Mithila Khandaker

Mithila Khandaker | Psychologist | Content Creator |

Healing এর পথে, সেইফ জার্নি, স্টেপ বাই স্টেপ! পার্ট -২ ( শেষ অংশ)🩵 Step 1: Accept the pain — “হ্যাঁ, এটা হয়েছে”নিজেকে ম...
06/03/2026

Healing এর পথে, সেইফ জার্নি, স্টেপ বাই স্টেপ!

পার্ট -২ ( শেষ অংশ)

🩵 Step 1: Accept the pain — “হ্যাঁ, এটা হয়েছে”

নিজেকে মিথ্যে সান্ত্বনা দেবেন না।এখানেই আমরা ভুল টা করি! মানতে চাই না ! এটা কে বলে Denial এ থাকা। Denial এ থাকলে healing এর প্রথম স্টেপ টাই পাড় হতে পারবেন না, তাই যা ঘটেছে তা একসেপ্ট করুন ! নিজেকে বলুন,
“হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি! আমি কষ্ট পেয়েছি।”
Deny করলে ব্যথাটা আরও বাড়ে।
যেমন মুনিয়া প্রথমবার যখন নিজের feelings লিখেছিল, তখনই তার ভিতরের শ্বাসরুদ্ধকর অবস্থা টা একটু হালকা হয়েছিল!

💙 Step 2: Feel before you fix

ছোট্ট বেলা থেকেই আমরা কান্না কে দুর্বলতা ভেবে , নিজের আবেগকে চাপা দিতে শিখেছি! ছেলেদের বেলায় তো এই স্ট্রাগল আরও কঠিন! আপনি কাঁদছেন মানেই আপনি নাজুক, দুর্বল! কিন্তু জানেন কি? এই যে কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই কষ্ট বলতে পারছেন না, মানে অনুভব করছেন ঠিকই কিন্তু অনুভূতির প্রকাশ করতে পারছেন না, এইটা হলো দুর্বলতা!
তাই, কাঁদুন, লিখুন, কথা বলুন—emotions গুলো process করুন।
এরকম সময় আপনার প্রত‍্যেকটা Feeling , প্রত‍্যেকটা অনুভূতি ভ‍্যালিড!
আপনার কষ্ট valid। সেটাকে ছোট করে দেখবেন না।

💚 Step 3: Distance = healing space

যে মানুষটা betray করেছে, তার কাছ থেকে কিছুদিন দূরে থাকুন।একই পরিবেশে যেখানে কষ্টের পর কষ্ট পেয়ে এসেছেন, সেখানে সেই একই মানুষের সান্নিধ্যে Healing পিছিয়ে যায়। ( যদিও ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রম আছে)।

পারলে একদম No-contact বা limited contact সেট করুন।এই সময়টা আপনার “detox period”—যেখানে আপনি নিজের emotion re-set করবেন।

💛 Step 4: Professional help নিন

দেখুন আমরা সমাজে বাস করি। আমাদের সুস্থ সুন্দর জীবনের জন‍্য বন্ধুবান্ধব দরকার, আত্মীয় স্বজনেরও প্রয়োজন! কিন্তু দুঃখজনক হলেও সত্যি কথা হলো, এরকম Mental disaster এর সময় কারও কাছে কষ্টের কথা বলে হালকা হতে গেলে উল্টো জাজমেন্ট এর শিকার হন অনেকেই! সাথে Blame shifting তো আছেই! অনেকে আবার নিজেদের মত করে ( হয়তো আপনার ভালো চেয়েই) উপদেশ দেন, যেটা সেই মুহূর্তে আপনার জন্য প্রযোজ্য নয়!

দেখুন, Therapy নেওয়া মানে দুর্বল হওয়া নয়, এটা সাহসের পরিচয়।
Therapist আপনাকে শেখাবে—কীভাবে guilt, anger, এবং grief process করতে হয়।
মুনিয়া প্রথমে ভেবেছিল সে একা পারবে, কিন্তু therapy-ই তাকে ফিরিয়ে এনেছিল।

🧡 Step 5: Build daily routine of self-care

অনেক তো অন‍্যের জন‍্য করেছেন! নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখতে চেয়েছেন! এবার একটু নিজের দিকে তাকান। Emotion Regulation অবশ্যই আপনার Healing এর অনেক বড় একটা অংশ, কিন্তু শুধু মাত্র আবেগের প্রকাশেই Healing হয় না !
এটা Consistent Action চায়—যেমন,
Healthy Sleep Cycle বা ঘুম ঠিক করা, balanced diet, sunlight exposure, প্রতিদিন নিয়মকরে ২০ মিনিট হাঁটা, নিজের পছন্দের খাবার খাওয়া, পছন্দের গান শোনা , কোন শখ থাকলে সেটার পরিচর্যা করা, এক কথায় নিজের জন্য relaxation time রাখা!
এই ছোট ছোট কাজগুলোই আপনাকে stable করবে! প্রথমত আপনার ফোকাস শিফট করবে সেই সাথে ভিতর থেকে আপনি ভালো থাকা শুরু করবেন ।

❤️ Step 6: Rewrite the story

নিজের জীবনের গল্পটা আবার লিখুন—
“আমি betrayed হয়েছি” থেকে “আমি শিখেছি কাকে বিশ্বাস করতে হয়।” কিংবা “আমি কারো বিশ্বাস ভঙ্গ করি না”।
এই reframe করাটাই empowerment।
আপনি কোন অপরাধ করেননি, তাই নিজেকে শাস্তি দিবেন কেন?

💜 Step 7: Forgive or let go (when you’re ready)

Forgiveness মানে তার ভুল কে জাস্টিফাই করা না, মেনে নেওয়াও না! Forgiveness হলো—নিজেকে মুক্ত করা।
কখনো কখনো না-ক্ষমা করাও healthy, যদি তা আপনার emotional boundary protect করে।

🤍 Step 8: Reconnect with life

নতুন কিছু শিখুন, social interaction বাড়ান ( যারা আপনার জন‍্য positive vibes show করে তাদের সাথে সম্পর্ক রাখুন) নতুন অভিজ্ঞতা নিন।আস্তে আস্তে দেখবেন আপনি আর আগের কথা গুলো মনে করে খুব একটা কষ্ট পাচ্ছেন না! খারাপ লাগে, কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারছেন! একটু একটু করে নিজেকে আবার ভালোবাসতে পারছেন!
এর মানে হলো, Healing এর পথে আপনি হাঁটতে শুরু করেছেন!

শেষমেশ, betrayal-এর পর healing মানে শুধু অন্যের ভুলকে ক্ষমা করা নয় — বরং নিজের ভাঙা অংশগুলোকে ধীরে ধীরে জোড়া লাগানো। যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙে দেয়, তখন আসলে আমাদের আত্মসম্মান, ভালোবাসার ক্ষমতা, আর নিজের উপর আস্থা সবই কেঁপে ওঠে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে শিখি — যে ক্ষতও একদিন গল্প হয়ে যায়, যদি আমরা তাকে ভালোবাসা আর সচেতনতার আলোয় দেখতে শিখি।

Healing মানে ব্যথা ভুলে যাওয়া নয়, বরং সেই ব্যথার মাঝেও নিজের প্রতি মায়া রাখা।আর এই Healing এর পথে, সবসময়ই ,

পাশে আছি 🙏

(রি-পোস্ট)

03/03/2026

রাতে কি আপনার বা আপনার প্রিয়জনের দমবন্ধ লাগে? 😰
একে অবহেলা করবেন না, এটি হতে পারে 'স্লিপ অ্যাপনিয়া'। আপনার সুস্থ ঘুমের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
#মানসিকস্বাস্থ্য

আজকের দিনে এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই! I hope you will find it worth reading !
02/03/2026

আজকের দিনে এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই!
I hope you will find it worth reading !

এর আগে আমি Extramarital affairs নিয়ে একটা কেস রিলেট করে লিখেছিলাম, যেখানে মূলত পুরুষ দের নিয়ে বলা হয়েছে! কিন্তু মুদ্রার ওপিঠ কি বলে? চলেন দেখি!

ইদানীং extramarital affairs-এর কথা উঠলেই সবাই আঙুল তোলে পুরুষটির দিকে—
কিন্তু সম্পর্ক তো মানুষ একা গড়ে না।
যে নারী conscious হয়ে, জেনে-বুঝেই একজন married man-এর সাথে সম্পর্ক গড়ে—তার দায়, তার অপরাধ, ও সমানভাবে বড়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো—এই সত্যটা আমরা খুব সহজে overlook করে যাই!

একজন বিবাহিত পুরুষ যদি একজন নারীর সাথে অবৈধ সম্পর্কে যায়—
সে ভুল করছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই।
কিন্তু সেই নারী?
যখন সে জানে মানুষটি তার পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে একটি জীবন তৈরি করেছে, তবুও যদি সে sneaky texts, secret meet-ups, emotional intimacy কে accept করে তবে সে-ও তো এই ধ্বংসের সমান অংশীদার।তাই না? এখন পার্ট বাই পার্ট ভেঙে বললে,

কিভাবে সে একটি পরিবার ভাঙে?

• একজন স্ত্রী যখন হঠাৎ দেখেন তার স্বামী emotionally absent, তখন তিনি ভেঙে পড়েন।তিনি তো বিশ্বাস করেছিলেন! সেই অটল বিশ্বাসে যখন ধ্বস নামে, তখন তার পুরো দুনিয়া কেঁপে ওঠে! না পারছেন এক কথায় ভালোবাসার মানুষ কে ডিভোর্স দিতে, বাচ্চার কথা মাথায় ঘুরে, ওদের ভবিষ্যৎ নিয়েও নানা চিন্তা আসতে থাকে, আবার মানতেও পারছেন না, কিভাবে সম্ভব হলো এমন! আমি তো সংসারে ফুল এফোর্ট টা দিয়েছিলাম! আমি তো ও ছাড়া আর কাউকে ভাবতে পারিনি কোনো দিন! এসব চিন্তা ভাবনা, তার জগৎ টাকে পুরো এলোমেলো করে দেয়!

• একটি সন্তানের বাবার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধার জায়গাটা নড়ে যায়।আমরা হয়তো ভাবি , ছোট বাচ্চা! ওরা কি আর বোঝে! কিন্তু ওদের ইমোশনাল ওয়ার্ল্ড এ যে ভয়াবহ ক্ষত তৈরি হয় তা অপূরণীয়! সবথেকে নির্ভরযোগ্য জায়গা থেকে যেই ধাক্কা টা আসে, অপরিণত বয়সে সেটা নেয়ার মত মানসিক শক্তি তাদের নেই!
Identity Crisis ও শুরু হতে পারে!

• পরিবারের শান্তি, নিরাপত্তা, stability নষ্ট হয়ে যায় শুধুমাত্র দুইজন মানুষের selfish choices-এর কারণে।

এই ক্ষত শুধু একজন নারী নয়—একটি পুরো পরিবার বহন করে বছরের পর বছর।

আরেকটা প্রশ্ন আসে, কেন সেই নারীও “অপরাধী”?
• সে জানে পুরুষটির স্ত্রী আছে, সন্তান ও আছে! জেনে বুঝেই সে কিন্তু এগিয়েছে! এখানে “ আমি তো বুঝতে পারিনি “ বলে ভিকটিম প্লে করার সুযোগ ই নেই!

• সে জানে ভদ্র লোক (!) এর কথায় বলা “unhappy marriage” এর গল্পগুলো অনেকটাই মিথ্যা, অর্ধসত্য বা সুবিধামতো সাজানো

• তবুও সে নিজের longing, attention, fantasy পূরণের জন্য সেই বিয়ের ভাঙনকে আরও গভীর করে তোলে!

• সে এমন একটি সম্পর্ক choose করে, যেটি অন্য একজন নারীকে humiliation, insecurity, আর অসম্মানের এমন একটা জায়গায় ফেলে দেয়, কোন কোন নারী যাদের Emotional Resilience কম, মানতে না পেরে আত্ম* হত‍্যার পথ ও বেছে নেন!

তাই , শুধু নারী বলে তাদের জঘন্যতম এই কাজ কোনোভাবেই innocence হতে পারে না!
এটা self-centeredness, এটা emotional exploitation, এটা betrayal—পরিবারটির দিকে, স্ত্রীটির দিকে, এবং নিজের দিকেও।যেটা সমাজ ভুলে যায়! নারীর কান্নার কাছে, অসহায়ত্ব প্রকাশ এর কাছে সবাই Proper Justice ভুলে গিয়ে বসে থাকে!

আমরা সব সময়ই বলি,
“পুরুষটাই খারাপ!”
কিন্তু সত্যিকারের courage হলো এটা স্বীকার করা যে-
একজন extramarital lady-ও ঠিক ততটাই responsible, ততটাই accountable, ততটাই harmful এই সমাজের জন্য!

শেষে বলবো,

ভালোবাসার ভিত্তি কারো কান্নার ওপর দাঁড়িয়ে তৈরি করা যায় না।
কারো ঘর ভেঙে পাওয়া সুখ, একদিন নিজের ঘর ভাঙার কারণ হয়—এটাই karma, এটাই life cycle।

নিজের প্রয়োজন, loneliness বা fantasy’র জন্য
অন্য কারো জীবন এ ঝড় তোলা কখনোই My life my choice নয়—বরং এটা destruction।
তাই, নিষিদ্ধ এই ধ্বংসলীলা ঠেকাতে, দুই পক্ষকেই—পুরুষ আর নারী—নিজ নিজ choices-এর জন্য সমানভাবে দায়ভার নিতে হবে!
আপনারা দুজন মিলে সাময়িক ভালোলাগা কে প্রাধান্য দিয়ে, একজন মানুষের বিশ্বাস করবার ক্ষমতা নষ্ট করেছেন ! একটা শিশুর শ্রদ্ধা আর আস্থার সবচেয়ে বড় জায়গা টা নষ্ট করেছেন! একটা পরিবারকে সারাজীবনের জন্যে Dysfunctional করে দিয়েছেন!

পরকীয়ার অপরাধী পুরুষ মহিলা দুজনকেই বলছি!

আয়নার সামনে দাঁড়ান কিভাবে! লজ্জা করে না?

আজকের একটি খবর মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে—আজকেই লিখেছি এই বিষয়টি নিয়ে! আর আজকেই সামনে পড়লো! ফেইসবুক এর ই পরিচিত একজন আপ...
28/02/2026

আজকের একটি খবর মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে—
আজকেই লিখেছি এই বিষয়টি নিয়ে! আর আজকেই সামনে পড়লো!
ফেইসবুক এর ই পরিচিত একজন আপু, একজন স্ত্রী, একজন মা, আত্ম*হত‍্যা করেছেন; পেছনে কারন শোনা যাচ্ছে infidelity, emotional abuse, mental torture। Clinical দৃষ্টিকোণ থেকে সব সময় বলতে ভালো লাগে না! কিছু ঘটনার আসলে ব‍্যাখ‍্যাও থাকে না! কষ্ট তো কষ্টই !

তাও বলি!
chronic betrayal কিন্তু শুধু ঠকিয়ে যাওয়া নয়! সারাক্ষণ প্রমান করতে থাকা, “তোমাকে যে ঠকাচ্ছি, এটাই তোমার প্রাপ্য “! তাই শুধু betrayal নয়, সেই সাথে যোগ হওয়া এই gaslighting টা, মানুষের মধ্যে গভীর attachment trauma তৈরি করে, যেখানে তার self-worth বলতে কিছুই থাকে না এবং “no way out” - এই cognitive distortion জন্ম নেয়।
দিনশেষে তবুও! su***de কখনো সমাধান না—এটি painful Process টা কে শেষ করতে পারেনা, বরং pain কে transfer করে দেয় সন্তানের কোমল মনে, গভীর ভাবে, কঠোরভাবে!
তাই, Relationship breakdown যতই devastating হোক না কেন, Seek for Help!

যে কি না নিজের ভুলের জন্য Accountability নেয়া তো দূরের কথা, নিজের ভুল কে স্বীকার টাও করবেন না, তাকে এতটা Empowered করার আগে একবার ভাবুন! আপনার temporary emotional collapse-এর জন্য permanent decision নেবেন না.
Life still holds possibility.
আপনার জীবনের উপর আপনার দায়িত্ব রয়েছে! নেই?

সম্পর্ক!গোপনীয়তা বনাম বিশ্বাসঘাতকতাপার্ট -১রোমানার  (ছদ্মনাম)আট বছরের বিবাহিত জীবন। এতদিন ধরে স্বাভাবিকভাবেই চলছে সবকিছ...
28/02/2026

সম্পর্ক!
গোপনীয়তা বনাম বিশ্বাসঘাতকতা

পার্ট -১

রোমানার (ছদ্মনাম)আট বছরের বিবাহিত জীবন। এতদিন ধরে স্বাভাবিকভাবেই চলছে সবকিছু । রুটিন করা পারিবারিক জীবন । তো রোমানা হঠাৎ একদিন লক্ষ্য করল , যদিও কয়েকদিন যাবৎ ই খেয়াল করেছিল সে, তার স্বামীর আচরণ কেমন যেন বদলে গেছে। গভীর রাতে নিয়মিত একটি নির্দিষ্ট “সহকর্মী”-র সঙ্গে কথা বলা, চ্যাট করে আবার সেগুলো ডিলিট করা, ফোন সবসময় লক রাখা— এগুলো তাকে অস্বস্তিতে ফেলেছিল। কিভাবে হাসব‍্যান্ড কে বলবে নাকি বলবে না, এই দোলাচলের মধ্যেই একদিন সন্দেহ থেকে ফোন চেক করে ফেলে সে! আর দেখতে পায় কিছু আবেগঘন ও ব্যক্তিগত কথোপকথনের প্রমাণ ।

বিষয়টি ধরা পড়ার পর তার স্বামীর প্রথম প্রতিক্রিয়া টা ছিল— “তোমার সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া আমার ফোন চেক করো?”
“You violated my privacy.”

আর ঠিক এখানেই মূল প্রশ্নটি দাঁড়ায়! তা হল, সম্পর্কের মধ্যে আসলে কোন পর্যন্ত privacy, আর কোথা থেকেই বা infidelity বা betrayal শুরু হয়?

বলছিলাম দাম্পত্য সম্পর্কে গোপনীয়তা বনাম বিশ্বাসঘাতকতা নিয়ে!

একটি healthy relationship-এ privacy মানে হলো ব্যক্তিগত সীমানা (personal boundary) এবং individual autonomy বজায় রাখা যাকে ফ্রিডম অব চয়েস ও বলা যায় । প্রত্যেক মানুষের নিজের কিছু ব্যক্তিগত জায়গা থাকে— যেমন ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত ডায়েরি, বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা, বা অফিসিয়াল কারণে ফোনে পাসওয়ার্ড রাখা। এই ধরনের privacy কখনও সম্পর্কের প্রতি commitment বা loyalty ক্ষতিগ্রস্ত করে না। এখানে transparency সম্ভব; অর্থাৎ প্রয়োজন হলে বিষয়টি ব্যাখ্যা করতে ভয় বা অস্বস্তি থাকে না। আসল কথা হলো Privacy মানে গোপন সম্পর্ক নয়, বরং Privacy মানে হলো সম্মানজনক ব্যক্তিগত পরিসর বা Personal boundary.

কিন্তু যখন আচরণের সঙ্গে intentional secrecy যুক্ত হয়, তখন কিন্তু সেটি আর privacy থাকে না, বিষয়টি তখন অন্য মাত্রা নেয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে চ্যাট লুকায়, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথোপকথন গোপন রাখে, ফোন উল্টো করে রাখে, বা এমন কোন Communication বজায় রাখে যা সঙ্গী জানলে কষ্ট পাবে— তখন সেটি আর শুধু privacy থাকে না। এটি হয়ে ওঠে secrecy, যা trust বা বিশ্বাসের ভিত ধীরে ধীরে নাড়িয়ে দেয়। আর এই Secrecy টাই অনেক সময় infidelity-এর প্রাথমিক ধাপ।

Infidelity আসলে কি?

Infidelity হলো স্বামী বা স্ত্রীর প্রতি , এক কথায় পার্টনারের প্রতি বৈবাহিক সম্পর্কের বিশ্বাস ভঙ্গ করে অন্য কারো সাথে রোমান্টিক বা যৌন সম্পর্ক তৈরি করা।
সোজা বাংলায় চিট করা, বিট্রে করা বা প্রতারণা করা!

থিওরিটিক‍্যালি, এটি হলো partner-এর প্রতি emotional বা sexual fidelity ভাঙা, যা সম্পর্কের trust ও attachment কে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত করে।

আর এই Infidelity শুধুমাত্র physical affair নয়; এক্ষেত্রে emotional infidelity-ও সমান ভাবে গুরুত্বপূর্ণ!

তাই, প্রতারণা, হোক সেটা physical বা emotional, ধরা পড়ার পর “privacy violation” নিয়ে তীব্র প্রতিক্রিয়া অনেক সময় একটি defense mechanism হিসেবে কাজ করে— যেমন deflection বা blame shifting। এখানে -

“তুমি পারমিশন ছাড়া আমার ফোন চেক করেছ!” -
ক্লিয়ারলি একটা ব্লেইম শিফটিং এর উদাহরণ!
এতে মূল betrayal ইস্যু থেকে ফোকাস সরিয়ে procedural বিষয় (ফোন দেখা) সামনে আনা হয়। তাতে সাময়িক ভাবে অপরপক্ষ কে হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, আর সে যদি মানসিক ভাবে কিছুটা দুর্বল হয়ে থাকেন তাহলে তো কথাই নেই! Blame shifting টা পারফেক্টলি জিতে যায় আর ভিকটিম মনে করেন, “ছিঃ! আমি কত্তো খারাপ! ওর প্রাইভেসি টা রাখতে পারলাম না”!

কিন্তু জানেন তো , সম্পর্কের সুস্থতা নির্ভর করে একটা mutual transparency, ( স্বচ্ছতা),accountability (দায়স্বীকার করা) এবং emotional exclusivity ( ভালোবাসা ও আবেগ শুধুমাত্র একজনের প্রতি নিবদ্ধ রাখা ) এর ওপর।

সংক্ষেপে বলা যায়, privacy সম্পর্ককে সুরক্ষা দেয়, কারণ এটি সম্মানজনক ব্যক্তিগত পরিসর নিশ্চিত করে। কিন্তু secrecy এবং deception যখন এটার সাথে যুক্ত হয়, তখন সেটি আর boundary থাকে না— তা হয়ে যায় betrayal।

তাই আজকে একটি সহজ Self test বা আত্মপরীক্ষা হয়ে যাক?
নিজেকে প্রশ্ন করুন!

“এই যে আমি যা লুকিয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত, আমার পার্টনার যদি আমার এই আচরণ সরাসরি দেখত, আমি কি স্বস্তিতে থাকতাম?” যদি উত্তর ‘না’ হয়, তবে সেটি সম্ভবত privacy নয়, বরং boundary crossing।

পরবর্তী রাইট আপ এ থাকবে, কিভাবে “সম্পর্ক” কে সম্মান করে, সুস্থতার পথে হাঁটা যায়!
আর এই জার্নি তে সব সময়ই
পাশে আছি 🙏




নাক ডাকা কি কেবলই শব্দ, নাকি বড় কোনো রোগের লক্ষণ? 😴 স্লিপ অ্যাপনিয়া আপনার অজান্তেই কেড়ে নিচ্ছে আপনার সুস্থতা। বিস্তারিত...
26/02/2026

নাক ডাকা কি কেবলই শব্দ, নাকি বড় কোনো রোগের লক্ষণ? 😴 স্লিপ অ্যাপনিয়া আপনার অজান্তেই কেড়ে নিচ্ছে আপনার সুস্থতা। বিস্তারিত জানুন ভিডিওতে!👇

24/02/2026

আপনি কি দীর্ঘ ডিউটি আওয়ার (Duty Hours) এবং অফিসের কাজের চাপে (Work Pressure) দিশেহারা? অতিরিক্ত ওয়ার্ক ওভারলোড (Work Overload) কীভাবে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করছে এবং কীভাবে এটি থেকে মুক্তি পাবেন, তা নিয়েই আমাদের আজকের আলোচনা।

কখনও কি এমন হয়েছে যে আপনি আপনার পার্টনারের ফোনে কিছু অপ্রত্যাশিত টেক্সট মেসেজ বা আপত্তিকর ছবি দেখে ফেলেছেন, কিন্তু দায়ভ...
21/02/2026

কখনও কি এমন হয়েছে যে আপনি আপনার পার্টনারের ফোনে কিছু অপ্রত্যাশিত টেক্সট মেসেজ বা আপত্তিকর ছবি দেখে ফেলেছেন, কিন্তু দায়ভার নেবার পরিবর্তে তার ভাবমূর্তি টা অনেকটাইঃ

“তুমি আমার পারমিশন ছাড়া আমার ফোন টাচ করেছ?
How dare you breach my Privacy! “

মানে চিট করার কোন Accountability তো নেই ই, উল্টে Privacy ভাঙার দায়ে বিচারের কাঠগড়ায় আপনি!

আমার পরবর্তী সিরিজ রাইটআপ ঠিক এ বিষয়টি নিয়েই!

স্ট্রেস ম্যানেজমেন্ট (Stress Management) এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ কমানোর উপায় নিয়ে আজকের এই বিশেষ ভিডিও।👇
19/02/2026

স্ট্রেস ম্যানেজমেন্ট (Stress Management) এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ কমানোর উপায় নিয়ে আজকের এই বিশেষ ভিডিও।👇

আত্নসংযম এর এই মাস আমাদের শেখায় , self-discipline, patience এবং gratitude—যা মনকে স্থির করে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়ত...
18/02/2026

আত্নসংযম এর এই মাস আমাদের শেখায় , self-discipline, patience এবং gratitude—যা মনকে স্থির করে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে।

ধর্মীয় এই আত্নিক বিশ্বাস আমাদের জীবনের একটি পরিপূর্ণ অর্থ, শক্ত বিশ্বাস ও নিরাপত্তা বলয় তৈরি করে, যা আমাদের জীবনের যেকোনো anxiety ও stress কমাতে বৈজ্ঞানিকভাবেও কার্যকর।

আসুন, আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আমরা ভেতরের শক্তিকে জাগ্রত করি—কারণ এটাই সত্যিকারের মানসিক সুস্থতার পথ।

রামাদান মোবারক 🙏

17/02/2026

Toxic মানুষ থেকে সেইফ থাকার চাবিকাঠি নিজের হাতেই!

Part-2 ( last part)Work-Life Harmony আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা প্রথম অংশে বলেছি, আজ বলবো কিভাবে বাস্তব জীবনে Wor...
14/02/2026

Part-2 ( last part)

Work-Life Harmony আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা প্রথম অংশে বলেছি, আজ বলবো কিভাবে বাস্তব জীবনে Work-Life Harmony বজায় রাখবেন?

খুব কঠিন কিছু না এটা, শুধু কিছু অভ্যাসগত পরিবর্তন, আর লাইফস্টাইল মোডিফিকেশন এর মাধ্যমেই অনেকাংশে এটা সম্ভব!

Step 1: নিজের “Stress Signal” চিনতে শিখুন

এই দৌড়ঝাঁপের জীবনে নানা দায়িত্বের চাপে অনেকেই burnout হওয়ার আগে বুঝতেই পারেন না। শুধু ক্লান্তি ভর করে থাকে, “আর নিতে পারছি না” এমন অনুভূতি হয়! তাই জোড়পূর্বক এই মানসিক চাপ গুলোকে ক‍্যারি না করে,

নিজেকে জিজ্ঞেস করুন:
আসলে কি হচ্ছে আপনার সাথে? যেটা আপনি ধরতে পারছেন না?
• ইদানীং বাসায় ফিরে ছোট খাট বিষয়ে রাগ হচ্ছে?
• মনটা, শরীরটা একটু আরাম চাইছে, কিন্তু মোবাইল ছাড়া relax করতে পারছেন না?
• মোটামুটি সারাক্ষণই মাথা ব্যথা/ঘাড় ব্যথা করছে?
• ছুটির দিনেও কাজের guilt হচ্ছে? কেন কাজ করছেন না, এটা অপরাধবোধ দিচ্ছে?

এগুলো হলো Early Burnout Indicators। সবার আগে আপনাকে সচেতন হতে হবে, যে, এগুলো ঘটছে আপনার সাথে! এভয়েড করবেন না! কারণ আপনার
Awareness ই হলো একটা বেসিক হারমনির পথে সর্বপ্রথম intervention।

Step 2: কাজ শেষ করার ছোট Ritual তৈরি করুন

অনেকে অফিস থেকে বের হলেও মানসিকভাবে অফিসে থাকেন। “এটা করা হয়নি”, ওই কাজটা কাল সময়মতো সাবমিট করতে হবে”, আচ্ছা আজকের মিটিং টা ফলপ্রসূ হবে তো” এমন নানা চিন্তায়, শুধু শরীর টাকেই টেনে কোনরকম বাসা পর্যন্ত নেই আমরা, মনটাকে অফিস ডেস্কে রেখেই! এই টা বন্ধ করতে হবে! যা শুরু করতে হবে তা হলো,

• কাজ শেষে ৩ মিনিট deep breathing
• পরের দিনের To-do list লিখে বন্ধ করা ফেলা!
• নিজের কাছে বলা: “আজকের কাজ আজকের মতো শেষ”

এটাকে বলে Psychological Detachment Technique। Brain-কে signal দিন: কাজের সময় শেষ।

Step 3: “না” বলতে শেখা (Healthy Boundary Setting)

জাগতিক সব দায়িত্ব আপনার না। পৃথিবীর সব কাজ আপনি একা হাতে করতেও পারবেন না! তাই নিজের উপর চাপিয়ে দেওয়া এই Impractical expectation কমান।

এই যেমন,
• Extra কাজ সবসময় নেওয়া বন্ধ করুন, যা আপনার প্রতিদিনের রোজকার কাজ, তার বাইরে ।
• কাজের সময় বাইরের message এ instant reply না দেওয়া! এটা Multitasking! এই অভ্যাস কিন্তু আমাদের অনেকেরই আছে!
• পরিবারের সবাইকে নিজের capacity জানানো। আমরা লিমিটেড পাওয়ার, ক‍্যাপাসিটি আর উইজডম নিয়ে এসেছি পৃথিবীতে! তাই কোনটা আপনি পারবেন কোনটা পারবেন না, সেটা পরিষ্কার করে বলুন! নয়তো আপনার উপর পরিবারের লোকজনেরও কিছু আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকবে, যেটা আপনার জন্য মানা কঠিন! মনে রাখবেন,

Boundary মানে হলো নিজের emotional, mental ও physical limit স্পষ্টভাবে নির্ধারণ করা—কোথায় আমি comfortable আর কোথায় না।
Healthy boundary তৈরি করা মানে হলো self-respect রক্ষা করা এবং relationship-এ clear communication বজায় রাখা। এটা আমাদের পারতে হয়!

Step 4: Micro-Break ব্যবহার করুন

এ ক্ষেত্রে pomodoro টেকনিক কার্যকর হতে পারে!

Pomodoro Technique হলো একটি কার্যকর time management method, যা তৈরি করেন Francesco Cirillo। এই পদ্ধতিতে ২৫ মিনিটের একটি focused work session (একটি “Pomodoro”) করা হয়, এরপর ৫ মিনিটের short break নেওয়া হয়। এভাবে চারটি Pomodoro শেষ হলে ১৫–৩০ মিনিটের long break নেওয়া হয়। এই কাঠামোবদ্ধ time-boxing strategy মনোযোগ বৃদ্ধি করে, procrastination কমায় এবং মানসিক ক্লান্তি নিয়ন্ত্রণে সাহায্য করে।

Step 5: “Transition Time” তৈরি করুন

অফিস থেকে বাসায় গিয়ে সরাসরি দায়িত্বে ঢুকে গেলে nervous system overload হয়। যেটা আপনি আমি ডেইলি এক্সপেরিয়েন্স করছি!
যা করতে পারেন,
• বাসায় ঢোকার আগে ৫ মিনিট গাড়িতে বসে থাকা, একটু সময় নেয়া আর কি! কারন আমাদের সবারই রোল শিফট হতেই থাকে! তাই তার আগে একটু Pause নেওয়া!
• পোশাক পরিবর্তন করে fresh হওয়া
• ১০ মিনিট silent time নেওয়া!

এটা role switching কে সহজ করে।এক ডোমেইন এর স্ট্রেস অন‍্য ডোমেইন এ কম প্রভাব ফেলে!

Step 6: Family Time = Intentional Time

বাসায় আছি মানেই এটাই পরিবারের সময়, এই ধারনা থেকে বের হওয়া! শুধু একই ঘরে থাকা মানে quality time না।

• ২০ মিনিট মোবাইল ছাড়া পরিবারের সবার সাথে কথা বলা, সারাদিন এর সবকিছু শেয়ার করা!
• একসাথে খাওয়া ( অন্তত রাতের খাবার টা)
• অনেক সময় সন্তানকে শুধু শোনা ও অনেক বড় ইমোশনাল ভেন্টিলশন এর কাজ করে , বাচ্চার জন‍্যে তো বটেই, আপনার নিজের জন্য ও!
এটা emotional bonding বাড়ায় এবং সম্পর্কের মান উন্নত করে।

Step 7: নিজের জন্য Weekly “Me Time” Fix করুন

আমরা সবার জন্য দৌড়াই কিন্তু নিজের দিকে তাকাতে যত অযুহাত! কিন্তু জানেন কি? নিজের জন্য সময় না রাখলে একটা সময় গিয়ে identity collapse হয়! তাই নিজের প্রতি ও যত্ন বান হতে হবে! প্রপারলি খাওয়া, ঘুমের পাশাপাশি

• প্রতিদিন ৩০ মিনিট একা হাঁটা
• বই পড়া / যে কোন শখের কাজ করা
• journaling
• prayer/meditation

এটা সত্যিই জরুরি! কারণ এই Me time মানে নিজের সাথে সচেতনভাবে সময় কাটানো, যা emotional regulation ও self-awareness বৃদ্ধি করে।
নিয়মিত me time নেওয়া burnout কমায়, stress level balance করে এবং long-term psychological wellbeing বজায় রাখতে সাহায্য করে।

Step 8: Perfectionism কমান

সব কিছু perfectly করা সম্ভব না। আর আমরা কেউ সুপারম‍্যান বা সুপার ওম‍্যান নই! তাই নিজেকে বলুন, প্রতিটা কাজে-

“Consistent হওয়া বেশি গুরুত্বপূর্ণ, perfect হওয়া না।”

Perfectionism থেকেই আসে chronic stress আর সেখান থেকেই burnout!
Simple math.

Step 9: Sleep কে Priority দিন

Sleep deprivation cognitive impairment তৈরি করে।

• ঘুমের অন্তত ৩০ মিনিট আগে screen বন্ধ !
• নির্দিষ্ট bedtime রুটিন থাকবে!
• late-night কাজ কমাবেন!

Sleep হলো আপনার জন‍্য একটা psychological reset।

মনে রাখবেন:

Work-life harmony মানে personal life ও professional role–এর মধ্যে healthy integration তৈরি করা, যেখানে values ও priorities একে অপরকে support করে।
তাই Bottom line হলো—sustainable success তখনই সম্ভব, যখন productivity এবং psychological wellbeing একসাথে balanced থাকে।

আর এই harmonious development এ সব সময়ই
পাশে আছি 🙏




Address

Level 6, House 26 And 28, Road-6/C, Quantum Tower (Opposite Sector 12 Masjid Graveyard), Sector 12, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mithila Khandaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category