Dr. Nurul Momin Khan

Dr. Nurul Momin Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nurul Momin Khan, Medical and health, Renova Hospital, Ahmednagar, Dogair, Sarulia, Demra, Dhaka.

আমি ডাঃ নুরুল মোমিন খান এম বি বি এস, এফ আই পিএম ;এক্সপার্ট-- পিত্তপাথর,এপেন্ডিসাইটিস,হার্নিয়া,হাইড্রসিল,পাইলস ফিসার ফিস্টুলা,সিজার, জরায়ু, বিভিন্ন টিউমার ও অন্যান্য সার্জারী, বিভিন্ন লেজার ল্যাপারস্কপিক সার্জারী।। মো: ০১৭৭৮১১২২৩৩। ৩০ বছরের অভিজ্ঞ।

14/03/2026
14/03/2026

আমার খালার কোলানজিওকারসিনোমা সার্জারী তে

08/03/2026

ডেমরা আমার ঘরবাড়ি, আমার সন্তানদের জন্ম এখানে, বেড়ে ওঠা এ পরিবেশে,
আমি ভালোবাসি ডেমরা।।

ইদের সেমাই: স্বাদের রাজা হলেও স্বাস্থ্যের জন্য শত্রু?৩০ বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস আর অসংখ্য রোগীর পাশে দাঁড়ানোর অভিজ...
02/03/2026

ইদের সেমাই: স্বাদের রাজা হলেও স্বাস্থ্যের জন্য শত্রু?

৩০ বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস আর অসংখ্য রোগীর পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে আজ একটি সত্যি কথা বলি। ইদ মানেই আনন্দ, ইদ মানেই খুশি। আর এই খুশির মেজাজে আমাদের সবার প্রিয় খাবার সেমাই। কিন্তু এই অত্যন্ত সুস্বাদু খাবারটিই আজকের আসীন জীবনযাত্রায় (sedentary lifestyle) পরিণত হয়েছে এক নীরব টক্সিনে।

কেন এই সতর্কতা?

একটু ভাবুন তো, এই সেমাই কীভাবে তৈরি হয়?

· ময়দার তৈরি: সেমাই মূলত ময়দা দিয়ে তৈরি, যার গ্লাইসেমিক ইনডেক্স (GI) অত্যন্ত উচ্চ। এটি রক্তে শর্করার মাত্রা আকাশচুম্বী করে দিতে পারে।
· তেলে ভাজা ও চিনি-দুধের সমাহার: এই ময়দা প্রথমে তেলে ভেজে, তারপর আবার চিনি ও দুধ দিয়ে রান্না করা হয়। এতে ক্যালোরির পরিমাণ হয়ে যায় ভয়ংকর।
· কৃত্রিম স্বাদ ও ঘ্রাণ: স্বাদ ও ঘ্রাণ বাড়াতে নানারকম কেমিক্যাল মেশানো হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।

ফলাফল কী দাঁড়ায়?
এই উচ্চ ক্যালরির খাবারটি রক্তে শর্করা, ইনসুলিন এবং কোলেস্টেরলের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এটি মূলত উপযোগী ছিল তাদের জন্য, যারা সারাদিন কায়িক শ্রমে নিজেকে নিয়োজিত রাখতেন।

আমার পরামর্শ:
আমি নিশ্চয়ই বলছি না যে সেমাই একেবারেই খাবেন না। কিন্তু পরিমাণের দিকে খেয়াল রাখুন।

· পরিমিত খান: অল্প পরিমাণে খেয়ে তৃপ্ত হোন। বারবার পরিবেশন নেওয়া থেকে বিরত থাকুন।
· শরীরচর্চা করুন: বেশি খেয়ে ফেললে, হালকা হাঁটাহাঁটি বা শরীরচর্চা করার চেষ্টা করুন।
· সতর্ক থাকুন: ডায়াবেটিস, প্রেশার বা হৃদরোগের রোগীরা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

ইদ মানে আনন্দ, অসুস্থতা নয়। তাই আসুন, নিজের যত্ন নেই, পরিবারের যত্ন নেই। স্বাস্থ্যকর ইদের সংকল্প করি।

সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের আনন্দ হোক সুস্থতা ও ভালোবাসায় ভরপুর।

02/03/2026

সার্জারী বিষয়ে রয়েছে আমার অপরিসীম আগ্রহ, বিশাল বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও দক্ষতা, গাইনী অবস, জেনারেল সার্জারী, অর্থোপেডিকস নিউরো সমন্বিত বিশ্বমানের দক্ষ টিম দিয়ে প্রায় সব ধরনের সার্জারী করি আমি।।
২০০০০ এর অধিক বিভিন্ন সার্জিকাল কাজ আমার এই ত্রিশ বছরের প্রাকটিকাল কর্মজীবনে আমি নিজেই করেছি।।
রেকর্ড ৫ মিনিটে সিজারিয়ান সেকশন করার অভিজ্ঞতা আমার আছে।।
মুসলমানী আমি যে পদ্ধতিতে করি তা সবচেয়ে নিরাপদ ও সুন্দর।।
এছাড়া লেজার দিয়ে পাইলস ফিসার ফিস্টুলা, এপেন্ডিসাইটিস, পিত্তপাথর সহ বিভিন্ন টিউমার,হার্নিয়া হাইড্রসিল, কাটাছেড়া সঠিক সুনিপুণ ভাবে সমাধান করতে পারি।।
খরচ তুলনামুলক অনেক কম।।।
০১৭৭৮১১২২৩৩ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে।।

দু:শ্চিন্তা উদ্বেগ যখন শেষ হয়ে যায়, স্বর্গীয় সুখের অনুভুতি আসে তারপরই।এ বাচ্চাটির জন্ম আমার হাতে, সিজারিয়ান সেকশনে, ৩৫ স...
21/02/2026

দু:শ্চিন্তা উদ্বেগ যখন শেষ হয়ে যায়, স্বর্গীয় সুখের অনুভুতি আসে তারপরই।
এ বাচ্চাটির জন্ম আমার হাতে, সিজারিয়ান সেকশনে, ৩৫ সপ্তাহের গর্ভকাল, ৩৭ সপ্তাহ হলে স্বস্তি থাকে। ৩৫ সপ্তাহে জন্ম অনেকগুলো বাচ্চার খারাপ পরিনতি দেখেছি তো।।

বাচ্চাটি দারুন সুন্দর, সুস্হ সবল আছে, খাচ্ছে, ঘুমাচ্ছে - সবই সুন্দর মত।।

মানুষের শরীরের কমন সার্জারী গুলোতে আমার রয়েছে বিশেষ দক্ষতা অভিজ্ঞতা, সঠিক রোগ নিরুপন ও সার্জারী গুলো সুন্দর ভাবে শেষ করা...
17/02/2026

মানুষের শরীরের কমন সার্জারী গুলোতে আমার রয়েছে বিশেষ দক্ষতা অভিজ্ঞতা, সঠিক রোগ নিরুপন ও সার্জারী গুলো সুন্দর ভাবে শেষ করাই আমার জীবনের পরম আধ্যায়। মুসলমানী, এপেন্ডিসাইটিস হার্নিয়া হাইড্রসিল পাইলস ফিসার ফিস্টুলা এপেন্ডিসাইটিস, পিত্তপাথর, সিজারিয়ান সেকশন সহ মহিলাদের প্রায় সব ধরনের সার্জারী আমি দক্ষ ভাবে করে থাকি।।
কোমর ব্যথা নিয়ে আমার রয়েছি নিজস্ব স্বকীয় কিছু সার্জারী বিহীন চিকিৎসা যাতে মানুষের ঝুঁকি নেই বললেই চলে। বহুরোগী আমি সার্জারী না করে সুস্হ করেছি।।।

 #সার্জারি  #গল্প  #অ্যাপেন্ডিসাইটিস  #চিকিৎসক  #অপারেশনথিয়েটারশরীরের ভেতর মাঝে মাঝে এমন লুকোচুরি খেলা চলে, যার জবাব শুধ...
11/02/2026

#সার্জারি #গল্প #অ্যাপেন্ডিসাইটিস #চিকিৎসক #অপারেশনথিয়েটার
শরীরের ভেতর মাঝে মাঝে এমন লুকোচুরি খেলা চলে, যার জবাব শুধু ধৈর্য আর অভিজ্ঞতায় দেয়া যায়।

আজ একটি তরুণীর অ্যাপেন্ডিক্স অপারেশন করলাম। অ্যাপেন্ডিক্সটি পেরিটোনিয়াম ও অন্ত্রের দেয়ালের সঙ্গে এমনভাবে মিশে ছিল যে, অনেক খুঁজেও পাচ্ছিলাম না। অপারেশনকাটা জায়গা বাড়াতে হলো, পেশি কাটতে হলো, মরিস রিট্র্যাক্টর দিয়ে জায়গা করে নিতে হলো। শেষমেশ ড্রেন দিয়ে অপারেশন শেষ করলাম।

সহজ ভেবেছিলাম, কঠিন প্রমাণিত হলো। এটাই তো সার্জারির চ্যালেঞ্জ!

টিমের দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট Imran Hosen কে বিশেষ ধন্যবাদ। তার সহযোগিতা ছাড়া এত জটিল কেস সামাল দেয়া কঠিন হতো।

শুভকামনা মেয়েটির জন্য। 🤲

সার্জারি মানে শুধু কাটাছেঁড়া না, এটা ধাঁধার সমাধানও বটে।।।।

Address

Renova Hospital, Ahmednagar, Dogair, Sarulia, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurul Momin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nurul Momin Khan:

Share