Dr. Rakibul Hasan: Endocrinologist

Dr. Rakibul Hasan: Endocrinologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rakibul Hasan: Endocrinologist, Doctor, Dhaka.

MBBS,MD((Endocrinology & Metabolism)
Specialty Certified in Endocrinology(UK)

Associate Professor (Endocrinology), MCWH
Consultant Endocrinologist, IBN SINA diagnostic, Uttara, Dhaka

এই রোগীর রিপোর্ট একটু দেখেন। ৩দিনে আগের রিপোর্ট। আজ থেকে ২ বছর আগে আমার কাছে এসেছিলেন, ঠিক এই রকম একটা রিপোর্ট নিয়ে। তখন...
17/12/2025

এই রোগীর রিপোর্ট একটু দেখেন। ৩দিনে আগের রিপোর্ট।

আজ থেকে ২ বছর আগে আমার কাছে এসেছিলেন, ঠিক এই রকম একটা রিপোর্ট নিয়ে। তখন খালিপেট সুগার ছিল ৩৬ আর খাবার ২ ঘন্টা পর ৪৮. HbA1C% ১৪.৯. আর creatinine ছিল ১.২৬ mg/dl. ওজন কমে যাচ্ছিল, সারাদিন ঘন ঘন পশ্রাব করতে হয়। কোন কাজ করতে পারতনা। পশ্রাবের কারনে রারে ঘুমাতে পারতনা। এত কিছুর পরেও কোন ভাবেই সে ইন্সুলিন নিবেনা। এবার এসেছে একই সমস্যা নিয়ে।

প্রশ্ন করলাম, ২ বছর পরে কেন আসলেন আবার। এতোদিন কোথায় ছিলেন। রোগী বলে ওষুধ খেয়ে একটু আরাম পেয়েছিলাম। ৩ মাস খেয়ে বন্ধ করে দিয়েছি। এখন আর চলতে পারছিনা। তাই আবার আসলাম। আমি বললাম কিডনির অবস্থাতো খুব খাপাপ করে ফেলেছেন, এবার ইন্সুলিন ছাড়া কোন ওষুধে কাজ হবে বলে মনে হচ্ছেনা। রোগী প্রথমে রিফিউজ করলেও অনেক সময় নিয়ে কাউন্সিল করার পর ইন্সুলিন নিতে রাজি হয়েছে। ৭-১০ দিন আসতে বলেছি ইন্সুলিন এর ডোজ ঠিক করার জন্য। দেখি কত বছর পরে আবার আসে।

বাংলাদেশে সঠিক চিকিৎসার মুল প্রতিবন্ধকতা হচ্ছে চিকিৎসার প্রতি poor compliance. poor medication adherence.

পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কত পরিমাণ সাদা ভাত খাই? পৃথিবীর ২১টি দেশের ১লাখ ৩২ হাজার মানুষের উপর গবেষণা করে এই তথ্য উঠে এস...
01/12/2025

পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কত পরিমাণ সাদা ভাত খাই?

পৃথিবীর ২১টি দেশের ১লাখ ৩২ হাজার মানুষের উপর গবেষণা করে এই তথ্য উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সাদা ভাত খাই। এরা গড়ে প্রতিদিন ৬৩০ গ্রাম সাদা ভাত খাই। রেঞ্জ ১০৩ গ্রাম থেকে ৯৫২ গ্রাম প্রতিদিন।

পরের পোষ্টে বিস্তারিত আলোচনা করব
১. সাদাভাত খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে?
২. সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত খেলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটুকি কমে?

21/10/2025

Helfit- চিকন থেকে মোটা হওয়ার অব্যর্থ ওষুধ: Online প্রতারণা থেকে সাবধান। #চিকন #মোটা_হওয়ার_ওষুধ।

২৫০ মিলি কোক খেলে কত পরিমাণ রক্তের সুগার বাড়ে?
26/09/2025

২৫০ মিলি কোক খেলে কত পরিমাণ রক্তের সুগার বাড়ে?

ডায়াবেটিস রোগীর হাইপারটেনশন/ উচ্চরক্তচাপঃ  বাংলাদেশে ১৪৪৪ জন ডায়াবেটিস রোগীর উপর আমি একটা জরিপ (গবেষণা) পরিচালনা করে দেখ...
25/09/2025

ডায়াবেটিস রোগীর হাইপারটেনশন/ উচ্চরক্তচাপঃ
বাংলাদেশে ১৪৪৪ জন ডায়াবেটিস রোগীর উপর আমি একটা জরিপ (গবেষণা) পরিচালনা করে দেখি এদের মধ্যে উচ্চ রক্তচাপ আছে ৬৪.৩% রোগীদের মধ্যে (যদি ১৪০/৯০ বা এর বেশি রক্তচাপকে উচ্চ রক্তচাপ হিসেবে ধরা হয়)। এদের মধ্যে মাত্র ৬৬.৩% রোগী উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খাই। যারা ওষুধ খাই তাদের মধ্যে মাত্র ৫১.৯% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রনে আছে, বাকি কারও রক্তচাপ নিয়ন্ত্রনে নাই।

সম্প্রতিকালে অনেক গাইডলাইন ১৩০/৮০ এর উপরে রক্তচাপকে উচ্চরক্তচাপ হিসেবে উল্লেখ করেছে। সেটাকে কাট-অফ ধরলে -
ডায়াবেটিস রোগীদের ৮৪.২% উচ্চরক্তচাপে আক্রান্ত, এবং মাত্র ১৭.৮% রোগির রক্তচাপ নিয়ন্ত্রনে আছে।

ডায়াবেটিস একটি খারাপ রোগ এর সাথে উচ্চরক্তচাপ যদি যোগ হয় এবং দুটোই যদি অনিয়ন্ত্রিত থাকে থাকে এইসব রোগীদের হৃদরোগ, ব্রেইনস্ট্রোক, কিডনি বিকল হয়ে যাওয়া, পায়ের রক্তনালী ব্লক হয়ে যাওয়া সহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রনের পাশাপাশি দ্রুত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন করতে হবে।

বিস্তারিত গবেষণা পত্রটি পড়তে চাইলে লিংক দেওয়া আছে বিস্তারিত পড়তে পারেন।

https://www.cureus.com/articles/401654-epidemiology-of-hypertension-in-bangladeshi-people-with-type-2-diabetes-attending-an-urban-healthcare-center-impact-of-the-2017-american-college-of-cardiology-accamerican-heart-association-aha-hypertension-clinical-practice-guidelines

17/09/2025

Tirzepatide vs. Semaglutide? ওজন কমানোর জন্য কোনটা বেশি কার্যকর।তুলনামূলক বিস্তারিত আলোচনা

১. Tirzepatide কি?
২. কি কি অসুখে ব্যবহার করা যায়?
৩. কত পরিমাণ ওজন কমে?
৪. দাম কত?
৫. ডোজ কত?
৬. কাদেরকে দেওয়া যায়?
৭. কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
৮. কিভাবে ওজন কমায়?
৯. লাইফস্টাইলে পরিবর্তন না করে শুধু ওষুধে কত পরিমাণ ওজন কমে?
১০. নতুন নতুন সাইড ইফেক্ট

CGM Report interpretation:এটা আমার ১৪ দিনের CGM Report। আমার টার্গেট ঠিক করে দেওয়া আছে ৪-৭.৮ মিলিমোল/ লিটার। এই মেশিন  আ...
17/09/2025

CGM Report interpretation:

এটা আমার ১৪ দিনের CGM Report। আমার টার্গেট ঠিক করে দেওয়া আছে ৪-৭.৮ মিলিমোল/ লিটার। এই মেশিন আমাদের শরীরের টিস্যুতে অনবরত সুগার পরিমাপ করে মেমোরিতে তথ্য সংরক্ষণ করে রাখে। রিপোর্টে দেখা যাচ্ছে আমার শরীরে গ্লুকোজ এর মাত্রা টার্গেট রেঞ্জ এ থাকে ৮৩% সময়, টার্গেট এর নিচে নেমে যাচ্ছে ৮% সময় এবং টার্গেট এর বেশি হচ্ছে মানে ৭.৮ এর বেশি থাকে ৯% সময়। এটা ১৪ দিনের অবস্থা।

Time in Range (TIR): 83%
Time Above Range (TAR): 9%
Time Bellow Range(TBR): 8%

আমি অস্বাভাবিক ফলাফলগুলো মেশিনে বিস্তারিত দেখেছি।
সেখানে TBR মুলত রাতে হয়। সর্বনিম্ন আমার সুগার ফল করেছে ৩.৭ মিলিমোল/লিটার এবং সেটা ঘুমের মধ্যে।

আর সর্বোচ্চ সুগার পেয়েছি ১১.২ মিলিমোল/লিটার।
অনেক ভারী খাবার খাওয়ার পরে। মুলত এগুলো হয়েছে আহারে ৩০-৪০ মিনিটের মধ্যে। ১-২ ঘন্টার মধ্যে এটা আবার স্বাভাবিক মাত্রায় চলে এসেছে।

এই ফলাফল গুলো একজন সুস্থ মানুষের জন্য স্বাভাবিক।

এখন আসি ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলাফল কেমন হওয়া উচিৎ?

Target Range: 4.0-10mmol/L
Time in Range: >70%
Time Bellow Range:

15/09/2025

CGM mechine সম্পর্কে সকল সাধারণ প্রশ্নের উত্তর।

Very Interesting Case report. See Link in Comment
13/09/2025

Very Interesting Case report. See Link in Comment

08/09/2025

ওজন কমানোর জন্য সেমাগ্লুটাইড (Semaglutide) কতটা কার্যকর #স্থলত

গর্ভকালীন সময়ে একজন মায়ের প্রতিদিন গড়ে ১৭৫ গ্রাম স্বাস্থ্যকর শর্করা (প্রায় ১.৫ কাপ ভাতের সমান) এবং সর্বনিম্ন ৭১ গ্রাম প্...
29/07/2025

গর্ভকালীন সময়ে একজন মায়ের প্রতিদিন গড়ে ১৭৫ গ্রাম স্বাস্থ্যকর শর্করা (প্রায় ১.৫ কাপ ভাতের সমান) এবং সর্বনিম্ন ৭১ গ্রাম প্রোটিন খাওয়া উচিৎ, সাথে ২৮ গ্রাম ফাইবার। Ref: American Diabetes Association guideline 2025.

আপনি কি জানেন ৭১ গ্রাম প্রোটিন খেতে হলে প্রতিদিন কত গ্রাম মাছ মাংস খাওয়া উচিৎ?
- ২৮৪ গ্রাম।

বাংলাদেশের কতজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় দিনে সর্বনিম্ন ২৮৪ গ্রাম মাছ মাংস খাই?
আমার ধারণা ১% এর কম হবে।
ফাইবার খাবারে নাই বললেই চলে।

আমার অরজার্ভেশন বলে
আমাদের দেশের গর্ভবতী মহিলারা প্রতিদিন গড়ে ৪০০-৫০০ গ্রাম শর্করা খাই, ১৫-২৫ গ্রাম প্রোটিন, এবং ১০-১৫ গ্রাম ফাইবার খাই।

 General Hospital, Singapore
18/07/2025

General Hospital, Singapore

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8809610009612

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rakibul Hasan: Endocrinologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rakibul Hasan: Endocrinologist:

Share

Category