11/05/2026
বদ নজর সত্য আর অনেক মা অজান্তেই সন্তানের ক্ষতির কারণ হচ্ছেন।
বদ নজর একটি বাস্তব বিষয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, হঠাৎ করেই একটি সুস্থ শিশু অসুস্থ হয়ে পড়ছে, অকারণে কান্না করছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে কিংবা দুর্বল হয়ে যাচ্ছে। ইসলামে বদ নজরের বিষয়টি সত্য বলে উল্লেখ রয়েছে, আর এটি মানুষের ক্ষতির কারণও হতে পারে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক মা নিজের অজান্তেই সন্তানের জন্য বদ নজরের কারণ হয়ে যান। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানকে নিয়ে অতিরিক্ত প্রদর্শন যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন শিশুর ছবি, ভিডিও, হাসি, কান্না, খাওয়া, ঘুম সবকিছু প্রকাশ করা হচ্ছে মানুষের সামনে।
অনেকে নিজের সন্তানের সৌন্দর্য, বুদ্ধিমত্তা বা আদুরে মুহূর্তগুলো বারবার প্রকাশ করেন, কিন্তু ভুলে যান যে পৃথিবীতে সব মানুষ এক রকম নয়। সবার অন্তর পরিষ্কারও নয়। কারও হিংসা, কারও বিস্ময়, কারও কুদৃষ্টি কখন যে বদ নজরের কারণ হয়ে দাঁড়ায়, তা বোঝা যায় না।
শিশুরা অনেক কোমল ও সংবেদনশীল হয় তাই তাদের সবকিছু সবার সামনে প্রকাশ না করে যতটা সম্ভব হেফাজতে রাখা জরুরি। বিশেষ করে অতিরিক্ত ছবি ও ভিডিও প্রকাশ থেকে বিরত থাকা উচিত।
সন্তান আল্লাহর নিয়ামত নিয়ামতের হেফাজতও করতে হয়। সন্তানের জন্য নিয়মিত দোয়া পড়া, সকাল-সন্ধ্যার মাসনূন আমল করা, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দেওয়া এসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মনে রাখতে হবে, সবকিছু মানুষের সামনে প্রকাশ করাই ভালোবাসা নয়,কখনো কখনো নীরব হেফাজতই সন্তানের জন্য সবচেয়ে বড় ভালোবাসা।
📍 লোকেশন
&
House 12, Road 11, Nikunja 2
Khilkhet, Dhaka 1229, Bangladesh
Ground Floor
📞 যোগাযোগ
+880 01837-839020
01928-104339
জিন জাদুর চিকিৎসা পেতে দ্রুত যোগাযোগ করুন।