25/04/2026
প্রকৃতি সর্বদাই নিরপেক্ষ। তাকে কিভাবে আমরা দেখছি সেটা পুরোটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার ওপর। আপনার মনে যদি কোন কারণে অনেক শান্তি এবং সুখ থাকে তাহলে যেকোন প্রাকৃতিক পরিবেশই আপনার জন্য উপভোগ্য হবে। আবার আপনার মানসিক অশান্তির কারণে উল্টোটাও সম্ভব।
কাজেই এই কথাগুলোর পয়েন্ট হচ্ছে, আমরা চেষ্টা করলেই আমাদের মানসিক অবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রন করতে পারি। শুধু মাত্র দৃষ্টিভঙ্গি গুলোর ওপর নির্ভর করবে আপনি কোন ঘটনাকে কিভাবে দেখছেন এবং কিভাবে রিয়েকশন করছেন।