Royal Pharma

Royal Pharma Leading Reail Chain of Pharmacy, Health & Wellness Stores, & Healthcare Shop in Dhaka.

Royal Pharma offers a wide range of Healthcare products to fulfill the requirements of medicines, cosmetics, lifestyle products and healthcare equipments. The warm and friendly ambience and great service immediately appeal to anyone entering Royal Pharma. The customer centric philosophy of the pharmacy is apparent in every detail of the outlet, in line with the finest practices citywide. The aim is to provide an overall customer experience that is pleasant and by far superior to any other pharmacy. Royal Pharma stocks a wide range of products in categories like Medicines, Vitamins & Supplements, Skin & Beauty Care, Speciality Home Care, Mother and Baby Care, Orthopedics and Rehabilitiations, Personal Care, medicines, Optics and lots more. Don't miss out to check the special offers and Best Prices Guaranteed products which are very competitive. Services: Free Home Delivery, Free Health Screening, Free Health notes and Drug Information.

17/08/2023
12/05/2023

Upset Stomach: বদহজমের সমস্যা? তাৎক্ষণিক আরাম পেতে এই ৫টি ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখুন

পেটে ব্যথা যে কারও হতে পারে এবং এটি একটি সাধারণ সমস্যা। এটি গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম বা অস্বাস্থ্যকর খাবারের কারণে হতে পারে। এমন পরিস্থিতিতে, এই সমস্যা থেকে মুক্তি পেতে, আপনি ঘরোয়া প্রতিকারকে বেছে নিতে পারেন...

কলা: কলা ভিটামিন B6 এবং পটাসিয়াম সমৃদ্ধ যা আপনাকে সহজে খাবার হজম করতে সাহায্য করে। এটি পেটের ব্যথা কমাতেও সাহায্য করে। এটির একটি প্রাকৃতিক অ্যান্টাসিড প্রভাব রয়েছে যা আপনাকে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে।

লেবুর রস: হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এটি পেট খারাপকে দূর করতে সাহায্য করতে পারে। লেবুতে অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে। এগুলো খাবার হজম করতে সাহায্য করে। এবং এটি গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দেয়।

আদা: আদার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র‍্যাডিকালকে দূর করে এবং শরীরকে সুস্থ থাকে। অন্যদিকে আদা পেটের ব্যথা কমাতে পারে।

পুদিনার চা: পুদিনা হজমে সাহায্য করে এবং এর মধ্যে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে যা ব্যথা কমাতে পারে। এটি বমি বমি ভাব নিরাময় করতে পারে এবং পেশীর খিঁচুনি কমাতে পারে।

লবঙ্গ: লবঙ্গ খেলে ব্যথা ও বদহজম দূর হয়। এটি বমি বমি ভাব, বমি, গ্যাস এবং ফোলাভাব নিরাময় করতে পারে। আপনি ক্র্যাম্পগুলি প্রশমিত করার জন্য লবঙ্গের তেল মালিশ করে তারওপর একটি গরম প্যাডও ব্যবহার করতে পারেন।

07/05/2023

*স্বাস্থ্য সম্পর্কে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলি :*-

1. রক্তচাপ: 120/80
2. পালস: 70 - 100
3. তাপমাত্রা: 36.8 - 37
4. শ্বসন: 12-16
5. হিমোগ্লোবিন: পুরুষ (13.50-18)
মহিলা (11.50 - 16)
6. কোলেস্টেরল: 130 - 200
7. পটাসিয়াম: 3.50 - 5
8. সোডিয়াম: 135 - 145
9. ট্রাইগ্লিসারাইডস: 220
10. শরীরে রক্তের পরিমাণ:
পিসিভি 30-40%
11. চিনি: শিশুদের জন্য (70-130)
প্রাপ্তবয়স্ক: 70 - 115
12. আয়রন: 8-15 মিগ্রা
13. শ্বেত রক্তকণিকা: 4000 - 11000
14. প্লেটলেট: 150,000 - 400,000
15. লোহিত রক্তকণিকা: 4.50 - 6 মিলিয়ন..
16. ক্যালসিয়াম: 8.6 - 10.3 mg/dL
17. ভিটামিন D3: 20 - 50 ng/ml (ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার)
18. ভিটামিন বি 12: 200 - 900 পিজি/মিলি

*যারা ৪০ উর্ধ্ব বয়সে পৌঁছেছেন তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি:*-

*প্রথম পরামর্শ:*
আপনার তৃষ্ণা না লাগলেও বা প্রয়োজন না হলেও সর্বদা জল পান করুন... সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা এবং তার বেশিরভাগই শরীরে পানির অভাব।
প্রতিদিন সর্বনিম্ন 2 লিটার (24 ঘন্টা)।

*দ্বিতীয় পরামর্শ:*
এমনকি আপনি যখন আপনার ব্যস্ততার শীর্ষে থাকেন তখনও খেলাধুলা করুন...শরীরকে অবশ্যই নড়াচড়া করতে হবে, এমনকি যদি শুধুমাত্র হাঁটা...বা সাঁতার কাটা...অথবা যেকোনো ধরনের খেলাধুলা করে।
🚶 হাঁটা শুরুর জন্য ভালো...

*তৃতীয় পরামর্শ:*
খাবার কমিয়ে দিন...

অত্যধিক খাবারের লোভ ত্যাগ করুন... কারণ এটি কখনই ভালো করে না।
নিজেকে বঞ্চিত করবেন না, তবে পরিমাণ কমিয়ে দিন। প্রোটিন বেশি ব্যবহার করুন, কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার কম করুন।

*চতুর্থ বিষয়*
যতটা সম্ভব, একেবারে প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার করবেন না... আপনি যা চান (মুদিখানা, কাউকে দেখা...) বা যে কোনও লক্ষ্যের জন্য আপনার পায়ে হাঁটার চেষ্টা করুন। এলিভেটর, এসকেলেটর ব্যবহার না করে সিঁড়ি দাবি করুন।

*পঞ্চম বিষয়*
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
দুশ্চিন্তা বাদ দিন....ছোট ছোট বিষয় উপেক্ষা করার চেষ্টা করুন...

ঝামেলার পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না.. এগুলি সব স্বাস্থ্যকে হ্রাস করে এবং আত্মার জাঁকজমক কেড়ে নেয়। যারা ইতিবাচক তাদের সাথে কথা বলুন।

কালেক্টেড 🖋️🖊️

May Allah bless you and your family with great joy, happiness and prosperity. Happy Eid-ul-Fitr. May Allah open the door...
21/04/2023

May Allah bless you and your family with great joy, happiness and prosperity. Happy Eid-ul-Fitr. May Allah open the doors of success and bless you, today and always.
Eid Mubarak..

যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দি...
20/02/2023

যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।

একুশের চেতনায় প্রজ্জলিত হোক প্রতিটি প্রানসকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/02/2023

একুশের চেতনায় প্রজ্জলিত হোক প্রতিটি প্রান
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

20/02/2023

২০ ফেব্রুয়ারি, ২০২৩, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান: জাতীয় পুষ্টিসেবা, ডিজিএইচএস

 #গাজরের_৭_উপকারিতাঃশীতের সবজির মধ্যে গাজর অন্যতম। গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও আঁশসমৃদ্ধ শীতকালীন সবজি। এ সবজিতে আ...
13/02/2023

#গাজরের_৭_উপকারিতাঃ
শীতের সবজির মধ্যে গাজর অন্যতম। গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও আঁশসমৃদ্ধ শীতকালীন সবজি। এ সবজিতে আছে বিটা ক্যারোটিন, যা শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা গাজর, সালাদ, জুস বা তরকারিতেও খাওয়া যায়। চোখ, ত্বক, চুল ও শরীরের নানা অঙ্গের জন্য গাজরের উপকারিতা বলে শেষ করা যাবে না।

১. গাজরে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরে কোলাজেন তৈরি হওয়া বৃদ্ধি করে। ফলে শরীরে কোথাও ক্ষত হলে তা দ্রুত ভালো হয়। এ ছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. গাজর আঁশে পরিপূর্ণ। গবেষণা অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্তরা বেশি পরিমাণে ফাইবার খেলে গ্লুকজ মেটাবলিজম উন্নতি লাভ করে। তাই ডায়াবেটিসের রোগীদের গাজর খাওয়া আবশ্যক।

৩. গর্ভাবস্থায়ও খেতে পারেন গাজর। গর্ভাবস্থায় গাজরের রস পান খুবই উপকারী। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় না। যেসব মা শিশুকে দুধপান করান, তাদের নিয়মিত গাজরের রস পান করা উচিত।

৪. গাজর হজম ক্ষমতা বাড়ায়। গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, বদহজম ইত্যাদি নিরাময় হয়। লিভারের রোগে আক্রান্ত রোগীর গাজরের রস, গাজরের স্যুপ পান করলে উপকার হয়।

৫. গাজরের উপকারী উপাদানগুলো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে অংশ নেয়। এ ছাড়া শ্বাসনালির প্রদাহ ভালো করে।

৬. গাজর দাঁতের সুরক্ষা দেয়। দাঁত পরিষ্কারক হিসেবে যেমন কাজ করে, তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা পাথর জমতেও বাধা দেয়।

৭. গাজরে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ রয়েছে। এ উপাদানটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

 #কমলা 👇ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে কমলা খান প্রতিদিন।  কমলায় ভিটামিন 'সি'র পাশাপাশি রয়ে...
20/01/2023

#কমলা 👇
ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে কমলা খান প্রতিদিন।
কমলায় ভিটামিন 'সি'র পাশাপাশি রয়েছে ভিটামিন বি-৬ ও ম্যাগনেসিয়াম। এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

 #ব্রেস্ট_ক্যান্সারের_৮টি_লক্ষণ:১) স্তনে চাকা ও লাম্প বা পিন্ড অনুভব করা যা ব্যথাহীন ও খুব দ্রুত বেড়ে যাচ্ছে আকারে।২) স্...
20/01/2023

#ব্রেস্ট_ক্যান্সারের_৮টি_লক্ষণ:
১) স্তনে চাকা ও লাম্প বা পিন্ড অনুভব করা যা ব্যথাহীন ও খুব দ্রুত বেড়ে যাচ্ছে আকারে।

২) স্তনের ত্বকে বিভিন্ন পরিবর্তন যেমন চামড়া কুঁচকে যাওয়া, কমলার খোসার মত ছোট ছোট ছিদ্র দেখা দেয়া, চামড়ায় টোল পড়া, দীর্ঘস্থায়ী ঘা ইত্যাদি।

৩) নিপল (বোঁটা) দিয়ে রস নিঃসরণ হওয়া বা রক্তপাত হওয়া।

৪) নিপল ও তার আশেপাশের (Ar**la) কালো অংশা ফুঁসকুড়ি ও চুলকানি হওয়া।

৫) স্তনে দীর্ঘদিন ব্যথা অনুভূত হওয়া।

৬) স্তনের আকার পরিবর্তন হওয়া।

৭) গলার কাছে অথবা বগলে চাকা অনুভব করা।

৮) স্তনের বোটা ভেতরের দিকে ঢুকে যাওয়া অথবা বোটা দিয়ে পুঁজ নির্গত হওয়া।

#ব্রেস্ট_ক্যান্সার_নিশ্চিত_হওয়ার_উপায়:
সাধারনত তিনটি উপায়ে ব্রেস্ট ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

* ম্যামোগ্রাফি বা স্তনের আল্ট্রাসনোগ্রাম করে।
* বায়োপসি অথবা এফএনএসি (FNAC) করে।

#ব্রেস্ট_ক্যান্সারের_চিকিৎসা_পদ্ধতি
ব্রেস্টে যে কোন ধরনের পিন্ড বা চাকা মানেই যে তা ব্রেস্ট ক্যান্সার তা কিন্তু নয়। তাই চিকিৎসা শুরু করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে সার্জারি প্রথম অপশন।

#লাম্পেক্টমি (lumpectomy): টিউমার ও তার আশেপাশের কিছু টিস্যু কেটে এই অপারেশন করা হয়। টিউমার আকারে ছোট হলে এই অপারেশন করা হয়ে থাকে।
#মাস্টেক্টমি (mastectomy): এই অপারেশন-এ সম্পূর্ণ স্তন কেটে ফেলা হয় অথবা স্তন এবং এর নিচের মাংসপেশি, বগলের লসিকাগ্রন্থিসহ আনুসঙ্গিক আক্রান্ত টিস্যু কেটে ফেলা হয়। সাধারণত এখন আর তেমন করা হয় না। কোন কোন রোগীর স্তনের চামড়া সংরক্ষণ করে বিকল্পভাবে স্তন পূণর্গঠন করা হয়।
#রেডিও_থেরাপি: এই ক্ষেত্রে সাধারণত একটি বড় মেশিন-এর সাহায্যে শরীরের দিকে লক্ষ্য করে তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে ক্যান্সারের কোষ নির্মূল করা হয়। তাছাড়া শরীরের ভেতরে তেজস্ক্রিয় পদার্থ স্থাপন করেও চিকিৎসা করা যায়।
#কেমোথেরাপি: যদি টিউমার বেশি বড় হয় সেক্ষেত্রে সার্জারি-এর পূর্বে কেমোথেরাপি প্রয়োগ করে টিউমার-এর সাইজ ছোট করার চেষ্টা করা হয়। কেমোথেরাপি ক্যান্সার কোষকে ধ্বংসকারী ওষুধ হিসেবে কাজ করে। যদি ক্যান্সার পুনরায় হওয়ার এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা থাকে তখন চিকিৎসক কেমোথেরাপি-এর পরামর্শ দিতে পারেন। যা ক্যান্সার পুনরায় হওয়ার আশঙ্কা দূর করে।

ব্রেস্ট ক্যান্সার ৯৯.৫% ক্ষেত্রে মহিলাদের হয় বটে, বাকি রইল ০.৫%। যত ব্রেস্ট ক্যান্সার রোগী আছে তার মধ্যে ০.৫% পুরুষ। অনেক পুরুষের একটি বা দুইটি ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় বড় হতে পারে। এমন হলে ভালো সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। বেশীরভাগ ক্ষেত্রে এই সমস্যার নাম গাইনাকোম্যাসিয়া। তবে সকল ক্ষেত্রেই চিকিৎসার পর নিয়মিত নির্দিষ্ট সময় পর পর ফলোআপ করতে হয়।

 #আদা_এর_উপকারিতাঃফল আর সবজি আমাদের শরীরের জন্য উপকারী তা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে নির্দিষ্ট মসলারও অনেক ...
18/01/2023

#আদা_এর_উপকারিতাঃ

ফল আর সবজি আমাদের শরীরের জন্য উপকারী তা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে নির্দিষ্ট মসলারও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে! এমনই এক জাদুকরী মশলা আদা। আপনি যখন প্রতিদিন আদা খান, তখন আপনার শরীরের কী কী পরিবর্তন ঘটে আসুন জেনে নিই আজকের আয়োজনে-

প্রতিদিন আদা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। প্রতিদিন ১.৫ সেন্টিমিটার সাইজের একটি আদা খাওয়ার অভ্যাস করলে-

১.এটি আপনার ত্বককে কুচকে যেতে দেবে না।
২.এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রদাহ দ্রুত দূর করে।
৩. প্রতিদিন আদা খেলে বমি বমি ভাব কমে যাবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা এবং কেমোথেরাপি নিচ্ছেন এমন লোকেরা এর থেকে উপকৃত হতে পারেন।
৪.আদা পেশীর ব্যথা কমাতে দারুণ কার্যকর। এটি মেয়েদের পিরিয়ডের তীব্র ব্যাথা কমাতেও সাহায্য করে।
৫. আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন তাহলে নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন আদা খাওয়ার অভ্যাস আপনার মলত্যাগের গতি বাড়িয়ে আপনার কোষ্ঠকাঠিন্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৬. এক মাস ধরে প্রতিদিন আদা খাওয়ার অভ্যাস শরীরের "খারাপ" কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। আদার মধ্যে থাকা বিশেষ উপাদান রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায়।
৭. আদার মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। আপনি ইতিমধ্যে ঠান্ডা বা ভাইরাস দ্বারা প্রভাবিত হয়ে থাকলে আদা আপনাকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করবে। তাই মহামারি করোনার সময়ে পরিবার ও নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন একটুকরো আদা খাওয়ার অভ্যাস করুন।

 #হঠাৎ_জ্বর_হলে_কি_করবেন? হঠাৎ করে যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। শরীরে ভ...
17/01/2023

#হঠাৎ_জ্বর_হলে_কি_করবেন?
হঠাৎ করে যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ জীবাণুর আক্রমণ ঠেকাতে শরীরের নিজস্ব প্রক্রিয়ার কারণেই জ্বর আসে। সাধারণত শরীরের তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা ৯৮ দশমিক ৮ থেকে ১০০ দশমিক ৮ এর মধ্যে থাকলে তা মাইল্ড ফিভার বা সামান্য জ্বর হিসেবে পরিচিত। ১০৩ ডিগ্রি পর্যন্ত মডারেট বা মাঝারি জ্বর, এর ওপরে তাপমাত্রা গেলে তা হাই ফিভার বা উচ্চজ্বর হিসেবে বিবেচনা করা হয়। জ্বর এলে অনেকের গলা ব্যথা, কাশি, খাবারে অরুচি, সেই সাথে শরীরে দুর্বলতা দেখা দেয়। চলুন জেনে নিই জ্বর হলে করণীয় কিছু বিষয় সম্পর্কে-

১. জ্বরের প্রধান ও প্রথম চিকিৎসা হচ্ছে প্রচুর তরল খাবার খাওয়া। পানি তো চলবেই, সাথে গরম স্যুপ, আদা-চা, জুস ইত্যাদিও চলবে। গরম পানীয়তে কাশিটা নিয়ন্ত্রণে আসবে। আদা-চা ও গরম পানীয় গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সহায়ক।

২. জ্বর হলে রোগীর পুরো শরীর স্পঞ্জিং (ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া) করিয়ে দিতে হবে। টানা প্রায় ১০ মিনিট অবিরাম স্পঞ্জিং করলে তাপমাত্রা কমে যেতে পারে। তবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগা বোঝা যাবে, যেমন কাশি ও বুকের মধ্যে ঘড়ঘড়ে ভাব দেখা দিলে তাদের স্পঞ্জিং করার সময় বুকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের ঠান্ডা পানি মোটেও খাওয়া যাবে না। তাদেরকে গরম পানি মিশিয়ে খাওয়ানো ভালো। স্পঞ্জিং করার সময় হালকা করে ফ্যান ছেড়ে রাখতে পারেন। আবার খেয়াল রাখতে হবে যাতে বাতাস রোগীর শরীরে যেনো ডাইরেক্ট না লাগে।
৩. জ্বর হলে সাধারণত ডাক্তারা নাপা বা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে প্যারাসিটামলের অতিরিক্ত কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া মোটেও উচিত হবে না।

৪. স্বাভাবিক ঠান্ডা জ্বর হলে প্যারাসিটামল কিংবা স্পঞ্জিং করে জ্বর চলে যেতে পারে। তবে যদি ৩ দিন বা তার অধিক দিন জ্বর থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. গরম পানিতে লেবুর সঙ্গে মিশিয়ে আদা কুচি খেতে পারেন। এটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের সঙ্গে লড়াই করে। ফলে জ্বর কমতে পারে।

৬. জ্বরের সময় এক চা চামচ জিরা এবং ৪-৬টা তুলসীপাতা এক গ্লাস পানিতে নিয়ে সিদ্ধ করে সেখান থেকে প্রতিদিন দুইবার এক চা চামচ খেতে পারেন।

এছাড়া জ্বরের সময় আরেকটি উপকারী খাবার হলো চালের সুজি, সঙ্গে সামান্য আদাকুচি ও সিদ্ধ করা সবজি। কিশমিশে আছে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে। জ্বরের রোগীর জন্য আরেকটি উপকারী খাবার হলো টমেটো ও গাজরের স্যুপ।

Address

456/B, Khilgaon Taltola

1219

Opening Hours

Monday 09:00 - 23:45
Tuesday 09:00 - 23:45
Wednesday 09:00 - 23:45
Thursday 09:00 - 23:45
Friday 09:00 - 23:45
Saturday 09:00 - 23:45
Sunday 09:00 - 11:45

Telephone

+8801744272488

Alerts

Be the first to know and let us send you an email when Royal Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Royal Pharma:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram