ডাঃ আপেল মাহমুদ

ডাঃ আপেল মাহমুদ Registrar, Critical Care Medicine(ICU).
(1)

ICU & NICU চিকিৎসা বিষয়ক সঠিক তথ্য দিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করার ক্ষুদ্র প্রয়াস।
👨🏻‍⚕️প্রবাসীভাইয়েরা বিনামূল্যে চিকিৎসা নিতে ইনবক্স করবেন(শর্ত সাপেক্ষে)🇧🇩

কতটা বর্বর, ধীক্কার জানাই👎এদের ক্র'সফা'য়ার দেয়ার মানুষ নাই??
26/02/2026

কতটা বর্বর, ধীক্কার জানাই👎
এদের ক্র'সফা'য়ার দেয়ার মানুষ নাই??

ইলেক্ট্রিক শকে পোড়া 😪হাতের চামড়া কিভাবে খসে পড়ছে!সবাই সাবধানে থাকবেন,আল্লাহ ভরসা🤲ডাঃ আপেল মাহমুদ
26/02/2026

ইলেক্ট্রিক শকে পোড়া 😪
হাতের চামড়া কিভাবে খসে পড়ছে!
সবাই সাবধানে থাকবেন,আল্লাহ ভরসা🤲

ডাঃ আপেল মাহমুদ

26/02/2026

৯০ বছরের একজন বৃদ্ধ স্কিনের ক্যান্সার স্কোয়ামাস সেল কার্সিনোমায় আক্রান্ত😪

বয়স্ক রোগী মানেই অবহেলা বা চিকিৎসায় কার্পণ্যতা করা উচিত না,উনারাও পরিবার ও দেশের জন্যে কিছু অবদান রেখেছেন,উনাদেরও চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে।
এই মানুষটি দীর্ঘদিন শুধু #হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো উপকার হয়নি।দেরিতে হলেও আজ অপারেশনের অপেক্ষায়।আল্লাহ ভরসা🤲

SCC হলে সময়টাই সবচেয়ে বড় বিষয়।
দেরি করলে রোগ বাড়ে, চিকিৎসা কঠিন হয়।
ক্যান্সারে বিকল্প পথে সময় নষ্ট করবেন না।
সঠিক সময়ে সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।
নিজে জানুন, সচেতন হোন,অন্যকে জানাতে পোস্টটি বেশি বেশি শেয়ার দিন।
ভিডিও- ডা: সালাম(ক্যান্সার চিকিৎসক)

ফলো: ডাঃ আপেল মাহমুদ

হবিগঞ্জ থেকে একজন ১৭ বছর বয়সি তরুন রোগি এসেছে , তার বাম বাহু ফুলে গিয়েছে, শক্ত এবং কোন ব্যথা নাই।এমনি তার কোন কমপ্লেইন ন...
25/02/2026

হবিগঞ্জ থেকে একজন ১৭ বছর বয়সি তরুন রোগি এসেছে , তার বাম বাহু ফুলে গিয়েছে,
শক্ত এবং কোন ব্যথা নাই।
এমনি তার কোন কমপ্লেইন নাই।
এক্সরে প্লেট নিয়ে এসেছেন কোন কমেন্ট নাই।
প্লেট দেখে বুঝা গেলো।
রোগির : proximal shaft ( হিউমেরাস এর একটি অংশ, এনাটমি বই খুলে মিলিয়ে নিতে পারেন) সেখানে osteolytic lesion দেখা যাচ্ছে।
সাথে একটি ফ্রাকচার লাইন দেখা যাচ্ছে যা অনেকটা callus formation এর মত মনে হচ্ছে ( রোগির কাছে ইনফরমেশন নিলাম হাড় কি ভেংগে গিয়েছিলো কিনা? রোগির হিস্ট্রিতে হাড় ভাংগার ইতিহাস নাই )

তাই মনে হলো এটি হয়তো হাড়ে টিউমার কিনা, মাথায় কত কিছু ঘুরপাক খায়।
হয়তো fibrous dysplasia, simple bone cyst, giant cell tumor, osteosarcoma ইত্যাদি যেকোন কিছু হতে পারে।

তবে বয়স আর রোগির লক্ষন দেখে মনে হল এটি osteochondroma।
যেহেতু বয়স কম ,ব্যথা নাই।

একটি কেস দেখার সময় কত গুলো ডিফারেন্সিয়াল দিকে চিন্তা করতে হয় অল্প সময়ের মধ্যে..
ডাঃ জাকির হোসেন

ফলো: ডাঃ আপেল মাহমুদ

ধরেন রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙেছে, কিন্তু শরীর নড়ে না?বুকে ভারী চাপ, চিৎকার করতে চাইলেও পারছেন না?ঘরে ছায়ামূর্তি বা ভয়ংকর ...
25/02/2026

ধরেন রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙেছে, কিন্তু শরীর নড়ে না?
বুকে ভারী চাপ, চিৎকার করতে চাইলেও পারছেন না?
ঘরে ছায়ামূর্তি বা ভয়ংকর কিছু মনে হচ্ছে?

এটা কোনো ভৌতিক আক্রমণ না।
এটার নাম Sleep Paralysis।
ঘুম ভাঙলেও শরীর তখনো স্বপ্নের ঘুমে আটকে থাকে।
তাই ভয় লাগে, শরীর কাজ করে না, মস্তিষ্ক আপনাকে ধোঁকা দেয়।
এটা ক্ষতিকর নয়,
পাগলামি নয়,
আত্মিক কিছু না

আমাদের পরামর্শ -
ব্যক্তিগত জীবনে স্ট্রেস কমান, নিয়মিত ৬-৭ ঘন্টা ঘুমান।
ঘুমের আগে #অজু করে শোয়ার চেষ্টা করুন,
ঘুমানোর আগে #আয়াতুল কুরসি পড়ুন,
তিন #কুল (ইখলাস, ফালাক, নাস) পড়ে শরীরে ফুঁ দিন,
ভয় পেলে মনে মনে বা মুখে #আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন,
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

ভয় নয়,জানলেই ভয় অর্ধেক কমে যায়।
শেয়ার দিন, অন্যকে জানান...

ডাঃ আপেল মাহমুদ

আমরা একটা মেয়েকে দেখে যখন চিন্তা করি এই মেয়েই আমার আদর্শ স্ত্রী হতে পারবে তখন সাথে সাথে এটাও চিন্তা করা উচিৎ যে আমি কি স...
24/02/2026

আমরা একটা মেয়েকে দেখে যখন চিন্তা করি এই মেয়েই আমার আদর্শ স্ত্রী হতে পারবে তখন সাথে সাথে এটাও চিন্তা করা উচিৎ যে আমি কি সেই মেয়েটির জন্য আদর্শ্য স্বামী হতে পারবো কিনা!!

গতকাল Orthopedics ward এ এক ফিমেল রোগীর এর হিস্ট্রি নিতে গিয়ে জানলাম_তার স্বামীর সাথে ঝগড়াঝাটির একপর্যায়ে স্বামী ভদ্রলোকটি তার ডান হাতের উপর এক পা রেখে দুই হাত দিয়ে চেপে হাতটাকে ভেঙে দিয়েছে।হাতের রেডিয়াস এবং আলনা দুটোই খুব বাজেভাবে ভেঙে গেছে।কি পৈশাচিক!
আন্টি কিন্তু কথা গুলো হাসতে হাসতেই বলছিলো আমাকে। ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি,সুস্থ হয়ে হয়তো তিনি আবার সেই স্বামীর ঘরে ফিরেও যাবেন।
কিন্তু তার পাসে বসে থাকা ১২ বছরের মেয়েটির ভাবলেশহীন দৃষ্টিতে যে ছবিখানা আমি দেখেছি তাতে পুরুষ কুলের প্রতি তার ঘৃণার নীল ছাপ স্পষ্ট😪
ডা: সাওবান মাতব্বর

ফলো: ডাঃ আপেল মাহমুদ

বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়না। রোগ নিয়ে কখনো অবহেলা করতে নেই। ম্যাক্সিমাম মানুষ হাসপাতালে আসে ওষুধ নিতে। নিজের ...
24/02/2026

বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়না।
রোগ নিয়ে কখনো অবহেলা করতে নেই।
ম্যাক্সিমাম মানুষ হাসপাতালে আসে ওষুধ নিতে। নিজের মতো পন্ডিতি করে ওষুধ খায়, অথবা ফার্মেসি থেকে ওষুধ নেয় মনের মাধুরী মিশিয়ে। ডাক্তার একটা টেস্ট করতে দিলে আপনাদের পিন্ডি চমকায়। টেস্ট করবেন না, ওষুধ নিবেন। মাঝে মাঝে খাবেন, আবার খাবেন না।
ফলশ্রুতিতে কঠিন রোগ বাসায় বাধে। এরপর মরার আগে আসেন হাসপাতালে ভর্তি হতে।
ছবির রোগিনীর বয়স ৪০ বছর। ডায়াবেটিস ধরা পড়েছে ৫-৬ বছর। এর আগে পাত্তাই দেয়নি তারা। আর মহিলাদের ব্যাপারে তো জামাই সমাজ বরাবরই উদাসীন।
যাইহোক, ভদ্রমহিলা কাল আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে শ্বাসকষ্ট নিয়ে। সেই সাথে এক পায়ে একটা ব্যান্ডেজ। সেখানে নাকি ঘা হয়েছে। আরেক পায়ের একটা আঙ্গুল খসে পড়েছে (auto amputation) দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারনে। সেটা নাকি বছর খানেক আগে একা একাই পড়ে গেছে। যাইহোক ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি Diabetic foot.
রোগীর RBS চেক করে দেখি 30.6 mmol/l. ব্লাড প্রেসার ৬০/৪০, শ্বাসকষ্ট প্রচন্ড, পেটে ব্যথা, অর্ধচেতন, সেই সাথে মিষ্টি একটা গন্ধ মুখে, যাকে বলি acetone breath। টিপিক্যাল Diabetic keto acidosis.

এরপর কিডনি ফাংশান চেক করে দেখি S. Creatinine 6.2! মানে কিডনি ও বিকল।
এই রোগীর চিকিৎসা করতে যেখানে আইসিইউ পর্যন্ত লাগতে পারে সেখানে এই রোগী একটা উপজেলা হাসপাতালে ম্যানেজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।
কাল রাতে রোগীর জামাইকে হালকা করে জ্ঞান দিলাম। বেচারা অর্থনৈতিক দৈন্যতার কথা বলায় ছেড়ে দিয়েছিলাম।
যাইহোক চেষ্টার কমতি রাখিনি আমরা।আজকে অবশেষে রোগী মোটামুটি সুস্থ। সকালেই RBS 4.6 mmol এ নেমে আসলো। রাতে রাউন্ডে দেখলাম অক্সিজেন লাগছে না, কথা ও বলছে, RBS 6.2 mmol.
এমন বহু খারাপ খারাপ পেশেন্ট প্রতিনিয়ত ম্যানেজ করি।
এই মাসেই মনে হয় এমন রোগী ৩-৪ টা পেলাম। NCD কর্নার থেকে ওষুধ নিয়ে নেয়, কিন্তু কোন চেক আপনি নাই, রেগুলার ওষুধ ও খায়না। হার্ট ফেইলিউর এর রোগী আসে প্রচুর যারা নিয়মিত প্রেশার এর ওষুধ খায়না।
মৃত্যুর কাছাকাছি এসে হাসপাতালে ভর্তি হয়।

তাই অল্প অসুস্থ অবস্থায়ই MBBS চিকিৎসক এর পরামর্শ নিন। অল্প কিছু পরীক্ষা লাগলে করে ফেলুন। জীবন নিয়ে হেলাফেলা করবেন না। জীবনের মূল্য অনেক।
মো: মুনিবুর রহমান

ফলো ডাঃ আপেল মাহমুদ

বুকের দুধকে অনেকেই খুব সাধারণ মনে করে।সাদা, সাদামাটা, শুধু খাবার।কিন্তু বাস্তবতা একদম ভিন্ন।বুকের দুধ হলো একটি জীবন্ত, ব...
24/02/2026

বুকের দুধকে অনেকেই খুব সাধারণ মনে করে।
সাদা, সাদামাটা, শুধু খাবার।
কিন্তু বাস্তবতা একদম ভিন্ন।

বুকের দুধ হলো একটি জীবন্ত, বুদ্ধিমান ব্যবস্থা।
হাজার হাজার ক্ষুদ্র দুধ তৈরির থলি একসাথে কাজ করে শিশুর ঠিক যতটুকু দরকার, ঠিক ততটুকু তৈরি করে।
প্রতিটি ফোঁটা জীবন্ত।

বুকের দুধ কেবল পুষ্টি নয়।
এটি একটি জীবন্ত, অভিযোজিত ব্যবস্থা।
এটি ঘন্টার মধ্যে পরিবর্তিত হতে পারে,
এমনকি দিনে,শিশুর বয়স অনুসারে।

এটি অসুস্থতার জন্য সামঞ্জস্য করে।
বৃদ্ধি spurts জন্য.
আরামের জন্য।
বেঁচে থাকার জন্য।

আপনার শরীরে আপনার শিশুর লালা পড়ে এবং অ্যান্টিবডি দিয়ে সাড়া দেয়।

এটি জানে কখন আপনার শিশু অকাল জন্মগ্রহণ করে।
এটা জানে কখন আপনার বাচ্চা অসুস্থ।
এটি জানে কখন আপনার শিশুর কেবল ঘনিষ্ঠতার প্রয়োজন।

বুকের দুধ মানে শুধু খাবার নয়।
এটা মায়ের শরীরের নিঃশব্দ ভালোবাসা, বিজ্ঞান আর জীবনের এক অনন্য সমন্বয়।

কোন ল্যাব এটি পুনরায় তৈরি করতে পারে না।কোনো ফর্মুলা এই বুদ্ধিমত্তা নকল করতে পারে না।

তাই ফর্মুলাকে কখনোই বুকের দুধের বিকল্প ভাববেন না,তবে যেসব বাচ্চার মা অসুস্থ বা দুধ একদমই পাচ্ছে না,সেসব ক্ষেত্রে আলাদা হিসেব।
শেয়ার দিন,অন্যকে জানান,
©ডা: সালাম

ফলো ডাঃ আপেল মাহমুদ

মানুষ আর কোনদিন ভালো হবেনা। বাড়িতে চেষ্টা করতে করতে যখন আর না হয়েছে ডেলিভারি তখন হাসপাতালে নিয়ে আসতেছিলো।হাসপাতালে আসার ...
23/02/2026

মানুষ আর কোনদিন ভালো হবেনা। বাড়িতে চেষ্টা করতে করতে যখন আর না হয়েছে ডেলিভারি তখন হাসপাতালে নিয়ে আসতেছিলো।হাসপাতালে আসার সময় রাস্তায় ডেলিভারি হয় বাচ্চার মাথা কি অবস্থা হয়েছে।
এতো বলা হয় বাড়িতে ডেলিভারির চেষ্টা না করতে তারপরেও করে। হাসপাতালে ডেলিভারি করতে তারা গর্ভবতী মা কে নিয়ে আসতে পারেনা কিন্তু এখন বাচ্চা নিয়ে হাসপাতাল হাসপাতাল দৌড়াতে তারা ঠিক পারবে।
এমন করে কতো মা তার সন্তানকে প্রতিনিয়ত হারায় তা আপনারা কল্পনাও করতে পারবেন না।
কবে আমরা বুঝবো।
যে মা কষ্ট করে পেটে রাখে ৯+ মাস বাচ্চাকে সে মা যানে একজন সন্তান হারানোর কতো কষ্ট। দয়া করে সকল স্বামীরা বাচ্চা এবং স্ত্রীর সঠিক দায়িত্ব নেন। অনেক স্বামী আছে পরিবারের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা কিন্তু স্বামী শক্ত হলে সব ঠিক আমি মনে করি।

আবিদা সুলতানা

ইন্না লিল্লাহ... এ ধরনের ঘটনা  প্রতিনিয়ত ঘটছে সবাইকে এ ব্যাপারে সাবধান এবং সচেতন হওয়া খুবই জরুরি।সেই সাথে রান্নাঘরের গ...
23/02/2026

ইন্না লিল্লাহ...
এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে সবাইকে এ ব্যাপারে সাবধান এবং সচেতন হওয়া খুবই জরুরি।
সেই সাথে রান্নাঘরের গ্যাসের লাইন অকারণে জালিয়ে রেখে একদিকে যেমন অপচয় অন্যদিকে এরকম দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনাও বেশি।

ছবির মেয়েটার মুখে প্রজাপতির মতো দেখতে সুন্দর র‍্যাশটি আসলে Systemic Lupus Erythematosus (SLE)-এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ...
22/02/2026

ছবির মেয়েটার মুখে প্রজাপতির মতো দেখতে সুন্দর র‍্যাশটি আসলে Systemic Lupus Erythematosus (SLE)-এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
এটা শুধু ত্বকের সমস্যা নয়, শরীরের ভেতরের জটিল রোগের ইঙ্গিত হতে পারে।

রোদে গেলে র‍্যাশ বাড়ে, সঙ্গে জয়েন্ট ব্যথা, জ্বর, চুল পড়া বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে।
এমন লক্ষণ হলে দেরি না করে রিউমাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সময়মতো চিকিৎসায় SLE নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নিজে জানুন, শেয়ার দিন, অন্যকে সচেতন করুন।

ডাঃ আপেল মাহমুদ

আপুরা মাথায় পরিষ্কার ঢুকিয়ে রাখেন- ব্রেস্ট মাসাজ করে বড় করা সম্ভব না, কোন ক্রিম ডলেও টাইট করা সম্ভব না।খুব জনপ্রিয় পেইজ ...
22/02/2026

আপুরা মাথায় পরিষ্কার ঢুকিয়ে রাখেন- ব্রেস্ট মাসাজ করে বড় করা সম্ভব না, কোন ক্রিম ডলেও টাইট করা সম্ভব না।

খুব জনপ্রিয় পেইজ বা ইনফ্লুয়েন্সার যদি আপনাকে বলে যে ওমুক ক্রিম ইউজ করে ব্রেস্ট বড় বা টাইট হয়েছে, তাহলে আপনি ভুলের মাঝে আছেন।

আরো সহজ করে বলি। আপনার এক হাতে আধা কেজি গরুর মাংস দেয়া হলো যেটা প্রায় চর্বিহীন, আরেক হাতে আধা কেজি গরুর চর্বি দেয়া হলো। আপনাকে এখন যদি হাতের আঙ্গুল মুঠো করে দুটোই ধরে রাখতে বলা হয়, কোনটা বেশি ঝুলে যেতে চাইবে বলেন?

আবার যদি আধা কেজি গরুর চর্বিতে সারাদিন কয়েক মাস ধরে আপনি কোন ক্রিম ডলেন, তাহলে কি সেই চর্বিটা থলথলে অবস্থা থেকে রাতারাতি টাইট হয়ে যাবে বা আধা কেজির জায়গায় বেড়ে এক কেজি হয়ে যাবে?

মেয়েদের ব্রেস্টকে মাসলের সাথে আটকে রাখে জালের মতো কিছু লিগামেন্ট। লিগামেন্ট তো কোন ক্রিম দিয়ে টাইট করা যায় না, লিগামেন্টের ব্যায়ামও হয় না।

আপনার বুকের হাড়ের সাথে আছে মাংস বা মাসল, তার উপরে আছে চর্বির দুটো দলা যে দলা মাসলের সাথে আটকে রাখে জালের মতো দেখতে লিগামেন্ট।

হাজার টাকার ক্রিম ঘষে তো লাভ নেই। বায়োলজি বুঝেন। অবোধ কোন ইনফ্লুয়েন্সার বা সুযোগসন্ধানী ব্যবসায়ীর পাল্লায় পড়েন না।

দিনশেষে আমাকে দোয়া দিয়ে সেই টাকা খরচ করে বরং বছরে একবার ম্যামোগ্রাম বা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করান। সুস্থভাবে বাঁচুন।

আর ভাইয়ারা, আপনাদের সঙ্গীকে ছোট ফিল করাবেন না। পর্নোগ্রাফি দেখে নিজের অবাস্তব ইচ্ছা চাপিয়ে দিবেন না।
©Dr. Salam

ফলো ডাঃ আপেল মাহমুদ

Address

Shahbagh
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আপেল মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ আপেল মাহমুদ:

Share

Category