08/04/2025
রুকইয়াহ শারইয়্যাহ কেস স্টাডি আপডেট
সমস্যা: বেবি সংক্রান্ত নিয়ে।
এই পেশেন্ট দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে বেবি নেয়ার চেষ্টা করে, কিন্তু কোন ভাবে সফল হচ্ছেনা।
বেবি কয়েকবার কনসেপ্ট করার পর নষ্ট হয়ে যাচ্ছে। কখনো তিন মাস, কখনো পাচ মাস, কখনো এমনও হয়েছে যে,বেবি হওয়ার পরেও তিন থেকে চার দিনের মাথায় মারা গিয়েছে।
পরিবার চিন্তিত ও পেরেশান। যেহেতু পেশেন্ট তাবিজ তুমার, কবিরাজ অপছন্দ করে, সেই ক্ষেত্রে রুকইয়াহ শারইয়্যাকে বেছে নিয়েছে।
এই সমস্যা সমাধানের চেস্টায় পেসেন্ট আল-হক হিজামা এবং রুকইয়াহ সেন্টার আসে, শারিরিক ও মানুষিক বিভিন্ন সমস্যা নিয়ে।
দীর্ঘ দুই বছর মথা ব্যথা, শরিরে বিভিন্ন যায়গায় পেইন।
নিম্ন লক্ষনগুলো পাওয়া গিয়েছে।
গর্ভের সন্তান নষ্ট করার যাদুর লক্ষণসমূহঃ
========================
০১) বারবার Conceive (গর্ভধারণ) হওয়ার পর Miscarriage (গর্ভপাত) হয়ে যাওয়া।
০২) মেরুদণ্ডের নিচের দিকে ব্যাথা।
০৩) ঘুমের মধ্যে অস্থিরতা। ঠিকভাবে ঘুম না হওয়া।
০৪) মানসিক অশান্তি। বিশেষকরে বিকাল থেকে।
০৫) ভয়ংকর ভয়ংকর স্বপ্ন দেখা।
০৬) সহজেই সবকিছু ভুলে যাওয়া।
০৭) বুকের মধ্যে শক্ত বা ভারি ভারি অনুভূত হওয়া। ইত্যাদি।
ঘুম সংক্রান্ত লক্ষণ সমূহ-
১। নিদ্রাহীনতা: যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয়না
২। উদ্বিগ্নতা: যেজন্য রাতে বার বার ঘুম ভেঙে যাওয়া।
৩। বোবায়ধরা: ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না। প্রায়ই এমন হওয়া
৪। ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, গোঙানো, হাসি-কান্না করা
৫। ঘুমন্ত অবস্থায় হাটাহাটি করা
৬। স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা। বিশেষতঃ কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ (*)
৭। স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা
৮। কোনো গোরস্থান বা পরিত্যক্ত যায়গা, অথবা কোনো মরুভূমির সড়কে হাটাচলা করতে দেখা
৯। বিশেষ আকৃতির মানুষ দেখা। যেমন: অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে
১০। জ্বিন-ভুত দেখা।
ঘুম ব্যতীত অন্য সময়ের লক্ষণ
১। দীর্ঘ মাথাব্যথা (চোখ, কান, দাত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনিই)
২। ইবাদত বিমুখতা: নামাজ, তিলাওয়াত, যিকির আযকারে আগ্রহ উঠে যাওয়া। মোটকথা, দিনদিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া
৩। মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা..
৪। ব্যাপক অলসতা; সবসময় অবসন্নতা ঘিরে রাখা
৫। মৃগীরোগ
৬। শরীরের কোনো অংঙ্গে ব্যাথা কিংবা বিকল হয়ে যাওয়া। ডাক্তাররা যেখানে সমস্যা খুজে পেতে বা চিকিতসা করতে অপারগ হচ্ছে।
আল-হামদুলিল্লাহ্ রুকইয়াহ করার পর শারিরীক ও মানুষিক সমস্যাগুলো দূর হয়ে যায়। প্রেসক্রিপশন চলমান।