Fardin Khan Nishad

Fardin Khan Nishad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fardin Khan Nishad, Surgeon, Dhaka.

এই নিশি লগ্নে এক কিসিম অনন্যোপায় হইয়া ভাবিতেছি কিসের নিমিত্তে শখ আহ্লাদ ত্যাগ করিয়া দৌড়াইতেছি। শুনিয়াছি সারদায় কিংবা বিএ...
03/04/2026

এই নিশি লগ্নে এক কিসিম অনন্যোপায় হইয়া ভাবিতেছি কিসের নিমিত্তে শখ আহ্লাদ ত্যাগ করিয়া দৌড়াইতেছি। শুনিয়াছি সারদায় কিংবা বিএমএতে যেই দৌড়খানা দেওয়ানো হয় তাহাতে ঐ ক্লেশকর শরীরে পেশী আস্ত থাকে না। আমি তো তাহার তুলনায় খুবই আরামপ্রিয়। দুবেলা আহার্য জুটিলে আর ঘুরিয়া ফিরিবার খানিক সাধ মিটিলে সাঙ্গুর জলের পাশে বসিয়া পা ভিজাইয়াই এই সকল পূর্ণিমা পার করিয়া দিতে পারি।

ভালো কথা স্মরণ হইলো, কাল পূর্ণিমাই ছিলো। খাইতে বাইর হইয়াছিলাম কিছুক্ষণ পূর্বে। ঝলসানো রুটির রঙে ঐ বেটা যেমনে বসিয়া মোহাচ্ছন্ন করিয়াছে সব, আমি না পাছে পা মচকাইয়া কোথায় পড়িয়াই যাইতাম।

আমার সহকর্মী কাম বড় ভ্রাতার ডায়াবেটিস। তাহার সহিত গরম স্যাকা নান রুটি দিয়া রাত্রির কাজ সারিয়া দিলাম। রুটি, আসমানের সুধাকর, আর থেথে এই তিনজনের দারুণ সামঞ্জস্য রহিয়াছে। শ্বেত শুভ্র, গোলগাল কি গুলুগুলু। 'থেথে' আমার গতকালের রোগী তথা অতিথি। বয়স বলিতে এগারো মাস হইবে। একখানা ছবি তুলিয়া রাখা দরকার ছিলো। কোলে লইয়াছিলাম কিন্তু এই অপরূপা কোরিয়ান পুতুলখানা মাম মাম করিতে করিতে তাহার জননীর নিকটই ন্যস্ত হইলো। আমার সুযোগ হইলে ওরে তুলিয়া নিয়া আসিতাম

সাঙ্গুর জলে চন্দ্রালোক প্রতিফলিত হইতেছে। বর্ষায় ফুলিয়া ফাঁপিয়া উঠিবে। নৌকার তলা আর মাটিতে বিঁধিবে না। এইটুকু কি খুশি হইবার জন্যে যথেষ্ট নহে?

ধরেন আপনার বয়স ১১০ বছর। তখনও আপনি সুস্থ সবল। কিন্তু এই দুনিয়া তখন কতটুকু ভালো লাগবে? এই টাইমফ্রেম লম্বা শৈশবের হলে হয়তো ...
26/03/2026

ধরেন আপনার বয়স ১১০ বছর। তখনও আপনি সুস্থ সবল। কিন্তু এই দুনিয়া তখন কতটুকু ভালো লাগবে? এই টাইমফ্রেম লম্বা শৈশবের হলে হয়তো বা ভালো লাগতে পারতো। দীর্ঘ বার্ধক্য কোনদিক থেকেই বিশেষ আনন্দ বহন করতো না৷ আপনার বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধব প্রায় সবাই তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাতি নাতনির পরের প্রজন্মের কাছেও তেমন ইম্পোর্টেন্স নেই আপনার। মৃত্যুর চিন্তা আছে তবে সে ডাক অনিশ্চিত। এ জন্য হয়তো শেষ বয়সে মানুষ সৃষ্টিকর্তার আরো সান্নিধ্য পেতে চায়।

লাইফের প্রত্যেকটা সময়ের আলাদা গুরুত্ব রয়েছে। এই বয়সে যে শখের কাজটা করে আপনার ভালো লাগবে বা যেই নৈতিক আনন্দটুকু বিসর্জন দিলেন সেটা ঐ বয়স পরে আর কখনো আনন্দ বয়ে আনবে না। একটা বাচ্চার না পাওয়া খেলনার প্রতি ভালোবাসা তার কৈশরে মিটবে না। কৈশরের দুরন্তপনার অভাব যৌবনের বেকার জীবনে ঘুরে বেড়ালেও শান্তি দিবে না। ত্রিশের দশকে সন্তানের বেড়ে উঠার সাধ পঞ্চাশের দশকে তৃপ্তি দিবে না। লাইফের নির্দিষ্ট টাইম স্প্যানের পরে এই ইহকাল অনর্থক। কেউ আপনাকে মনে রাখবে না, রাখলেও কি বা আর না রাখলেও কি। তাতেও আপনার আর কিছু যায় আসবে না। দুইদিনের মুসাফির আপনি, তিনদিনে এলিয়েন

Eid 2026
23/03/2026

Eid 2026

I wanted to fill this space, notably left for text. Wanted to put a bigger caption. I didn’t choose silence, rather I ha...
12/03/2026

I wanted to fill this space, notably left for text. Wanted to put a bigger caption. I didn’t choose silence, rather I had to

12/03/2026

Kaptai In Ramadan

২০১০ এবং ১১ সালের জেলা পর্যায়ে শিশুশিল্পী হিসেবে অর্জন। অনেক বছর পর খুঁজে পেলাম🥹 ভেবেছিলাম কোন জঞ্জালে জলাঞ্জলি হয়ে গিয়ে...
07/03/2026

২০১০ এবং ১১ সালের জেলা পর্যায়ে শিশুশিল্পী হিসেবে অর্জন। অনেক বছর পর খুঁজে পেলাম🥹 ভেবেছিলাম কোন জঞ্জালে জলাঞ্জলি হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে রেগুলার আর্টওয়ার্কের সাথে সংযুক্ত থাকা সম্ভব হয় না। আগামী বছর থেকে ইনশাল্লাহ পুরোদমে ফিরে আসবো। আপাতত আগামী ৩,৪,৫ এপ্রিল শফিউদ্দিন শিল্পালয়, ধানমন্ডিতে আয়োজিত Art Exhibition এ চিত্রকর্ম নিয়ে থাকছি। সাদর আমন্ত্রণ

26/02/2026
অবকাশের আর সুযোগ কই?সাদা পাথর, ভোলাগঞ্জ৯ আগস্ট, ২০১৯
14/08/2025

অবকাশের আর সুযোগ কই?
সাদা পাথর, ভোলাগঞ্জ
৯ আগস্ট, ২০১৯

10/07/2025

একটা সময় ভেবেছি একটা নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে বিদায় নিবো। সে তারিখ মনে মনে উল্লেখ ছিলো। পরবর্তী আত্মসংশোধনীতে সেটাকে একটা প্যারামিটারের শর্তে আবদ্ধ করেছি, যে সেটি ঘটলে আমায় বিদায় নিতে হবে। সম্ভাব্যতার ম্যাথে অই অবর্জনশীল ঘটনার মতো।
মনোজগত এত বিশাল, বিন্যস্ত যার ঠিক একটি বিশেষ শাখায় হাটলে জীবনের বাকিসব অনর্থক মনে হয়। হয়তো অনেকেই এরকম ভাবে, তবে নেহাত উন্মাদ বলে আলোচিত না হয় বলে সেটার পরিধি নিজের গন্ডির বাইরে নিয়ে যায় না।
তবে যাদের অবজার্ভ করেছি, মানুষ শেষ সময় আসলে ভীষণভাবে বুঝতে পারে। বার বার বিভিন্ন নিয়ামক উঁকি দিয়ে বুঝিয়ে দিবে, এইতো ঊর্ধ্বগমন কত সন্নিকটে

জীবনে ভুল অধ্যায় থাকবেই, তাই বলে পরের চ্যাপ্টার কি পড়া উচিত নয়?
08/07/2025

জীবনে ভুল অধ্যায় থাকবেই, তাই বলে পরের চ্যাপ্টার কি পড়া উচিত নয়?

আমি থাকবো মাটির ঘরেআমার চোখে বৃষ্টি ঝরেতোর হইলো মেঘের উপর বাসা,ও আমার উড়ালপঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা...
21/06/2025

আমি থাকবো মাটির ঘরে
আমার চোখে বৃষ্টি ঝরে
তোর হইলো মেঘের উপর বাসা,
ও আমার উড়ালপঙ্খীরে
যা যা তুই উড়াল দিয়া যা...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fardin Khan Nishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fardin Khan Nishad:

Share

Category