16/03/2023
ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের রাত্রিকালীন ডিউটিতে সবেমাত্র এসেছি। এরই মধ্যে একজন মা তার বাচ্চাকে নিয়ে হন্তদন্ত হয়ে আসল প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে। অক্সিজেনের অভাবে বাচ্চাটা নীলাভ বর্ন ধারণ করেছে। আমরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাই। আর গলা থেকে আস্ত এক মাছ বের করে নিয়ে আসি।
যে বাচ্চার কথা বলছিলাম তার বয়স এক বছর, নোয়াখালী বাড়ি। মা আর দাদী নামাজ পড়ছিল, এই ফাকে বড় বোন এক বছর বয়সী ছোট ভাইকে নিয়ে খেলছিল,খেলতে খেলতে বালতিতে রাখা মাছ নিয়ে মুখে ভরে দেয়। সেই মাছ বাচ্চার গলার ভিতর ঢুকে যায় আর শুরু হয়ে শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী হাসপাতাল ঘুরে মুমূর্ষু অবস্থায় আসে ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নুরুল ফাত্তাহ রুমি Sk Rumi Rumi স্যারকে যার ডায়নামিক নেতৃত্ব আর দিক নির্দেশনায় আমরা চব্বিশ ঘণ্টা ইমার্জেন্সি অপারেশন থিয়েটার পেয়ে থাকি আর এভাবেই বেচে যায় হাজার ও জীবন.....
লেখা Dr. Rajat Kanti Sarkar