Bangla Med Solution Research Academy And Consultancy Firms

Bangla Med Solution Research Academy And Consultancy Firms Bangla Med Solution Research Academy & Consultancy Firm is a multifaceted a company, society, foundation, and NGO.

We are dedicated to promoting academic excellence, healthcare research, public health development, and social progress in Bangladesh.

Not just an internship.A chance to grow with a purpose-driven healthcare startup.At Carely Health, we believe care begin...
13/02/2026

Not just an internship.
A chance to grow with a purpose-driven healthcare startup.
At Carely Health, we believe care begins with the right people.
We are hiring:
•Digital Marketing & Social Media Intern
•Admin & HR Intern
•Patient assessment
•Healthcare Partnership
If you are ready to learn, build, and grow with a mission, we want to hear from you.
Send your CV today.
Mirpur, Dhaka.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

🔴🔴 বিশ্বব্যাপী পেইড বৈজ্ঞানিক গবেষণা ডাউনলোড করার জন্য সাই-হাব ওয়েবসাইটের নতুন লিঙ্ক  #বিনামূল্যে1- http://sci-hub.ee.2...
14/10/2025

🔴🔴 বিশ্বব্যাপী পেইড বৈজ্ঞানিক গবেষণা ডাউনলোড করার জন্য সাই-হাব ওয়েবসাইটের নতুন লিঙ্ক #বিনামূল্যে
1- http://sci-hub.ee.
2- http://sci-hub.xin.
3- http://sci-hub.ai
4- https://sci-hub.st.
5- https://sci-hub.se.
6- https://sci-hub.do.

We provide the latest sci-hub proxy mirror, you can directly download literature by searching for doi and url links

11/10/2025
06/10/2025

যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই একাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।

১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।

২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।

৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।

৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।

৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।

৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।

৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।

৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।

১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।

১১. একাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।

১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।

১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।

১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।

১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।

১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।

১৭. LaTeX ব্যবহার করা শিখুন।

১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।

১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।

২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।

২১. একাকীত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।

২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।

২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।

২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।

২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।

২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।

২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।

২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।

৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।

৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।

৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।

৩৩. কীভাবে ইমেইল লিখতে হয় তা রপ্ত করুন।

৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।

৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।

৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।

৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।

৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।

———————
আজিজুল হক
লেখক ও গবেষক

📊 গবেষণায় কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কখন ব্যবহার করবেন?আমরা যখন গবেষণা করি, তখন তথ্য (data) বিশ্লেষণের জন্য সঠিক স্ট্য...
30/09/2025

📊 গবেষণায় কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কখন ব্যবহার করবেন?

আমরা যখন গবেষণা করি, তখন তথ্য (data) বিশ্লেষণের জন্য সঠিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট নির্বাচন করা অত্যন্ত জরুরি। কোন টেস্ট কখন ব্যবহার করতে হবে—তা নির্ভর করে আমাদের ডেটার ধরন, স্যাম্পল সাইজ, এবং গবেষণার উদ্দেশ্যের উপর।

🔹 t-Test 👉 দুটি গ্রুপের গড় তুলনা করতে ব্যবহৃত হয়। যেমন: দুই শিক্ষণ পদ্ধতির পরীক্ষার ফলাফল তুলনা।

🔹 ANOVA 👉 তিন বা ততোধিক গ্রুপের গড় তুলনা করার জন্য। যেমন: তিন ধরনের শিক্ষণ পদ্ধতির ফলাফল তুলনা।

🔹 Chi-Square Test 👉 দুইটি ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিনা যাচাই করতে। যেমন: লিঙ্গ ও চা/কফির পছন্দের সম্পর্ক।

🔹 Pearson Correlation 👉 দুটি ধারাবাহিক ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার সম্পর্ক মাপতে। যেমন: বয়স ও আয়ের সম্পর্ক।

🔹 Regression Analysis 👉 একটি নির্ভরশীল ভেরিয়েবলকে (dependent variable) এক বা একাধিক স্বাধীন ভেরিয়েবলের (independent variables) ভিত্তিতে পূর্বাভাস দিতে। যেমন: বাড়ির দাম অনুমান করা আয়তন, বেডরুম সংখ্যা ইত্যাদি দেখে।

🔹 Mann-Whitney U Test 👉 দুটি স্বাধীন গ্রুপের ডিস্ট্রিবিউশন তুলনা করতে। যেমন: দুই স্কুলের পরীক্ষার ফলাফল।

🔹 Kruskal-Wallis Test 👉 একাধিক স্বাধীন গ্রুপের ডিস্ট্রিবিউশন তুলনা করতে। যেমন: একাধিক স্কুলে ভিন্ন শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা।

🔹 Wilcoxon Signed-Rank Test 👉 একই গ্রুপের আগে ও পরে (pre-test vs post-test) ফলাফল তুলনা করতে।

🔹 McNemar’s Test 👉 একটি বাইনারি আউটকামের (হ্যাঁ/না, পজিটিভ/নেগেটিভ) আগে ও পরে পরিবর্তন পরীক্ষা করতে। যেমন: চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা।

🔹 Fisher’s Exact Test 👉 ছোট স্যাম্পল সাইজে (n < 20) দুইটি ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের সম্পর্ক নির্ধারণ করতে। যেমন: ছোট স্যাম্পলে লিঙ্গ ও ধূমপান অভ্যাসের সম্পর্ক।

📌 সঠিক টেস্ট বাছাই করলে গবেষণা হবে নির্ভুল ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য।
আশা করি ছবির টেবিল এবং এই সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাজে লাগবে। 🙂

30/09/2025

#গবেষণা_পর্ব_১: গবেষণাপত্রের টাইটেল (Title) ও রানিং টাইটেল (Running Title)

টাইটেলকে বলা যায় পুরো গবেষণাপত্রের দরজা। কেউ যখন কোনো জার্নাল, ডাটাবেস বা সার্চ ইঞ্জিনে কোনো গবেষণাপত্র খোঁজে, তখন সবার আগে চোখে পড়ে টাইটেল। এটি গবেষণার উদ্দেশ্য, বিষয়বস্তু ও গুরুত্ব বোঝানোর প্রথম মাধ্যম। টাইটেল দেখে বোঝা যায় গবেষণাটি কোন ক্ষেত্রে হয়েছে, কোন ভ্যারিয়েবলকে কেন্দ্র করে হয়েছে এবং মূল ফোকাস কী। তাই টাইটেল লেখার সময় সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন।

✍️গবেষণাপত্রে টাইটেলের গুরুত্ব

১. আকর্ষণীয় ও বর্ণনামূলক টাইটেল পাঠককে পড়তে উৎসাহিত করে।
২. গবেষণার বিষয়, ভ্যারিয়েবল ও মূল ফোকাস স্পষ্ট হয়।
৩. প্রাসঙ্গিক কীওয়ার্ড থাকলে সার্চ ইঞ্জিন ও ডাটাবেসে সহজে খুঁজে পাওয়া যায়।
৪. গবেষণায় কী নিয়ে আলোচনা হয়েছে তা টাইটেল থেকেই বোঝা যায়।

✍️টাইটেল লেখার ধাপ

ধাপ ১: গবেষণার Key Elements শনাক্ত করুন (গবেষণার বিষয়, ভ্যারিয়েবল, গবেষণার পদ্ধতি, জনগোষ্ঠী, মূল ফলাফল)

ধাপ ২: টাইটেলের ধরণ নির্ধারণ করুন
Descriptive Title: যেমন “Genomic Variants and Their Association with Type 2 Diabetes in South Asian Populations”

Declarative Title: যেমন “Rare and Common Genomic Variants Strongly Influence Type 2 Diabetes Risk in South Asian Populations”

Interrogative Title: যেমন “Do Genomic Variants Increase
Susceptibility to Type 2 Diabetes in South Asian Populations?”

Compound Title: যেমন “Human Genomics and Public Health: Exploring the Impact of Genomic Variants on Type 2 Diabetes Risk in South Asian Populations”

ধাপ ৩: প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করুন (যেমন: genomic variants, type 2 diabetes, South Asian populations, human genomics, disease susceptibility)

ধাপ ৪: টাইটেল সংক্ষিপ্ত ও স্পষ্ট রাখুন (১৫–২০ শব্দের মধ্যে, জটিল শব্দ এড়িয়ে চলুন)

ধাপ ৫: স্পষ্টতা ও impact যাচাই করুন (টাইটেলটি সহজবোধ্য, নির্ভুল ও আকর্ষণীয় কি না তা দেখে নিতে হবে)

✍️ করণীয় (Do’s)

১. সংক্ষিপ্ত ও স্পষ্ট (১৫ - ২০ শব্দের মধ্যে)
২. গবেষণার মূল বিষয়বস্তু টাইটেলে প্রতিফলন
৩. প্রাসঙ্গিক ও সঠিক কীওয়ার্ড ব্যবহার
৪. গবেষণার ভ্যারিয়েবল বা মূল ফ্যাক্টর উল্লেখ
৫. গবেষণার জনগোষ্ঠী বা context অন্তর্ভুক্তি
৬. প্রয়োজনে গবেষণার ধরণ বা পদ্ধতি উল্লেখ (survey, experiment, longitudinal study)
৭. সক্রিয় (active) ও বর্ণনামূলক শব্দ ব্যবহার
৮. আকর্ষণীয় শব্দ নির্বাচন
৯. জার্নালের গাইডলাইন অনুসরণ

✍️ বর্জনীয় (Don’ts)

১. অতিরিক্ত দীর্ঘ টাইটেল
২. অস্পষ্ট শব্দ
৩. অতিরিক্ত টেকনিক্যাল জার্গন
৪. গবেষণার সাথে সম্পর্কহীন শব্দ
৫. পুনরাবৃত্তি বা অপ্রয়োজনীয় শব্দ
৬. অত্যন্ত নাটকীয় বা sensational শব্দ

✍️ রানিং টাইটেল

অনেক জার্নাল মূল টাইটেলের পাশাপাশি একটি রানিং টাইটেল দিতে বলে। এটি মূল টাইটেলের সংক্ষিপ্ত রূপ, যা সাধারণত প্রতিটি পাতার উপরে (header) বা নিচে (footer) ছাপানো হয়। এটিকে Short Title-ও বলা হয়। মূল টাইটেল দীর্ঘ ও বিস্তারিত হলেও রানিং টাইটেল ছোট, সরল এবং সহজে মনে রাখার মতো হয়। সাধারণত এর দৈর্ঘ্য ১০ শব্দের মধ্যে সীমিত রাখা উচিত। অনলাইন ও প্রিন্ট সংস্করণে এটি গবেষণাপত্রকে দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে। এতে গবেষণার মূল বিষয় বা ভ্যারিয়েবল প্রতিফলিত থাকবে কিন্তু জটিল শব্দ, টেকনিক্যাল জার্গন বা অপ্রয়োজনীয় সংক্ষেপণ এড়িয়ে চলা উচিত। প্রতিটি জার্নালের গাইডলাইন অনুযায়ী রানিং টাইটেল লেখা জরুরি।

✍️ উদাহরণ

1. Descriptive Title
Main Title: “Genomic Variants and Their Association with Type 2 Diabetes in South Asian Populations”
Running Title: “Genomic Variants and Diabetes”

2. Declarative Title
Main Title: “Rare and Common Genomic Variants Strongly Influence Type 2 Diabetes Risk in South Asian Populations”
Running Title: “Genomic Variants Influence Diabetes Risk”

3. Interrogative Title
Main Title: “Do Genomic Variants Increase Susceptibility to Type 2 Diabetes in South Asian Populations?”
Running Title: “Genomic Variants and Diabetes Risk”

4. Compound Title
Main Title: “Human Genomics and Public Health: Exploring the Impact of Genomic Variants on Type 2 Diabetes Risk in South Asian Populations”
Running Title: “Genomics and Diabetes Risk”

✍️ রানিং টাইটেল লেখার নিয়ম

১. দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ শব্দের মধ্যে সীমিত রাখা
২. মূল টাইটেলের সারাংশ বহন করা।
৩. গবেষণার মূল ভ্যারিয়েবল বা বিষয় প্রতিফলিত করা।
৪. জটিল শব্দ, টেকনিক্যাল জার্গন বা সংক্ষেপণ এড়িয়ে চলা।
৫. জার্নালের নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করা।

---------------
আজিজুল হক
লেখক ও গবেষক

29/09/2025

Operational Red Book কি???

এটা সাধারণত স্বাস্থ্য খাতের বিশেষ একটি নির্দেশিকা বা গাইডলাইন বইকে বোঝায়। বিশেষ করে জনস্বাস্থ্য, জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি (EPI), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ও স্বাস্থ্য ব্যবস্থার জরুরি প্রতিক্রিয়া সম্পর্কিত ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়।

বাংলাদেশ ও অন্যান্য দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, WHO, UNICEF বা অনুরূপ সংস্থাগুলো মাঠ পর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মী, প্রোগ্রাম ম্যানেজার ও অপারেশনাল টিমকে সহায়তা করার জন্য একটি “Operational Guide” বা “Red Book” প্রকাশ করে।

➡️ মূল বৈশিষ্ট্যঃ

Standard Operating Procedures (SOPs) দেওয়া থাকে।

মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী কীভাবে কাজ করবে তার ধাপভিত্তিক নির্দেশনা।

টিকা ব্যবস্থাপনা, সংরক্ষণ, পরিবহন ও ক্যাম্পেইন পরিচালনার নিয়ম।

জরুরি প্রতিক্রিয়া (outbreak, disaster response) এর গাইডলাইন।

Monitoring, reporting, এবং logistics সম্পর্কিত টুল।

এক কথায়, Operational Red Book হলো মাঠপর্যায়ের বাস্তব কাজে ব্যবহারযোগ্য গাইডলাইন বই, যেখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অপারেশনাল কার্যক্রম পরিচালনার নিয়ম বিস্তারিতভাবে লেখা থাকে।

ORCID IDএকজন গবেষকের ডিজিটাল পরিচয়ের হাতিয়ার।ORCID ID কি?ORCID (Open Researcher and Contributor ID) হলো একটি ইউনিক ১৬ সং...
28/09/2025

ORCID ID

একজন গবেষকের ডিজিটাল পরিচয়ের হাতিয়ার।

ORCID ID কি?

ORCID (Open Researcher and Contributor ID) হলো একটি ইউনিক ১৬ সংখ্যার ডিজিটাল আইডেন্টিফায়ার, যা একজন গবেষককে অন্য সকল গবেষকের ভিড়ে আলাদা করে চিহ্নিত করে। সহজভাবে বললে, এটি আপনার গবেষণার “ডিজিটাল এনআইডি”।

একজন গবেষকের ORCID ID থাকার সুবিধা কি?

★গবেষক হিসেবে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিচয় পাওয়া যায়।
★গবেষণা পেপার, বই অধ্যায়, কনফারেন্স প্রোসিডিংস, ডেটাসেট, পেটেন্ট—সবকিছু আপনার নামে সঠিকভাবে রেকর্ড হয়।
★নামের বানান ভিন্নতা বা মিল থাকার কারণে গবেষণার ক্রেডিট হারানোর ঝুঁকি থাকে না।
★বিভিন্ন গবেষণা প্ল্যাটফর্ম (Scopus, Web of Science, PubMed, CrossRef ইত্যাদি) এর সাথে সহজে লিংক করা যায়।
★রিভিউয়ার, এডিটর বা সহগবেষকের কাছে নিজের প্রোফাইল সহজেই শেয়ার করা যায়।

ORCID ID কি কি কাজে হেল্প করবে?

★পাবলিকেশন ট্র্যাকিং: আপনার প্রকাশিত প্রতিটি গবেষণা স্বয়ংক্রিয়ভাবে ORCID প্রোফাইলে যোগ হবে।
★ফান্ডিং অ্যাপ্লিকেশন: গবেষণা অনুদান বা স্কলারশিপের আবেদন করার সময় ORCID অনেক প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে চায়।
★জার্নাল সাবমিশন: অনেক আন্তর্জাতিক জার্নালে পেপার সাবমিট করার সময় ORCID ID দিতে হয়।
★গবেষণা সহযোগিতা: বিভিন্ন গবেষণা নেটওয়ার্ক (ResearchGate, Google Scholar, Academia.edu) এর সাথে একীভূত করে কাজ সহজ করা যায়।
★স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা: আপনার কাজ এক জায়গায় লিস্টেড থাকায় পেশাদারিত্ব ও একাডেমিক ট্রাস্ট বাড়ে।

প্রশ্ন: ORCID ID কি ফ্রি?
উত্তর: হ্যাঁ, ORCID ID সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। শুধু রেজিস্ট্রেশন করলেই এটি আপনার হয়ে যাবে আজীবনের জন্য।

প্রশ্ন: ORCID ID কোথায় ব্যবহার করা উচিত?

উত্তর:
★রিসার্চ পেপার সাবমিশনে।
★কনফারেন্স রেজিস্ট্রেশনে।
★সিভি বা রিসার্চ প্রোফাইলে।
★ফান্ডিং বা গ্রান্ট অ্যাপ্লিকেশনে।
★গবেষণা নেটওয়ার্ক ও বিশ্ববিদ্যালয় প্রোফাইলে।

প্রশ্ন: ORCID ID এবং ResearcherID/Scopus ID এর মধ্যে পার্থক্য কী?

উত্তর: ORCID একটি ওপেন এবং ইউনিভার্সাল আইডি, যা সব রিসার্চ প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। কিন্তু ResearcherID বা Scopus ID নির্দিষ্ট প্রকাশক/ডাটাবেসভিত্তিক। ORCID এক ধরনের কেন্দ্রীয় পরিচয়, যা সব প্ল্যাটফর্মকে একত্র করে।

বর্তমান গবেষণা জগতে ORCID ID শুধু একটি আইডেন্টিফিকেশন নাম্বার নয়, বরং আপনার একাডেমিক পরিচয়ের বিশ্বস্ত পাসপোর্ট। গবেষণায় স্বচ্ছতা, ক্রেডিট এবং স্বীকৃতি বজায় রাখতে প্রতিটি গবেষকের ORCID ID তৈরি করা উচিত।

Academia.edu is a place to share and follow research.

🎓 থিসিস বা রিসার্চ পেপার নিয়ে দুশ্চিন্তা শেষ! ✍️বাংলা মেড সলুশন রিসার্চ একাডেমি ও কনসালটেন্সি ফার্ম দিচ্ছে সম্পূর্ণ প্রফ...
28/09/2025

🎓 থিসিস বা রিসার্চ পেপার নিয়ে দুশ্চিন্তা শেষ!
✍️
বাংলা মেড সলুশন রিসার্চ একাডেমি ও কনসালটেন্সি ফার্ম দিচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল একাডেমিক সাপোর্ট ✅

📌 আমাদের সার্ভিস:

📖 থিসিস / রিসার্চ প্রোপোজাল
📝 রিসার্চ পেপার / রিভিউ পেপার
📚 টার্ম পেপার / প্রোজেক্ট পেপার
🖋️ অ্যাসাইনমেন্ট / আর্টিকেল
📑 SOP / LOR / LOM
🎤 প্রেজেন্টেশন স্লাইড
📄 ডেজার্টেশন / ইন্টার্নশিপ রিপোর্ট

✨ কেন আমাদের সাথে কাজ করবেন:
✅ কোয়ালিটি রিসার্চ ও টাইমলি ডেলিভারি
✅ ১০০% প্রফেশনাল রাইটিং সাপোর্ট
✅ স্টুডেন্ট-ফ্রেন্ডলি চার্জ

📞 কল বা হোয়াটসঅ্যাপ করুন এখনই:
📱 +880 1719-858546

📚 বাংলা মেড সলুশন রিসার্চ একাডেমি ও কনসালটেন্সি ফার্ম –
আপনার একাডেমিক যাত্রার বিশ্বস্ত সঙ্গী।

Address

Uttara Sector 10 Road 12 House 12
Dhaka
1230

Telephone

+8801711306003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Med Solution Research Academy And Consultancy Firms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangla Med Solution Research Academy And Consultancy Firms:

Share

ABOUT Rx Health Foundation

RX HEALTH is focusing in four different issues for underprivileged and deprived people.

RX HEALTH- Health It already runs a lot of health projects in different parts of Bangladesh (mainly Dhaka). Though its prime focus is health, it has worked in different sectors for making those unfortunate children’s lives better. It has run educational projects, new cloth distribution projects, relief distribution for flood affected people etc. For example- it has successfully finished relief distribution program in Sonpocha Chor, Sariakandi a few days earlier. This program helped nearly 2000 people with food, cloth, medicine, health checkup etc. Projects RX HEALTH: Health Camp in Schools RX HEALTH regularly organize health camp with free medical and dental checkup with medicines, vaccines and vitamins to children. RX HEALTH: Health Camp in Slums RX HEALTH knows the conditions of hygines in slums and to facilate necessary medicines to protect kids from diseases. RX HEALTH is working in Rayer Bazar Slum, Dhanmondi regularly and give free medical treatment to children and women. RX HEALTH: HEALTH and HAPPINESS" It is a project to ensure proper health check-ups to the lovely kids who are rescued from brothel and live in a children home. Children are suffering from malnutrition and other diseases. The target group is around 100 children who are kids of s*x workers and have been rescued from a brothel in Dhaka. RX HEALTH: Health Camp in Chor RX HEALTH is providing medical support to Sariakandi chor people. Soon RX HEALTH will spread their projects to other deprived and needy chor area.

RX HEALTH – Education Poverty means no income to little income, which create barriers to access in self-development. A lot of children are exposed to a life of violence, oppression, drugs and so on. But children are the future of this beautiful world. RX HEALTH believes that every child has potential to become great. But every child isn’t fortunate enough to get all the privileges. RX HEALTH wants to be a part of those unfortunate kids journey of exploring greatness. RX HEALTH wants to help them to be a better person, to have a greater life. Hence RX HEALTH is building our first school in a remote island. The first school in this island where 250 children will gain access to free education.