10/01/2024
#পোস্ট_ফ্রাকচার_স্টিফনেস এর ক্ষেত্রে সাধারনত অপারেশন পরবর্তীতে ব্যান্ডেজ খোলার সাথে সাথেই ফিজিওথেরাপি শুরু করা উচিত। ভিডিওতে যেই মহিলাটিকে দেখা যাচ্ছে তার Colli's fracture /কব্জি ভেংগে গিয়েছিল এবং ব্যান্ডেজ খোলার তিনমাস পর এসেছেন ফিজিওথেরাপি নিতে, কিন্তু ততদিনে তার হাতের প্রত্যেকটি জয়েন্ট, আংগুল স্টিফ (শক্ত) হয়েছে গেছে এবং মুভমেন্টও রেসট্রিক্টেড হয়ে গিয়েছে। দীর্ঘদিন জয়েন্ট ইমোবিলাইজড থাকার কারনে তার ফ্রোজেন শোল্ডারও হয়েছে। তার যখন ব্যান্ডেজ খোলা হয় তখন তার ডাক্তার তাকে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ না দিয়ে উল্টা ফিজিওথেরাপি সম্পর্কে ভুল ব্যখ্যা দিয়েছেন ফলাফল স্বরুপ এধরনের রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।