06/05/2026
পিজিতে শিশুদের হৃদরোগের জন্য আউটডোরে ডাক্তার দেখানোর নিয়ম।
রোগীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্য মাথায় রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা পিজি হাসপাতালের শিশুদের হৃদরোগ তথা Pediatric Cardiology বিভাগে ডাক্তার দেখানোর একটি বিস্তারিত গাইডলাইন নিচে দেওয়া হলো।
১. অবস্থান ও সঠিক বিভাগ খুঁজে পাওয়া -
শিশুদের হৃদরোগের বহিঃবিভাগ পিজি হাসপাতালের আউটডোর ০১ এর ২য় তলায় অবস্থিত। এর পাশাপাশি ডি ব্লকের ৪র্থ তলায় শিশু কার্ডিওলজি বিভাগ অবস্থিত। সরাসরি যাওয়ার জন্য লিফট ব্যবহার করুন।
২. অনলাইন টিকিট বা অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি -
ভোরে লাইনে দাঁড়ানোর কষ্ট এড়াতে অনলাইনে টিকিট নেওয়া সবচেয়ে ভালো সমাধান। শিশুদের জন্য এই বিভাগে ডাক্তার দেখাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
অনলাইন টিকিট ওয়েবসাইট লিংক কমেন্টে দেওয়া হলো। ঐ লিংকে গিয়ে 'Online Appointment' ক্লিক করুন।
বিভাগ নির্বাচন - অনলাইন ফরমে বিভাগ হিসেবে 'Pediatric Cardiology' বা 'শিশু হৃদরোগ' বিভাগটি নির্বাচন করুন।
পেমেন্ট - বিকাশে পেমেন্ট সম্পন্ন করে টিকিটটি ফোনে সেভ করে নিন বা প্রিন্ট দিন।
সুবিধা - অনলাইন টিকিট থাকলে আপনাকে নিচতলায় সাধারণ লাইনে দাঁড়াতে হবে না, সরাসরি ই-ব্লকের ৩য় তলায় গিয়ে নির্ধারিত কাউন্টারে রিপোর্ট করতে পারবেন।
৩. সরাসরি টিকিট কাটার পদ্ধতি -
যদি আপনি অনলাইনে টিকিট কাটতে না পারেন, তবে আপনাকে সরাসরি হাসপাতালে এসে টিকিট কাটতে হবে।
সময় - প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। তবে ভিড় এড়াতে সকাল ৭:৩০ এর মধ্যে পৌঁছানো ভালো। ই-ব্লকের নিচতলায় বহির্বিভাগের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন।
বিশেষ পরামর্শ - দীর্ঘ লাইন হতে পারে, তাই শিশুর প্রয়োজনীয় খাবার রাখুন।
৪. শিশুদের হৃদরোগ চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসবেন -
ডাক্তার দেখানোর সময় নিচের জিনিসগুলো সাথে রাখা জরুরি। শিশুর আগের কোনো হার্টের রিপোর্ট যেমন - ইকোকার্ডিওগ্রাম বা ইসিজি। পুরানো কোনো প্রেসক্রিপশন বা অপারেশন সংক্রান্ত কাগজপত্র।
৫. জরুরি পরামর্শ!
ক। সঠিক সময় - অনলাইন টিকিটে যে সময় দেওয়া থাকবে, তার অন্তত ৩০-৪০ মিনিট আগে পৌঁছান।
খ। লিফট ব্যবহার - যদি ডি ব্লকে যেতে চান তাহলে ৪র্থ তলায় যাবেন। লিফট ব্যবহার করলে আপনি সরাসরি বিভাগে পৌঁছাতে পারবেন, এতে আপনার সময় বাঁচবে।
ফলোআপ - যদি আগে থেকে কোনো নির্দিষ্ট ডাক্তারের অধীনে চিকিৎসা চলে, তবে বুকিং দেওয়ার সময় সেই ডাক্তারের নাম বা ইউনিটের তথ্য নিশ্চিত হয়ে নিন।
SOCHIP -
BM University Hospital
Ex BSMMU, PG Hospital