয়, প্রথম দায়িত্ব, আর প্রথম পাগলামির নাম🥹

যেদিন প্রথম মা হলাম, ভাবলাম "এখন থেকে সব পারফেক্ট! ফ্যামিলি কম্পলিট। কিন্তু পরের দিনই বুঝলাম পারফেক্ট মা নেই, আছে শুধু এক বিভ্রান্ত মা আর এক খুদে বস!❤️

ওর প্রথম কান্না শুনে বুক কেঁপে উঠেছিল, আর এখন যখন ঘুমাতে চায় না তখন কাঁপে মাথা! তবুও কী অদ্ভুত – ওর একটুখানি হাসি সব ক্লান্তি গলিয়ে দেয়। ওর স্পর্শ, ওর পরশ, ওর হাত,ওর চোখ একেকটা মেডিসিন।💝

প্রথম সন্তান শেখায় কিভাবে এক হাতে খাওয়া যায়, আরেক হাতে বাচ্চা সামলানো যায়। আরো শেখায় ভালোবাসার মানে, নিদ্রাহীন রাতেও ওর মুখের দিকে তাকিয়ে হাসা। এইসবে মাম্মির কোনো ক্লান্তি নেই, 💗

জান, বাবা, মাম্মির সেরা,
তোমাকে না ছুতে পারা প্রত্যেক সেকেন্ডে আমি ক্লান্ত।❤️‍🩹



আমার high maintenance girls দের দেখলে ভালো লাগে। শান্তি লাগে!না , high maintenance বলতে দামি কাপড় পড়ে, gucci এর ব্যাগ ...
09/12/2025

আমার high maintenance girls দের দেখলে ভালো লাগে। শান্তি লাগে!

না , high maintenance বলতে দামি কাপড় পড়ে, gucci এর ব্যাগ কিনে, charlotte tilbury এর লিপস্টিক দেয়, channel এর পারফিউম ছিটায়, ফেরারী গাড়ি চড়ে ….এমন কেউ না।

মানে societal স্ট্যাটাস রিলেটেড কিছু না আমার কাছে!

আমার কাছে high maintenance বলতে ওইসব মেয়েরা যারা নিজেদের যত্ন নেয়! নিজেদের সম্মান করে, ভালোবাসে!

যারা মুখে বাসায়ই ছোটখাটো ফেসিয়াল করে, চুলটা প্রতি সপ্তাহে তেল দিয়ে deep কন্ডিশন করে, নখ এর যত্ন নেয়, পা গরম পানিতে ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষে মরা চামড়া সরায়।

তারাই যারা গোসল এর পর অল্প করে বডি লোশন এর সাথে বডি মিস্ট ছিটিয়ে দেয়। এরা হেঁটে গেলেই ফুলের অথবা ভ্যানিলার sweet scent পাওয়া যায়!

যাদের চুল খুললেই সেই fresh shampoo smell টা আসে, পরিষ্কার, যত্নে রাখা চুলের গন্ধ!

এসব মেয়েরা নিজেদের পারফিউম নিয়ে যত সচেতন থাকে, তেমনি কে তাদের লাইফে থাকবে, কার কথা শোনা উচিত, নিজেকে কিভাবে সফলতার সিঁড়ির একদম উপরে নেয়া যায়, এসব নিয়ে ও ভাবে।

নিজেকে নিয়ে এতই ভাবে যে অন্য কাউকে নিয়ে গসিপ, ভাবার অথবা হিংসা করার ও সময় নাই। এরা সবাইকে ভালোবাসে।

কাউকে ভালো লাগলে কমপ্লিমেন্ট করে, না লাগলে এড়িয়ে যায়।

তাদের সময় তাদের কাছে অনেক দামি, কারণ তারা high maintenance girls!

এমন মেয়েদের দেখলেই আমার মন ভালো হয়ে যায়!

মনে হয় she knows how precious she is! She knows her worth.

মেয়েরা নিজেদের ভালোবাসছে, নিজের কদর বুঝতে পারছে, যত্ন নিচ্ছে - এটা আমার কাছে সত্যিই আনন্দদায়ক!✨🌻
©

🌸 PCOS ⁉️— নারীদের নীরব হরমোনজনিত সমস্যা!❗অনেকেই প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন — “আপু, PCOS আসলে কী?”আসলে PCOS বা Polycystic...
28/10/2025

🌸 PCOS ⁉️— নারীদের নীরব হরমোনজনিত সমস্যা!❗

অনেকেই প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন — “আপু, PCOS আসলে কী?”
আসলে PCOS বা Polycystic O***y Syndrome হলো নারীদের মধ্যে খুব সাধারণ এক ধরনের হরমোনজনিত সমস্যা। এতে শরীরে androgen নামের পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং মাসিক চক্র অনিয়মিত হয়ে পড়ে।

🔍 PCOS-এর সাধারণ লক্ষণগুলো হলো:
★মাসিক অনিয়ম বা বন্ধ হয়ে যাওয়া
★ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে কোমরের চারপাশে
★মুখে বা শরীরে অতিরিক্ত লোম
★ব্রণ, তৈলাক্ত ত্বক
★মাথার চুল পাতলা হয়ে যাওয়া
★গর্ভধারণে সমস্যা

💡 কেন হয়?
PCOS-এর কারণ নির্দিষ্ট নয় । তবে জেনেটিক প্রবণতা, ইনসুলিন রেজিস্ট্যান্স, অতিরিক্ত মানসিক চাপ, স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এগুলোই মূলত বেশি প্রভাবিত করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🥗 একজন পুষ্টিবিদ হিসেবে আমার বার্তা:
প্রথমেই একজন অভিজ্ঞ এন্ড্রোকাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ এর স্বরনাপন্ন হতে হবে।
PCOS কোনো ভয় পাওয়ার বিষয় নয়!
খাদ্যাভ্যাস ও জীবনধারা একটু পরিবর্তন করলেই এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

✅ পরিমিত কার্বোহাইড্রেট ও প্রোটিন
✅ প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা
✅ নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম
✅ মানসিক চাপ নিয়ন্ত্রণ
✅ প্রতিদিন প্রচুর পানি পান

✨ ছোট পরিবর্তনই বড় পরিবর্তন আনে 🌿
নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। 💫

— Nutritionist Shirin Sultana

📚 References:

1. Centers for Disease Control and Prevention (CDC). What is PCOS? (2023). https://www.cdc.gov/pcos/

2. Mayo Clinic. Polycystic o***y syndrome (PCOS) — Symptoms and causes. (2024).

3. World Health Organization (WHO). Infertility and Polycystic O***y Syndrome. (2023).

4. National Institute of Health (NIH). PCOS: Overview and Management. (2024).


Fitness with Nutritionist Shirin Sultana

💔 দ্রুত ওজন কমানো নয়, সুস্থভাবে বাঁচাটাই হোক লক্ষ্য! নিজের উপর এক্সপেরিমেন্ট না করে দয়া করে একজন ডায়েটেশিয়ান এর শরণাপন্ন...
22/10/2025

💔 দ্রুত ওজন কমানো নয়, সুস্থভাবে বাঁচাটাই হোক লক্ষ্য! নিজের উপর এক্সপেরিমেন্ট না করে দয়া করে একজন ডায়েটেশিয়ান এর শরণাপন্ন হবেন।
সম্প্রতি আমরা মেকআপ আর্টিস্ট Tasneem Toma আপুকে হারিয়েছি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মাত্র ৬ মাসে প্রায় ৪২ কেজি ওজন কমিয়েছিলেন— যা নিঃসন্দেহে শরীরের জন্য বিশাল ধাক্কা।
ওজন কমানো যেনো আপনার মৃত্যু ডেকে না আনে, “দ্রুত ওজন কমানো” শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকর হতে পারে।

👉 দ্রুত ওজন কমাতে গিয়ে অনেকে এমন ডায়েট বা ওষুধ ব্যবহার করেন যা—
★শরীরের মেটাবলিজম নষ্ট করে দেয়।
★পেশি ও হরমোনের ভারসাম্য নষ্ট করে।
★লিভার, কিডনি ও হার্টের ওপর মারাত্মক চাপ ফেলে।
★এমনকি জীবনহানির ঝুঁকিও বাড়ায়।

📌 মনে রাখবেন, সুস্থভাবে ওজন কমানো মানে হলো ধীরে, কিন্তু স্থায়ী পরিবর্তন।
এটা করতে হবে সঠিক পুষ্টি, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, পানি পান ও মানসিক ভারসাম্য বজায় রেখে।

🩵 কারও ওজন, শরীর বা চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য কখনোই করবেন না।
আপনার একটি কথাই হয়তো কারও মনে গভীর ক্ষত তৈরি করতে পারে।
✨ নিজের শরীরকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন — কারণ
ওজন কমানো নয়, জীবনের মান উন্নত করাই আসল লক্ষ্য।

💔 দ্রুত ওজন কমানো নয়, সুস্থভাবে বাঁচাটাই হোক লক্ষ্য! নিজের উপর এক্সপেরিমেন্ট না করে দয়া করে একজন ডায়েটেশিয়ান এর শরণাপন্ন...
22/10/2025

💔 দ্রুত ওজন কমানো নয়, সুস্থভাবে বাঁচাটাই হোক লক্ষ্য! নিজের উপর এক্সপেরিমেন্ট না করে দয়া করে একজন ডায়েটেশিয়ান এর শরণাপন্ন হবেন।
সম্প্রতি আমরা মেকআপ আর্টিস্ট Tasneem Toma আপুকে হারিয়েছি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মাত্র ৬ মাসে প্রায় ৪২ কেজি ওজন কমিয়েছিলেন— যা নিঃসন্দেহে শরীরের জন্য বিশাল ধাক্কা।
ওজন কমানো যেনো আপনার মৃত্যু ডেকে না আনে, “দ্রুত ওজন কমানো” শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকর হতে পারে।

👉 দ্রুত ওজন কমাতে গিয়ে অনেকে এমন ডায়েট বা ওষুধ ব্যবহার করেন যা—
★শরীরের মেটাবলিজম নষ্ট করে দেয়।
★পেশি ও হরমোনের ভারসাম্য নষ্ট করে।
★লিভার, কিডনি ও হার্টের ওপর মারাত্মক চাপ ফেলে।
★এমনকি জীবনহানির ঝুঁকিও বাড়ায়।

📌 মনে রাখবেন, সুস্থভাবে ওজন কমানো মানে হলো ধীরে, কিন্তু স্থায়ী পরিবর্তন।
এটা করতে হবে সঠিক পুষ্টি, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, পানি পান ও মানসিক ভারসাম্য বজায় রেখে।

🩵 কারও ওজন, শরীর বা চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য কখনোই করবেন না।
আপনার একটি কথাই হয়তো কারও মনে গভীর ক্ষত তৈরি করতে পারে।
✨ নিজের শরীরকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন — কারণ
ওজন কমানো নয়, জীবনের মান উন্নত করাই আসল লক্ষ্য।

🌿 World Mental Health Day 2025 🌿On October 10, we observed World Mental Health Day with a special awareness session orga...
17/10/2025

🌿 World Mental Health Day 2025 🌿

On October 10, we observed World Mental Health Day with a special awareness session organized by the PSS counselor of Camp 1Wsite2 Mili Chy Apu . It was a truly meaningful experience to participate with joy and solidarity in this important initiative.

As an IYCF Counselor and Nutritionist, I believe mental health is just as vital as physical health — and both go hand in hand when it comes to overall well-being.

Let’s continue to raise awareness, break the stigma, and support each other on the journey to better mental health. 💚

— Shirin Sultana
Fitness with Nutritionist Shirin Sultana

🍂 শীত ছুঁই ছুঁই, শীতের সকালের জন্য উপযোগী একটি স্বাস্থ্যকর পিঠা - তাল খোলা পিঠা! 🍂by Nutritionist Shirin Sultanaশীতের হা...
20/09/2025

🍂 শীত ছুঁই ছুঁই, শীতের সকালের জন্য উপযোগী একটি স্বাস্থ্যকর পিঠা - তাল খোলা পিঠা! 🍂
by Nutritionist Shirin Sultana

শীতের হালকা কুয়াশায় সাথে মাঝে মাঝে (সপ্তাহে ১-২ বার) যদি থাকে একটা পুষ্টিকর, ঘ্রাণে ভরপুর পিঠা – তাহলে আর কী লাগে! অথবা, বৃষ্টি-বৃষ্টি বা হালকা ঠাণ্ডায় ও এই পিঠা বেশ উপভোগ করা যায় ।আজ আমি নিয়ে এসেছি আমার ঘরে তৈরি, একেবারে সহজ আর সুস্বাদু একটি পিঠার রেসিপি – তাল খোলা পিঠা।

🥥 উপকরণ:
🔸 কাঁচা তাল
🔸 চালের গুঁড়া
🔸 খেজুরের রস
🔸 ডিম
🔸 সামান্য লবণ
🔸 নারিকেল কোরানো (স্বাদ বাড়ানোর জন্য)

এই পিঠাটি শুধুমাত্র স্বাদের জন্য নয়, বরং পুষ্টিগুণেও অনন্য।
✅ এতে আছে প্রাকৃতিক চিনির উৎস (খেজুরের রস)
✅ উচ্চ ফাইবার ও কম ফ্যাট – যাদের IBS (Irritable Bowel Syndrome) আছে, তাদের জন্যও এটি সহনীয় ও হালকা (তবে নারিকেল কোরানো পরিহার করুন, কারণ এটি কারও কারও জন্য IBS-এর উপসর্গ বাড়াতে পারে)।
✅ ডিম ও তাল থেকে পাওয়া প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে রাখে সক্রিয়।

💡 ফিটনেস টিপস:
* অতিরিক্ত খাওয়ার ফলে গ্যাস বা ব্লোটিং হতে পারে *
• সকালের নাস্তায় বা বিকেলের হালকা খিদেতে ১-২টি তাল খোলা পিঠা খেতে পারেন।
• প্রক্রিয়াজাত চিনি বা অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবারের বিকল্প হিসেবে এই পিঠাটি দারুণ।
• এটি গ্লুটেন-মুক্ত (যদি চালের গুঁড়ায় গ্লুটেন না থাকে), তাই অনেকের জন্য নিরাপদ।

আপনারা চাইলে ঘরেই খুব সহজে এটি তৈরি করতে পারেন।
স্বাদে, ঘ্রাণে ও পুষ্টিতে ভরপুর এই পিঠা মাঝে মাঝেই আপনার শীতকালীন খাদ্যতালিকায় থাকতেই পারে!

🥰 সুস্থ থাকুন, সচেতন থাকুন, এবং ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান!

19/09/2025

বুদ্ধি হওয়া থেকে দেখেছি আমার আম্মু-আব্বুকে যার যখন ইচ্ছা,যেভাবে ইচ্ছা কথা শুনিয়ে দিয়ে যেতো। তাই আমি আজীবন নিজের আত্মসম্মান আগলে রাখার ব্যাপারে যত্নশীল থেকেছি, থাকবো। আপনি বয়সে ছোটো বা বড় হোন, আমি আপনার কাছে নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোনভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি এবং যতো দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি। যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে, যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই, যাবো । প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আমার তেমন কোনো নেশা নেই, আগ্রহ নেই , আমি চুপ করে যেতেই বেশি পছন্দ করি।❤️

05/09/2025

আজ আপনার দুপুরের মেন্যু কি?🫣

Address

Washpur Garden City
Dhaka
1312

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fitness with Nutritionist Shirin Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category