02/06/2026
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রশিক্ষণ এবং গাইডলাইন বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা)
Zia Hyder । সভায় তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং অত্যন্ত মূল্যবান কারিগরি জ্ঞান (Technical Knowledge) সবার সাথে শেয়ার করেন।
দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং গাইডলাইন বাস্তবায়নে তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা আমাদের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
একটি নিরাপদ, রোগমুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।
এডমিন পোষ্ট -