19/02/2026
❤️🩹১৬-২৪ বছর বয়সী ছেলেদের ত্বকের যত্ন। দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন ।💚
-সকাল ও রাতে মৃদু (mild) ফেসওয়াশ ।
-যদি ত্বক তেলতেলে হয় → “oil control” বা “salicylic acid” যুক্ত ফেসওয়াশ।
-খুব বেশি বার মুখ ধোবেন না (দিনে ২ বারের বেশি নয়), এতে ত্বক শুষ্ক হয়ে উল্টো বেশি তেল তৈরি করতে পারে।
💚ময়েশ্চারাইজার (অবশ্যই)
অনেকে ভাবে ছেলেদের বা তেলতেলে ত্বকে ময়েশ্চারাইজার লাগে না—এটা ভুল।
-“oil-free” বা “gel-based” ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
-মুখ ধোয়ার পর হালকা করে লাগান।
🌞সানস্ক্রিন (খুব গুরুত্বপূর্ণ )
-বাইরে বের হলে SPF 30+ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।
-রোদে খেলাধুলা করলে বা বেশি ঘাম হলে ২–৩ ঘণ্টা পর আবার লাগান।
-এটা ভবিষ্যতে দাগ, পিগমেন্টেশন ও আগেভাগে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে।
🔥ব্রণের জন্য বাড়তি পরামর্শ
-মুখে বারবার হাত দেবেন না ।
-ব্রণ চেপে ফা/টাবেন না।
-বালিশের কভার পরিষ্কার রাখুন।
-চুল খুব তেলতেলে হলে নিয়মিত শ্যাম্পু করুন।
-যদি ব্রণ খুব বেশি হয় বা দাগ হয়ে যায়, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।।
🥗জীবনযাপনের গুরুত্ব
-পর্যাপ্ত পানি পান (প্রতিদিন ২–৩ লিটার)।
-অতিরিক্ত ফাস্টফুড ও তেল-ঝাল কমানো।
-পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘণ্টা)।
-নিয়মিত ব্যায়াম।
💚নিয়মত স্কিন কেয়ার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আপনার স্কিনের যেকোন সমস্যার ব্যাপারে জানতে তা নিচে লিখে জানান।