28/04/2026
অনেক মেয়েই দেখেন - মাথার চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে,
আর মুখে, থুঁতনিতে, বুকে বা শরীরের অন্য জায়গায় অপ্রয়োজনীয় লোম বাড়ছে। অনেকেই এটিকে শুধু বাহ্যিক সমস্যা মনে করেন,
কিন্তু বাস্তবে এটি অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ।
এর অন্যতম বড় কারণ হলো - ইনসুলিন রেজিস্ট্যান্স।
যখন শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়তে থাকে।এই অতিরিক্ত ইনসুলিন
ডিম্বাশয়কে বেশি পরিমাণে টেস্টোস্টেরন (পুরুষ হরমোন) তৈরি করার সংকেত দিতে পারে। ফলে শরীরে দেখা দিতে পারে - মাথার চুল পড়া, মুখে, থুঁতনিতে, বুকে অতিরিক্ত লোম,ওজন বৃদ্ধি, মাসিক অনিয়মিত হওয়া, ওভুলেশনে সমস্যা, fertility কমে যাওয়া। অর্থাৎ এগুলো শুধু আলাদা আলাদা সমস্যা নয়, বরং অনেক সময় একই root cause-এর বহিঃপ্রকাশ।
তবে অনেকেই root cause না দেখে শুধু symptom কমানোর চেষ্টা করেন। যেমন মেয়েদের দেখি facial hair কমাতে laser করে, বিভিন্ন cosmetic procedure করেন, hair fall কমাতে temporary solution নেন কিন্তু যদি ভেতরের hormonal imbalance ঠিক না করা হয়,
তাহলে সমস্যা আবার ফিরে আসতে পারে। এবং সিম্পটম কমলেও মূল সমস্যা, সমস্যাই থেকে যায়। তাই মূল সমস্যার উপর প্রথমে কাজ করতে হবে, আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট ঠিক করা যায় তাহলেই দেখবেন ধীরে ধীরে গোড়া থেকে সমস্যার সমাধান হচ্ছে!
শাইমা জাহান
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটেশিয়ান
সালাউদ্দিন স্পেশালাইজড হাস্পাতাল ওয়ারী
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যাত্রাবাড়ী