16/05/2020
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কথাঃ
করোনা ভাইরাসের সাধারণ উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি।
প্রতি ১০০ জনে ৩-১০জন করোনা রোগী উপরের উপসর্গ নিয়ে না এসে শুধু পরিপাকতন্ত্রের কিছু উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে অাসতে পারে। সেগুলোর মধ্যে খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া, পেট ব্যথা, পাতলা পায়খানা, খাবারের স্বাদ বা গন্ধ না পাওয়া ইত্যাদি অন্যতম।পরবর্তীতে এগুলোর সাথে জ্বর, কাশি, শ্বাসকষ্ট যোগ হতে পারে। অাবার এসব উপসর্গ গুলো জ্বর, সর্দি, কাশির সাথে ও থাকতে পারে।
এজন্য করোনা রোগী পরিপাকতন্ত্রের এসব উপসর্গ নিয়ে অাসতে পারে। তাদেরকেও করোনা পরীক্ষা করাতে হবে।